Daily Jhenaidah

Daily Jhenaidah ঝিনাইদহের যে কোনো সংবাদ পড়তে সবার আগে
www.dailyjhenaidah.com
দৈনিক ঝিনাইদহ Daily Jhenaidah news
(1)

01/08/2026

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রবাসী কন্যার: কালীগঞ্জে ভ্যানের ধাক্কায় ৭ বছরের হাফসার মর্মান্তিক মৃত্যু

01/08/2026

এই মুহুর্তে ঝিনাইদহের বিভিন্ন অঞ্চলে মুশলধারে বৃষ্টি হচ্ছে! আপনি কোথা থেকে যুক্ত আছেন কমেন্ট করুন।

রাষ্ট্র হারলেও নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াটাই অ্যাটর্নি জেনারেলের স্বস্তিরফিক মন্ডল, নিজস্ব প্রতিবেদকঃ ​যখন সমাজে ও...
01/08/2026

রাষ্ট্র হারলেও নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াটাই অ্যাটর্নি জেনারেলের স্বস্তি

রফিক মন্ডল, নিজস্ব প্রতিবেদকঃ
​যখন সমাজে ও বিচারব্যবস্থায় ন্যায়বিচার সুপ্রতিষ্ঠিত হয়, তখন রাষ্ট্রের পক্ষে থেকেও অ্যাটর্নি জেনারেল হিসেবে তিনি আনন্দিত হন। মামলায় রাষ্ট্র হেরে গেলেও যদি একজন সাধারণ নাগরিকের ন্যায়বিচার সুনিশ্চিত হয়, তবে একজন অ্যাটর্নি জেনারেলের জন্য সেটাই সবচেয়ে বড় স্বস্তির জায়গা বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

শুক্রবার (৩১ জুলাই) সকালে কোটচাঁদপুর উপজেলা পরিষদ মিলনায়তনে সুধী সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি আরো বলেন, আইনের শাসন ও বিচারব্যবস্থার মূল লক্ষ্যই হলো নাগরিকের অধিকার রক্ষা করা। রাষ্ট্র বা ব্যক্তি কে জিতল তার চেয়ে বড় কথা হলো ন্যায়বিচার প্রতিষ্ঠিত হলো কি না। বিচারপদ্ধতি যখন কোনো নাগরিককে তাঁর কাক্সিক্ষত ও সঠিক বিচার এনে দেয়, তখন রাষ্ট্রের প্রতিনিধি হিসেবেও সেখানে কোনো অসন্তোষ থাকে না, বরং তা আইনি ব্যবস্থার ওপর মানুষের আস্থা বাড়ায়।
নাগরিক সভা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংরক্ষিত নারী সংসদ সদস্য অ্যাডভোকেট ফাইমা নাসরিন মুন্নি।
সভাপতিত্ব করেন সরকারি খন্দকার মোশাররফ হোসেন কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক।
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি মো,সিরাজুল ইসলাম সিরাজ মিয়া, কোটচাঁদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক লিয়াকত আলী, মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি, পৌর বিএনপির সভাপতি এস কে এম সালাহউদ্দিন বুলবুল সিডল, সাবেক ভিপি ও জেলা বিএনপির শিল্পী বিষয়ক সম্পাদক আব্দুর সবুর খান প্রমুখ।
সভায় বক্তারা আইনের শাসন প্রতিষ্ঠা, গণমাধ্যমের স্বাধীনতা ও নাগরিক অধিকার সুরক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সুধী সমাবেশ শেষে বিকালে মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে কোটচাঁদপুর পৌর সভার সাবেক প্রয়াত চেয়ারম্যান একেএম সিরাজুল হক সিরু মিয়া ও প্রয়াত কামরুন্নাহার স্মৃতি গোল্ডকাফ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন।

ঝিনাইদহ জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণার একদিন পরই পদ খোয়ালেন ইসমাইল হোসেন সজিববিশেষ প্রতিনিধি, ঝিনাইদহঃ সদ্য ঘোষিত বাংলাদে...
31/07/2026

