Md.Nazmul hasan

Md.Nazmul hasan পেইজ টি ফলো বাটনে ক্লিক করে সাথে থাকুন।

I have reached 100 followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉
17/06/2023

I have reached 100 followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉

Bhairab sporting club
15/01/2023

Bhairab sporting club

একবার এক পর্যটক মেক্সিকোয় গেলেন; জেলেদের মাছের খুব প্রশংসা করলেন। তারপর বললেন,“আচ্ছা, মাছ ধরতে আপনাদের কত সময় লাগে?”“বেশ...
16/11/2022

একবার এক পর্যটক মেক্সিকোয় গেলেন; জেলেদের মাছের খুব প্রশংসা করলেন। তারপর বললেন,
“আচ্ছা, মাছ ধরতে আপনাদের কত সময় লাগে?”
“বেশিক্ষণ না” জেলেদের এক কথার উত্তর।
“তাহলে আপনারা আরও বেশি সময় দিয়ে আরও বেশি মাছ ধরেন না কেন?” লোকটা প্রশ্ন করেন। জেলেরা বলেন, "আমরা যে মাছে ধরি তাতে আমাদের প্রয়োজন মিটে যায়"।
“তাহলে মাছ ধরার পর বাকি সময়টা আপনারা কী করেন?” লোকটা জিজ্ঞাসা করে। জেলেরা জবাব দেয়,
“আমরা ঘুমায়, মাছ ধরি, বাচ্চাদের সাথে খেলা করি, বৌয়ের সাথে খাই, সন্ধ্যায় বন্ধুদের সাথে আড্ডা দেই, মজা করি, হাসি, গলা ছেড়ে গান গাই…”। পর্যটক তাদেরকে থামিয়ে বলেন,
“আমি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেছি। আমি আপনাদেরকে বুদ্ধি দিয়ে সাহায্য করতে পারি। আপনাদেরকে আরও বেশি সময় দিয়ে মাছ ধরতে হবে, বাড়তি মাছগুলো বিক্রি করে মাছ ধরার বড় নৌকা কিনতে হবে। ”
“তারপর?” জেলেদের প্রশ্ন।
“আপনারা বড় নৌকার সাহায্যে বেশি মাছ ধরবেন, বেশি আয় করবেন। সেটা দিয়ে আরও বড় দুটা, তিনটা বা আরও বেশি নৌকা কিনবেন। একসময় মাছ ধরার নৌবহর বানিয়ে ফেলবেন। তখন মধ্যসত্ত্বভোগী ব্যবসায়ীদের কাছে মাছ বিক্রি না করে, সরাসরি মাছ প্রসেসিং ফ্যাক্টরির সাথে বেচাকেনা করবেন। এক সময় নিজেরাই মাছ প্রসেসিং ফ্যাক্টরি খুলে বসবেন। তারপর অনেক ধনী হয়ে গ্রাম ছেড়ে মেক্সিকোর রাজধানী, আমেরিকার লসএঞ্জেলেস বা নিউ ইয়র্কে চলে যাবেন। সেখান থেকে আপনারা মেগা প্রজেক্ট চালু করবেন। ”
“এসব করতে কত সময় লাগবে?” জেলেদের প্রশ্ন।
“কুড়ি/পঁচিশ বছর তো লাগবেই।” জবাব দেয় পর্যটক।
“তারপর” জেলেরা প্রশ্ন করে।
লোকটা হেসে জবাব দেয়, “ব্যবসায় যখন আরও বড় হবে তখন আপনারা শেয়ার বাজারে যাবেন, মিলিয়ন মিলিয়ন ডলার আয় করবেন।”
“মিলিয়র ডলার! ধরুন পেলাম মিলিয়ন ডলার। কিন্তু, তারপর?” জেলেরা সবিস্ময়ে প্রশ্ন করে। পর্যটক তখন জবাব দেন,
“আপনারা তখন অবসরে যাবেন। শান্ত গ্রামে ফিরে এসে সমুদ্রের ধারে ঘুমাবেন, বাচ্চাদের সাথে খেলা করবেন, বৌয়ের সাথে খাবার খাবেন, সন্ধ্যায় বন্ধুদের সাথে আড্ডা দিবেন, মজা করবেন…,”। তখন জেলেরা বলেন,
“সেই কাজটাই তো আমরা এখন করছি। তাহলে এই বিশ/পঁচিশ বছরের এই কষ্টের জীবনের মানে কী?”
(সংগৃহীত ও অনূদিত)

