Jobra Online News

Jobra Online News Jobra Newspaper

আমাদের বন্ধু তপন বড়ুয়া""""""""""''"""""""    চার দশক আগের কথা। মাত্র ভর্তি হয়েছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। গাঁ গেরামের গ...
19/07/2023

আমাদের বন্ধু তপন বড়ুয়া
""""""""""''"""""""
চার দশক আগের কথা। মাত্র ভর্তি হয়েছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। গাঁ গেরামের গন্ধ তখনো পোশাকে আচরণে কথায় কাজে। বাংলা বিভাগের সতীর্থদের উচ্ছ্বল আনন্দে কাটে সকাল সন্ধ্যা। এসময়ে পরিচয় ঘটে ক্যাম্পাস সংলগ্ন জোবরা গ্রামের তরুন তুর্কী কবি তপন বড়ুয়ার সাথে।
চবিতে পড়বার শুরুতেই মনে জাগে কবি হবার বাসনা। ভাবসাবও সেইরকম! কাধে ব্যাগ, আউলা চুল, এলোমেলো পায়ে হন্টন! মনে যা ই আসে তা ই লিখে ফেলি খাতায়। ভাবি এগুলোই হলো কবিতা। কিন্তু ছাপা হয়না কোথায়ও। আমরাও দমে যাবার পাত্র নই। জিন্নাহ, ইন্দিরা, বাবর, হাবিব, সাগর মিলে গড়ে তুলি নিম্নচাপ সাহিত্য গোষ্ঠী। দেওয়ালিকা, ভাঁজপত্র প্রকাশ করি। স্বৈরাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াই কবিতা নিয়ে। চবি ক্যাম্পাস থেকে প্রকাশ করি কবিতাপত্র "শতাব্দীর বিক্ষুব্ধ শব্দমালা।"
ঠিক এইসময় আমদের সাথে যোগ দেয় ঝাঁকড়া চুলের তরুন কবি তপন বড়ুয়া। কথায় লেখায় বারুদের স্ফুলিঙ্গ। প্রেম আর দ্রৌহের সম্মিলনে অনিন্দ্য কথামালার শিল্পীত নির্মাণ। আমরা মুগ্ধ হই তার কবিতায়, তার বাচনিক সৌকর্যে, বুকভরা আন্তরিকতায়। শ্যামলবরণ দিলখোলা তরুণটি কিছুদিনের মধ্যেই আমাদের অন্তরে জায়গা করে নেয়।
তারপর চবি রেল স্টেশানে, বক্কর সওদাগরের চা দোকানে (এখনকার নাম মৌওর দোয়ান), কলা ভবনের জারুলতলায়, শাটল ট্রেনের দরোজায়, কাজির দেউড়ির স্টুডিওতে দিনের পর দিন আড্ডা দিয়েছি। সিঙ্গারা, চা সিগ্রেট উড়িয়েছি অজস্র। আমাদের প্রাণের সংগঠন বাংলাদেশ সাহিত্য পরিষদ, স্বরশ্রুতি, বোধন, সবকিছুতেই ছিল তাঁর আত্মিক সংযুক্তি। এভাবে কাটে তেত্রিশ বছর।
শেষের দিকে ঘটে ছন্দপতন। যোগাযোগের, আন্তরিকতার, সহমর্মিতার। আমরা ব্যস্ত হয়ে পড়ি আপন কর্মক্ষেত্রে। তপনও গুটিয়ে নেয় নিজেকে অভিমানী জেদে। কিন্তু কবিতা ফটোগ্রাফি আবৃত্তি উপস্থাপনা আর সংগঠনপ্রীতিকে ত্যাগ করেনি কখনো। নিজের সাধ্যমত অবদান রেখেছে চট্টগ্রামের সাংস্কৃতিক উৎকর্ষে। ডিসি হিলের বৈশাখী মেলা, আউটার স্টেডিয়ামের বিজয় মেলাকে নিয়েই শেষের সময়গুলোতে মগ্ন ছিল সে।
তারপর দিন যায়। পার হয় সময়। ডিসি হিলে থামে বাদ্য-বাজনা। সিআরবি শিরিষ তলায় জমে ওঠে নতুন আয়োজয়। শিল্পকলার চাকচিক্য বাড়ে। তপন বড়ুয়া থিতু হয় জোবরায়। শহুরে মানুষগুলোর সান্নিধ্য পারতপক্ষে এড়িয়ে চলে। মাটিগন্ধী জোবরায় আলোছায়ায় আত্মমগ্ন হয়। দূরাগত সুরের আবেশে একজন তপন বড়ুয়া ক্ষয়িষ্ণু সত্ত্বার নিকট সমর্পিত হয়।

