Md.Sattar office calation

Md.Sattar office calation " আকাশটা ছুঁয়ে দেয়, আমাদের ভালোবাসার বন্ধন, ঢেউ ভাঙ্গা অন্তরে নেই কোনো হতাশা ক্রন্দন"

05/05/2026

এক, ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচনে অবশেষে বিজেপি জয়লাভ করল।নির্বাচনে যদিও ব্যাপক কারচুপির অভিযোগ আছে, কিন্তু বিজেপির মুসলিম বিরোধী সাম্প্রদায়িক রাজনীতি পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দুদের মধ্যেও জনপ্রিয় হয়ে উঠতেছে, তাতে কোন সন্দেহ নাই।

দুই, ১৯৪৭ সালেই আমাদের রাজনৈতিক স্বার্থ আর পশ্চিমবঙ্গের বাঙালি জনগোষ্ঠীর রাজনৈতিক স্বার্থ আলাদা হয়ে গিয়েছিল। এরপর ১৯৭১ সালে আমাদের রাজনৈতিক স্বার্থ পাকিস্তানের রাজনৈতিক স্বার্থ থেকেও আলাদা হয়ে গেছে। আমাদের বর্তমান মানচিত্র মূলত পূর্ব পাকিস্তানের মানচিত্র, যেটা ১৯৪৭ থেকে পাওয়া। কিন্তু ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ঢাকাকে কেন্দ্র করে বাঙালি মুসলমানদের যে রাষ্ট্র বাংলাদেশ গঠিত হলো—এইটাই আমাদের বর্তমান এবং ভবিষ্যতের রাজনৈতিক আইডেন্টিটি।

তিন, ১৯৪৭ নিয়ে আমাদের দেশের জনগোষ্ঠীর একটা অংশের মধ্যে বেশ রিজার্ভেশন আছে। এই একই গোষ্ঠীর মধ্যে পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দু জনগোষ্ঠীর প্রতি এক ধরনের মমত্ববোধও দেখা যায়। ধর্ম আলাদা হলেও “বাঙালি” হিসেবে একটা কমন গ্রাউন্ড খুঁজে পাওয়ার চেষ্টা তাদের মধ্যে প্রবল। কিন্তু বাস্তবতা হলো, ব্রিটিশ ভারতে যে মুসলমানরা এলিট হিন্দু জমিদারদের দ্বারা নিপীড়িত ছিল, আর ইতিহাসের পরিক্রমায় পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দু আর বাংলাদেশের বাঙালি মুসলমানদের রাজনৈতিক স্বার্থ যে একেবারেই আলাদা হয়ে গেছে—এই সত্যটা মানতে তাদের মধ্যে দ্বিধা আছে। ফলে তারা বাংলাদেশের মুসলিম আইডেন্টিটিকে চাপা দিয়ে, ভারতের সাথে ঘনিষ্ঠতা বাড়িয়ে, আওয়ামী লীগকে ভারতের “প্রক্সি” হিসাবে সমর্থন করে - এক ধরনের বাঙালি জাতীয়তাবাদী রাজনীতি করতে চায়।

চার, কিন্তু আইরনি হলো, যাদের সাথে তারা বাঙালি পরিচয় শেয়ার করতে চায়, সেই কাউন্টার পার্টরা এখন বাঙালি পরিচয়ের চাইতে সর্বভারতীয় হিন্দু জাতীয়তাবাদী আইডেন্টিটির দিকে চলে যাচ্ছে। তাদের রাজনৈতিক ন্যারেটিভ এখন মুসলিম বিরোধী এবং বাংলাদেশ বিরোধী। এই নতুন পরিস্থিতিতে বাঙালি জাতীয়তাবাদী রাজনীতি বাংলাদেশের রাজনৈতিক স্বার্থ সংরক্ষণ করতে আসলে আর সক্ষম না।

পাঁচ, কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো— ভারতের হিন্দু জাতীয়তাবাদী রাজনীতির প্রতিক্রিয়ায় বাংলাদেশে আমরা কোন রাজনীতি করব? হিন্দু বিরোধী বা ভারত বিরোধী আইডেন্টিটি রাজনীতি? পাল্টা সাম্প্রদায়িক রাজনীতি? অবশ্যই না। ইসলাম আমাদের চিন্তা-চেতনা, কালচার এবং আইডেন্টিটির কেন্দ্রবিন্দু। কিন্তু ইসলাম নিজেই তো সাম্প্রদায়িক না। মানুষের বিশ্বাসের স্বাধীনতা, ধর্ম পালনের স্বাধীনতা—এগুলো আল্লাহই মানুষকে দিয়েছেন। রাসুল (সা.) রহমাতুল্লিল আলামিন, সমগ্র জগতের জন্য রহমত। তাই ইসলামের দিকে ফেরা মানে হলো সকল মানুষের ন্যায্য অধিকারের পক্ষে দাঁড়ানো, বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর মধ্যে চুক্তিভিত্তিক সহাবস্থান আর শান্তির পক্ষে থাকা, ইনসাফের পক্ষে থাকা।