খেলাধুলা বিনোদনের অংশ বিনোদনেই সীমাবদ্ধ থাকুকছবির ছেলেটি মতিন। বাড়ি নোয়াখালী। ২০১৮ বিশ্বকাপে আর্জেন্টিনার পতাকা উড়াতে গি...
15/11/2022

খেলাধুলা বিনোদনের অংশ বিনোদনেই সীমাবদ্ধ থাকুক

ছবির ছেলেটি মতিন। বাড়ি নোয়াখালী। ২০১৮ বিশ্বকাপে আর্জেন্টিনার পতাকা উড়াতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ট হয়ে দুই হাত দুই পা চিরতরে হারিয়ে বসেন। সে বিশ্বকাপ শেষ আবার বিশ্বকাপ এসে গেছে কিন্তু মতিনের হাত পা আর ফেরে নাই!

পতাকা টানাতে গিয়ে সেদিন ব্রাজিলের সমর্থক একটি ছেলে মারা গেছে! আশ্চার্য হলো সেই নিউজের নিচে দেখলাম হা হা রিএ্যাকশন! সম্ভবত হা হা দিয়েছে আর্জেন্টিনার ভক্ত কেউ। মারামারি লেগে যাচ্ছে কোন কোন এলাকায়- এগুলো সবই সাময়িক আবেগ-উত্তেজনার ফল।

এখানেই সাবধান থাকা দরকার। খেলা বিনোদনের পার্ট। একদম নির্মল বিনোদন। এটা দরকার আছে। কিন্তু আবেগকে কন্ট্রোল করতে হবে।

ছবি: ইন্টারনেট

05/11/2022

আগামীকাল থেকে শুরু হওয়া এইচএসসি পরীক্ষার্থী সবার জন্য রইলো দোয়া শুভেচ্ছা, অভিনন্দন, শুভকামনা ও ভালোবাসা।

এবার মুখ খুললেন টেন্ডুলকার,  ভারতের অতীতের টিম এমন ছিলো না। কিন্তু কয়েকজন মিলে এখন টিমটাকে সমস্যা করে ফেলতেছে। এতে ভারতে...
04/11/2022

এবার মুখ খুললেন টেন্ডুলকার, ভারতের অতীতের টিম এমন ছিলো না। কিন্তু কয়েকজন মিলে এখন টিমটাকে সমস্যা করে ফেলতেছে। এতে ভারতের ক্রিকেটের সন্মান নষ্ট হচ্ছে। আশা করি, ভারতীয় ক্রিকেট বোর্ডের বোধদ্বয় হবে।

03/11/2022

স্বাগতম আমার এই পেইজে, সাথেই থাকুন ধন্যবাদ

ঢাকা মোহাম্মদপুর একটা মসজিদের আজকের ছবি।হে আল্লাহ আপনি হেফাজত করুন আমিন।
27/10/2022

ঢাকা মোহাম্মদপুর একটা মসজিদের আজকের ছবি।
হে আল্লাহ আপনি হেফাজত করুন আমিন।

26/10/2022

কক্সবাজারে কোন এক হোটেলের প্রতি রাতের ভাড়া সর্বোচ্চ ৫৭ হাজার টাকা। ৫০% বা ৬০% ডিসকাউন্টে প্রতি রাতে ২২-২৫ হাজার টাকায় মানুষ থাকছে। ভয়ঙ্কর ব্যাপার হল আমার মত মানুষ এই দাম দেখে হয়ত স্বপ্নেও ওখানে থাকার কথা না ভাবলেও বাস্তবতা হল তাদের রুম খালি যায় না।