অবশেষে ২০২২ সালের ৪ জুলাই আজকের দিনে আমরা তাঁকে চিরতরে হারিয়ে ফেলি।

আজ তপন বড়ুয়ার প্রথম মৃত্যুবার্ষিকী।
সংগৃহীত :Azad Bulbul (ড. গাজী গোলাম মাওলা)

® #ত্রিপিটক_খুদ্দকনিকায়ে_অপদান         সদ্ধর্মশোভন দেবশ্রী মহাথের ৯. সোপাক স্থবির অপদান১১২. পর্বতের গভীর বনে আমি যখন ঢাল...
16/07/2023

® #ত্রিপিটক_খুদ্দকনিকায়ে_অপদান
সদ্ধর্মশোভন দেবশ্রী মহাথের

৯. সোপাক স্থবির অপদান
১১২. পর্বতের গভীর বনে আমি যখন ঢালু জায়গা পরিষ্কার করছিলাম তখন আমার সামনে সিদ্ধার্থ ভগবান উপস্থিত হয়েছিলেন।

১১৩. বুদ্ধ আমার সামনে উপস্থিত হয়েছেন দেখে আমি যথা শিগ্‌গির তার বসার জন্য সন্থতবস্ত্র বিছিয়ে দিয়ে তাতে পুষ্পাসন তৈরি করেছিলাম।

১১৪. সেই পুষ্পাসনে উপবিষ্ট হয়ে লোকনায়ক সিদ্ধার্থ আমার ভবিষ্যৎ গতি জেনে অনিত্যমূলক এই গাথা বলেছিলেন।

১১৫. সংস্কারধর্ম মাত্রেই অনিত্য, ইহারা উৎপত্তি ও ব্যয়শীল। একবার উৎপন্ন হয়, তারপর আবার নিরুদ্ধ হয়। এই সমস্ত সংস্কারধর্মের সম্পূর্ণ উপশমই প্রকৃত সুখ।

১১৬. এটি বলার পর লোকশ্রেষ্ঠ, নরশ্রেষ্ঠ, সর্বজ্ঞ বুদ্ধ আকাশে হংসরাজের ন্যায় নভোমণ্ডলে উড়ে চলে গেলেন।

১১৭. আমি তখন আমার সকল মিথ্যাদৃষ্টি পরিহার করে গভীর মনোযোগ দিয়ে অনিত্যসংজ্ঞা ভাবতে লাগলাম। এভাবে গভীর মনোযোগ দিয়ে অনিত্যসংজ্ঞা ভাবতে ভাবতে আমি সেখানেই মৃত্যুবরণ করলাম।

১১৮. পূর্বকৃত পুণ্য-প্রভাবে আমি দেবলোকে দেবসম্পত্তি ও মনষ্যলোকে মনুষ্যসম্পত্তি ভোগ করতে লাগলাম। নিজের রান্না করা ভাতের ন্যায় পূর্বকৃত পুণ্যের ফলস্বরূপ এখন আমি এই অন্তিম জন্ম ধারণ করেছি।

১১৯. গৃহত্যাগ করে আমি অনাগারিক প্রব্রজ্যা গ্রহণ করেছি এবং জন্মের সাত বৎসরের মাথায় আমি অর্হত্ত্ব লাভ করেছি।

১২০. আরব্ধবীর্য, ভাবিতচিত্ত ও শীলে সুসংযত হয়ে মহানাগ বুদ্ধকে তুষ্ট করে আমি তাঁর কাছে উপসম্পদা লাভ করেছি।

১২১. আজ থেকে চুরানব্বই কল্প আগে আমি যেই কুশলকর্ম করেছিলাম, সেই থেকে আর আমাকে একবারও দুর্গতিতে পড়তে হয়নি। এটি আমার পুষ্পদানেরই ফল।

