The Daily Jhenaidah

The Daily Jhenaidah This page is beautifully presented to the general public in various news and information in the country and abroad

১১নং রাখালগাছী ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আল আমিন হোসেন প্রিন্সকে হত্যার উদ্দেশ্য মারপিট করে এলাকা থেকে পালিয়ে আত...
31/07/2026

১১নং রাখালগাছী ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আল আমিন হোসেন প্রিন্সকে হত্যার উদ্দেশ্য মারপিট করে এলাকা থেকে পালিয়ে আত্মগোপন আছে মহিদুল ইসলাম মন্টু, রাখালগাছী ইউনিয়নে সাধারণ মানুষের মনে নানা প্রশ্নের শৃষ্টি হচ্ছে অনেকে ধারনা করছে বিএনপি বড় বড় নেতা মেনেজ করে এসব করছে, ১২ ফেব্রুয়ারী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিবে বলে মাঠ দখলে নেন মন্টু চেয়ারম্যান, বাস্তবে তদন্ত করে দেখা যায় মন্টু জামাতের সাথে গোপন চুক্তিতে ভোট দাঁড়িপাল্লায় দেই, নির্বাচনে পরবর্তী সময় উপজেলা ছাত্রদলের আহবায়ক এর সাথে তার মেয়ে বিয়ে দেই, সেই পাওয়ার হিসাবে এলাকায় তার প্রভাব বিস্তার করে, বিগত ফ্যাসিস আলমে আনার এমপির একান্ত লোক হওয়ায় সাধারণ মানুষের জমি দখল ঠান্ডা মাথায় অর্থ আদায় মামলা দিয়ে হয়রানি প্রবাসির স্ত্রী সহ অর্থ গ্রাস করেন, বাবার পাওয়া তিন বিঘা জমি থেকে ১৭ বছরে এখন জমি ৪৫ বিঘা, পুকুর ভরাট করে আলী সান বাড়ি করা সহ নানা ভাবে অবৈধ অর্থ উপার্জন করেছে, এলাকায় বিএনপি যুবদল ছাত্রদলকে মামলা দিয়ে হয়রানি করে ও অর্থ বানিজ্য করেছে, ফ্যাসিস শাসনামলে নিজের হাতেও বিপক্ষের মতকে মারতে দেখাগেছে, সেই পুরাতন চর্চা এখন ছাত্রনেতাকে মেরে শুভ উদ্ভন করেছে, এলাকাবাসির দাবি মহিদুল ইসলাম মন্টুকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনতে হবে, বেপরোয়া নিষিদ্ধ আঃ লীগ যদি প্রশাসন না থামাতে পারে তাহলে জনগণ গনধোলায় দিবে বলে এলাকায় গুঞ্জন সোনা যাচ্ছে ।

অভিযোগ নিয়ে এলাকায় আলোচনাস্থানীয়ভাবে অভিযোগ উঠেছে, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মারুফ বিল্লাহ রাখালগাছি ইউনিয়ন ছাত্রদল ...
28/07/2026

অভিযোগ নিয়ে এলাকায় আলোচনা

স্থানীয়ভাবে অভিযোগ উঠেছে, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মারুফ বিল্লাহ রাখালগাছি ইউনিয়ন ছাত্রদল ও যুবদলের কয়েকজন নেতাকে ফোন করে হুমকি দিয়ে বলেন, "আমার শ্বশুরের কিছু হলে শহরে উঠতে পারবেন না।"

এদিকে, একই ঘটনার পরপরই স্থানীয়দের একাংশের দাবি, ওই ছাত্রদল নেতাকে শ্বশুরবাড়ি থেকে হেলমেট পরে এলাকা ত্যাগ করতে দেখা গেছে। বিষয়টি নিয়ে এলাকায় নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

ঘটনার প্রকৃত সত্য উদঘাটনে নিরপেক্ষ তদন্ত এবং সংশ্লিষ্ট সবার বক্তব্য যাচাই করা জরুরি।

