Digital marketer Rafiq

Digital marketer Rafiq Hi I am Digital Marketing specialist.

11/02/2026

আমাদের মধ্যে যারা একটু বয়স্ক আছে বা দেখা যাচ্ছে স্বল্পশিক্ষিত মানুষ এরা না হয় পূর্বে যা করত যেমন আগে বিএনপি করতাম এজন্য ধানের শিষে ভোট দিব বা আওয়ামী লীগ করতাম নৌকাতে ভোট দিব বা জামাত করতাম দাঁড়িপাল্লায় ভোট দিব এ ধরনের চিন্তা ভাবনা তাদের থাকতে পারে। কিন্তু আমরা যারা তরুণ বা যুবক এদের মধ্যে সকলেই প্রায় শিক্ষিত আমাদের তো অবশ্যই ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া উচিত । আমরা তো দেখতে পাচ্ছি যে বর্তমান সমাজে কি ঘটছে কারা ঘটাচ্ছে কিভাবে দেশ চলছে আর কিভাবে চালানো উচিত এটা অবশ্যই আমাদের দেখেশুনে সিদ্ধান্ত নিতে হবে আমরা যদি সিদ্ধান্ত নিতে ভুল করি তাহলে আবারও হাসিনা সরকারের মতো ফ্যাসিবাদ আমাদের দেশে মাথাচাড়া দিয়ে উঠতে পারে । সমাজ ধ্বংস হয় খারাপ মানুষের কর্মের কারণে না সমাজ ধ্বংস হয় ভালো মানুষগুলো খারাপ মানুষকে চয়েস করলে বা তার কাজকে প্রাধান্য দিলে । এজন্য আমাদের অবশ্যই ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে কারণ সময় বারবার সুযোগ দেয় না । এই সুযোগ যদি কাজে লাগাতে না পারি তাহলে আর কোনদিন সুযোগ নাও আসতে পারে । আমাদের সিদ্ধান্তটা যেন আমরা ভেবে চিন্তে নিতে পারি আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দেন ।
আমিন
সকলকে ধন্যবাদ

10/12/2023

ফিজিক্যালি কোর্স করবো নাকি অনলাইনে কোর্স করব.??

👉বর্তমান সময়ে আমি আমার ফ্রিলান্সিং ক্যারিয়ার অভিজ্ঞতা থেকে বলছি, ফিজিক্যালি কোর্স করার চেয়েও শতগুন ভালো অনলাইন কোর্স করা।

কারন-

🔴 OFFLINE COURSE: ফিজিক্যালি কোর্স করলে এক সপ্তাহে বা এক মাস আগের ক্লাসে স্যার কি করিয়েছিল তা মনে রাখা প্রায় অসম্ভব। আপনি মার্কেটপ্লেস এ একটা কাজ পেলে বারবার স্যারের কাছে দৌড়ানো লাগবে যে কিভাবে আপনি এই কাজটা করবেন।যেমনঃ ৩০ তম ক্লাসে গিয়ে ৫ম ক্লাসে কি হয়েছিলো তা ৮০+ ভুলে যায়।

🟢 ONLINE COURSE: কিন্তু অনলাইন কোর্স করলে আপনি সরাসরি ক্লাস করার সুযোগ তো পাচ্ছেন ই! সাথে সাথে ঐদিনের ক্লাস রেকর্ডটাও দিয়ে দেওয়া হয়।
যার ফলে আপনি এক বছর বা দশ বছর পরেও কোন ক্লাসে স্যার কি পড়েছিল আপনি যখন ইচ্ছা তখন রেকর্ডিং অন করে দেখতে পারেন।

🔴 OFFLINE COURSE : কোর্স চলাকালীন কোন একটা সমস্যার কারণে আপনি একটা ক্লাস মিস করলে সেই ক্লাস আপনাকে আলাদা ভাবে কখনোই করানো হবে না।

🟢 ONLINE COURSE: কিন্তু অনলাইন কোর্সে আপনি কোন সমস্যার কারণে একটা ক্লাস মিস করলে আপনার ফ্রী সময়ে রেকর্ডিং দেখে ওই ক্লাস মেকআপ করা সহজ।