১২২. আজ থেকে চুরানব্বই কল্প আগে আমি যেই অনিত্যসংজ্ঞা ভাবনা করেছিলাম, এই অন্তিম জন্মেও সেই একই অনিত্যসংজ্ঞা ভাবনা করে আসব ক্ষয় করেছি।

১২৩. চার প্রতিসম্ভিদা, অষ্ট বিমোক্ষ ও ষড়ভিজ্ঞা সাক্ষাৎ করে আমি বুদ্ধের শাসনে কৃতকার্য হয়েছি।

ঠিক এভাবেই আয়ুষ্মান সোপাক স্থবির এই গাথাগুলো ভাষণ করেছিলেন।

সোপাক স্থবির অপদান নবম সমাপ্ত।

২০২২ সনের সার্জেন্ট অব পুলিশ পদে নিয়োগের লক্ষ্যে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের প্রজ্ঞাপন। Sujoy Barua. Congratulatio...
09/07/2023

২০২২ সনের সার্জেন্ট অব পুলিশ পদে নিয়োগের লক্ষ্যে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের প্রজ্ঞাপন। Sujoy Barua. Congratulations...আমাদের জোবরা বড়ুয়া পাড়া গ্রামের গর্ব। Jobra Online News পেজ থেকে অনেক অনেক অভিনন্দন।

30/06/2023
জোবরা বড়ুয়া পাড়া সড়কের কাজ চলমান,ধন্যবাদ জোবরার রত্ন বাবু দীপক বড়ুয়া দাদাকে।
30/06/2023

জোবরা বড়ুয়া পাড়া সড়কের কাজ চলমান,ধন্যবাদ জোবরার রত্ন বাবু দীপক বড়ুয়া দাদাকে।

জোবরা জম্মজাত, বিশ্ব বরেণ্য সংঘপুরোধা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বৌদ্ধ সংঘমনীষা, অসংখ্য জাতীয়- আন্তর্জাতিক প্রতিষ্ঠানের ...
20/08/2021

জোবরা জম্মজাত, বিশ্ব বরেণ্য সংঘপুরোধা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বৌদ্ধ সংঘমনীষা, অসংখ্য জাতীয়- আন্তর্জাতিক প্রতিষ্ঠানের রূপকারক, প্রতিথযশা, প্রগাঢ় দীপ্ত চেতনার অধিকারী, বৌদ্ধ গবেষক, বর্তমান সময়ের ত্রিপিটক অনুবাদকদের পথিকৃৎ, সৃজনশীল প্রতিভার এক উজ্জ্বল আলোকবর্তিকা, পন্ডিত প্রবর ভদন্ত প্রজ্ঞাবংশ মহাথেরো মহোদয়ের ৭২ তম শুভ জন্মদিন উপলক্ষে ভান্তেকে নতশিরে বন্দনা,শুভেচ্ছা, অভিনন্দন, সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনায় আমার সকল পুণ্যরাশি দান করছি🙏🙏🙏🙏
💐🎂🎂🎂💐

প্রাইজবন্ডের ড্র মিলিয়ে নিন সবাই।
02/08/2021

প্রাইজবন্ডের ড্র মিলিয়ে নিন সবাই।

জোবরা কৃতি সন্তান দীপাল চন্দ্র বড়ুয়া***  ব্রাইট গ্রিন এনার্জি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান দীপাল চন্দ্র বড়ুয়ার ...
20/07/2021

জোবরা কৃতি সন্তান দীপাল চন্দ্র বড়ুয়া***

ব্রাইট গ্রিন এনার্জি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান দীপাল চন্দ্র বড়ুয়ার নেতৃত্বে
দেশের বিভিন্ন গ্রামে উন্নত গ্রিন জীবন দিচ্ছে বিজিইএফ।
***************************************

সৌরশক্তিতে দেশকে এগিয়ে নিচ্ছে বিজিইএফ
গ্রিন এনার্জি উৎপাদনের লক্ষ্যে সারাদেশে তিনশতাধিক অফিস প্রতিষ্ঠা করেছে ব্রাইট গ্রিন এনার্জি ফাউন্ডেশন (বিজিইএফ)। পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলে তিন লাখ সোলার হোম সিস্টেম স্থাপন করেছে তারা। এতে সব মিলিয়ে সাত হাজারের বেশি মানুষের কর্মসংস্থান হয়েছে।

