11/06/2026
বড় ভাই ভবানী চন্দ্র বর্মনকে দেখা মাত্র থানায় কান্নায় ভেঙে পড়লেন ছোট ভাই ষষ্ঠী চন্দ্র বর্মন, অবশেষে ফিরলেন পরিবারের কাছে........
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ভারত-বাংলাদেশ সীমান্তে শূন্যরেখায় ২৪ ঘন্টা আটকে থাকা, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইন করা ৬৮ বছর বয়সী বৃদ্ধ ষষ্ঠী চন্দ্র বর্মনকে বাংলাদেশে তাঁর স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
তিনি বাংলাদেশের নাগরিক এই পরিচয় নিশ্চিত হওয়ার পর আজ বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে বকশীগঞ্জ থানা থেকে তাকে স্বজনদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে পুলিশ।
ষষ্ঠী বর্মনকে গ্রহণ করতে আজ দুপুরে রাজশাহী থেকে তার বড় ভাই ভবানী বর্মন ও মেয়ের জামাই রোদ চন্দ্র বর্মন বকশীগঞ্জ থানায় যান। এ সময় ভাইকে দেখে কান্নায় ভেঙে পড়েন ষষ্ঠী বর্মন।
পরে পুলিশ ও বিজিবির সদস্যরা আইনি প্রক্রিয়া শেষে বিকাল ৫টার দিকে পরিবাবের কাছে হস্তান্তর করেন। বিকাল সোয়া ৫টার দিকে একটি মাইক্রোবাসে ষষ্ঠী বর্মনকে নিয়ে জামালপুর থেকে রাজশাহীর উদ্দেশে রওনা দেন তারা।
উল্লেখ্য, ষষ্ঠী চন্দ্র বর্মনের বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চন্দলাই গ্রামে।
কালেক্টেড