28/08/2025
সুন্দর দিনগুলো সব হারিয়ে গেছে,
আগের দিনগুলোই ভাল ছিলো, এ কথা বলতেও খারাপ লাগে, এ কথা বললেই যেনো পুরনো স্মৃতিগুলো চোখের সামনে ভেসে ওঠে, স্কুল এর জীবনটাই ছিল সেরা সময় যা আমরা হারিয়ে ফেলেছি,
স্কুল জীবনটা শেষ হবার সাথেই আমরা ছোট থেকে কখন বড় হয়ে গেছি নিজেই বুঝিনি, সময়ের সাথে সাথে সব বদলে গেলো, এখন আর টিফিন টাইম বলতে আমাদের জীবনে কিছু নেই, পুরনো
বন্ধু - বান্ধবী এখন আর সাথে নেই একেক জন একেক জায়গায়, কেউ পড়াশুনা বা কেউ বিয়ে করে কাটিয়ে দিচ্ছে, আগে যাদের সাথে সারাদিন কাটতো তাড়া এখন দূরে বহুদূরে, বছরে ৩-৪ বার দেখা হয় বা তার ও কম, হ্যাঁ আসলে অনেক কম দেখা হয়, কিন্তু আগে যারা বন্ধু ছিল তাদের মতো বন্ধু এখন খুবই কম। দিন বদলেছে, মানুষ বদলেছে,সময় বদলেছে।
ভাল এবং সুন্দর শৈশবকাল শেষ হয়েছে, যা রয়ে গেছে তা সবই স্মৃতি।