এক দশক ধরে দেশে গ্রিন পরিবেশ গঠনে অবদান রেখে চলেছে এই বিজিইএফ। এই সময়ে নতুন এই কর্মখাতে নারী উদ্যোক্তা এবং গ্রিন প্রযুক্তিবিদ তৈরিতে সহায়তা করছে এবং গ্রাম এলাকার মানুষদের দুষণমুক্ত নবায়নযোগ্য জ্বালানি ও বিদ্যুত সরবরাহ করছে প্রতিষ্ঠানটি।

দেশে গ্রিন এনার্জি উৎপাদনে ভূমিকা রাখা সম্মুখ সারির বেসরকারি সংস্থা এই ব্রাইট গ্রিন এনার্জি ফাউন্ডেশন। মূলত নিজেদের উদ্ভাবনীমূলক মাসিক কিস্তি ভিত্তিক আর্থিক মডেলের মাধ্যমে কাজ করেছে তারা। গ্রামীণ এলাকায় সোলার হোম সিস্টেম (এসএইচএস), সোলার ইরিগেশন পাম্প (এসআইপি), বায়ো গ্যাস প্ল্যান্ট, ইমপ্রুভড কুক স্টোভস (আইসিএস), সোলার স্ট্রিট লাইট, সোলার পাওয়ারড আর্সেনিক ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করছে বিজিইএফ।

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান দীপাল চন্দ্র বড়ুয়ার নেতৃত্বে গ্রামের লোকজনের বসবাসের পরিবেশ উন্নয়নে অনবদ্য অবদান রাখছে বিজিইএফ। তাদের উন্নত জীবনযাপনে অনুপ্রেরণা জুগিয়ে যাচ্ছে। জলবায়ু পরির্তন নিয়ে সাধারণের মাঝে সচেতনতা সৃষ্টির কাজটিও দক্ষতার সাথে করে চলেছে সংস্থাটি। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি নিরসনে গ্রামীণ জনগোষ্ঠীকে পরামর্শমূলক সেবাও দিচ্ছে তারা।

বাংলাদেশে সৌরশক্তি জনপ্রিয় করার অন্যতম কারিগর এই দীপাল চন্দ্র বড়ুয়া।

২০১০ সালের জানুয়ারিতে তার উদ্যোগে প্রতিষ্ঠিত হয় বিজিইএফ। প্রাথমিক পর্যায়ে স্বল্প পরিসরে কাজ শুরু করে প্রতিষ্ঠানটি। পরে কার্যক্রমের আওতা বাড়ায়। বিগত দশকে উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছে। এর মধ্যে রয়েছে-

• বাংলাদেশে তিন শতাধিক ব্রাঞ্চ অফিসের নেটওয়ার্ক সৃষ্টি
• সাত হাজার লোকের নতুন কর্মসংস্থান
• তিন লাখের বেশি সোলার হোম সিস্টেম (এসএইচএস) স্থাপন
• ২১টি সোলার ইরিগেশন পাম্প (এআইপি)
• ৪,৩০০ ইমপ্রুভড কুক স্টোভস
• ১৫০টি বায়োগ্যাস প্ল্যান্ট
• সর্বমোট ১২,৬৩৪ সোলার স্ট্রিট লাইট
• প্রায় ১৫০০ সোলার এসি রুফ টপ সিস্টেম (৩০০ ওয়াট- ১৫০০ ওয়াট)
• প্রায় ১৫০০ সোলার ডিসি বিগার সিস্টেম (২২০ওয়াট –৬০০ওয়াট)
• বিশ্বের প্রথম সোলার পাওয়ার্ড আর্সেনিক ফ্রি পিওর ওয়াটার প্ল্যান্ট
• সোয়ার্ম ইলেক্ট্রিফিকেশন ফর এনার্জাইসিং ইনক্লুসিভ ডেভেলপমেন্ট প্রজেক্ট
• গ্রিন টেকনোলজি সেন্টার (জিটিসি)
• ১২ ক্লিনিকে সোলার এনার্জি সিস্টেম

