Tahmim Xolock

Tahmim Xolock confident to do your job

order now
29/09/2021

order now

এবার পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে ফেরির ধাক্কাচারদিনের মাথায় পদ্মাসেতুর পিলারে আবার ফেরির ধাক্কা। বাংলাবাজার ঘাট থেকে মুন...
13/08/2021

এবার পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে ফেরির ধাক্কা

চারদিনের মাথায় পদ্মাসেতুর পিলারে আবার ফেরির ধাক্কা। বাংলাবাজার ঘাট থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়ায় যাওয়ার পথে পদ্মা সেতুর পিলারে ধাক্কা দিয়েছে ফেরি কাকলি। শুক্রবার (১৩ আগস্ট) সকাল পৌনে ৭টার দিকে সেতুর ১০ নম্বর পিলারে ধাক্কা দেয় ফেরিটি। ফেরিচালক মো. বাদল হোসেনের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানান।

ফেরিচালক জানান, ফেরিটি পদ্মা সেতুর ১১-১২ পিলারের মধ্য দিয়ে আসার কথা। কিন্তু নদীর প্রচণ্ড স্রোত ও বাতাসে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর ১০ নম্বর পিলারে ধাক্কা লাগে। এতে ফেরিটির র‌্যাম্পের সামান্য ক্ষতি হয়। এছাড়া আর কিছু হয়নি।

তার দাবি, এ ঘটনায় পদ্মা সেতুর পিলারেরও কোনো ক্ষতি হয়নি। ধাক্কা লাগার পর ফেরিটি চালিয়ে নিরাপদে শিমুলিয়া ঘাটে পৌঁছানো গেছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এর আগেও তিন বার বাংলাবাজার ঘাট থেকে আসার পথে পদ্মা সেতুর পিলারে আঘাত করে ফেরি। গত ২০ ও ২৩ জুলাই ১৬ ও ১৭ নম্বর পিলারে এবং ৯ আগস্ট ১০ নম্বর পিলারে আঘাত করে। এসব ঘটনায় থানায় জিডি, তদন্ত কমিটি গঠন ও ফেরিচালকদের সাময়িক বরখাস্ত করা হয়।

বানরের উপর পরীক্ষায় বঙ্গভ্যাক্স টিকার ফল মিলেছেদেশে উৎপাদিত প্রথমবারের মতো কোভিড-১৯ টিকা বঙ্গভ্যাক্সের পরীক্ষামূলক প্রয়ো...
12/08/2021

বানরের উপর পরীক্ষায় বঙ্গভ্যাক্স টিকার ফল মিলেছে

দেশে উৎপাদিত প্রথমবারের মতো কোভিড-১৯ টিকা বঙ্গভ্যাক্সের পরীক্ষামূলক প্রয়োগ বানরের উপর শুরু হয়েছে এবং তাতে ভালো ফল মিলেছে বলে দাবি করেছে গ্লোব বায়োটেক।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, দুই মাসের জন্য অর্ধ শতাধিক বানরের উপর ‘এনিমেল ট্রায়াল’ শেষে মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগের দিকে যাবে তারা। সেপ্টেম্বর নাগাদ বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল-বিএমআরসির কাছে ‘হিউম্যান ট্রায়াল’র জন্য আবেদন করা হবে।

গ্লোব বায়োটেকের জ্যেষ্ঠ ব্যবস্থাপক (কোয়ালিটি এ্যান্ড রেগুলেটরি) ড. মোহাম্মদ মহিউদ্দিন বলেন, আগস্ট থেকে ৫৬টি বানরের ওপর অ্যানিমেল ট্রায়াল শুরু করা হয়। বানরগুলো আমাদের নিজেদের অ্যানিমেল সেন্টারে রেখে নির্ধারিত প্রটোকলের মধ্যে তা করতে হচ্ছে। হিউম্যান ট্রায়ালের জন্য বিএমআরসির কাছে সেপ্টেম্বর নাগাদ আবেদন করব।

ড. মোহাম্মদ মহিউদ্দিন আরও জানান, আমাদের টিকাটির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এর একটি ডোজেই এনিমেল ট্রায়ালে কার্যকর অ্যান্টিবডি পাওয়া গেছে। আমরা আশা করছি ক্লিনিক্যাল ট্রায়ালেও অনুরূপ ফলাফল পাওয়া যাবে।

দেশে পৌঁছেছে সিনোফার্মার ১৭ লাখ ৭০ হাজার টিকা।সিনোফার্মার টিকা / ছবি: সংগৃহিতবৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের আওতায় সিনোফার্মে...
12/08/2021

দেশে পৌঁছেছে সিনোফার্মার ১৭ লাখ ৭০ হাজার টিকা।

সিনোফার্মার টিকা / ছবি: সংগৃহিত
বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের আওতায় সিনোফার্মের আরও ১৭ লাখ ৭০ হাজার ডোজ টিকা দেশে পৌঁছেছে।

বুধবার (১১ আগস্ট) রাত সাড়ে ৭টার দিকে টিকা বহনকারী ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বুধবার বেইজিংয়ের স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটে টিকার এই চালান নিয়ে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইট ঢাকার উদ্দেশে রওনা হয়।

গত ১২ মে প্রথমবার সিনোফার্মের তৈরি ৫ লাখ টিকা উপহার হিসেবে বাংলাদেশে পাঠায় চীন। এরপর দ্বিতীয় দফায় গত ১৩ জুন আরও ছয় লাখ উপহারের টিকা আসে। সবমিলিয়ে ১১ লাখ টিকা বাংলাদেশকে উপহার হিসেবে দিয়েছে চীন। আরও ১০ লাখ ডোজ টিকা বাংলাদেশকে উপহার হিসেবে দেবে দেশটি।

11/08/2021
09/08/2021

Marketing is not a nice word, but the world is about marketing now.” – Giorgio Armani

https://www.facebook.com/DailyProthomAlo/photos/a.215619841804443/4877611522271895/
29/07/2021

https://www.facebook.com/DailyProthomAlo/photos/a.215619841804443/4877611522271895/

আজ বিশ্ব বাঘ দিবস। সারা পৃথিবীতে প্রাকৃতিক দুর্যোগ, মানুষের গণপিটুনি, চোরা শিকার ও নানা কারণে বাঘের সংখ্যা দিন দিন কমে আসছে। বঙ্গবন্ধু সাফারি পার্কে জন্ম নেওয়া এক বিরল প্রজাতির সাদা বাঘ কৃত্রিম লেকের ধারে আরেকটি বাঘের সঙ্গে খেলায় মেতেছে। গাজীপুর, ঢাকা। ছবি: আশরাফুল আলম

26/07/2021

Hello

Address

Jessore

Telephone

+8801316922879

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tahmim Xolock posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tahmim Xolock:

Share