Reporter's Unit of MMC

Reporter's Unit of MMC Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Reporter's Unit of MMC, News & Media Website, খড়কি, যশোর, Jessore.

'শিক্ষার পরিবর্তন শিক্ষক দিয়েই শুরু' এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে আজ(০৫/১০/২৩) রোজ বৃহস্পতিবার সকাল ১২.০০ ঘটিকায় সরকার...
05/10/2023

'শিক্ষার পরিবর্তন শিক্ষক দিয়েই শুরু' এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে আজ(০৫/১০/২৩) রোজ বৃহস্পতিবার সকাল ১২.০০ ঘটিকায় সরকারি মাইকেল মধুসূদন কলেজের শিক্ষক লাউঞ্জে 'বিশ্ব শিক্ষক দিবস- ২০২৩' উপলক্ষে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়।উক্ত অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি মাইকেল মধুসূদন কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার মহদয়, আরো উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর ড.মোঃ আবু বক্কর সিদ্দিকী, শিক্ষক পরিষদের সম্পাদক এবং প্রাণীবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মদন কুমার সাহা সহ অন্যান্য বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, শিক্ষার্থী এবং ছাত্রলীগের নেতাকর্মীরা।

'শিক্ষকতা নিয়েছি পেশা হিসেবে, নেশা হিসেবে নয়'। বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ আখতার হোসেন তাঁর আলোচনার এক পর্যায়ে এই কথার মাধ্যমে শিক্ষক দিবসের যথার্থ মূল্যায়ন করেন। উদ্ভিদবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ জিল্লুল বারী তাঁর বক্তব্যে বলেন, 'শিক্ষা এখন বানিজ্যে রুপান্তরিত হয়ে গেছে। চারিদিকে বড় বড় ব্যানার, পোস্টার, কোচিং বাণিজ্য। যেখানে মানব সভ্যতার জন্য শিক্ষক একজন প্রধান বাহক, সেখানে এমন শিক্ষাবানিজ্য আমাদের শিক্ষক -শিক্ষার্থীদের সুসম্পর্কের মধ্যে ফাটল ধরাতে পারে।' এছাড়া আলোচনায় অংশগ্রহণ করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ মুকুল হায়দার, ইংরেজি বিভাগের সরকারী অধ্যাপক জনাব বিধান ভদ্র সহ প্রমুখ শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব ছিলেন বাংলা বিভাগের প্রভাষক জনাব মোঃ মেহেদী হাসান।

শিক্ষক সংস্কৃতির সংস্কারক, মানুষ গড়ার কারিগর।একজন শিক্ষক পারে একটা গোটা সমাজের আলোক বর্তিকা প্রজ্জ্বলিত করতে।তাই এই বিশ্ব শিক্ষক দিবসে সকল শিক্ষকদের প্রতি রইলো শ্রদ্ধা এবং ভালোবাসা।

Address

খড়কি, যশোর
Jessore

Website

Alerts

Be the first to know and let us send you an email when Reporter's Unit of MMC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share