Servant of Allah

Servant of Allah ︽︽︽︽︽︽︽︽•••︽︽︽︽︽︽︽︽
❤✦.لَآ اِلٰهَ اِلَّا اللّٰهُ مُحَمَّدٌ رَّسُوْلُ اللّٰهِ.✦❤
︾︾︾︾︾︾︾︾•••︾︾︾︾︾︾︾︾

18/02/2026
24/03/2023

ইফতারের শুরুতে দোয়া
রোযাদারের জন্য রোযা অবস্থায় ও ইফতারকালীন সময়ে দোয়া করা মুস্তাহাব।
নিচে ইফতার করার পূর্বে যে দোয়াটি পড়তে হয় তার আরবী, বাংলা উচ্চারণ ও অর্থসহ বর্ণনা করা হল-

اَللَّهُمَّ لَكَ صُمْتُ وَ عَلَى رِزْقِكَ وَ اَفْطَرْتُ
বাংলা উচ্চারণ:
আল্লাহুম্মা লাকা ছুমতু ওয়া আ’লা রিজক্বিকা আফতারতু – আবূ দাঊদ ২৩৬০

বাংলা অর্থ:
হে আল্লাহ! আমি তোমারই জন্যে রোজা রেখেছি এবং তোমারই দেয়া রিযিক দ্বারা ইফতার করছি।

হাদিসটি সুনানে আবু দাউদ গ্রন্থে মুয়ায বিন যাহরা থেকে বর্ণিত হয়েছে যে, তার কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে পৌঁছেছে যে, যখন কেউ ইফতার করে তখন সে যেন বলে, আল্লাহুম্মা লাকা সুমতু, ওয়া আলা রিযকিকা আফতারতু” (অর্থ- হে আল্লাহ্‌, আমি আপনার জন্য রোযা রেখেছি। এবং আপনার দেয়া রিযিক দিয়ে ইফতার করছি।)

24/03/2023

সেহরির দোয়া:
نَوَيْتُ اَنْ اُصُوْمَ غَدًا مِّنْ شَهْرِ رَمْضَانَ الْمُبَارَكِ فَرْضَا لَكَ يَا اللهُ فَتَقَبَّل مِنِّى اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْم
বাংলা উচ্চারণ:
নাওয়াইতু আন আছুম্মা গাদাম মিন্ শাহরি রমাজানাল মুবারাকি ফারদাল্লাকা, ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নিকা আনতাস্ সামিউল আলিম।

সেহরির দোয়ার অর্থ:
হে আল্লাহ! আমি আগামীকাল পবিত্র মাহে রমজানের নির্ধারিত ফরজ রোজা রাখার নিয়ত করলাম। অতএব তুমি আমার রোযা তথা পানাহার থেকে বিরত থাকাকে কবুল কর, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী।

24/03/2023

সেহরিতে কোন দোয়া পড়তে হয় কিংবা আদৌ কোনো দোয়া আছে কি না, তা জানতে চান অনেকে।
সিয়াম সাধনার মাস রমজানে ভোররাতে সেহরি খেয়ে দিনভর পানাহার থেকে দূরে থাকেন মুসলিমরা। রোজা শুরুর আগের এ সময়টাতে কোন দোয়া পড়তে হয় কিংবা আদৌ কোনো দোয়া আছে কি না, তা জানতে চান অনেকে।

ইসলামি প্রশ্নোত্তরভিত্তিক ওয়েবসাইট ইসলাম কিউএ ডটইনফোতে এক প্রশ্নের জবাবে বলা হয়, ‘সেহরির সময় পড়তে হয় এমন কোনো বিশেষ দোয়া নেই। শরিয়তসম্মত হলো খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলে বা আল্লাহর নামে শুরু করা এবং খাওয়া শেষে আলহামদুলিল্লাহ পড়ে তার প্রশংসা করা, যেমনটি সব খাওয়ার বেলায় করা হয়।’

উত্তরে আরও বলা হয়, ‘যে ব্যক্তি রাতের এক-তৃতীয়াংশ অতিবাহিত হওয়ার পর সেহরি খান, তিনি এমন একটি সময় পান যে সময়ে আল্লাহতায়ালা অবতরণ করেন এবং যে সময়ে দোয়া কবুল হয়। আবু হুরাইরাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:

يَنْزِلُ رَبُّنَا تَبَارَكَ وَتَعَالَى كُلَّ لَيْلَةٍ إِلَى السَّمَاءِ الدُّنْيَا حِينَ يَبْقَى ثُلُثُ اللَّيْلِ الآخِرُ يَقُولُ: مَنْ يَدْعُونِي فَأَسْتَجِيبَ لَهُ ، مَنْ يَسْأَلُنِي فَأُعْطِيَهُ ، مَنْ يَسْتَغْفِرُنِي فَأَغْفِرَ لَهُ رواه البخاري।’

উল্লিখিত হাদিসের অর্থ হলো, “রাতের শেষ তৃতীয়াংশ বাকি থাকতে আমাদের মহান রব দুনিয়ার আসমানে অবতরণ করেন। অবতরণ করে তিনি বলতে থাকেন, ‘কে আমার কাছে দোয়া করবে? আমি তার দোয়া কবুল করব। কে আমার কাছে প্রার্থনা করবে? আমি তাকে দান করব। কে আমার কাছে ইসতিগফার (ক্ষমা প্রার্থনা) করবে? আমি তাকে ক্ষমা করে দেব।”

প্রশ্নোত্তরে রাতের এক-তৃতীয়াংশ অতিবাহিত হওয়ার পর সেহরি খেলে দোয়ার বিষয়ে বলা হয়, এ সময়ে দোয়া করা যেতে পারে। যেহেতু এটি দোয়া কবুলের সময়; সেহরির সময় হিসেবে নয়।

এতে আরও বলা হয়, “নিয়তের স্থান হচ্ছে অন্তর। জিহ্বা দিয়ে নিয়ত উচ্চারণ করা শরিয়তসম্মত নয়। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়্যাহ বলেছেন, ‘যে ব্যক্তি মনে মনে সংকল্প করল যে, সে পরের দিন রোজা পালন করবে, তবে তার নিয়্যত করা হয়ে গেল।’”

❤️❤️🕋Ramadan Kareem🕋 ❤️❤️
20/03/2023

❤️❤️🕋Ramadan Kareem🕋 ❤️❤️

10/11/2022

🕌🕋 পবিত্র জুম্মা-মোবারক 🕋🕌

Address

Kamrangir Char
1211

Website

Alerts

Be the first to know and let us send you an email when Servant of Allah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category