Stv News

Directions Website

Stv News সত্যের সন্ধানে, অন্যায়,অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে আপোষহীন,
Stv News প্রতি মুহুর্তের আপডেট খবর দেখতে চোখ রাখুন। https://stvnews.live/

আসসালামু আলাইকুম,

Stv News পেইজে আপনাকে স্বাগতম।

এই পেজের মাধ্যমে দেশ ও বিদেশের সর্বশেষ আপডেট সংবাদ প্রচার করা হয় ।বস্তুনিষ্ট সংবাদ প্রচার করা আমাদের অংঙ্গিকার ।

আপনার আশেপাশে ঘটে য়াওয়া সংবাদ ও আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন প্রচারে আমার সাথে যোগাযোগ করুন ।বিস্তারিত জানতে আমার পেজে মেসেজ করুন।

07/10/2026
আজই যোগাযোগ করুনঃ
07/10/2026

আজই যোগাযোগ করুনঃ

রংপুরের পীরগাছায় নতুন সার ডিলার নিয়োগকে কেন্দ্র করে কোটি টাকা বাণিজ্য ও নিয়োগ প্রক্রিয়া শেষ হওয়ার আগেই ৯ জনের নামের একটি...
06/10/2026

রংপুরের পীরগাছায় নতুন সার ডিলার নিয়োগকে কেন্দ্র করে কোটি টাকা বাণিজ্য ও নিয়োগ প্রক্রিয়া শেষ হওয়ার আগেই ৯ জনের নামের একটি তালিকা ছড়িয়ে পড়ার অভিযোগের সত্যতা খুঁজতে এখনো তদন্ত হয়নি। এরইমধ্যে নতুন করে আবার আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে পীরগাছা উপজেলা বিএনপির সভাপতির সই করা আরেকটি নতুন তালিকা। যে তালিকায় স্বজনপ্রীতি ও দলীয়করণ করা ছাড়াও নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরও নাম রয়েছে। এর আগে, গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দলীয় প্যাডে উপজেলা বিএনপির সভাপতি স্বাক্ষরিত ‘ডিলার নিয়োগ-২০২৬ এর তথ্য’ লেখা শিরোনাম সম্বলিত তালিকাটি উপজেলা নির্বাহী অফিসারের কাছে জমা দেওয়া হয়।

সেই তালিকাসহ বিভিন্ন নথিতে দেখা যায়, পীরগাছা উপজেলার নয়টি ইউনিয়নের ১৯ জনের ওই তালিকায় বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ তাদের স্ত্রী, অনার্স পড়ুয়া মেয়ে, ছেলে, শ্বশুর, ফুফাতো ভাই ছাড়াও আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও জামায়াতের নেতাকর্মীদের নামও রয়েছে।

ধ/র্ষণের পর র/ক্তক্ষরণে কলেজছাত্রীর মৃ/ত্যু, প্রধান অভিযুক্ত গ্রেফতার
06/10/2026

ধ/র্ষণের পর র/ক্তক্ষরণে কলেজছাত্রীর মৃ/ত্যু, প্রধান অভিযুক্ত গ্রেফতার

সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন ঝিনাইদহের মিশন আচার্য!অনিশ্চয়তার অবসান ঘটিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক...
06/10/2026

সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন ঝিনাইদহের মিশন আচার্য!

অনিশ্চয়তার অবসান ঘটিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন ঝিনাইদহের মিশন আচার্য। নিয়োগের সুপারিশ পাওয়ার পরও স্থানীয় ঠিকানা নিয়ে জটিলতার কারণে তার নিয়োগ আটকে থাকায় তৈরি হয়েছিল অনিশ্চয়তা।

সোমবার (৫ অক্টোবর) বিকেলে ঝিনাইদহ জেলা প্রাথমিক শিক্ষা অফিসের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে মিশন আচার্যের নিয়োগ চূড়ান্ত করার তথ্য জানানো হয়।

এর আগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হন মিশন। তবে তার বসতভিটা ও স্থানীয় ঠিকানা নেই—এমন কারণ দেখিয়ে নিয়োগপত্র দেয়া হয়নি। এতে চাকরি পাওয়া নিয়ে মিশন ও তার পরিবারের মধ্যে উদ্বেগ তৈরি হয়। বিষয়টি নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান এবং শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলনের হস্তক্ষেপে মিশনের নিয়োগ নিয়ে তৈরি জটিলতার সমাধান হয়। শেষ পর্যন্ত জেলা প্রাথমিক শিক্ষা অফিস তার নিয়োগ অনুমোদন করে বিজ্ঞপ্তি প্রকাশ করে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমজাদ হোসেন জানান, মিশন আচার্যের নামে নিয়োগপত্র ইস্যু করা হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে শিক্ষক হিসেবে তার নিয়োগ চূড়ান্ত করা হয়। এখন থেকে মিশন আচার্যের নামের পাশে যুক্ত হলো ‘শিক্ষক’ পরিচয়।

শিক্ষক হিসেবে নিয়োগ লাভের পর মিশন আচার্য বলেন, যে অভিজ্ঞতার মধ্য দিয়ে শিক্ষক হিসেবে আমার কর্মজীবন শুরু হলো, তা আমি মনে রাখব। দেশ ও জাতি গড়ার মহান দায়িত্ব পালনে আমি আমার মেধার সর্বোচ্চ ব্যবহার করব।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেন, শিক্ষামন্ত্রী অত্যন্ত দ্রুত ও মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে বিষয়টি সমাধান করেছেন। মিশনের হাতে নিয়োগপত্র পৌঁছানোয় আমরা আনন্দিত। এই ঘটনা প্রমাণ করে, সত্য ও ন্যায়ের পক্ষে গণমাধ্যমের সোচ্চার ভূমিকা এবং সরকারের ইতিবাচক মনোভাব থাকলে যেকোনো প্রশাসনিক জটিলতা নিরসন সম্ভব।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত থেকে হাতকড়া খুলে পালিয়েছেন বিচারাধীন আসামি শরিফুল ইসলাম। মঙ্গলবার (৬ ...
06/10/2026

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত থেকে হাতকড়া খুলে পালিয়েছেন বিচারাধীন আসামি শরিফুল ইসলাম। মঙ্গলবার (৬ অক্টোবর) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলমের আদালতে হাজিরা শেষে হাজতখানায় নেওয়ার পথে তিনি পালিয়ে যান।

ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল জানান, কোতোয়ালি থানার একটি মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য শরিফুলকে কারাগার থেকে আদালতে আনা হয়েছিল। সাক্ষী উপস্থিত না থাকায় শুনানি শেষে তাকে হাজতখানায় নেওয়ার সময় তিনি কৌশলে হাতকড়া খুলে পালিয়ে যান।

পুলিশ জানায়, এর আগেও ২০২৫ সালের ১৯ জুন ঢাকা মহানগর দায়রা জজ আদালত থেকে হাজতখানায় নেওয়ার পথে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের মারধর করে হাতকড়া খুলে পালিয়েছিলেন শরিফুল। পরে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, ঘটনার পর আদালত প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পলাতক শরিফুলকে পুনরায় গ্রেপ্তারে অভিযান চলছে।

Address

বাণিজ্যিক কার্যালয় :, ৭১, পুস্প প্লাজা (৪র্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
Jhenida
7300

Alerts

Be the first to know and let us send you an email when Stv News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share