Dainik Shomayer Shangbad

Dainik Shomayer Shangbad Official page of Shomoyer Shangbad, the Bengali news media of Bangladesh in both print.

ঢাকার নতুন ডিসি ফরিদা খানমস্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা খানমকে ঢাকার জেলার প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ দিয়েছে সরক...
22/04/2026

ঢাকার নতুন ডিসি ফরিদা খানম
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা খানমকে ঢাকার জেলার প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

বুধবার (২২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে সই করেছেন সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন।

আরেক প্রজ্ঞাপনে ঢাকার জেলা প্রশাসকের (ডিসি) দায়িত্ব পালন করে আসা মো. রেজাউল করিমকে প্রত্যাহার করে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে।

জনস্বার্থে জারি করা এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণা অর্থহীন: ইরানমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণাকে অর্থহ...
22/04/2026

ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণা অর্থহীন: ইরান

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণাকে অর্থহীন বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকারের উপদেষ্টা মাহদি মোহাম্মদী।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় মোহাম্মদী বলেন, ‘পরাজিত পক্ষ কোনও শর্ত আরোপ করতে পারে না।’

তার মতে, অবরোধ অব্যাহত রাখা বোমাবর্ষণের মতোই এবং এর জবাব অবশ্যই সামরিকভাবে দেওয়া উচিত।

তিনি দাবি করে বলেন, ‘যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা মূলত একটি আকস্মিক হামলার জন্য সময় নেওয়ার কৌশল।’

প্রসঙ্গত, এর আগে ট্রাম্প ঘোষণা দেন, ইরানের নেতারা কোনো প্রস্তাব না দেওয়া পর্যন্ত মার্কিন সেনারা হামলা চালাবে না। একইসঙ্গে তিনি জানান, ইরানের বন্দরের ওপর নৌ অবরোধ অব্যাহত থাকবে।

ট্রাম্প দাবি করে বলেন, ‘পাকিস্তানের অনুরোধের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘মার্কিন সেনাবাহিনীকে অবরোধ বজায় রাখতে এবং সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।’

মার্কিন এই প্রেসিডেন্টের ভাষ্যমতে, ইরানের প্রস্তাব জমা দেওয়া ও আলোচনা শেষ না হওয়া পর্যন্ত যুদ্ধবিরতির মেয়াদ কার্যত বাড়ানো হবে।

কামরাঙ্গীচরের কাপড়ের গোডাউনে আগুনসাইম হোসেন : ঢাকার কামরাঙ্গীচর থানার টেকের হাট এলাকায় কাপড়ের গোডাউনে আগুন লাগার ঘটনা ঘট...
21/04/2026

কামরাঙ্গীচরের কাপড়ের গোডাউনে আগুন

সাইম হোসেন : ঢাকার কামরাঙ্গীচর থানার টেকের হাট এলাকায় কাপড়ের গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।

মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ১১টা ১০ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার শাহজাহান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান জানিয়েছেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সেখানে পাঠানো হয়েছে। তারা বর্তমানে আগুন নেভানোর কাজে নিয়োজিত রয়েছে।

প্রাথমিকভাবে আগুনের সঠিক কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা সম্ভব হয়নি। এ ছাড়া এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনা করে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তৎপরতা অব্যাহত রাখা হয়েছে।

এবার এসএসসি পরীক্ষায় বসেছে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী
21/04/2026

এবার এসএসসি পরীক্ষায় বসেছে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী

এসএসসি ও সমমান পরীক্ষায় বসেছেন সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টায় নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, ক...

f
20/04/2026

f

হামের প্রাদুর্ভাব মোকাবিলায় আজ (সোমবার) থেকে দেশজুড়ে শুরু হয়েছে জরুরি হাম-রুবেলা টিকাদান কর্মসূচি। এই কর্মসূচির ...

