Zoya The Aesthetic Spice

Zoya The Aesthetic Spice [Happy Soul]
✨🪻🫧
What is Written to be yours is already yours...🤲🏼

23/02/2026

মাঝে মাঝে দূরে কোথাও চলে যেতে ইচ্ছে করে। জীবন চক্রের এমন এক পর্যায়ে আছি কোনো কিছুতে মন বসে না। সবকিছু থেকে কেমন যেনো মন উঠে যাচ্ছে। কোলাহলের ভিড়ে থেকেও যেন কোথাও আমি নেই। নিজেকে খুঁজে পাই না, খুঁজে পাই না ফিরে আসার পথ।

23/02/2026

একটা মানুষ থাকবে।
যে একদম হঠাৎ করেই, ভিড় থেকে বেরিয়ে এসে বলবে," ভালোবাসি।"
গায়ে গা ঘেঁষে চলবে।
রাস্তা পার হতে তোমার ডান হাতের একটা আঙুল শক্ত মুঠোয় ধরবে,
রাস্তায় দাঁড়িয়ে লাল চা, একটা পশম দেওয়া সস্তার পুতুল।
গোলাপ না হলেও চলবে,
তবে রামধনু রঙা হাসি আঁকড়ে নিয়ে থাকবে।
একটা মানুষ,
যে হঠাৎ করেই বলবে, " সাথে থাকবো, ব্যস।"

09/02/2026

যে মানুষটি আপনার কথা না শুনেই আপনার বিরুদ্ধে বলা মিথ্যা সহজে বিশ্বাস করে, সে আসলে আগে থেকেই আপনার বিরোধিতা করার কোনো উপলক্ষ খুঁজছিল।

21/01/2026

যে জায়গায় আপনি বারবার অপমান মেনে নেন, সেখানে মানুষ বুঝে নেয়, আপনাকে অপমান করা যায়। কেউ আপনাকে অপমান করলো, আর আপনি মুখ বুজে সহ্য করে নিলেন—অনেকে এটাকে ধৈর্য ভাবে, ভদ্রতা ভাবে, ভালো মানুষী ভাবে।

কিন্তু বাস্তবতা হলো, এটা অনেক সময় দুর্বলতার সংকেত হয়ে যায়। কারণ মানুষ প্রথমবার অপমান করে সাহস করে, দ্বিতীয়বার করে অভ্যাসে, আর তৃতীয়বার করে নিশ্চিত হয়ে— যে আপনাকে অপমান করলেও কোনো মূল্য দিতে হয় না।

ভদ্র হওয়া মানে সহ্য করা না, ভালো মানুষ হওয়া মানে নিজেকে ছোট করা না। নিজের সম্মান রক্ষা করতে শেখাটাই আত্মসম্মান।🩶

14/01/2026

যার চাহিদা যত কম, তার জন্য বোধ হয় সীমিত প্রাপ্তিও বড় কঠিন।😅

14/01/2026

কোনো চিটার হ্যাপি আছে দেখলে আমার ট্রমা ট্রিগার হয়। আরো ট্রিগার হয় যখন দেখি সেইসব চিটারের কাছের লোকজন চিটারকে চিয়ার আপ করে, সাপোর্ট করে। Cause y'all saw what they did to someone, yet decided to root for that person and that makes you no less low. এন্ড অনেকের কপাল এরচে খারাপ থাকলে দেখে যে নিজের কাছের মনে করা লোকজনও সেলেব্রেশনে যোগ দিছে।
ওরা তো দোষীই, ওদের সাথে যারা থাকে তারাও কোন অংশে কম দোষী নয়।

এই সবগুলা জিনিস আমি ফেস করে আসছি দেখে আজকে এটুকু বললাম...

09/12/2025

এই ছবিটা আমাদের জীবনের এক গভীর সত্য শেখায়—
যে মানুষ গাছটা কাটতে কাটতে ক্লান্ত হয়ে গেছে,
শেষ পর্যন্ত সেই গাছটিই তাকে ছায়া দিচ্ছে।
ঠিক তেমনই—
যাকে আপনি ক্ষতি করার চেষ্টা করছেন, ছোট করতে চাইছেন,
বা কষ্ট দিচ্ছেন…
একদিন হয়তো আপনাকেই সেই মানুষটির কাছ থেকেই আশ্রয়, শান্তি বা উপকার নিতে হবে।

তাই কাউকে ক্ষতি করার আগে ভাবুন—
আজ যার বিরুদ্ধে দাঁড়িয়েছেন, কাল হয়তো তারই ছায়াতলে দাঁড়াতে হবে

17/08/2025

৩৫০ টাকার কফি খেলে ‘ওয়াইফ ম্যাটেরিয়াল’ না, ২০০ টাকার শাড়ি পড়লেই ‘ওয়াইফ ম্যাটেরিয়াল’— ভাই, এসব সস্তা মাপকাঠি দিয়ে ওয়াইফের সার্টিফিকেট দেওয়া বন্ধ করেন।

আপনি কেন নিজের পার্টনারকে ২০,০০০ টাকার শাড়ি কিনে দেওয়ার সামর্থ্য রাখেন না, সেটা আগে ভাবেন। ফেসবুকে বসে পার্টনারকে খরচ কমানো না শিখিয়ে, নিজের ক্যারিয়ার গড়া, ২০,০০০ টাকার শাড়িটা এফোর্ড করতে পারা শেখেন ।

আপনি যখন ফেসবুকে ওয়াইফ ম্যাটেরিয়ালের লেবেলিং-এ ব্যস্ত, তখন আপনার বয়সী আরেকজন এই ফেসবুককেই কাজে লাগিয়ে মাসে লাখ টাকা ইনকাম করছে ।

