Kachua Times Tv

Kachua Times Tv সর্বশেষ সংবাদ

08/09/2026

কচুয়া বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ ব্যবসায়ীকে ৩৬ হাজার টাকা জরিমানা

চাঁদপুরের কচুয়া বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সার ও কীটনাশক ব্যবসায়ীসহ ৮ জন ব্যবসায়ীকে মোট ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে কচুয়া বাজারে এ অভিযান পরিচালনা করেন কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু নাছির।
অভিযান সূত্রে জানা যায়, মেয়াদোত্তীর্ণ কীটনাশক মজুত ও বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে সার ও কীটনাশক ব্যবসায়ী ৫ জনকে জরিমানা করা হয়। এছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এক বিস্কুট ব্যবসায়ী এবং সড়ক পরিবহন আইনে দুই ফল ব্যবসায়ীর বিরুদ্ধে অর্থদণ্ড আরোপ করা হয়।
অভিযানে কচুয়া বাজারের সার ও কিটনাশক ব্যবসায়ী আমিনুল ইসলামকে ৫ হাজার্ টাকা, সার ও কিটনাশক ব্যবসায়ী ইমান আলীকে ৫ হাজার টাকা, সার ও কিটনাশক ব্যবসায়ী ফরহাদ হোসেনকে ৫ হাজার টাকা, সার ও কিটনাশক ব্যবসায়ী শামীম শিকদারকে ৩ হাজার টাকা, সার ও কিটনাশক ব্যবসায়ী নজরুল ইসলামকে ৩ হাজার টাকা, বিস্কুট ব্যবসায়ী জাহিদকে ৫ হাজার,ও ফল ব্যবসায়ী মাসুদকে ৫ হাজার এবং বারাকাত হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে কচুয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সৈকত দাস, কচুয়া থানার এএসআই মোর্শেদসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রশাসনের পক্ষ থেকে বাজারে ব্যবসায়ীদের আইন ও বিধিবিধান মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানানো হয়েছে।

07/09/2026

কচুয়ার গুলবাহার সেলিম খানের বাড়িতে স্বামীকে অবরুদ্ধ করলেন স্ত্রী।
মাদক ও নারীঘটিত কর্মকাণ্ডের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি।

07/09/2026

কচুয়ায় বৃদ্ধ পিতার বিরুদ্ধে মেয়ে আসমার অপপ্রচারের অভিযোগ।

নিখোঁজ। গতকাল সকাল থেকে মোঃ আদনান সাঈম,নামে এই ছেলেটি খুজে পাওয়া যাচ্ছে না  পিতাঃ সাইফুল ইসলাম  দুলাল , ছেলেটির বয়স ১২/১...
07/09/2026

নিখোঁজ।

গতকাল সকাল থেকে মোঃ আদনান সাঈম,নামে এই ছেলেটি খুজে পাওয়া যাচ্ছে না পিতাঃ সাইফুল ইসলাম দুলাল , ছেলেটির বয়স ১২/১৩ বছর হবে, যদি ছেলেটির সন্ধান কেউ পেয়ে থাকেন তাহলে নিচের এই নাম্বারে যোগাযোগ করুন।
01610151744
01916004220

বি:দ্র:- পোস্টটি শেয়ার করে সহযোগিতা করুন।

১১ দলীয় জোটের সমাবেশ
05/09/2026

১১ দলীয় জোটের সমাবেশ

অশ্রুসিক্ত নয়নে শায়খুল হাদিসের বিদায়নিশ্চিন্তপুর কামিল মাদ্রাসার হেড মুহাদ্দিস, প্রখ্যাত আলেমে দ্বীন, লাখো আলেমের উস্তাদ...
04/09/2026

অশ্রুসিক্ত নয়নে শায়খুল হাদিসের বিদায়

নিশ্চিন্তপুর কামিল মাদ্রাসার হেড মুহাদ্দিস, প্রখ্যাত আলেমে দ্বীন, লাখো আলেমের উস্তাদ ও শায়খুল হাদিস হযরত মাওলানা নুরুজ্জামান-এর জানাজার নামাজ আজ শুক্রবার সকাল ১০টায় আড্ডা কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে।

জানাজার নামাজে হাজারো মুসল্লি অংশ নেন। প্রিয় এই আলেমের শেষ বিদায়ে উপস্থিত মুসল্লিদের মাঝে নেমে আসে শোকের ছায়া।

জানাজা শেষে মরহুমের মরদেহ পারিবারিক কবরস্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে দাফন করা হয়।

আল্লাহ তাআলা হযরত মাওলানা নুরুজ্জামান-কে ক্ষমা করে দিন, তাঁর কবরকে নূরে ভরপুর করে দিন এবং জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করুন। আমিন।

03/09/2026

কচুয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে প্রচারণায় নজর কেড়েছেন এম আবু ফয়েজ।

নিশ্চিন্তপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার হেড মুহাদ্দিস মাওলানা নুরুজ্জামান সাহেবের জানাযার নামাজ আগামীকাল শুক্রবার সকাল ১০...
03/09/2026

নিশ্চিন্তপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার হেড মুহাদ্দিস মাওলানা নুরুজ্জামান সাহেবের জানাযার নামাজ আগামীকাল শুক্রবার সকাল ১০ টায় নিজ বাড়ীর আড্ডা ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হবে।

শোক সংবাদ। নিশ্চিন্তপুর কামিল  মাদ্রাসার হেড মুহাদ্দিস মাওলানা নুরুজ্জামান আজ সন্ধায় ইসলামিয়া ব্যাংক সেন্ট্রাল হসপিটাল ...
03/09/2026

শোক সংবাদ।
নিশ্চিন্তপুর কামিল মাদ্রাসার হেড মুহাদ্দিস মাওলানা নুরুজ্জামান আজ সন্ধায় ইসলামিয়া ব্যাংক সেন্ট্রাল হসপিটাল ঢাকা (কাকরাইল) ইন্তেকাল করিয়াছেন ইন্না লিল্লাহি ওইন্না ইলাইহি রাজিউন।

02/09/2026

আশ্রাফপুরে চলাচলের রাস্তা মেরামত করে দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী এম. আবু ফয়েজ।

Address

Kachua Bazar
Kachua
3630

Telephone

+8801777979697

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kachua Times Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share