Mishtymukh

Mishtymukh

14/08/2026

যে জীবনে কিছুই পাইলো না, তারে আপনি কি দিয়ে সান্ত্বনা দিবেন???
এক টা কথা - আল্লাহ আছেন, তিনি দেখছেন ♥️

11/08/2026

শুভ সকাল!

10/08/2026

Pray for the impossible because we are incapable of understanding how Allah handles our matters. A sincere Dua goes a long way. 🌸

09/08/2026

ধরুন আপনার জ্বর।আপনি কাউকে বললেন আমার জ্বর।সে সাথে সাথে বলবে নাপা খাও।রেস্ট নাও।লেবুর শরবত খাও।
ডাক্তারের কাছে যাও।

ধরুন আপনার পা কেটে গেছে।সাথে সাথেই কেউ বলবে ব্যান্ডেজ করো। ওষুধ লাগাও।

পৃথিবীতে আপনি যখনই যাকে যা বলবেন দেখবেন সাথে সাথে সে আপনাকে পরামর্শ দেবে।

যেখানে চ্যাটজিপিটি জিজ্ঞেস করলে পৃথিবীর শ্রেষ্ঠ পরামর্শটা সে দিতে পারে,সেখানে মানুষের এইসব বড়ই ক্লিশে লাগে।

মানুষ সবসময় তার কথাগুলো সমাধান পাবার জন্য বলেনা।বলে অন্য মানুষটার উপস্থিতি কিংবা উষ্ণতা অনুভব করবার জন্য।যে শূন্যতা তাকে ঘিরেছে তার থেকে খানিক পরিত্রাণের আশায়।

তাই কেউ যখন কাঁদছে, তাকে তখনই থামানোর দরকার নেই।
কেউ যখন ভেঙে পড়েছে, তাকে তখনই দাঁড় করানোর দরকার নেই।
কেউ যখন নিজের জীবন নিয়ে বিভ্রান্ত, তাকে জীবনের অর্থ বুঝিয়ে দেওয়ার দরকার নেই।
মানুষ নিজের অন্ধকারের মধ্য দিয়ে নিজেকেই খুঁজে নেয়।

সহমর্মিতা মানে কাউকে তার দুঃখ থেকে টেনে বের করে আনা নয়।বরং তার দুঃখের পাশে এতটা নীরবে দাঁড়ানো, যাতে সে বুঝতে পারে এই অন্ধকারে সে একা নয়।

যখন কারো দুনিয়া উজার হয়ে যাচ্ছে তখন তাকে পরামর্শ না দিয়ে বরং নিজের উপস্থিতিটুকু রাখুন।জিজ্ঞেস করুন তার কেমন লাগছে?সে কী চায়?আপনি তার জন্য কি করতে পারেন।

আপনার জীবন নিয়ে আপনি কি ব্যাখা করবেন?কার কাছে ই বা করবেন?সে আপনাকে কি এমন সমাধান দিবে ?? আদৌ ঐ সমাধান কি আল্লাহর কাছে ব্...
07/08/2026

আপনার জীবন নিয়ে আপনি কি ব্যাখা করবেন?
কার কাছে ই বা করবেন?
সে আপনাকে কি এমন সমাধান দিবে ?? আদৌ ঐ সমাধান কি আল্লাহর কাছে ব্যাখা করার চেয়ে উত্তম??

ভেবে দেখবেন, উত্তর পেয়ে যাবেন ব্যাখা ছাড়া ই।
চুপ থাকেন। হোক নিরবতা সম্মতির লক্ষ্মণ, তবুও।

Address

Jhenida

Alerts

Be the first to know and let us send you an email when Mishtymukh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mishtymukh:

Shortcuts

Share