কালীগন্জের রাখালগাছি ইউপির সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মন্টু চোর পিটিয়ে আহত করলেন ছাত্রদলের সাংগঠনিক ...
27/07/2026

কালীগন্জের রাখালগাছি ইউপির সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মন্টু চোর পিটিয়ে আহত করলেন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক প্রিন্সকে।

এর প্রতিবাদ করায় এক যুবদল নেতাকে ফোন দিয়ে হুমকি দিয়েছে চোর মন্টুর জামাই উপজেলা ছাত্রদলের আহবায়ক মারুফ বিল্লা। মারুফ বিল্লা বলেছে তার শশুর মন্টুর কিছু হইলে নিমতলায় আসলে সে দেখে নিবে। দল-মত নির্বিশিষে মন্টু চোরকে অবিলম্বে গণ ধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হোক।

17/07/2026

যেভাবে কালীগঞ্জ থানার সামনে কালীগঞ্জ থানার ওসির সামনেই সাংবাদিক সাহারিয়ার আলম সোহাগ কে পে-টা-নো হলো

#বাংলাদেশ #কালীগঞ্জ #ঝিনাইদহ #সাংবাদিক #সাংবাদিক_নির্যাতন #ব্রেকিং_নিউজ #দৈনিকবার্তাগ

17/07/2026

কালীগঞ্জ থানার সামনে থানা পুলিশের উপস্থিতিতে সংবাদকর্মিদের উপর স*ন্ত্রা*সী হা*ম*লা। সঠিক বিচার দাবি করছি। #কালীগঞ্জপ্রেসক্লাব

কালীগঞ্জ থানা পুলিশ কর্তৃক ২২ (বাইশ) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও ০২ জন গ্রেফতার। ঘটনা ও গ্রেফতারের বিবরণঃ ঝিনাইদহ জেলার ...
11/06/2026

কালীগঞ্জ থানা পুলিশ কর্তৃক ২২ (বাইশ) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও ০২ জন গ্রেফতার।

ঘটনা ও গ্রেফতারের বিবরণঃ ঝিনাইদহ জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার জনাব শেখ বিল্লাল হোসেন মহোদয়ের দিক নির্দেশনায় অফিসার ইনচার্জ, কালীগঞ্জ থানা মোঃ জেল্লাল হোসেন এর নেতৃতে থানা এলাকায় সংগঠিত বিভিন্ন অপরাধ, মাদক ও চোরাইকৃত মালামাল উদ্ধার এবং ওয়ারেন্ট তামিলসহ বিভিন্ন অভিযান পরিচালনা করিয়া আসিতেছে। তারই ধারাবাহিকতায় অদ্য ইং-১১/০৬/২০২৬ খ্রিঃ তারিখ সকাল ০৫.১০ ঘটিকার সময় অভিযান পরিচালনা করে কালীগঞ্জ থানাধীন ০৬ নং ত্রিলোচনপুর ইউপির বালিয়াডাঙ্গা বাজারস্থ বালিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ইটের সলিং রাস্তার উপর হতে আসামী ১। মো: নাজমুল হোসেন (২৫) গ্রাম-বালিয়াডাঙ্গা (পূর্ব) , থানা- কালীগঞ্জ, জেলা -ঝিনাইদহকে ১০ (দশ) পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন।

দিবাকালীন আরোও একটি অভিযান পরিচালনা করে কালীগঞ্জ থানাধীন ০৪ নং নিয়ামতপুর ইউপির নিয়ামতপুর (গোয়ালবাড়ীয়া) সাকিনস্থ জনৈক বাবুল কসাই এর আম বাগানের পূর্ব পাশে কাঁচা রাস্তার উপর হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী ১| মোঃ ওহিদুল ইসলাম (৩৬) গ্রাম- নিয়ামতপুর (গোয়ালবাড়ী), থানা- কালীগঞ্জ, জেলা-ঝিনাইদহকে ১২ পিস ইয়াবা সহ গ্রেফতার করা হয়।

