26/07/2026
শার্শার বাগআঁচড়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া জনসেবা ক্লিনিকের সামনে রবিবার (২৬/০৭/২৬)রাত ৮ টার দিকে সড়ক দুর্ঘটনায় আবু সাঈদ নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত আবু সাঈদ শার্শার পশ্চিম কোটা উত্তরপাড়া গ্রামের তাহাজ্জতের ছেলে।
স্থানীয় সূত্রে প্রাথমিক ভাবে জানা যায়, বাগআঁচড়া জনসেবা ক্লিনিকের সামনে একটি দ্রুতগামী আকিজ সিমেন্টের ট্রাকের (ঢাকা মেট্রো-উ ১১-৭৫৮৫) সাথে দুর্ঘটনায় আবু সাঈদ গুরুতর আহত হন। পরবর্তীতে তাকে উদ্ধার করা হলে তাকে মৃত ঘোষণা করা হয়।
ঘটনার খবর পেয়ে স্থানীয়রা ছুটে আসে এবং এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।