🔴 OFFLINE COURSE: অনেক সময় ঝড়-বৃষ্টি বা অন্য কোন প্রাকৃতিক সমস্যার কারণে আপনি হয়তো ক্লাসে উপস্থিত হতে পারবেন না।
তাছাড়া সময় ডাবল+যাতায়াত ভাড়া+ক্লান্ত তো আছেই Offline course এ।

🟢 ONLINE COURSE : কিন্তু অনলাইন কোর্সে আপনি যেকোন প্রতিকূলতার মধ্যে ঘরে বসে ক্লাস চালিয়ে যেতে পারবেন।
সময় বেচে যাবে+যাতায়াত করা লাগবে না+ক্লান্তিও আসবে না Online course এ।

️বিঃদ্রঃ আপনি যার মাধ্যমে শুরু করবেন তার থেকে ও টিচার সাপোর্ট ২৪/৭ পাচ্ছেন অনলাইনে।

তাছাড়া আপনার কাছে রেকর্ডিং থাকায় বারবার দেখে ছোটখাটো সমস্যা সলভ করা যাবে।

অনলাইন কোর্স করা অধিকতর সহজ এবং দ্রুত সাফল্যের উপায় ও ঘরে বসেই করা যায়।।

ফ্রিল্যান্সিং রিলেটেড আরো বিস্তারিত জানতে মেসেজ করুন দ্রুত।

💢পড়ালেখা বা চাকরী করার পাশাপাশি স্কিল বাড়ান। মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট শিখুন। ফেসবুক এডস রানিং, ক্যানভা ডি...
14/11/2023

💢পড়ালেখা বা চাকরী করার পাশাপাশি স্কিল বাড়ান। মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট শিখুন। ফেসবুক এডস রানিং, ক্যানভা ডিজাইন, ভিডিও এডিটিং, ডিজিটাল মার্কেটিং যা ভালো লাগে শিখুন।

💢বর্তমান ইন্টারনেটের দুনিয়ায় এগুলা শিখা ব্যাপার না। দরকার আপনার চেষ্টা আর ইচ্ছা। প্রতিদিন কিছু সময় রাখুন স্কিল বাড়ানোর জন্য। সময় গেলে ভাগ্যকে দোষ দিয়ে লাভ নেই🤔🤔

💢না হলে, দেশের যে অবস্থা তাতে দুই বেলা ভাতের বিনিময়ে পড়াতে চাই এই রকম পোস্টের সংখ্যা বাড়বে।🙂

💢তথ্য-প্রযুক্তিতে দক্ষ হলে দেশ ও বিদেশ সব জায়গায় মুল্যায়ন থাকবে। বেকার থাকতে হবে না🤝🤝

💢♒জীবন আপনার, সিদ্ধান্তও আপনার♒

05/11/2023

** ফ্রিল্যান্সিং কি?**
👉 এক কথায় যদি বলি তাহলে বলতে হয় ফ্রিল্যান্সিং হল মুক্ত একটি পেশা। যেখানে আপনি আপনার বস এবং আপনি আপনার কর্মচারী কারো কাছে আপনাকে জবাবদিহি করতে হবে না। আমরা যে কোন চাকরিতে যত বড় পজিশনেই থাকি না কেন আমাদের উপর পজিশনে যদি কেউ থাকে তাহলে তার কাছে জবাবদিহিতা করতে হয়। কিন্তু এখানে কোন জবাবদিহিতা নেই যার ফলে কাজটি ফ্রি মস্তিষ্ক নিয়ে করা যায়।

** ফ্রিল্যান্সিং করতে গেলে কি প্রয়োজন?**
👉 বর্তমানে আমরা যে ডিজিটাল যুগে বসবাস করছি এমন কোন মানুষ নেই যাদের হাতে স্মার্টফোন নেই বিশেষ করে তরুণ প্রজন্মের হাতে। এজন্য স্মার্ট ফোন থাকলেই হবে আর যদি কম্পিউটার থাকে তাহলে আরো ভালো হয়।