এ সংক্রান্ত কালীগঞ্জ থানায় ০২ টি নিয়মিত মামলা রুজু হয়।

মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যহত আছে। মাদক সহ যে কোন অপরাধ সংক্রান্তে কালীগঞ্জ থানা পুলিশ কে তথ্য দিন আপনার পরিচয় গোপন রাখা হবে।

ক্ষমতার দাপটে কোরবানির মাংস বিতরণে অনিয়ম, বঞ্চিত গরিব মানুষঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বগেরগাছী গ্রামে পবিত্র ঈদুল আযহাক...
29/05/2026

ক্ষমতার দাপটে কোরবানির মাংস বিতরণে অনিয়ম, বঞ্চিত গরিব মানুষ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বগেরগাছী গ্রামে পবিত্র ঈদুল আযহাকে কেন্দ্র করে কোরবানির মাংস বিতরণ নিয়ে দেখা দিয়েছে চরম অসন্তোষ। অভিযোগ উঠেছে, গ্রামের কয়েকটি প্রভাবশালী গোষ্ঠী নিজেদের ক্ষমতার দাপট দেখিয়ে কোরবানির মাংস শুধুমাত্র নিজেদের লোকজনের মধ্যেই বিতরণ করেছে। এতে গ্রামের বহু গরিব, অসহায় ও নিম্নআয়ের পরিবার কোরবানির মাংস থেকে বঞ্চিত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

এলাকাবাসীর অভিযোগ, ঈদের মতো ধর্মীয় ও মানবিক উৎসবেও বৈষম্যমূলক আচরণ করা হয়েছে। কোরবানির মূল শিক্ষা ত্যাগ, সাম্য ও মানুষের পাশে দাঁড়ানো হলেও কিছু স্বার্থান্বেষী মহল সেটিকে রাজনৈতিক ও গোষ্ঠীগত প্রভাব বিস্তারের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বলে দাবি তাদের।

এদিকে শিবির হত্যা মামলার আসামি ও আওয়ামী লীগের চেয়ারম্যান মহিদুল ইসলাম মন্টুর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার, সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন ও বিভিন্নভাবে হেনস্তার অভিযোগও উঠেছে। স্থানীয়দের দাবি, তিনি এমন একটি পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছেন যেখানে গ্রামের মানুষ তার কথামতো চলতে বাধ্য হবে। যারা তার নির্দেশনা বা গোষ্ঠীগত প্রভাবের বাইরে কথা বলেন, তাদের ওপর চাপ, জুলুম ও নির্যাতন চালানো হয় বলেও অভিযোগ রয়েছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সামাজিক ও ধর্মীয় বিষয়গুলোতেও প্রভাব খাটিয়ে বিভাজনের রাজনীতি তৈরি করা হচ্ছে। কোরবানির মাংস বিতরণ নিয়েও সেই প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে, যেখানে গরিব ও অসহায় অনেক পরিবার বঞ্চিত হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।

এ ঘটনায় এলাকাজুড়ে ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। এলাকাবাসী দ্রুত এ ধরনের অনিয়ম বন্ধ করে ভবিষ্যতে সুষ্ঠু, স্বচ্ছ ও ন্যায্যভাবে কোরবানির মাংস বিতরণের দাবি জানিয়েছেন।

#কালীগঞ্জ #রাখালগাছি

26/05/2026

চাঁদাবাজি ও সন্ত্রাসীদের তথ্য দিন
আপনার পরিচয় গোপন রাখবো

কালীগঞ্জের শমসেরনগর সরকারি কলেজে জাল সনদে চাকরি নিয়ে সরকারি বেতন তোলার অভিযোগ নাসরিন নাহারের বিরুদ্ধে ​নিজস্ব প্রতিবেদক,...
22/05/2026

