Daily Post

Daily Post Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Daily Post, Media/News Company, Jhenidah, Jessore.

চোখের সামনে যা সত্য দেখি,তাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি!সত্য প্রকাশের পথে একমাত্র মহান আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করি না।আমি কোনো দল বা মতের পক্ষের নই—আমি সাধারণ মানুষের কাতারের একজন!সত্য,ন্যায় ও মানুষের স্বার্থেই আমার পথচলা ও প্রচারণা.ধন্যবাদ

11/09/2026

রুমিন ফারহানার মনোনয়ন নিয়ে রাশেদ খাঁনের বিস্ফোরক মন্তব্য
#রুমিনফারহানা #রাশেদখাঁন #মনোনয়ন #রাজনীতি #রাজনৈতিকখবর #বিস্ফোরকদাবি #চাঞ্চল্যকরদাবি #বাংলাদেশরাজনীতি #রাজনৈতিকসংবাদ #সর্বশেষখবর

অনলাইন পণ্য বিক্রির নামে প্রতারণা: ঝিনাইদহে ৩ হোতা গ্রেফতারঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, ...
07/09/2026

অনলাইন পণ্য বিক্রির নামে প্রতারণা: ঝিনাইদহে ৩ হোতা গ্রেফতার
ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহ বিভিন্ন পণ্য অনলাইনে সরবরাহের নামে প্রতারণা করা চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (৭ সেপ্টেম্বর) নড়াইল জেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—সাকিব হোসেন আশিক (২৩), আরাফাত মোল্লা (২২) ও মিনহাজুর রহমান (২২)। তাদের বাড়ি নড়াইল সদর উপজেলার ভওয়াখালী এলাকায়।

পুলিশ জানায়, চক্রটি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে বাজারমূল্যের তুলনায় অস্বাভাবিক কম দাম ও বিশেষ ছাড়ের প্রলোভন দেখিয়ে ক্রেতাদের কাছ থেকে অগ্রিম টাকা নিত। পরে পণ্য সরবরাহ না করে যোগাযোগ বন্ধ করে দিত তারা।

সম্প্রতি ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ‘Sneakers Hub BD’ নামের অনলাইন প্ল্যাটফর্মের বিজ্ঞাপনে প্রলুব্ধ হয়ে এক জোড়া জুতা অর্ডার করেন। বিভিন্ন কৌশলে তার কাছ থেকে অনলাইনে ৮৫ হাজার ৫১৬ টাকা হাতিয়ে নেয় চক্রটি। এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে মহেশপুর থানায় মামলা দায়ের করা হয়।

তদন্তে প্রতারক চক্রটির অবস্থান শনাক্তের পর অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল ফোন, সিমকার্ডসহ বিভিন্ন ডিজিটাল আলামত জব্দ করা হয়।

পুলিশ জানিয়েছে, চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্য এবং প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা অর্থের বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

জনসচেতনতামূলক বার্তা: অনলাইনে পণ্য কেনার ক্ষেত্রে অস্বাভাবিক কম দাম, অতিরিক্ত ছাড় বা আকর্ষণীয় বিজ্ঞাপনে প্রলুব্ধ হয়ে যাচাই-বাছাই ছাড়া অপরিচিত ব্যক্তি বা প্রতিষ্ঠানে অগ্রিম টাকা না দেওয়ার আহ্বান জানিয়েছে পুলিশ। প্রতারণার শিকার হলে দ্রুত থানায় বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।

01/09/2026

ঝিনাইদহে ১৪০ দিন পর কবর থেকে আফগান নাগরিকের মরদেহ উত্তোলন

01/09/2026

ঝিনাইদহে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি

31/08/2026

পূর্ববিরোধের জেরে চাচাতো ভাইয়ের হামলা, গুরুতর আহত যুবক ঢাকায়

30/08/2026

কমিটি গঠনকে কেন্দ্র করে বিরোধ, প্রহ্লাদ সরকারের ওপর হামলার অভিযোগ

26/08/2026

ভয়াবহ সড়ক দুর্ঘটনা
ঝিনাইদহ ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই এক নারীর মৃত্যু, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ গেল তাঁর স্বামীর
゚ #ঝিনাইদহ

26/08/2026

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত স্বামীর একটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে। ゚

25/08/2026

ঝিনাইদহের কালীগঞ্জের মল্লিকনগরে ট্রাক চুরির অভিযোগে জনতার হাতে দুই ব্যক্তি আটক। পুলিশ তাদের উদ্ধার করে নিয়ে যাওয়ার সময় পুলিশের সামনেই গণপিটুনির ঘটনা ঘটে।
゚

24/08/2026

পাওনা টাকার জেরে অন্তঃসত্ত্বা মেয়ে ও জামাইকে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ, শাশুড়ির বিরুদ্ধে থানায় অভিযোগ
゚

Address

Jhenidah
Jessore
7300

Website

Alerts

Be the first to know and let us send you an email when Daily Post posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share