টাইমের ২০২৬ সালের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমানপ্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বিশ্বের প্রভা...
16/04/2026

টাইমের ২০২৬ সালের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন।

নিউইয়র্কভিত্তিক টাইম ম্যাগাজিন আজ এ তালিকা প্রকাশ করে।

তালিকায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, পোপ লিও চতুর্দশ, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ এবং নিউইয়র্কের মেয়র জোহরান মামদানিসহ বিভিন্ন খ্যাতিমান ব্যক্তি স্থান পেয়েছেন।

‘লিডারস’ (নেতৃত্ব) ক্যাটাগরিতে এ তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন তারেক রহমান।

টাইম ম্যাগাজিন তার প্রোফাইলে লিখেছে, ‘কয়েক মাস আগেও দক্ষিণ-পশ্চিম লন্ডনে নির্বাসিত জীবন কাটাচ্ছিলেন তারেক রহমান। কিন্তু ২০২৪ সালে স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন তাকে বিরোধী আন্দোলনের নেতা থেকে জাতীয় নেতৃত্বের কেন্দ্রে নিয়ে আসে, যা তিনি ফেব্রুয়ারিতে বিপুল নির্বাচনী বিজয়ের মাধ্যমে বাস্তবায়ন করেন।’

প্রতিবেদনে আরও বলা হয়, এ বিজয়ের মাধ্যমে তিনি তার মা খালেদা জিয়ার পথ অনুসরণ করেন, যিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন এবং ঢাকায় তারেক রহমানের প্রত্যাবর্তনের পাঁচ দিনের মাথায় তিনি মারা যান।

ম্যাগাজিনটি জানায়, জানুয়ারিতে টাইমকে দেওয়া সাক্ষাৎকারে তারেক রহমান বলেন, ব্যক্তিগত শোককে তিনি দেশের ঐক্য প্রতিষ্ঠা ও অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার কাজে নিয়োজিত করবেন।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, উচ্চ মূল্যস্ফীতি, তরুণদের বেকারত্ব এবং আঞ্চলিক শক্তি ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি, এসব চ্যালেঞ্জ দ্রুত সমাধানের দাবি রাখে।

এতে আরও বলা হয়, অতীতের দুর্নীতির অভিযোগ (যদিও আদালতে খারিজ হয়েছে) তার রাজনৈতিক সময়কালকে সীমিত করতে পারে। তবে দীর্ঘদিনের রাজনৈতিক নির্বাসনের পর তিনি সময় নষ্ট করতে চান না।

তারেক রহমান টাইমকে বলেন, ‘আমাদের একসঙ্গে কাজ করতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে—যাতে মানুষ তাদের রাজনৈতিক অধিকার পায়।’

প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু আজসারাদেশে ২০২৫ সালে স্থগিত হওয়া প্রাথমিক বৃত্তি পরীক্ষা আজ শুরু হয়েছে।আজ বুধবার প্রথম দিনে...
15/04/2026

প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু আজ

সারাদেশে ২০২৫ সালে স্থগিত হওয়া প্রাথমিক বৃত্তি পরীক্ষা আজ শুরু হয়েছে।

আজ বুধবার প্রথম দিনে সকাল ১০টায় বাংলা বিষয়ের পরীক্ষা শুরু হয়। চলবে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত।

প্রাথমিক শিক্ষা অধিদফতরের সময়সূচি অনুযায়ী, ১৫ এপ্রিল বাংলা, ১৬ এপ্রিল ইংরেজি, ১৭ এপ্রিল প্রাথমিক গণিত এবং ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়ে সাড়ে ১২টায় শেষ হবে।

তবে পার্বত্য তিন জেলা- রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে ভিন্ন সময়সূচিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসব জেলায় ১৭ এপ্রিল প্রাথমিক গণিত পরীক্ষার মাধ্যমে বৃত্তি পরীক্ষা শুরু হবে। এরপর ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান, ১৯ এপ্রিল বাংলা এবং সবশেষে ২০ এপ্রিল ইংরেজি বিষয়ের পরীক্ষা হবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীরা নির্ধারিত সময়ের চেয়ে অতিরিক্ত ৩০ মিনিট সময় পাবেন।

