04/06/2026
রকস্টার শুধু একটি সিনেমা নয়, এটি আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রির জন্য এক নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচন করেছে।নির্মাণ, উপস্থাপনা এবং প্রযুক্তিগত দিক সবকিছু মিলিয়ে এটি একটি পরিপূর্ণ ও উপভোগ্য সিনেমা।
বিশেষ করে আমাদের মেগাস্টার Shakib Khan নিজের ক্যারিয়ারের অন্যতম সেরা পারফরম্যান্স উপহার দিয়েছেন। চরিত্রের গভীরতা, আবেগের প্রকাশ এবং পর্দাজুড়ে তাঁর উপস্থিতি মুগ্ধ করতে বাধ্য।
নির্মাতা Azman Rusho ভাই এবং Rhizuti Ahmed Sharna আপু সহ পুরো প্রযোজনা টিমও প্রশংসার দাবিদার। তাঁদের দূরদর্শী পরিকল্পনা, পরিশ্রম ও সৃজনশীলতার ছাপ সিনেমার প্রতিটি দৃশ্যে স্পষ্ট। একটি মানসম্মত ও বড় ক্যানভাসের চলচ্চিত্র দর্শকদের উপহার দেওয়ার জন্য তাঁদের আন্তরিক প্রচেষ্টা সত্যিই প্রশংসনীয়।
কোনো সিনেমাকে বিচার করার আগে সেটি নিজে দেখে মতামত দেওয়াই সবচেয়ে যুক্তিসঙ্গত। তাই নানা ধরনের মন্তব্য বা সমালোচনায় প্রভাবিত না হয়ে আমি মনে করি, একবার হলেও হলে গিয়ে রকস্টার দেখা উচিত। বাংলা সিনেমার প্রতি ভালোবাসা এবং একটি ভালো কাজকে সমর্থন জানাতে এই সিনেমা অবশ্যই প্রেক্ষাগৃহে গিয়ে উপভোগ করা যায়।
বাংলা চলচ্চিত্রের এগিয়ে যাওয়ার এই যাত্রায় রকস্টার নিঃসন্দেহে একটি উল্লেখযোগ্য সংযোজন, যা দর্শকদের মনে দীর্ঘদিন জায়গা করে নেবে।
জয় হোক বাংলা চলচ্চিত্রের ❤️