বাংলাদেশের কক্সবাজারে যেই হোটেল ৮ হাজার টাকায় ভাড়া পাওয়া যাবে এর থেকে ভাল মানের হোটেল থাইল্যান্ড বা অন্য কোন দেশে এর ৪ ভাগের এক ভাগ দামে পাওয়া যাবে। এক বেলা খেতে সেখানে জনপ্রতি ৫০০ টাকা পার হয়ে গেলেও ৩ দিনের একটা ছুটিতে হোটেলে স্থান দেয়ার জায়গা থাকেনা। এরপরো জিজ্ঞেস করলে সহজ সরল করুন উত্তর "ব্যবসা ভাল নেই ভাই, আগের মত নেই"।

সেদিন বাসায় ভাবলাম কদবেল কিনে নিয়ে যাই। দাম জিজ্ঞেস করতেই বলল বড় গুলা ৫০, এর থেকে কিঞ্চিত ছোট ৪০ আর এপাশের গুলা ৩০। হা করে দুই মিনিট দাঁড়িয়ে থেকে বললাম ২৫ করে হবে? বলল এক দাম। দামাদামি নেই। আমি চলে আসলে আসলে কিছুই যায় আসেনা। অনেকেই কিনবে। আর অনেকে কিনবে বলেই ন্যায্যতার বালাই নেই বাজারে।

ঢাকার কোন কোন অঞ্চলে প্রতি বর্গ কিলোমিটারে ৭০-৮০ হাজার লোকের বাস! এতটাই ঘিঞ্জি একটা শহরে রুপ দিয়েছি আমরা যে এখানে ক্রেতার কাছে বিক্রেতা দায়বদ্ধ নয়। ক্রেতা দায়বদ্ধ। রিকশায় গেলে যান, না গেলে নাই। কদবেল কিনলে কিনুন, না কিনলে নাই।

আমার উপলব্ধি হল, সারাবিশ্বে পণ্যের বাজার মূল্য নির্ধারনে কস্ট প্রাইস এর সাথে রিজনেবল প্রফিট মার্জিনের হিসাব করা হলেও, বাংলাদেশের বাজার ব্যাবস্থায় বাজার মূল্য নির্ধারন হয়, সর্বোচ্চ কত দামে ক্রেতার কাছে বিক্রি করে কত সময়ে স্টক খালি করা সম্ভব সেটির উপর। এক্ষেত্রে সময়কে মূল্য দিলে হয়ত একটু দাম কমায়। না দিলে বেশি দামেই বিক্রি চলবে।

পুরো বাজার ব্যাবস্থায় কার্যত কারো নিয়ন্ত্রন নেই। নিয়ন্ত্রন যারা করবে তাদের হয়ত মাথা ব্যাথাও নেই। বাড়ি ভাড়ার ক্ষেত্রে ব্যাচেলর হলে এক রকম, ভাড়াটের চাহিদা বেশি থাকলে ভাড়াও বেশি। কোন নির্দিষ্ট কাঠামোয় দাম নির্ধারন হয়না। কোন শৃঙখলায় আমাদের বাজার আবদ্ধ নয়।

সেদিন একটা ভিডিও দেখলাম, নিউমার্কেটে এক বিদেশির কাছে রাস্তার হকার বেল্টের দাম চাইছে ১৫ হাজার। ফিক্সড প্রাইস। অর্থাৎ প্রতি নিয়ত দাম নির্ধারনে আপনি কতটুকু বোকা বা চালাক সেটার ও পরীক্ষা দিয়ে পাশ ফেল করতে হবে।

কেন এরকম ভোগান্তি হবে? কেন একটা সুন্দর পরিকল্পনার আওতায় বাজার চলবে না? কেন ফটকাবাজিকে প্রশ্রয় দেয়া হবে? এতে যারা প্রকৃত ব্যাবসায়ী তারা কিভাবে টিকবে?

এদেশে অনেকেই আছেন যারা আসলে বাজারে গেলে দাম ও জিজ্ঞেস করেন না। দামাদামি অনেকের কাছে ছোটলোকি। আমরা বুঝিনা আমাদের এরকম মাইন্ডসেট সাধারন ক্রেতাদের জন্য আরো ভোগান্তি সৃষ্টি করে। তবে প্রশ্ন হল, দামাদামিই বা কেন করতে হবে? ন্যায্যতা নিশ্চিত করলে তো দামাদামির প্রয়োজন হত না। তাইনা?

