21/07/2026
• ফাইনাল হারেনি আর্জেন্টিনা, তাদেরকে হারানো হয়েছে। শুনতে খারাপ লাগলেও এটাই হয়তো বাস্তব।
• জীবনে এতো বড় হয়েছি কখনো এতোটা বাজে খেলতে দেখিনি আর্জেন্টিনা কে।
• যেখানে সেমিফাইনাল পর্যন্ত এই বিশ্বকাপের সবচেয়ে বেশি গোল করেছে আর্জেন্টিনা। মোট ১৯টি গোল! আশ্চর্যজনকভাবে, ১২০ মিনিট খেলার পর ফাইনালে তাদের শট অন টার্গেট ছিল মাত্র একটিও না (০০)
• সবার মুখে স্পেনের জয় জয় গান কিন্তু আসল সত্য এখনো চাপা পড়ে আছে হয়তো ভেনে*জুয়েলার মতো পরিস্থিতি যাতে না হয় তাই "যেমন খুশি তেমন সাজো" খেলা হলো। কোনো একদিন সব প্রকাশ পাবেই।
• মূলত আর্জেন্টিনা অনেক উচ্ছ্বসিত ছিলো, কিন্তু ম্যাচ শুরুর আগে লকার রুম থেকে বের হতেই দেখা গেলো এঞ্জো ফার্নান্দেস লাল নাক, কান্না করছেন। ম্যাচের আগের ভিডিওতে এঞ্জো ও মার্টিনেজকে দেখা যাচ্ছে তারা খুব ভীত এবং কান্নারত। কি এমন ঘটলো ম্যাচের আগেই সবাই হতাশ?
• পুরা দল ১২০ মিনিট খেলে একটা শর্ট অন টার্গেট নিতে পারে না? ইতিহাসে কখনো হয়নি, এতোটা খারাপ দল আর্জেন্টিনা নয়। সবাই স্বীকার গেছে এমন ম্যাচ কেউ কোনদিন দেখেনি। আর্জেন্টিনা দলের খেলা দেখে মনে হচ্ছিলো ইচ্ছে করেই খারাপ খেলছে, ভুল পাস, সহজে বল হারিয়ে ফেলা, শেষের সহজ গোল ইচ্ছে করে মিস করা।
• স্কালোনি ম্যাচ পূর্ববর্তী কনফারেন্সে বলেন, " ফাইনালের আগে অনেক কিছুই ঘটেছে কিন্তু টুর্নামেন্টের মর্যাদা রক্ষায় সেসব নিয়ে আলোচনা করতে চাইনা"
• মেসি বলেছিলেন, যা হয়েছে ভূলে যাও, এমন ভাবে খেলবে যেনো কিছুই হয়নি।
• স্পেন এর প্রতিটা ম্যাচেই ডিফেন্সের অনেক প্রয়োজনীয় খেলোয়াড় ইঞ্জুরড হয়ে গেছে, যেমন পর্তুগাল ম্যাচে নুনো মেন্ডেস, বেলজিয়াম ম্যাচে কর্তোয়া।
• ম্যাচের সব কল স্পেনের পক্ষে যাওয়া। স্পেনের ২১ টা ফাউলের বিপরীতে ০ কার্ড আর আর্জেন্টিনার ২৪ টায় রেড কার্ডসহ ৬ কার্ড?
• আর্জেন্টিনার ব্যাক লাইনের রোমেরো লিসান্দ্রো দুইজনই অস্বাভাবিকভাবে মাঠ ছাড়ে।
• অনেক কাউন্টার এট্যাক, ব্যাকপাসে ফিরে এসেছে আর্জেন্টিনার! চাইলেই করা যেতো মূল ব্যাপার যেন চাইছেই না।
• কৌশলে কোনোকিছুই ঠিক না থাকা, স্কালোনির ম্যাচের এতো তাড়াতাড়ি সব সাবস্টিটিউট করে ফেলা।
• আমে*রিকার প্রেসি*ডেন্টের সাথে হাত মেলায়নি রোমেরো।
• জাভি, পুয়েল, রামোস স্পেনের সব লিজেন্ডরা মাঠে ছিল। আর্জেন্টিনার কাউরে দেখছিলেন?
• এমন কি আর্জেন্টিনার কোনো খেলোয়াড়ের পরিবার ও আসেনি। অথচ প্রতি ম্যাচেই সিমিওনের বাবা ছিলেন গ্যালারিতে, ফাইনালে তিনিও ছিলেন না।
• ম্যাচ শেষে আর্জেন্টিনার রাজধানীতে দর্শকদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছিলো। অন্য দিকে স্কালোনির বিদায়ের ইঙ্গিত! ম্যাচ শেষে দেখার পর স্কালোনি দল থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন।
• আর্জেন্টিনায় দল স্বাগতম জানানোর জন্য আয়োজন করলেও, মেসি, ডি পল, আলভারেজ, প্যারাদেস এখনো আর্জেন্টিনা যায়নি কিন্তু বাকি দল পৌছেছে।
• প্রথম থেকেই ফিফার বিরুদ্ধে নানা অভিযোগ এসেছে, বিশেষ করে আর্জেন্টিনা কে নিয়ে বেশি বিতর্ক তুলেছে মিডিয়া। ফিফা বয়কটের ডাক ও এসেছে ঠিক তখনই পরিকল্পনা শুরু, এই মূহুর্তে আর্জেন্টিনা যদি বিশ্বকাপ জিতে তাহলে ফিফার ইমেজ নষ্ট হয়ে যাবে। ফিফা কে সব দেশ বয়কট করবে।
• সমাধান শুধু মাত্র কেবল মাত্র আর্জেন্টিনা কে হেরে যেতে হবে। তাই করলো। আজ ফিফা নিয়ে কারো মাথা ব্যাথা নেই ফিফাও লিগ্যাল হয়ে গেলো ব্যবসাও হলো , সব সিস্টেম করে আর্জেন্টিনা কে হারিয়ে দিয়েছে, স্পেন আগেই জানতো এরা এটাক্ট করলেও গোল করবে না গল্পটা এমন ভাবেই সাজানো কেউ যাতে বুঝতে না পারে, মাঠে খেলোয়াড় রা শুধু খেলেছে দর্শক কে দেখানোর জন্য যদি ও ম্যাচ টাইব্রেকারে যেতো তা ও হারতো ম্যাচ।
• পরিশেষে, মেসিকে গোল্ডেন বল দেওয়া হয়নি! কোন পরিসংখ্যানের মাপকাঠিতে রদ্রি মেসির চেয়ে এটি পাওয়ার যোগ্য ছিল? কেউ জানে না!
• সব দিক বিবেচনা করে আমাকে বলতেই হয় এখানে কিছু একটা ঘটেছে, কি হইছে জানিনা কখনো তা জানতে পারব কিনা সেটাও জানিনা কিন্তু এতোটুকু বোঝা যাইতেছে ড্রেসিংরুমে কিছু একটা তো অবশ্যই হয়েছে।
• যেহেতু আমি শিওর জানিনা বাহিরে রাজনৈতিক কিছু হইছে কিনা, কিন্তু এতোটুক তো বলতেই পারি যে, আর্জেন্টিনা প্লেয়ারদের ভিতরে কিছু একটা তো অবশ্য হয়েছে সেটা অলরেডি আমরা ভিডিওতে কিছু একটা লক্ষ্য করেছি।।।
একজন প্রকৃত ফুটবল ফ্যানরা বিষয়টা অনেকে ধরতে পেরেছেন।
এই বিষয়টা নিয়ে আসলে আপনাদের মতামত কি