Farook's Fantasy

Farook's Fantasy অক্ষর বুনে বুনে আমি করি চাষ-বাষ
পাগল অথবা কবি বলে পাই উপহাস!

ভৃলে যেও সব-- শেষ দেখা শেষ গানবকুলের তলে হাত ধরে দেয়া কথা, শত খুঁনসুটি ; যত মান-অভিমান কোনো কিছু তুমি মনে রেখো না অযথা! ...
27/07/2026

ভৃলে যেও সব-- শেষ দেখা শেষ গান
বকুলের তলে হাত ধরে দেয়া কথা,
শত খুঁনসুটি ; যত মান-অভিমান
কোনো কিছু তুমি মনে রেখো না অযথা!
সোনালী বিকেল; চুপচাপ হেঁটে চলা
পাশাপাশি ব'সে গোধূলি লগন দেখা,
নীরব চাহনি ; চোখেচোখে কথা বলা
কবিতার কাছে দু'জনার প্রেম শেখা!

কী বা লাভ বলো, স্মৃতিপাখি বুকে পুষে?
বুকের ভেতর বেঁচে র'বে যতকাল
দিনে দিনে সব শ্বাসটুকু নেবে শুষে
বেঁচে থেকে তুমি বোধহীন কংকাল!
মনে রাখা মানে, শুধু বেদনার চাষ
স্মৃতি-গোখরার ছোবলে প্রাণ বিনাশ!

ভন্ড হুজুর ______ কুমুদ শুভ্র ফারুক লেবাসধারী ভন্ড তুমিইবলিশের-ই দোসর,কচি হুরের সাথে করোবিয়ে ছাড়া বাসর!এক পা গেছে কবর মা...
22/07/2026

ভন্ড হুজুর
______ কুমুদ শুভ্র ফারুক

লেবাসধারী ভন্ড তুমি
ইবলিশের-ই দোসর,
কচি হুরের সাথে করো
বিয়ে ছাড়া বাসর!

এক পা গেছে কবর মাঝে
বয়স আশির কোটায়,
মধুলোভী মাছি তবু
নু*নুতে হুল ফোটায়!

তোমার পাপে কটু কথা
শোনে হাজার মানুষ,
'চাটাচাটি' করার পাল
ওড়ায় খুশির ফানুস!

সাতক্ষীরা আজ লাজে লুটায়
লুচ্চা হুজুর পেয়ে,
পতন তোমার ঝড়ের বেগে
ঠিক-ই আসছে ধেয়ে!

২২ জুলাই ২০২৬ বুধবার, কলারোয়া
দুপুর ৩:২০ মিনিট
স্বরবৃত্ত: ৪+৪/৪+২

21/07/2026

মেঘ জমেছে
_________ কুমুদ শুভ্র ফারুক

মেঘ জমেছে সদলে-- আকাশ ঢেকেছে আঁধার পর্দায়
দর্জার কপাটে ভেজা বাতাস সজোরে কড়া নেড়ে যায়
একটি ধূসর কাক দূরের সন্ধ্যাকে ঠোঁটে নিয়ে ওড়ে
আমার সব স্বপ্নেরা হারায় কি তার দু'ডানায় চ'ড়ে?

ধানক্ষেতের ওপর নেমে আসে এক ভূতূড়ে আঁধার
গাছেরা নিজের ছায়া কুড়িয়ে লুকোয় আপন শরীরে
যে পথে চলে যেতাম উদ্দেশ্য-বিহীন; আসিতাম ফিরে
সে পথে আজ শুধুই বাতাসের কান্না-- ভরা বেদনার!

আমার মাঝেও মেঘ জমেছে অনেক-- চলি বুকে বয়ে
কোনো বজ্রপাত নয়-- শুধুই নীরব দীর্ঘ জয়ধ্বনি
যে বেদনারা অব্যক্ত; দলবেঁধে তারা বুনো লতা হয়ে
জানালার শিক বেয়ে ছুঁতে চায় দূর আকাশের মনি!

মাঝ রাত্রি নেমে এলে-- শ্মশানের পাখি মিহি সুরে ডাকে
মেঘের আনাগোনায় খুশিতেই তার মন যে ভরে না
সে জানে না, সব মেঘ-- বৃষ্টিধারা হয়ে অঝোরে ঝরে না
কিছু মেঘ চিরকাল হৃদয়-আকাশে জমা হয়ে থাকে!