১৯৯৬ সালে গ্রামীণ শক্তির প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নবায়নযোগ্য এনার্জি প্রযুক্তির বিস্তারে সফলভাবে কাজ শুরু করেন দীপাল চন্দ্র বড়ুয়া। কেরোসিনের মূল্যে মাসিক কিস্তির ভিত্তিতে আর্থিক মডেল দাঁড় করান তিনি। সাধারণত, সেই পদক্ষেপই গ্রামীণ জনগোষ্ঠীর জন্য সোলার হোম সিস্টেম প্রাপ্তি নিশ্চিত করেন। সেই পথ অনুসরণ করে দেশের গ্রিড এলাকায় ৫.৫ মিলিয়ন সোলার হোম সিস্টেম স্থাপিত হয়েছে। বিশ্বে যা সর্ববৃহৎ সোলার তথা সৌরশক্তি কর্মসূচি।

দীপাল চন্দ্র বড়ুয়া দেখিয়েছেন, গ্রামীণ লোকজনকে জলবায়ুবান্ধব জ্বালানি ও আলো সরবরাহে সোলার পিভি টেকনোলজি সফলভাবে ব্যাপকহারে বাস্তবায়ণ করা যায়। তাতে স্বাস্থ্যও ঠিক থাকবে, আয়ও বাড়বে। আর এতে ব্যাপক কর্মসংস্থানেরও সৃষ্টি হয়েছে। বাকি বিশ্বের জন্য যা এখন এক অনন্য দৃষ্টান্ত।

বিকল্প এনার্জির সন্ধানে উদ্ভাবন ও প্রতিশ্রুতির পরিপ্রেক্ষিতে ২০০৯ সালে জায়েদ ফিউচার এনার্জি পুরস্কার জেতেন দীপাল চন্দ্র বড়ুয়া। সে বছরই পুরস্কারটি প্রথম চালু করে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি সরকার।

দীপাল চন্দ্র বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের কৃষকরা নানা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন। অপর্যাপ্ত বৃষ্টিপাত এবং উষ্ণ আবহাওয়ার কারণে উৎপাদন কম হয়। শস্য ফলানোর জন্য কৃষকদের সেচের ওপর নির্ভর করতে হয়। এ অবস্থায় তাদের জন্য সেচ ব্যবস্থার নিশ্চয়তা দিতে হবে। বিশেষ করে শুস্ক মৌসুমে এটা নিশ্চিত করা জরুরি। সোলার ইরিগেশন পাম্প সেই সমস্যারই এক কার্যকর সমাধান।

এখন পর্যন্ত দেশজুড়ে ২১টি সোলার ইরিগেশন পাম্প স্থাপন করেছে বিজিইএফ। এসব প্রকল্পে ১০৫০জন কৃষক সম্পৃক্ত রয়েছেন। গড়ে ৫০ জন করে চাষি যুক্ত রয়েছেন একেকটি প্রকল্পে। এ থেকে প্রায় ৫০০০ মানুষ উপকৃত হচ্ছেন।

এই এসআইপি প্রকল্পের আওতায় কৃষকরা এখন ডিজেল চালিত পাম্পের চেয়ে ৪০% কম খরচে মাঠে সেচ দিতে পারেন। এসব সৌরশক্তি চালিত সেচ পাম্প পরিবেশকে দূষণের হাত থেকেও রক্ষা করে। কারণ এতে কার্বন নিঃস্বরণ হয়না।

"এই পদ্ধতি সম্পূর্ণ পরিস্কার ও পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব। এটি মেরামত কম করতে হয়। এই পদ্ধতিতে ভূমিতে পানি সরবরাহের জন্য মাটির নিচে পাইপ লাইন বসানো হয়। এতে পানির অপচয় কমে, ফসলের উৎপাদনও বাড়ে। এই প্রকল্পে সংযুক্ত থেকে বাড়তি আয়-রোজগার করতে পারেন চাষিরা।"
- দীপাল চন্দ্র বড়ুয়া

প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, আগামী কয়েক বছরে গোটা দেশে ৫০০ সোলার পাওয়ার্ড ইরিগেশন পাম্প স্থাপন করা হবে।