কালীগঞ্জের শমসেরনগর সরকারি কলেজে জাল সনদে চাকরি নিয়ে সরকারি বেতন তোলার অভিযোগ নাসরিন নাহারের বিরুদ্ধে

​নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহঃ
​ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সদ্য সরকারিকৃত শমশেরনগর সরকারি ডিগ্রী কলেজে (পূর্বতন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব মেমোরিয়াল মহাবিদ্যালয়) ভয়াবহ এক জালিয়াতির তথ্য প্রকাশ পেয়েছে। কলেজের অধ্যক্ষ এবং আরও তিন জন শিক্ষকের প্রত্যক্ষ মদদে জাল শিক্ষক নিবন্ধন সনদধারী জনৈক প্রভাষক মোছাঃ নাসরিন নাহার সরকারি কোষাগার থেকে বেতন-ভাতা উত্তোলন করছেন বলে অভিযোগ উঠেছে।
​অনুসন্ধানে জানা যায়, নাসরিন নাহার গত ১৫ নভেম্বর ২০১০ তারিখে যুক্তিবিদ্যা বিষয়ের প্রভাষক হিসেবে তৎকালীন বেসরকারি কলেজে যোগদান করেন। কলেজটি সরকারিকরণের প্রক্রিয়ায় ০৫ মার্চ ২০২০ তারিখে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) কর্তৃক পরিদর্শনে নাসরিন নাহারের শিক্ষক নিবন্ধন সনদটি ভুয়া হিসেবে শনাক্ত করা হয়। এর ফলে ২০২১ সালের ১৪ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ে প্রেরিত পদ সৃজন প্রস্তাবে তাকে 'অসুপারিশকৃত' হিসেবে তালিকাভুক্ত করা হয়েছিল।
​এনটিআরসিএ-র যাচাই ও দালিলিক প্রমাণ
​বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ২১ সেপ্টেম্বর ২০২১ তারিখে তাদের ওয়েবসাইটে প্রকাশিত যাচাই প্রতিবেদনে স্পষ্ট উল্লেখ করে যে, নাসরিন নাহারের সনদটি জাল। সনদটির রোল ও রেজিস্ট্রেশন নম্বর যাচাই করে দেখা গেছে, এর প্রকৃত মালিক সুভাষ চন্দ্র মজুমদার নামক এক ব্যক্তি। জালিয়াতি প্রমাণিত হওয়ায় এনটিআরসিএ-র পক্ষ থেকে কলেজ কর্তৃপক্ষকে সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশনা প্রদান করা হলেও অধ্যক্ষ রহস্যজনক কারণে কোনো ব্যবস্থা নেননি।
​রহস্যজনক পদ সৃজন ও সরকারি নিয়োগ
​মাউশি ও এনটিআরসিএ-র নেতিবাচক রিপোর্ট থাকা সত্ত্বেও গত ০৪ ডিসেম্বর ২০২৩ তারিখে শিক্ষা মন্ত্রণালয় তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সুপারিশ করে এবং ১৪ ডিসেম্বর ২০২৩ তারিখে এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে প্রভাষক (দর্শন) পদে অস্থায়ী নিয়োগ প্রদান করা হয়। ১৮ ডিসেম্বর ২০২৩ থেকে তিনি কলেজে যোগদান করে নিয়মিত সরকারি বেতন-ভাতা তুলছেন, যা সরাসরি রাষ্ট্রীয় অর্থ আত্মসাতের শামিল।
​অভিযোগ রয়েছে যে, কলেজের অধ্যক্ষ মোঃ সফিকুল ইসলাম এবং আরও তিন জন শিক্ষক—গোকুল কুমার বিশ্বাস (হিসাববিজ্ঞান), গৌরাঙ্গ কুমার বিশ্বাস (বাংলা) ও মোসাম্মৎ মনজুমান আরা বেগম (জীববিজ্ঞান)—মিলে একটি সিন্ডিকেট তৈরি করেছেন। অন্যান্য শিক্ষকদের অভিযোগ, এই সিন্ডিকেটটি বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে লবিংয়ের মাধ্যমে জাল সনদধারী নাসরিন নাহারের নাম তালিকায় অন্তর্ভুক্ত করেছে।
​সহকর্মী শিক্ষকরা জানান, নাসরিন নাহার জালিয়াতি ধরা পড়ার পর প্রায় তিন বছর কলেজে অনুপস্থিত ছিলেন।
​অধ্যক্ষ অন্যান্য শিক্ষকদের নিয়োগ সংক্রান্ত ফাইল বা ব্যক্তিগত নথিপত্র দেখতে দেন না।
​অধ্যক্ষের বিরুদ্ধে পেশাগত অসদাচরণ, শিক্ষকদের গালিগালাজ এবং রাজনৈতিক উসকানিমূলক আচরণের অভিযোগ উঠেছে।

