Moni's Creation & Vlog

Moni's Creation & Vlog Welcome to Moni's Creation & Vlog! I'm passionate about vlogging and making videos. I record every moment and share it with my audience.

Follow for more♥
🔗 DM For Promotion And Collaboration🖤
I Don't Want to Be Big🌻 You can see films of me traveling, trying different foods, and sharing my experiences on my page. So join me on my page and come along for the journey! To stay connected with me follow my page.

যে বৃহস্পতিবার রাতে আমারে অনলাইনে দেখবেন নামনে করবেন আমার গায়ে হলুদ হচ্ছে।🫶😜💛    😁
12/08/2026

যে বৃহস্পতিবার রাতে
আমারে অনলাইনে দেখবেন না
মনে করবেন আমার গায়ে হলুদ হচ্ছে।🫶😜💛
😁

06/08/2026

আমার কি বিয়ে করা উচিত?
৩০ জন হ্যাঁ বললে করবো।🙂

স্পর্শে লেগেছে দুই-আঙুলের শূন্যতা,দু'ঠোঁটের মাঝে তাই পাহাড়া বাড়াওআমাকে ছোঁয়ার কিছু বাহানা বানাও।😌🤦‍♀️       🌸🌻
05/08/2026

স্পর্শে লেগেছে দুই-আঙুলের শূন্যতা,
দু'ঠোঁটের মাঝে তাই পাহাড়া বাড়াও
আমাকে ছোঁয়ার কিছু বাহানা বানাও।😌🤦‍♀️
🌸🌻

চোখে আমার আষাঢ়, অথচ ঠোঁটে রৌদ্রের আশ্বাস।হৃদয় জুড়ে বুনে চলি অকারণ কিছু বিশ্বাস।সাদা রঙে ঢেকে রাখি না-বলা সব অনুভব,টোল...
04/08/2026

চোখে আমার আষাঢ়, অথচ ঠোঁটে রৌদ্রের আশ্বাস।
হৃদয় জুড়ে বুনে চলি অকারণ কিছু বিশ্বাস।
সাদা রঙে ঢেকে রাখি না-বলা সব অনুভব,
টোলভরা হাসিতে লুকিয়ে থাকে অগণিত অধ্যায়।
মেঘের মতো ভেঙে পড়ে অব্যক্ত যত অভিলাষ,
তবু নিজেকেই আগলে রেখে লিখে যাই নতুন ইতিহাস। 🤍🌸
🥹

life doesn't wait to become perfect, its true beauty lies in embracing its imperfections.Joy and sorrow, laughter and te...
02/08/2026

life doesn't wait to become perfect, its true beauty lies in embracing its imperfections.
Joy and sorrow, laughter and tears, success and failure all of these together make life what it is.
sometimes, we have to smile with a heart full of pain and gather ourselves even after falling apart. because life never stops, and neither do we.
as long as we breathe, there is still hope. i try to embrace every moment that comes my way. maybe i'm not truly okay, but i'm still living carrying a little pain, a little smile, and a great deal of silence.😅🤍
☺️

শেষ পর্যন্ত যেতে যেতে তোমার জীবনের অনেক কিছুই বদলাবে। রোজ তুমি নতুন কোনো সমস্যার মুখোমুখি হবে। কত মানুষ আসবে, জানবে, বুঝ...
29/07/2026

শেষ পর্যন্ত যেতে যেতে তোমার জীবনের অনেক কিছুই বদলাবে। রোজ তুমি নতুন কোনো সমস্যার মুখোমুখি হবে। কত মানুষ আসবে, জানবে, বুঝবে, তবে কেউই তোমার সমস্যা নিজের কাঁধে তুলে নেবে না।

তোমাকে একাই লড়তে হবে। একাই সমস্যাগুলোর মুখোমুখি হতে হবে। কেউ কেউ হাত বাড়িয়ে আশ্বাস জোগাবে সে আছে। কিন্তু যেতে যেতে দেখবে হুট করেই আর কাউকে দেখছো না। তোমার অজান্তেই হারিয়ে যাবে।

তখনও তোমাকে তোমারই সামলাতে হবে। তাই কেউ আছি বললে খুব বেশি আনন্দিত হয়ে যেও না। মানুষ চিরকাল থাকে না সাথে, এইটুকু যত দ্রুত তুমি মেনে নিতে পারবে ততই সমস্যাগুলো সহজ হতে থাকবে।

একা টিকে থাকতে শেখো, যেন নদীর পাড়ে থাকা সকল বাড়ি বন্যায় ভেসে গেলেও তোমার তৈরি ঘর ঠায় দাঁড়িয়ে থাকতে পারে ঝড়ের মুখোমুখি।🤍🌸
🫶