তাই নিজে কিছু ক্রিয়েট করতে শেখেন, মাল্টিপল ইনকাম আনতে শেখেন, ফাইন্যান্সিয়ালি এডুকেটেড ও স্টেবল হন। তাহলেই ২০,০০০ টাকার শাড়ি গিফট করতেও পারবেন, ৩৫০ টাকার কফির বিলও দিবেন অনায়াসে ।

তাছাড়া ধরেন আপনার পকেটে টাকা নাই, আপনার ওয়াইফের টাকা আছে, নিজে ইনকাম করেছে বা আপনার থেকে হাত খরচ নিয়েই জমিয়েছে ।

সে নিজের টাকা দিয়ে ৩৫০ টাকার কফি খেলেও আপনার সমস্যা কোথায়? তার পছন্দের জায়গায়, পছন্দের জিনিসে খরচ করলেই সে খারাপ হয়ে যাবে? আপনার শখ হয়তো টাকা জমিয়ে একটা গাড়ি কেনা, তার শখ হতেই পারে জাস্ট ক্যাফেতে বসে এক কাপ কফি খাওয়া বা বিশেষ দিনের জন্য একটা দামি শাড়ি কেনা!

ভালোবাসা মানে সাপোর্ট, গ্রোথ আর একে অপরকে বড় করে তোলা — সারাদিন কে কত খরচ করছে এটার হিসাব মাঝে মাঝে সম্পর্ককে টক্সিক বানিয়ে ফেলে।

এর চেয়ে দুইজনেই যখন আরও গ্রো করার চেষ্টা করবেন, মানি ম্যানেজমেন্ট করে একে অপরের ছোট ছোট শখ গুলোও পূরণ করতে পারবেন, তখন দেখবেন আসলেই নিজেকে সাকসেসফুল মনে হবে । আর এত হিসাব যেন না কষতে হয় ওভাবেই নিজেকে গড়ে তুলুন না? নিজের জন্য, নিজের পরিবারের জন্য, নিজের পার্টনারের জন্য ।

তাছাড়া, দিনশেষে সুনেহরা আপু ২০০ টাকার শাড়ি পড়ে ঠিকই নিজের একাউন্টে লাখ লাখ টাকা আনছে । উনার এই টাইপ কনটেন্টগুলাই উনার USP, কারণ আপনারা এগুলোই হাইপড করেন, আর এগুলোই উনাকে আরও brand deal, Facebook income এনে দিচ্ছে । ওহ! উনার পার্টনারও তো আপনার চেয়ে বেশিই ইনকাম করে, তারও মাল্টিপল ইনকাম সোর্স আছে । তাই উনাদের সাথে তুলনা বাদ দিয়ে নিজে কিছু করেন!

Suhana Shares

সুনেহরা ২০০ টাকার শাড়ি পরে দিব্যি ঘুরে বেড়াচ্ছে..২০০ টাকার শাড়িতে সুনেহরাকে অপ্সরী লাগছে..এত টাকাওলা হয়েও সুনেহরা ২০০ টা...
10/08/2025

সুনেহরা ২০০ টাকার শাড়ি পরে দিব্যি ঘুরে বেড়াচ্ছে..২০০ টাকার শাড়িতে সুনেহরাকে অপ্সরী লাগছে..এত টাকাওলা হয়েও সুনেহরা ২০০ টাকার শাড়িতে ল-জ্জা পাচ্ছে না..অথচ আমাদের ঘরের বউ মেয়েদের এই দুশ টাকার শাড়ি দিলে জীবনেও পরবে না..

বাস্তবে আসেন...
সুনেহরা এই ২০০ টাকার শাড়ি পরেছে কন্টেন্ট বানাতে..বাস্তবে কোথাও বেড়াতে যেতে..কোনো পার্টিতে ও এই শাড়ি পরবে না..এই শাড়ি বাস্তবে এতটা উজ্জ্বল না, এতটা কালারফুল না..ওর মেকআপ, হেয়ারস্টাইল, কোরিয়গ্রাফি, ব্যাকগ্রাউন্ড (শ্যুটিংস্পট), এডিটিং সব মিলিয়ে আমরা দেখছি..তাই এতটা ভাল লাগছে..

বাস্তবে আমরা এই শাড়ি পরলে জীবনেও এতটা সুন্দর লাগবে না যতটা স্ক্রিনে ওকে লাগছে..বাস্তবে এই শাড়ি পরা কোনো মেয়েকে দেখলে আপনারা এত উচ্ছসিত হবেন না..কারণ বাস্তবতাকে তো আর এডিট করে কালারফুল করা যায় না..মিউজিক বসানো যায় না..

সুনেহরা ওয়াইফ ম্যাটেরিয়াল যে বলছেন..কেন বলছেন ভাই..খালি ২০০ টাকার শাড়িই দেখছেন আর ও যে দামি স্কিনকেয়ার প্রডাক্ট..দামি মেকআপ আইটেম ব্যবহার করছে..দামি বাসার দামি রুমে এসিতে বসে সাজছে ঐগুলা কে দেখবে..

ও কী করছে ও জানে..ও যা করছে এতে ওর উন্নতি হচ্ছে..ওর ফিল্ডে ও এগিয়ে যাচ্ছে..কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ক্যারিয়ার গড়ে নিচ্ছে..যদি কিছু শিখতে হয় তো কীভাবে কন্টেন্ট বানিয়ে টাকা কামানো যায় তা শিখেন..কীভাবে স্যোশাল মিডিয়ায় কন্টেন্ট বানিয়ে নিজেকে একটা জায়গায় নেয়া যায় তা শিখেন 🙂

- লীলাবতী

01/06/2025
15/04/2025

Address

Jessore

Website

Alerts

Be the first to know and let us send you an email when Zoya The Aesthetic Spice posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share