04/03/2026
ছোট্ট রিজেকের চোখ দুটো আজ সারাক্ষন মা কে খুজে ফিরছে😰😥। তোমার মা কোথায়, কেউ জিজ্ঞাসা করলে বলছে মা আব্বুকে আনতে গেছে। আব্বু রাগ করেছেতো তাই। আবার পরক্ষনেই মা মা করে কান্না করছে। যে রিজিক, মাকে ছাড়া খেতে পারতো না, গোসল করতে পারতো না, ঘুমুতে পারতো না। তাকে আজ ৫ টা দিন ধরে তাই করতে হচ্ছে। খাওয়া দাওয়ার ঠিক নেই, ঘুমের ঠিক নেই, রিজিকের চোখ শুধু মাকেই খুজে চলেছে। কিন্তু রিজিক কে এখন কে বোঝাবে যে এভবে মাসের পর মাস, বছরের পর বছর চলে গেলেও তার মা আর কোনদিন ফিরে আসবে না😰😰।
সংসারিক জাতাকলে পিষ্ট হয়ে আর কত রিজেকের সুন্দর শৈশব আর ভবিষ্যত এভবে নষ্ট হবে?
এই কারনেই সন্তানকে পৃথিবীতে আনার আগে প্রতিটি দম্পতিকে এই ব্যপারে ভেবে চিন্তে সিদ্ধান্ত নেওয়া উচিত!
কারন ওরা তো কোন দোষে ওরা কেন কষ্ট পাবে🥲
#রিজিক