** ফ্রিল্যান্সিং এর জন্য অভিজ্ঞতা অর্জন **
👉 যারা ফ্রিল্যান্সিং করবে তাদের জন্য অবশ্যই অভিজ্ঞতার প্রয়োজন আছে। আমরা আজকাল করি কি অভিজ্ঞতা ছাড়াই ফ্রিল্যান্সিং ডট কম, ফাইবার ডট কম, আপ ওয়ার্ক ডট কম এগুলোতে একাউন্ট খুলে বসে থাকি। এর ফলে আমরা যদি বায়ার দের কাছ থেকে অর্ডার পেয়েও যাই তারপরও কিন্তু আমরা তাদেরকে সার্ভিস দিতে পারব না। এর ফলে হয় কি, তারা রিপোর্ট করে আর আমাদের অ্যাকাউন্টগুলো ব্যান্ড হয়ে যায়।

** কারা করতে পারে ফ্রিল্যান্সিং? **
👉 যারা বেকার বসে আছে তাদের জন্য তো ফ্রিল্যান্সিং পারফেক্ট একটা পেশা এবং যারা ছাত্র বিশেষ করে এইচএসসি পাস করেছে অথবা অনার্স ভর্তি হয়েছে এদের হাতে অনেক সময় রয়েছে এখন থেকে যদি শুরু করা হয় তাহলে ছাত্র জীবন শেষ হতে হতে তারা একটা বড় এমাউন্ট আয় করতে পারবে। যদি ধৈর্য ধরে লেগে থাকতে পারে।

** ফ্রিল্যান্সিংয়ের জন্য সাপোর্ট **
👉আমরা অনেকেই আছি যারা অনলাইনে টুকিটাকি কাজ পারি বা কিছু কাজ জানি। কিন্তু কারো সাপোর্ট পায় না বলে কোন কাজ ঠিকভাবে করতে পারি না। তাদের জন্য লাইফ টাইম সাপোর্টের অফার রয়েছে আমি যেখানে ট্রেনিং নিচ্ছি সেই ইনস্টিটিউটে।

** আপনার আমার দারা কি ফ্রিল্যান্সিং সম্ভব? **
👉অবশ্যই আপনার আমার দ্বারা ফ্রিল্যান্সিং সম্ভব। আমরা অনেকে আছি অনলাইনে কোন টাকার অফার দেখলেই সেখানে ঝাঁপিয়ে পড়ি কোন রকম অভিজ্ঞতা ছাড়াই। কিন্তু আমরা যদি ওগুলোর পিছনে সময় ব্যয় না করে অনলাইনে কাজের জন্য অভিজ্ঞতা অর্জন করি। তাহলে অবশ্যই আমরা কাজ পাবো।

[বি: দ্র:] পরিশেষে যদি আমার অভিজ্ঞতা জানতে চান আমি এখনো ট্রেনিংরত অবস্থায় আছি। লেভেল ওয়ান শেষ করে লেভেল টু তে আছি ইতিমধ্যেই দেশ থেকে টাকা ইনকাম করেছি কিছু তবে এখনো ডলার ইনকামের সোভাগ্য হয়নি। ইনশাআল্লাহ সেটাও সম্ভব হবে আশা করছি।

04/11/2023

বিশ্বকাপ দলীয় পারফরমেন্স ২০২৩

👉 বাজে ব্যাটিং: বাংলাদেশ
👉 বাজে বোলিং: পাকিস্তান
👉 বাজে ফিল্ডিং: পাকিস্তান, বাংলাদেশ

👉 বেস্ট ব্যাটিং: আফ্রিকা, নিউজিল্যান্ড, ভারত
👉 বেস্ট বোলিং: ভারত
👉 বেস্ট ফিল্ডিং: ভারত

বাংলাদেশের ক্রিকেট বর্তমানে পাড়ার সেই ঝগড়াটে মহিলাদের মত যারা ঝগড়াই লিপ্ত থাকে। যার এক পক্ষ শাকিব আরেক পক্ষ তামিম। আম...
28/09/2023

