Asraful islam

Asraful islam জীবন সুন্দর 🔥🫡❤️‍🔥

Permanently closed.
23/04/2021
শ্যামলী ফুটওভারব্রিজের উপর ভিক্ষা করতেন এই বয়স্ক মহিলা। অনেক দিন ধরেই আছেন এখানে । গত মধ্য রাতে এখানেই মারা গেছেন তিনি ...
26/09/2019

শ্যামলী ফুটওভারব্রিজের উপর ভিক্ষা করতেন এই বয়স্ক মহিলা। অনেক দিন ধরেই আছেন এখানে । গত মধ্য রাতে এখানেই মারা গেছেন তিনি ।

এখানকার একজন বিকাশ এজেন্টের মাধ্যমে জানা গেল তিনি মাঝে মধ্যেই তার ছেলেকে বিকাশে টাকা পাঠাতেন। যে নম্বরে পাঠাতেন সেই নম্বরে ফোন করে জানানো হলো । তিনি বললেন এই মহিলাকে চিনে না। কি আর করা , লাশ দাফন করার চিন্তা করা হলো । এমন সময় এখানকার ডিউটিরত পুলিশ অফিসার এবং সাংবাদিককে জানানো হলো । তারপর ভিন্ন পন্থা অবলম্বন করা হলো ।

আবার ঐ নম্বরে ফোন করে জানানো হলো। মহিলার কাছে বেশ কিছু টাকা পাওয়া গেছে। এর ওয়ারিশ পাওয়া যাচ্ছে না । ছেলে মেয়ে কেউ থাকলে তাকে টাকাগুলো বুঝিয়ে দেয়া র জন্য। তখন ওপাশ থেকে বলল - আমি ই ওনার ছেলে। নীলফামারীতে আছি , আসতেছি ।

নোট :

যে মা বৃদ্ধ বয়সে সন্তানকে ভিক্ষা করে টাকা পাঠাতেন অথচ মৃত্যুর পর সেই মাকেই অস্বীকার ! এমন অগনিত অবক্ষয়ের গল্পের দিকে এগিয়ে যাচ্ছি আমরা । হায় মানুষ , হায় মানবতা !

 #পোস্টটা_কেউ_এড়িয়ে_যাবেন_না_দয়া_করে_পড়বেনহাইওয়েতে বাইক নিয়ে যারা চলাফেরা করেন তাদের জন্য কিছু পরামর্শ● হাইওয়েতে ভূল...
21/09/2019