​এ বিষয়ে দর্শন বিভাগের প্রভাষক মোঃ আব্দুল্লাহ আল মারুফ জানান, বিধি বহির্ভূতভাবে এই নিয়োগ এবং জালিয়াতির বিরুদ্ধে তিনি দুর্নীতি দমন কমিশন (দুদক) এ অভিযোগ দাখিলের পাশাপাশি আদালতে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। এছাড়াও ৩৭ জন শিক্ষকের অস্থায়ী নিয়োগ আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করার প্রক্রিয়াও চলমান রয়েছে।

এব্যাপারে অভিযুক্তদের মোবাইলে বক্তব্য জানতে চাইলে তারা মোবাইল ফোন রিসিভ করেননি।
​মোঃ সফিকুল ইসলাম (অধ্যক্ষ): ০১৭১৮৯২৪০৯৯, ০১৭৪৪৫০৩৭৪১
​মোছাঃ নাসরিন নাহার (অভিযুক্ত শিক্ষক): ০১৭৬২৩৫০২৬৬

বিএনপি নেতা রাশেদ খানের হাত ধরে চাপালীর মারুফ বিল্লাহ ও লস্করদের সমন্বয়ে কালীগঞ্জে আওয়ামীলীগ পূনর্বাসন চলছে।বর্তমানে শুধ...
22/05/2026

বিএনপি নেতা রাশেদ খানের হাত ধরে চাপালীর মারুফ বিল্লাহ ও লস্করদের সমন্বয়ে কালীগঞ্জে আওয়ামীলীগ পূনর্বাসন চলছে।

বর্তমানে শুধুমাত্র আওয়ামীলীগ পূনর্বাসনেই থেমে নেই গতকাল ২১ মে আওয়ামীলীগের প্রভাবশালী চেয়ারম্যান মন্টুর মেয়ে বিয়ে করেছে কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক মারুফ বিল্লাহ। যতটুকু জানা গেছে এই বিয়ের ঘটক ছিলো বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী রাশেদ খান। এই বিয়েতে উপস্থিত ছিলো আওয়ামীলীগের সাবেক এমপি আনার কন্যা ডরিন সহ কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সকল চেয়ারম্যান এবং নেতা কর্মী বৃন্দ। আওয়ামীলীগের সবাইকে সাথে নিয়েই এই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত রাশেদ খান এবং তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক হামিদুল ইসলাম হামিদ এবং বর্তমান জামায়াতের এমপি আবু তালিব। কালীগঞ্জবাসী কনফিউজড যে এটা বিয়ের অনুষ্ঠান নাকিআওয়ামীলীগ+বিএনপি+জামায়াতের মিলনমেলা ? সবার মনে একটাই প্রশ্ন বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী রাশেদ খান আওয়ামীলীগ চেয়ারম্যানের মেয়ের সাথে তার ডান হাত মারুফ বিল্লার বিয়ে দিয়ে আয়ামীলীগের সাথে জোট করে নিজের ক্ষমতা আরও বাড়িয়ে কালীগঞ্জবাসীকে কি বুঝাতে চাচ্ছে?