মন চাইলো, বানিয়ে ফেললাম এতটুকুই সুখ! 💛🍟     🤤
24/07/2026

মন চাইলো, বানিয়ে ফেললাম এতটুকুই সুখ! 💛🍟
🤤

আজ বাবার ৫ম মৃত্যুবার্ষিকী।পাঁচ বছর হয়ে গেল, তবুও মনে হয় এই তো সেদিন আপনি ছিলেন। আপনার সেই স্নেহমাখা ডাক, মাথায় হাত র...
23/07/2026

আজ বাবার ৫ম মৃত্যুবার্ষিকী।

পাঁচ বছর হয়ে গেল, তবুও মনে হয় এই তো সেদিন আপনি ছিলেন। আপনার সেই স্নেহমাখা ডাক, মাথায় হাত রেখে সাহস দেওয়া, আর নীরবে সব দায়িত্ব কাঁধে তুলে নেওয়ার দৃশ্যগুলো আজও চোখের সামনে ভাসে।

আমি আপনার ছোট মেয়ে। হয়তো সবার চেয়ে একটু বেশি আবদার করতাম, একটু বেশি নির্ভর করতাম আপনার ওপর। আজও কোনো কষ্ট এলে মনে হয়, বাবা থাকলে সব ঠিক হয়ে যেত। কিন্তু বাস্তবতা হলো, আপনার শূন্যতাটা নিয়েই বাঁচতে শিখছি।

বাবাহীন জীবন খুব সহজ নয়। আপনার মৃত্যুর পর থেকেই শিখে গেছি, কাঁধে হাত রাখার মানুষ না থাকলে নিজের কাঁধই শক্ত করতে হয়। জীবনের প্রতিটি ঝড় একাই সামলাতে সামলাতে কখন যে ভেতরের হাসিটা হারিয়ে গেছে, তা বুঝতেই পারিনি।

সবাই যখন আশ্রয় খোঁজে, আমি তখন আশ্রয় হয়ে থাকার চেষ্টা করেছি। দায়িত্ব, সংগ্রাম আর টিকে থাকার লড়াইয়ে নিজের অনুভূতিগুলোকে বারবার চাপা দিয়েছি। তাই আজ অনেকেই আমাকে কঠিন ভাবে, অথচ ভেতরে আমি ক্লান্ত, ভীষণ ক্লান্ত।

এই পাঁচ বছরে জীবনের অনেক কঠিন পথ একা হেঁটেছি। অনেক সময় খুব করে ইচ্ছে করেছে আপনাকে একবার বলি বাবা, আমি খুব ক্লান্ত। খুব ইচ্ছে করেছে আপনার বুকে মাথা রেখে একটু নিশ্চিন্ত হতে। কিন্তু আকাশের দিকে তাকানো ছাড়া আর কোনো উপায় থাকে না।

বাবাহীন জীবন আমাকে শক্ত হতে শিখিয়েছে, কিন্তু সেই শক্ত হওয়ার মূল্য ছিল আমার অনেক স্বপ্ন, অনেক আবেগ, আর কিছুটা মানসিক শান্তি। মানুষ আজ যে শক্ত মেয়েটিকে দেখে, সে জানে না এই শক্ত হওয়ার পেছনে কত রাতের কান্না, কত না বলা কষ্ট আর কতটা একাকীত্ব লুকিয়ে আছে।

আজও যখন কোনো বিপদে পড়ি, মনে হয় আপনি থাকলে হয়তো এতটা ভয় লাগত না। কোনো সুখের খবর পেলে মনে হয়, সবার আগে আপনাকেই বলতাম। কিন্তু এখন সব কথা বুকের ভেতরই জমে থাকে।

বাবা, আপনি যেখানে আছেন ভালো থাকুন। আল্লাহ আপনাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। আপনার ছোট মেয়ে আজও আপনাকে আগের মতোই ভালোবাসে, আগের মতোই খোঁজে, আগের মতোই মিস করে।

আপনার অনুপস্থিতি কখনো পূরণ হওয়ার নয়। আপনি আমার জীবনের প্রথম নায়ক, প্রথম ভরসা, প্রথম নিরাপদ আশ্রয়, আর চিরদিনের ভালোবাসা।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আল্লাহ আপনাকে জান্নাতের উচ্চ মকাম দান করুক আমিন।😭🤲

4 Star loading.........💙🇦🇷      🫶✊
19/07/2026

4 Star loading.........💙🇦🇷
🫶✊

07/07/2026

জয়ের খুশি ঝিনাইদহ পায়রা চত্বরে ✊😀
😩🇦🇷🫶

Address

Jhenidha, Narkelbaria, Khluna
Jhenida
7300

Alerts

Be the first to know and let us send you an email when Moni's Creation & Vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share