15/10/2015
দেখুন # বিপিএলে আসছেন কোন কোন
বিদেশী খেলোয়ার-
----------------------------------
নভেম্বরে আসন্ন তৃতীয় আসরের বিপিএলকে
সামনে রেখে দল গোছাতে ব্যস্ত হয়ে
পড়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। এর মধ্যে
বিদেশী নামী দামী খেলোয়াড়ও
রয়েছেন।
তবে এরই মধ্যে পাকিস্তান থেকে ১৩ জন
খেলোয়াড় নাম লিখিয়েছেন বিপিএলে।
তারা হলেন, মোহাম্মদ হাফিজ, মিজবাহ
উল হক, ইউনুস খান,শোয়েব মালিক, ওয়াহাব
রিয়াজ, আহমেদ শেহজাদ, হ্যারিস সোহেল,
মোহাম্মদ সামি, ইয়াসির শাহ, নাসির
জামশেদ, সোহেল তানভীর, উমর গুল, সাঈদ
আজমল।
শ্রীলঙ্কা থেকে নাম লিখিয়েছেন আটজন
খেলোয়াড়। তারা হলেন, শ্রীহান
জয়াসুরিয়া, দিলশান মুনাওয়েরা, অজান্তা
মেন্ডিস, লাহিরু থিরিমানে, নিরিশান
ডিকেওয়ালা, সাচিত্রা সেনানায়েকে,
নুয়ান কুলাসেকারা, উপল থারাঙ্গা।
ইংল্যান্ড থেকে নাম লিখিয়েছেন আটজন
খেলোয়াড়। তারা হলেন, ড্যারেন
স্টিভেনস, পল কলিংউড, সামিট প্যাটেল,
রিচার্ডসন, রিকিওসেলস, জাড ডারবাঞ্চ,
স্টিভ ক্রফট, রবি বোপারা।
ওয়েস্ট ইন্ডিজ থেকে নাম লিখিয়েছেন
এগারোজন খেলোয়াড়। তারা হলেন, মারলন
স্যামুয়েলস, শিব নারায়ন চন্দ্ররপাল,
ডারেন স্যামি, কেভন কুপার, স্যামুয়েল
বাদ্রি, অ্যান্ডু রাসেল, জেরমি টেইলর,
ডিনেশ রামদিন, খেমা রোচ, লিন্ডা
সিমেন্স, টিনো বেস্ট।
জিম্বাবুয়ের পাঁচজন খেলোয়াড় নাম
লিখিয়েছেন, তারা হলেন, এলটন চিগুমবুরা,
ব্রের্ন্ডান টেলর, শেন আরভীন,ক্রিস্টোফ
ার এমপোফু, কাইল জার্ভিস।
অস্ট্রেলিয়ার চারজন খেলোয়াড় নাম
লিখিয়েছেন । তারা হলেন, জেমস
অ্যালেনবাই, স্টিভেন ক্রুক, শন টেইট, ব্রাড
হগ।
সাউথ আফ্রিকার চার জন খেলোয়াড় নাম
লিখিয়েছে। তারা হলেন রায়ান
ম্যাকলারেন, রিচার্ড লেভি, রবিন
পিটারসেন, জোহান বোথা।
নিউজিল্যান্ড থেকে নাম লিখিয়েছেন
মাত্র দুই জন খেলোয়াড়। তারা হলেন,
জেমস ফুলার, জেমস ফ্রাঙ্কলিন।
এছাড়াও আয়ারল্যান্ডের চারজন খেলোয়াড়
নাম লিখিয়েছেন। তারা হলেন, গ্যারি
উইলসন, নিল ও ব্রায়ান, কেভিন ও ব্রায়ান,
পল স্টারলিং।
নেদারল্যান্ডসের রায়ান টেন ডেসক্যাটস,
আফগানিস্তানের মোহাম্মদ নাবী ও
কানাডার রিজওয়ান চিমা ও বিপিএলের
তৃতীয় আসরে নাম লিখিয়েছেন।
এছাড়াও গুঞ্জন রয়েছে পাকিস্তানের
শোয়েব মালিক, মোহাম্মদ আমের ও
ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারাইনকে দলে
ভিড়িয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।