আমার প্রথম দিকের লেখায় পদ্মা সেতুর ইকোনমিক বেনিফিট নিয়ে লিখেছিলাম। সহজ ভাবে ওই সময় যেই দুটি জিনিস মাথায় এসেছিল তার ভেতর হল, এই সেতুতে দুরত্ব কমবে। একি সাথে ট্রিপ টাইম কমবে। কারো একটি ট্রাক থাকলে বা বাস থাকলে আগে ট্রাকের ক্ষেত্রে এক দিনে একটি ট্রিপ অথবা কখনো দুই দিনে একটি ট্রিপ খাটানোর বেশি সুযোগ পেত না। কিন্তু সেতু হলে দিনেই দুটি বা তিনটি ট্রিপ খাটানোর সুযোগ হবে। এতে আগে এক ট্রিপে ২০০০০ টাকায় ভাড়া খাটলে সেতু চালুর প্র যদি সেই ট্রাক মালিক ৮-১০ হাজার টাকাও ভাড়া ধার্য করে তবুও তার আয় বৃদ্ধি পাবে। গাড়ির সংখ্যা না বাড়ালেও যাত্রী বা মাল বহন ক্ষমতা একি কারনে দ্বিগুন বা তিনগুন হবে। দুরত্ব কমায় তেল খরচ ও কমবে। ঘাটে ফেরি পেতে অনেক সময় যেই তেল পুড়ে সেই তেলেই ট্রিপ শেষ করা যাবে।

খবরে দেখলাম, কালনা সেতু উদ্বোধনের পর যশোরের সাথে ঢাকার দুরত্ব কমেছে ১১৩ কিলোমিটার। সরকার নির্ধারিত যাত্রী প্রতি কিলোমিটারের ভাড়া ২.১৫ টাকা হিসাবে তাহলে খরচ কমার কথা ২২৮ টাকা। বর্তমানে পদ্মা সেতুর টোল, এক্সপ্রেসওয়ের টোল, অন্যান্য সেতুর টোল মিলিয়ে যাত্রী প্রতি টোল আসে মাত্র ৩৬ টাকা। যেখানে ভাড়া কমে ৩০০ টাকা হবার কথা, সেখানে বাসে ৬০০+ করে নিচ্ছে। এসি গাড়িতে ১২০০+। কি চমৎকার বাজার ব্যাবস্থা। তারা যানে যে তাদেরকে আইন দেখাবেনা কেউ। দেখালে ধর্মঘট। আর যাত্রী যারা এতদিন ৬০০ করে দিয়েছে তারাও ৬০০ করে হলেও দামাদামি করবে না। যাওয়ায় লাগবে। বিকল্প নেই।

চাহিদা অতিরিক্ত হলে সমস্যা। ছোট দেশে অতিরিক্ত ক্রেতা ঘনত্ব যে ঝুকির সৃষ্টি করেছে তার মধ্যে অন্যতম আরেকটি হল " প্যানিক" সৃষ্টির সুযোগ। মোটামুটি একটা প্যানিক বাজারে ছড়িয়ে দিতে পারলেও বিশাল মুনাফা। ধরবে কে? ধরার কেউ নেই। সিন্ডিকেট শক্তি তত বাড়ে যত ডিমান্ড বাড়ে। মাঝে ক্ষতিগ্রস্ত হয় অনেক ক্রেতা ও বিক্রেতা।

বাংলাদেশে বাজার শৃঙখলা নিয়ে ভাবা উচিত। এই পর্যন্ত বাজার শৃঙখলার উপায় নিয়ে বেশ কয়েকটি ভাবনা শেয়ার করেছি। আমার মনে হয়, জন দুর্ভোগ কমাতে আমাদের এই দিকটায় মনোযোগ দেয়া উচিত।

©

24/10/2022

⭕ রাসূল (ﷺ) প্রবল বেগে বায়ু প্রবাহিত হতে দেখলে বলতেন—

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ خَيْرِهَا وَخَيْرِ مَا فِيهَا وَخَيْرِ مَا أُرْسِلَتْ بِهِ وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا وَشَرِّ مَا فِيهَا وَشَرِّ مَا أُرْسِلَتْ بِهِ

উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন খাইরিহা, ওয়া খাইরি মা ফীহা, ওয়া খাইরি মা উরসিলাত্ বিহী, ওয়া আঊযু বিকা মিন শাররিহা, ওয়া শাররি মা ফীহা, ওয়া শাররি মা উরসিলাত্ বিহী।

অনুবাদ : হে আল্লাহ! তোমার নিকট আমি এ বাতাসের মঙ্গল, এর মাঝে নিহিত মঙ্গল এবং যে মঙ্গলসহ এটা পাঠানো হয়েছে তা প্রার্থনা করি। আর এর ক্ষতিকর দিক, এর মাঝে নিহিত ক্ষতি এবং যে ক্ষতিসহ এটা পাঠানো হয়েছে তা হতে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করি।

[আত-তিরমিজি : ৩৪৪৯]

ইভিএম হ্যাক
19/10/2022

ইভিএম হ্যাক

♦️বিশ্ববিদ্যালয়ে পড়তাছে + মাসে লাখ খানেক টাকাও ইনকাম করতাছে আমারই এক বন্ধু। জিঙ্গেস করলাম কেমন আছিস, বললো ভালো নেই। ভালো...
14/10/2022

♦️বিশ্ববিদ্যালয়ে পড়তাছে + মাসে লাখ খানেক টাকাও ইনকাম করতাছে আমারই এক বন্ধু। জিঙ্গেস করলাম কেমন আছিস, বললো ভালো নেই। ভালো লাগে না কিছু।

গ্র্যাজুয়েশন শেষ করে এক বন্ধু বেকার বসে আছে। জিঙ্গেস করলাম। কেমন আছিস, বললো ভালো নেই। সব কিছু অদ্ভুত লাগে।

আমারই এক বন্ধু সে চতুর্থ বর্ষে আছে। তারে জিঙ্গেস করলাম কেমন আছিস, উত্তর একি। ভালো নেই৷ চতুর্দিকের এত পেশার আর ভালো লাগে না।

এক বন্ধু ৪/৫ টা প্রেম করে আমি যতদূর জানি। কালকে ওরে কল দিয়ে জিজ্ঞেস করলাম, কিরে ভালোই তো মাল্টিপল প্রেমিকা নিয়ে সুখে আছিস। ও বললো, নারে মামা মনে শান্তি নাই। সব কিছু বিতৃষ্ণা লাগে। ভালো লাগে না কিছু। মনমানসিকতা ভালো নেই।

কয়েকদিন আগে এক বন্ধুর ব্রেকআপ হইছে। গতকাল হোয়াটসঅ্যাপ এ কল দিলাম। জিঙ্গেস করলাম, কেমন আছিস। বললো ভালো নেই। ওর কথা মনে পরে। শান্তি কোথায় পাবো একটু বলতে পারিস আমাকে।

এক বিবাহিত বন্ধুকে কল দিলাম। জিঙ্গেস করলাম কেমন আছিস, বললো জীবনে বড় ভুল ছিলো বিশ্ববিদ্যালয় শেষ না করে আগেই বিয়ে করা। জীবনটা তুচ্ছ মনে হয় এখন। আর কিছু ভালো লাগে না।

এক বন্ধু অলরেডি বাপ হয়ে গেছে। ওরে জিজ্ঞেস করলাম কেমন আছিস বললো নিজের প্যারা সংসারের প্যারা সব মিলিয়ে আমি ক্লান্ত

এক পুলিশ বন্ধুরে কল দিলাম। বললো চাকরিতে শান্তি নাই মনেও শান্তি নাই।

সবাই যদি এত অশান্তিতে থাকে তাহলে শান্তি কই?
ধীরে ধীরে কিসের মোহ তে আমার শান্তি থেকে দূরে সরে যাচ্ছি?
কিসের পিছু ছুটছি আমারা?
যেখানে মানসিক শান্তি বলে কোন কিছু নেই।।

© Naimul Haque

Address

Jessore

Telephone

+8801775941969

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md.Nazmul hasan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md.Nazmul hasan:

Share