14/07/2026
মনে রেখো চট্টগ্রাম?নোয়াখালী, ফেনি, কুমিল্লা, সিলেট, সুনামগঞ্জে যখন বন্যা হয়েছিল তখন চট্টগ্রামের প্রতিটি জেলা উপজেলার মানুষ তাদের সহযোগিতার জন্য ঝাঁপিয়ে পড়েছিল। আজকে পুরো চট্টগ্রাম কক্সবাজার বান্দরবান ডুবে যাচ্ছে অথচ কোনো মানুষের দৃষ্টি নেই, কোন মিডিয়াতে আহামরি নিউজ নেই, কোন সুশীল সমাজে আলোচনা নেই।
মনে রেখো বাংলাদেশ এই চট্টগ্রাম সবদিক দিয়েই স্বয়ংসম্পূর্ণ। এই আধার কেটে গিয়ে শীঘ্রই আলো আসবে। দেশের কোন অংশ বিপদে পড়লে আবার আমাদের স্মরণ কইরেন, ঠিক আগের মতোন আমরা ঝাঁপিয়ে পড়বো।
ঢাবি, চবিসহ চাঁটগাইয়া সকল কমউনিটি নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসুন। আল্লাহ আমার প্রিয় জনপদকে রক্ষা করুণ।