ঝিনাইদহ জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণার একদিন পরই পদ খোয়ালেন ইসমাইল হোসেন সজিব

বিশেষ প্রতিনিধি, ঝিনাইদহঃ
সদ্য ঘোষিত বাংলাদেশ থেকে নিসিদ্ধ সংগঠন ঝিনাইদহ জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার মাত্র একদিনের মাথায় উপ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক মো: ইসমাইল হোসেন সজিবকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাসিন্দা।
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের এক জরুরী সিদ্ধান্তে তাকে এই দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহীর এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক ঝিনাইদহ জেলা শাখার উপ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক মো: ইসমাইল হোসেন সজিবকে তার পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।
স্থানীয় নেতাকর্মীদের সূত্রে জানা গেছে, বহুল প্রতিক্ষিত ঝিনাইদহ জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পরপরই সজিবের পদ পাওয়া নিয়ে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়। তবে কি কারণে তাকে কমিটি গঠনের একদিনের মাথায় অব্যাহতি দেওয়া হয়েছে, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি।
এ বিষয়ে জেলা ও কেন্দ্রীয় ছাত্রলীগের দায়িত্বশীলদের আনুষ্ঠানিক বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। ঘটনাটিকে কেন্দ্র করে স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

31/07/2026

কালিগঞ্জের বারবাজার ৯ নম্বর ইউনিয়ন কাউন্সিলের পাশে চার পিস গু-লি-স-হ এক যুবক আ-ট-ক

31/07/2026

শুভ সকাল
ভিডিওটা কড়ই তোলা মোড় থেকে তাছলিমা ক্লিনিক রোড় ঝিনাইদহ।

30/07/2026

৪০ কেজিতে ২ কেজি বেশি? জায়গা সোজা জেলখানা!” — আইনমন্ত্রী আসাদুজ্জামান

30/07/2026

কালীগঞ্জ রেলস্টেশনে ট্রেন রেখে চালক পালিয়ে যাওয়ার ব্যাপারে মোবারকগঞ্জ ষ্টেশন মাষ্টার যা বললেন!!

30/07/2026

নেতৃত্ব আল্লাহর পক্ষ থেকে আসে - রাশেদ খান
ঝিনাইদহে রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত!!

ঝিনাইদহে রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সাথে রাশেদ খানের মতবিনিময় সভা অনুষ্ঠিতনবাব শিকদার, ঝিনাইদহঃ ঝিনাইদহে স্থানীয় র...
30/07/2026

ঝিনাইদহে রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সাথে রাশেদ খানের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নবাব শিকদার, ঝিনাইদহঃ
ঝিনাইদহে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধী সমাজ ও সাংবাদিক সমাজের সাথে এক সৌজন্য ও সার্বিক পরিস্থিতি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইদহ জেলা বিএনপির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) মোঃ রাশেদ খান। তিনি তাঁর বক্তব্যে এলাকার সার্বিক উন্নয়ন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং গণমাধ্যমের ভূূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি এডভোকেট মোঃ আব্দুল মজিদ। সভাটি সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাহিদুজ্জামান মনা।
সভাপতির বক্তব্যে এডভোকেট মোঃ আব্দুল মজিদ এলাকার সার্বিক সার্বিক শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং সুশাসন নিশ্চিতকরণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সঞ্চালক মোঃ জাহিদুজ্জামান মনা মতবিনিময় সভায় উপস্থিত সকল নেতৃবৃন্দ, সুধীজন ও সাংবাদিকদের ধন্যবাদ জানান।
সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী ছাড়াও এলাকার গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। বক্তারা এলাকার উন্নয়নে পারস্পরিক সহযোগিতা বজায় রাখার ওপর জোর দেন।

Address

Jhenida

Alerts

Be the first to know and let us send you an email when Daily Jhenaidah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share