বাংলাদেশের ক্রিকেট বর্তমানে পাড়ার সেই ঝগড়াটে মহিলাদের মত যারা ঝগড়াই লিপ্ত থাকে। যার এক পক্ষ শাকিব আরেক পক্ষ তামিম। আমরা বর্তমানে সেই ঝগড়াই লিপ্ত আছি। আমরা যারা শাকিবের ফ্যান আছি যখন কেউ সাকিবের পক্ষে বলে তখন আমাদের ভালো লাগে তামিমের পক্ষে গেলে খারাপ লাগে। আবার যারা তামিমের ফ্যান আছি তামিমের পক্ষে গেলে ভালো লাগে সাকিবের পক্ষে গেলে খারাপ লাগে। এখন সারা দেশ দুইভাগে বিভক্ত। আর এতে ঘি ঢালছে বর্তমান মিডিয়াপাড়া।
আবার যারা বলে ক্রিকেটে আবেগের কোন জায়গা নেই বিশেষ করে তামিম অবসর নেওয়ার পরে। আরে ভাই আবেগ আছে বলেই আজো বাংলাদেশের মানুষ তাদের ক্রিকেট টাকে ভালোবাসে। এই আবেগ আছে বলেই ভারতের কাছে তিন বলে দুই রান করতে পারেনা এক রানে হেরে যায়, এই হেরে যাওয়ার পরেও বাংলাদেশকেই সাপোর্ট করে। সাকিবের নিজের মধ্যেও আবেগ আছে, আর আছে বলেই পাকিস্তানের সাথে এশিয়া কাপে হেরে যাওয়ার পরে চোখে কান্না আসে।
অভিনেতা মিশা সওদাগর একটা কথা বলেছেন, যে এদের দুইজনার মিলিয়ে দেওয়ার মত কি কেউ নেই? বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে এদের দুজনার এক জায়গায় বসানোর মতো ব্যবস্থা আগে করতে হবে।
সর্বোপরি কথা হল, যে কোন ভাবে তামিমকে এই বিশ্বকাপের স্কোয়াডে ঢুকানো যায় কিনা। গেলে বাংলাদেশের মানুষ আরো খুশি হতো এবং শাকিব-তামিমের দ্বন্দ্বটাও খেলার মাধ্যমে কমে আসতো।

কোথায় আছে পুরাতন চালে ভাতে বাড়ে বেশি এই কথাটার যে যৌক্তিকতা আছে তার প্রমাণ হলো তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ।
23/09/2023

কোথায় আছে পুরাতন চালে ভাতে বাড়ে বেশি এই কথাটার যে যৌক্তিকতা আছে তার প্রমাণ হলো তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ।

পাকিস্তান ২৫২ বলে ২৫২ রান ফাইটিং একটা স্কোর
14/09/2023

পাকিস্তান ২৫২ বলে ২৫২ রান ফাইটিং একটা স্কোর

08/09/2023
05/09/2023

এটাই শহীদ আফ্রিদি। যে 2014 সালের এশিয়া কাপে ফাইনাল ম্যাচে ভারতের সাথে জিতিয়ে তারপরে মাঠ ছাড়ে। যে এশিয়া কাপ অনুষ্ঠিত হয়েছিল বাংলাদেশে।

একটা সময় ছিল যখন বাংলাদেশ ৫০ ওভার ব্যাট করতে পারত না।বর্তমান নির্বাচকরা যে দল নির্বাচন করেছে তাতে মনে হচ্ছে আবার সেই সম...
31/08/2023

একটা সময় ছিল যখন বাংলাদেশ ৫০ ওভার ব্যাট করতে পারত না।
বর্তমান নির্বাচকরা যে দল নির্বাচন করেছে তাতে মনে হচ্ছে আবার সেই সময় ফিরে আসে কিনা।

Address

Harinakunda, Jhenaidah
Jhenida
7300

Telephone

+8801729665802

Website

Alerts

Be the first to know and let us send you an email when Digital marketer Rafiq posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Digital marketer Rafiq:

Share