২১ জুলাই ২০২৬, মঙ্গলবার, কলারোয়া
সন্ধ্যা ৭:৪০ মিনিট
অক্ষরবৃত্ত (৮+৬+৬)

-- কে তোমার সর্বাপেক্ষা কাছে?-- মৃত্যু! -- সর্বাপেক্ষা দূরে কে রয়েছে? -- আশা!-- কে তোমার প্রিয়তম বন্ধু? -- বিবেক!-- সর্ব...
16/07/2026

-- কে তোমার সর্বাপেক্ষা কাছে?
-- মৃত্যু!
-- সর্বাপেক্ষা দূরে কে রয়েছে?
-- আশা!
-- কে তোমার প্রিয়তম বন্ধু?
-- বিবেক!
-- সর্বাপেক্ষা বড় শত্রু তোমার কে?
-- নফ্স!
-- কে তোমার অধিক আপন?
-- মন!
-- আর কে তোমার বেশি পর?
-- প্রাণ!
-- কাকে তুমি ভালবাসো বেশি?
-- ঈশ্বর!
-- ঘৃণা করো বেশি কাকে?
-- নিজেকে!

১৬.০৭.২৬ বৃহস্পতিবার, কলারোয়া

বানের জলে ডুবেছে ক্ষেতপুকুর-রাস্তা, ঘর ও বাড়ি,যার যেটুকু সামর্থ্য ভাই সাহায্য দাও তাড়াতাড়ি! ভাসছে গরু, সোনার ফসল কাঁদছে ...
13/07/2026

বানের জলে ডুবেছে ক্ষেত
পুকুর-রাস্তা, ঘর ও বাড়ি,
যার যেটুকু সামর্থ্য ভাই
সাহায্য দাও তাড়াতাড়ি!
ভাসছে গরু, সোনার ফসল
কাঁদছে মানুষ অনাহারে,
বাড়িয়ে দাও জলদি দু'হাত
অসহায় সব প্রাণ উদ্ধারে!
এই দূর্দিনেও থাকো যদি
ভোগবিলাসে তুমি মত্ত,
বুঝতে হবে বিনা জলেই
ডুবেছে ঐ মনুষ্যত্ব!
বিপদকালেই আর্ত যদি
না পায় তোমার কোনো সেবা,
সৃষ্টির সেরা পরিচয়ে
চিনবে তোমায় বলো কে বা?
গুটিয়ে হাত রেখো না তাই
হও আগুয়ান মহৎ কাজে,
সৃষ্টির সেরা মানুষ তুমি
চুপ থাকা কী তোমার সাজে?

কলারোয়া, সাতক্ষীরা।

03/07/2026

আহারে আমার সোনার পুতুল
আহারে আমার বাগিচার ফুল
বিনিদ্র রজনী শুধু তোর শোকে
মাগো, কোথা গেলে আমি পাবো তোকে?

আহারে আমার পরাণের পাখি
আহারে আমার সুখ মাখামাখি
উড়ে গেলি কেন চোখের পলকে
কোথা গেলে আমি খুঁজে পাবো তোকে?

আহারে আমার নয়নের মণি
আহারে আমার স্বর্ণ-হীরে খনি
বিনা-মেঘে কেন হলো বজ্রপাত
আষাঢ়ের বানে স্বপ্ন ধূলিস্যাৎ?

আহারে আমার আদরের মেয়ে
ভালবাসি তোকে জীবনের চেয়ে
তবু কেন তুই দিয়ে গেলি ফাঁকি
কেঁদে কেঁদে মাগো, আর কত ডাকি?

------------------***--------------------

আজ ৪ জুলাই, আমার কলিজার টুকরা ফাতিমা তুয যোহরা সিদ্দিক মেঘ -- এর তৃতীয় মৃত্যুবার্ষিকী।
মহান রবের কাছে তাঁর জন্য প্রার্থনা করবেন --- শুভাকাঙ্ক্ষীদের কাছে এক হতভাগা পিতার আকুল আবেদন।

28/05/2026
25/05/2026

ঝড় উঠেছে সবুজ বনে
শোঁ শোঁ শব্দে কাঁপছে শাখা,
ঝড় উঠেছে অবুঝ মনে
কান্না ধ'রে যায় না রাখা!

ঝ'রছে পাতা ভাঙছে বৃক্ষ
মেঘে ঢাকা অন্তরীক্ষ
কালবৈশাখী নৃত্য করে
বাইরে এবং মনের ঘরে!

Address

Hospital Road
Kalaroa
9410

Alerts

Be the first to know and let us send you an email when Farook's Fantasy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share