#পোস্টটা_কেউ_এড়িয়ে_যাবেন_না_দয়া_করে_পড়বেন

হাইওয়েতে বাইক নিয়ে যারা চলাফেরা করেন তাদের জন্য কিছু পরামর্শ

● হাইওয়েতে ভূলের কোন অবকাশ নেই। আর যদি করেই ফেলেন- হতে পারে এটাই আপনার জীবনের শেষ ভূল! এক সেকেন্ডের জন্যও মনযোগ হারাবেননা (যত সুন্দরী মেয়েই যাক না কেনো রাস্তা দিয়ে!)
● মাঝে মাঝেই দূরে দৃষ্টি দিন। পরিস্থিতি অবলোকন করার চেষ্টা করুন।
● Flasher/Passing Light ব্যবহারের অভ্যাস গড়ে তুলুন। এটি অনেক দূর থেকে অন্য চালকদের নজরে পড়বে (হর্ণ সেখানে পৌঁছাতে ৩/৪ দিন লেগে যেতে পারে...)।
● Crossing/Over-taking এর সময় Right Indicator ব্যবহার করুন (এটা আমার কাছে অন্যকে Respect দেখানোর মত মনে হয়)।
● মাঝে মাঝেই Looking Glass এর মাধ্যমে পেছনে নজর রাখুন। মাথা হেলিয়ে দেখতে যাইয়েননা, Please (Looking Glass ছাড়া হাইওয়েতে বাইক চালানো অবশ্যই 'হারাম')!
● সবসময় Safety Gears ব্যবহার করুন (ভাইরে আমরা তো Superman না!)।
● Stop Tail-gating! অর্থাৎ আপনার সামনের কোন বাহনের একদম কাছাকাছি যাবেননা। নির্দিষ্ট দুরত্ব বজায় রেখে চলুন (তাই বলে ফিতা নিয়ে মাপতে নেমে যাইয়েননা!)।
● পার্শ্বরাস্তার ব্যাপারে অত্যন্ত সতর্ক থাকুন। বিশেষ করে গ্রাম্য এলাকায়। এরা জিনের মতো হঠাৎ মূল রাস্তায় উঠে যায়। এ জন্য দূর থেকেই পার্শ্বরাস্তায় নজর রাখুন।
● নিজেকে যতটা সম্ভব দৃশ্যমান রাখুন। আর এ জন্য উজ্জল রঙের Helmet/Jacket ব্যবহার করুন।
● কেউ আপনাকে 90/100 kmph বেগে সাঁই করে Overtake করে চলে গেল। যাইতে দেন ভাই। হইতে পারে উনি কোথাও আগুন নিভাইতে যাইতেছে! Race করতে মন চাইলে Racing Circuit এ চলে যান। রাস্তায় না, Please।
● হাইওয়েতে Engine Braking অনেক কার্যকর একটা জিনিস। এর মাধ্যমে Skidding ছাড়া খুব দ্রুত আপনার প্রিয় বাইকটির গতি কমিয়ে আনতে পারেন সহজে। গরিবের ABS আরকি!!!
● সর্বোপরি মহান আল্লাহ্‌'তালা আপনাকে যে অনন্য উপহারটা দিয়েছেন সেইটার সদ্ব্যবহার করতে শিখুন। জি, আপনার বিবেকের কথা বলছি। আপনার বিচার-বুদ্ধির কথা বলছি। End of the Day, আপনি নিশ্চই লাশ হয়ে ঘরে ফিরতে চাইবেননা অথবা নিজেকে খুনি হিসেবে দেখতে চাইবেননা!

 #বরিশালের উজিরপুর সাতলার বিল # সামনের অক্টোবরে এমন রুপ দেখা যাবে কারো সময় থাকলে ঘুরে আসতে পারেন।[ছবিগুলো সংগৃহিত]
02/09/2019

#বরিশালের উজিরপুর সাতলার বিল
# সামনের অক্টোবরে এমন রুপ দেখা যাবে
কারো সময় থাকলে ঘুরে আসতে পারেন।

[ছবিগুলো সংগৃহিত]

02/09/2019

খাগড়াছড়ির ইতিহাস

খাগড়াছড়ি একটি নদীর নাম। নদীর পাড়ে খাগড়া বন থাকায় পরবর্তী কালে তা পরিষ্কার করে জনবসতি গড়ে উঠে, ফলে তখন থেকেই এটি খাগড়াছড়ি নামে পরিচিতি লাভ করে।

১৮৬০ সালের ২০ জুন রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান- এই তিন পার্বত্য অঞ্চলকে নিয়ে পার্বত্য চট্টগ্রাম জেলা সৃষ্টি হয়। জেলা সৃষ্টির পূর্বে এর নাম ছিল কার্পাস মহল। পার্বত্য চট্টগ্রাম জেলা থেকে ১৯৮১ সালে বান্দরবান এবং ১৯৮৩ সালে খাগড়াছড়ি পৃথক জেলা সৃষ্টি করা হয়।

বাংলাদেশের দক্ষিণ-পূর্বাংশে ২২°৩৮´ থেকে ২৩°৪৪´ উত্তর অক্ষাংশ এবং ৯১°৪৪´ থেকে ৯২°১১´ পূর্ব দ্রাঘিমাংশ জুড়ে খাগড়াছড়ি জেলার অবস্থান।

রাজধানী ঢাকা থেকে এ জেলার দূরত্ব প্রায় ২৭০ কিলোমিটার এবং চট্টগ্রাম বিভাগীয় সদর থেকে প্রায় ১১১ কিলোমিটার। এ জেলার পূর্বে রাঙ্গামাটি জেলা, দক্ষিণে রাঙ্গামাটি জেলা ও চট্টগ্রাম জেলা, পশ্চিমে চট্টগ্রাম জেলা ও ভারতের ত্রিপুরা প্রদেশ এবং উত্তরে ভারতের ত্রিপুরা প্রদেশ অবস্থিত।

Video:Panorama Creators

Address

Jurain

Telephone

+8801580800421

Website

Alerts

Be the first to know and let us send you an email when Asraful islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Asraful islam:

Share