দেশের বিদ্যুৎ চাহিদা পূরণে জাতীয় গ্রিডেও অবদান রাখছে বিজিইএফ। এসআইপি প্রকল্পের আওতায় বছরে তিনবার ফসল চাষ করা যায়। এতে ৬-৭ মাস সেচের দরকার পড়ে। বাকি ৫ থেকে ৬ মাস এর থেকে উৎপাদিত বিদ্যুৎ সেচের জন্য প্রয়োজনে লাগে না। ফলে ৪০-৫০% সৌর বিদ্যুত অব্যবহৃত থেকে যায়।

বড়ুয়া বলেন, আমরা যদি সারাবছর সৌর বিদ্যুতের সর্বোচ্চ ব্যবহার চাই। অর্থাৎ অব্যবহৃত অংশটা কাজে লাগাতে চাই, তাহলে জাতীয় গ্রিডের সঙ্গে আমাদের সমন্বয় সাধন করতে হবে। এতে কৃষকদের ওপর থেকে আর্থিক চাপ কমবে। ফলে রাজস্বও বাড়বে।

এ লক্ষ্যে দেশের প্রথম গ্রিড সমন্বয় প্রকল্পও বাস্তবায়ন করেছে বিজিইএফ। এটি কুষ্টিয়া জেলার কালিনাথপুর গ্রামে অবস্থিত। ২০১৯ সালে এটি স্থাপিত হয়। প্রকল্পটি জাতীয় গ্রিডে ১০.৫২ মেগাওয়াট বিদ্যুত সরবরাহ করে। দিনের বেলায় যা লোডশেডিং কমাতে সাহায্য করছে।

ওয়ার্ল্ড ফিউচার কাউন্সিলের সদস্য এবং গ্রিন ক্লাইমেট ফান্ডের বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা এই দীপাল চন্দ্র বড়ুয়া। 'দ্য পুওরস অলওয়েজ পে ব্যাক' তার লেখা অন্যতম বই। ১৯৭৯ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন দীপাল চন্দ্র বড়ুয়া। জন্ম ১৯৫৪ সালে চট্টগ্রাম,হাটহাজারী থানা, ফতেপুর ইউনিয়ন, জোবরা গ্রামে।

03/04/2021

লকডাউন সব প্রতিষ্ঠানের জন্য নয়
-------------------------------------------------
লকডাউনের আওতামুক্ত থাকবে যেসব প্রতিষ্ঠান
০৩-০৪-২০২১, ১৪:৪২

লকডাউনের আওতামুক্ত থাকবে যেসব প্রতিষ্ঠান
আগামী (৫ এপ্রিল) সোমবার থেকে শুরু হতে যাওয়া লকডাউনে জরুরি সেবার প্রতিষ্ঠান, কাঁচাবাজার ওষুধ ও খাবারের দোকানের পাশাপাশি পোশাক এবং অন্যান্য শিল্পকারখানা খোলা থাকবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

শনিবার (০৩ এপ্রিল) দুপুরে গণমাধ্যমকে তিনি এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, আমরা চাচ্ছি লকডাউনে যেন মানুষের চলাচল যতটা সম্ভব বন্ধ করা যায়। কারণ, যেভাবে করোনা ছড়াচ্ছে তাতে মানুষের ঘরে থাকা জরুরি। তবে জরুরি সেবার প্রতিষ্ঠান, কাঁচাবাজার, খাবার ও ওষুধের দোকান লকডাউনের আওতামুক্ত থাকবে।