ঝিনাইদহ কালীগঞ্জে ১১নং রাখালগাছী ইউনিয়নের আওয়ামী লীগের নৌকার চেয়ারম্যান মন্টু চেয়ারম্যানের মেয়ের সাথে কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এর বিয়ে।
স্থানীয় মহলে বিষয়টি ব্যাপক আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে এবং বিএনপি ছাত্রদলের ভিতরে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে।

নাম না বলা এক ছাত্রদল নেতা জানিয়েছেন, বিগত স্বৈরাচার শেখ হাসিনার আমলে যে চেয়ারম্যান যিনি আমাদের উপরে অত্যাচার হামলা মামলা নির্যাতন করেছেন আমাদের বাড়ি থাকতে দেননি সেই মন্টু চেয়ারম্যানের মেয়েকে বিবাহ করে নোংরা মন-মানসিকতার পরিচয় দিয়েছেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মারুফ বিল্লাহ।
তিনি আরো জানান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক একজন অর্থলোভী মানুষ।

কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জেনেশুনে বুঝে যে কাজটি করেছেন সেটি আসলেই ছাত্রদলের মান ক্ষুন্ন হয়েছে।
আরো জানা যায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মারুক বিল্লাহ ৫ তারিখের আগে কালীগঞ্জে কোন মিছিল মিটিং করে নাই তিনি একজন সুবিধাবাদী মানুষ দীর্ঘদিন রাজনীতির বাইরে থেকেছেন, আবার যখন রাজনীতিতে ভালো সময় দেখেছেন, আবার সক্রিয় হয়েছেন এবং বিভিন্ন সময় নিজের নীতি পরিবর্তন করেছেন, যখন যার কাছে সুবিধা পেয়েছেন তখন তার সাথে রাজনীতি করেছেন।

৫ তারিখের পরে উপজেলা ছাত্রদলের আহবায়ক পদবি বহন করে নাম ভাঙিয়ে কোটি টাকা অর্থ বানিয়েছেন এবং বিভিন্ন টেন্ডারবাজি চাঁদাবাজির সাথে জড়িত থেকেছেন। এমন ধরনের ঘটনাই কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের সকল ইউনিটের নেতা কর্মী সমর্থকের ভিতরে গভীর ক্ষোভ তৈরি হয়েছে এবং ছাত্রদলের মান ক্ষুন্ন হয়েছে বলে জানিয়েছেন উপজেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
তারা জানিয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটি সুশৃংখল এবং আপসহীন নেতৃত্বে বিশ্বাসী, অন্যায় এবং জুলুমকারীর সাথে আপোষ করা এই রাজনীতি শুধুমাত্র একজন অর্থলোভী মানুষের দ্বারাই সম্ভব।
বিষয়টি নিয়ে, কালীগঞ্জ উপজেলার ছাত্রদলের একাধিক ছাত্রনেতা.
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ এবং জেলা ছাত্রদলের নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করার অনুরোধ জানিয়েছেন।
ঝিনাইদহ ২ থেকে ঝিনাইদহ ৪‌ নির্বাচন করার সিদ্ধান্ত নেন রাশেদ খান, তিনি নির্বাচনের সময় আওয়ামী লীগের চেয়ারম্যানদের সাথে গোপন মিটিং করেন সকল চেয়ারম্যানদেরকে মোটা অংকের অর্থ দেন এবং তাদের সারা জীবনের জন্য সকল ধরনের সহযোগিতা করবেন সেই মিটিংয়ে বলেছিলেন।
রাশেদ খান নিজের স্বার্থের জন্য ঝিনাইদহ ৪ এর বিএনপি ধ্বংস করেছেন,বলে মনে সাধারণ মানুষ‌।
াংলা

Address

Kaliganj
Kaliganj
7350

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Daily Jhenaidah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share