ছয়, বাংলাদেশে আমাদের রাজনীতি তাই ভারতীয় আধিপত্যের বিপক্ষে, কিন্তু ভারতের জনগোষ্ঠী বা আমাদের দেশের হিন্দু জনগোষ্ঠীর অধিকারের বিপক্ষে কোনো সাম্প্রদায়িক রাজনীতি না। উপমহাদেশকে আবার ৪৭-পূর্ব সংঘাতের পথে ফিরিয়ে নেওয়ার রাজনীতিও না—বরং সামনে এগোনোর রাজনীতি। কিন্তু আমাদের সেই রাজনীতি শুরু হবে “লা ইলাহা ইল্লাল্লাহ” বলে, গর্বিত মুসলমান হিসেবে। সব ধরনের আধিপত্যবাদের শিকলকে অস্বীকার করে সত্যিকারের স্বাধীন জনগোষ্ঠী হিসেবে আমাদের আজাদির মধ্য দিয়ে। সীমান্তের ওইপাশের ঘৃণার চাষাবাদের বিপরীতে পাল্টা ঘৃণার চাষাবাদ করব না বলেই তো আমরা ৪৭-এ আলাদা হয়ে নিজেদের রাষ্ট্র বানাইছিলাম।

05/05/2026

বিপদ কেটে গেলে মানুষ উৎফুল্ল ও অহংকারী হয়ে উঠে।
(সুরা হুদ আয়াত 10)

04/05/2026
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, শেষ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যদি ইরানের আপোষ রফা না হয়, তাহলে এখ...
03/05/2026

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, শেষ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যদি ইরানের আপোষ রফা না হয়, তাহলে এখানে মস্কো তেহরানের কোনো দোষ দেখছে না।তিনি বলেন ইরানের অসহায় শিশুদের হ/ত্যা করেছে মার্কিন বাহিনী। ইরানের শীর্ষ স্থানীয় নেতা, পরমাণু বিজ্ঞানীসহ শত শত মেধাবী বুদ্ধি জীবীদের টার্গেট করে করে হ/ত্যা করেছে ইসরায়েল।সুতরাং ইরান পরমাণু শক্তি অর্জনের অধিকার রাখে।আজ যদি ইরান পরমাণু অস্ত্রের মালিক হতো, তাহলে আমেরিকা বা ইসরাইল এভাবে ইরানে বর্বর হামলার দুঃসাহস করতোনা।তাই আমরা মনে করি ইরান তার সিদ্ধান্তে সঠিক আছে।প্রয়োজনে আমরা ইরানকে পরমাণু অস্ত্রে স্বয়ং সম্পূর্ন হতে সর্বোচ্চ সহায়তা করবো।পুতিন এমন এক সময়ে এমন বক্তব্য দিয়েছেন - যখন মধ্যপ্রাচ্য আবারও উত্তপ্ত হয়ে উঠেছে।আতঙ্কিত হয়ে উঠেছে পুরো আরব বিশ্ব।জাতিসংঘ ধৈর্য্য ধারনের অনুরোধ করেছে উভয় পক্ষকে।ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের নীতি মেনে তার সঙ্গে চুক্তি করতে রাজি নয়।তবুও বিশ্বের বিভিন্ন দেশের অনুরোধে এবং আরবে শান্তির লক্ষ্যে নতুন করে প্রস্তাব পাঠিয়েছে।ইরানের বর্তমান প্রস্তাবে যদি আমেরিকা রাজি না হয়, তাহলে আবারও যু/দ্ধ অনিবার্য।আর এবার ইরানের সাথে রাশিয়াতো যুক্ত হবেই।চীন এবং উত্তর কোরিয়াও পিছিয়ে থাকবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ক্ষমতায় টিকে থাকতে ইসলাম বিদ্বেষমূলক কথা বলতে হবে! তাই বলে সরাসরি কুরআনের বিরুদ্ধে গিয়ে এভাবে বলতে হবে?   #ঢাকা_আইনজীবী_...
02/05/2026

ক্ষমতায় টিকে থাকতে ইসলাম বিদ্বেষমূলক কথা বলতে হবে! তাই বলে সরাসরি কুরআনের বিরুদ্ধে গিয়ে এভাবে বলতে হবে?

#ঢাকা_আইনজীবী_সমিতি_নির্বাচন




Address

Madaripur
Kalkini

Alerts

Be the first to know and let us send you an email when Md.Sattar office calation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md.Sattar office calation:

Share