প্রতিমন্ত্রী জানান, এ ছাড়া পোশাক ও শিল্পকারখানাগুলো খোলা থাকবে। কারণ, কারখানা বন্ধ হলে শ্রমিকদের বাড়িতে ফেরার বিষয় থাকে। এতে করোনার ঝুঁকি আরও বাড়বে। তবে কারখানায় শ্রমিকদের একাধিক শিফটে স্বাস্থ্যবিধি মেনে কাজ করতে হবে।
এ ছাড়াও লকডাউনের বিষয়ে আজকালের (শনি ও রোববার) মধ্যে প্রজ্ঞাপন জারি হবে বলেও জানান তিনি।
এদিকে নতুন করে করোনাভাইরাসের প্রাদুর্ভাব বৃদ্ধির প্রেক্ষাপটে সোমবার থেকে সারাদেশ এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করেছে সরকার। দুপুরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
গত বছরের ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় এবং ১৮ মার্চ প্রথম কারো মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এরপর মহামারি নিয়ন্ত্রণে গত বছরের ২৩ মার্চ প্রথমবারের মতো ‘সাধারণ ছুটির’ ঘোষণা দেয় সরকার। শুরুতে গত বছরের ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ‘ছুটি’ ঘোষণা হলেও পরে কয়েক দফা বাড়ানো হয়। টানা ৬৬ দিনের সাধারণ ছুটি শেষ হয় গত বছরের ৩০ মে।
এর আগে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে কয়েক দিন আগে দুই সপ্তাহের জন্য ১৮ দফা নির্দেশনা জারি করে সরকার। নির্দেশনায় সব ধরনের জনসমাগম (সামাজিক/রাজনৈতিক/ধর্মীয়/অন্যান্য) সীমিত, উচ্চ সংক্রমণযুক্ত এলাকায় সকল ধরনের জনসমাগম নিষিদ্ধ, বিয়ে/জন্মদিনসহ যে কোনো সামাজিক অনুষ্ঠান উপলক্ষে জনসমাগম নিরুৎসাহিত করার নির্দেশনা দেয় সরকার।
এ ছাড়া মসজিদসহ সব ধর্মীয় উপাসনালয়ে যথাযথ স্বাস্থ্যবিধি পরিপালন নিশ্চিত করা, গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে ধারণক্ষমতার ৫০ ভাগের অধিক যাত্রী বহন না করা, যান চলাচল সীমিত করা, বিদেশ থেকে আগত যাত্রীদের ১৪ দিন কোয়ারেন্টিন নিশ্চিত করা, সকল শিক্ষাপ্রতিষ্ঠান ও কোচিং সেন্টার বন্ধ রাখা, সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ৫০ ভাগ জনবল দ্বারা পরিচালনা করাসহ ১৮ নির্দেশনা জারি করে সরকার।
দেশে এখন পর্যন্ত ৬ লাখ ২৪ হাজার ৫৯৪ জনের দেহে করোনাভাইরাসের আক্রান্ত হন। মৃত্যু হয়েছে ৯ হাজার ১৫৫ জনের। সুস্থ হয়ে উঠেছেন ৫ লাখ ৪৭ হাজার ৪১১ জন। এর মধ্যে শুক্রবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় নতুন করে ৬ হাজার ৮৩০ জনের দেহে এই ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে আরও ৫০ জনের।

 #অভিনন্দন মানবাধিকার সংগঠন 'ইউনাইটেড মুভমেন্ট ফর হিউম্যান রাইটস' প্রতিবছর সমাজ ও আর্তমানবতার সেবায় অবদান রাখার জন্য বিভ...
03/04/2021

#অভিনন্দন
মানবাধিকার সংগঠন 'ইউনাইটেড মুভমেন্ট ফর হিউম্যান রাইটস' প্রতিবছর সমাজ ও আর্তমানবতার সেবায় অবদান রাখার জন্য বিভিন্ন গুণীজনকে সম্মাননা প্রদান করেন।
এবার মনোনীত হয়ে চট্টগ্রাম জেলাধীন রাউজান উপজেলার কদলপুর বিসিসিইউএলএর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ভদন্ত শাসনরক্ষিত থের মহোদয় দারিদ্র বিমোচনে ও সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় পূজনীয় ভান্তে কে এই সম্মাননা প্রদান করা হয়েছে।

বিসিসিইউএল’র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ভদন্ত শাসনরক্ষিত থেরকে দারিদ্র বিমোচনে ও সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় ২ এপ্রিল ২০২১ শুক্রবার, ক্রিষ্টাল বলরুম, ইন্টার কন্টিন্টোল,ঢাকায় ইউনাইটেড মুভমেন্ট ফর হিউম্যান রাইটস (UNITED MOVEMENT FOR HUMAN RIGHTS) কর্তৃক এই সম্মাননা প্রদান করা হয়েছে।
পূজনীয় ভদন্ত শাসনরক্ষিত থেরোর আগামী দিনগুলি আরো গৌরবোজ্জ্বল হউক এই প্রার্থনা করছি।

Address

Jobra
Jobra
4331

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jobra Online News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share