25/03/2026
৫০ জন যাত্রী নিয়ে ডুবে গেছে বাস!
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে সৌহার্দ্য পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে গেছে। এতে বেশকিছু যাত্রীর হতাহতের শঙ্কা করা হচ্ছে।
বুধবার বিকেল পাঁচটার দিকে ৩নং পন্টুনে এ দুর্ঘটনা ঘটে।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন দুর্ঘটনার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
জানা গেছে, ঢাকাগামী যাত্রীবাহী সৌহার্দ্য পরিবহন বাসটি যাত্রীসহ ফেরিতে উঠছিলো। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি নদীতে পড়ে যায়। বাসটিতে প্রায় ৫০ জন যাত্রী ছিলেন।