নীতিমালা অনুযায়ী, ট্যালেন্টপুল ও সাধারণ- এই দুই ক্যাটাগরিতে বৃত্তি দেওয়া হবে। মেধা তালিকায় ছাত্র ও ছাত্রী সমান হারে, অর্থাৎ ৫০ শতাংশ করে নির্বাচিত হবে। মোট বৃত্তির ৮০ শতাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এবং বাকি ২০ শতাংশ বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকবে।

পরীক্ষার্থীদের জন্য নির্দেশনায় বলা হয়েছে, প্রবেশপত্রসহ নির্ধারিত সময়ে পরীক্ষার হলে উপস্থিত হতে হবে। প্রবেশপত্র ছাড়া কেউ পরীক্ষায় অংশ নিতে পারবে না। অননুমোদিত কাগজপত্র, ক্যালকুলেটর, মোবাইল ফোন বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে আনা যাবে না। উত্তরপত্রের কভার পৃষ্ঠার (ওএমআর) নির্ধারিত স্থানে নাম, বিষয় কোড ও রোল নম্বর ছাড়া অন্য কিছু লেখা যাবে না। উত্তরপত্রে ইনভিজিলেটরের স্বাক্ষর না থাকলে তা বাতিল বলে গণ্য হবে।

এতে আরও বলা হয়, উত্তরপত্রের কোথাও পরীক্ষার্থীর নাম, ঠিকানা, রোল নম্বর বা কোনো সাংকেতিক চিহ্ন লেখা যাবে না। খসড়ার জন্য আলাদা কাগজ দেওয়া হবে না; উত্তরপত্রেই খসড়া করে পরে তা কেটে দিতে হবে। উত্তরপত্র ছাড়া টেবিল, স্কেল, দেহ বা অন্য কোথাও কিছু লেখা যাবে না।

প্রশ্নপত্র বিতরণের পর এক ঘণ্টা পার না হওয়া পর্যন্ত পরীক্ষার হল ত্যাগ করা যাবে না। পরীক্ষা শেষে ইনভিজিলেটরের কাছে উত্তরপত্র জমা দিয়ে হল ত্যাগ করতে হবে। এছাড়া কর্তৃপক্ষের নির্দেশিত অন্যান্য নিয়মও অনুসরণ করতে হবে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনার জন্য ইরানের প্রতিনিধিদল পাকিস্তানে, যোগ দিচ্ছেন ভ্যান্স
11/04/2026

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনার জন্য ইরানের প্রতিনিধিদল পাকিস্তানে, যোগ দিচ্ছেন ভ্যান্স

যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা করতে ইরানের একটি প্রতিনিধি দল গতকাল শুক্রবার পাকিস্তানে পৌঁছেছে। তবে তেহরা....

৩ জেলার জন্য দুঃসংবাদ দিল আবহাওয়া অফিসদেশের তিন জেলার জন্য দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, আজ বুধবা...
08/04/2026

৩ জেলার জন্য দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

দেশের তিন জেলার জন্য দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, আজ বুধবার দুপুরের মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে তিন জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। এ জন্য সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।


এতে বলা হয়েছে, যশোর, কুষ্টিয়া ও খুলনা অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

৪৮৩.৪৩ কোটি টাকার পাঁচ প্রকল্প অনুমোদনজাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) আজ মোট ৪৮৩ দশমিক ৪৩ কোটি টাকা ব্যয়ে...
07/04/2026

৪৮৩.৪৩ কোটি টাকার পাঁচ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) আজ মোট ৪৮৩ দশমিক ৪৩ কোটি টাকা ব্যয়ে পাঁচটি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে।

মোট ব্যয়ের মধ্যে ৩৯০ দশমিক ৮৪ কোটি টাকা সরকারিভাবে জোগান দেওয়া হবে এবং বাকি ৯২ দশমিক ৫৯ কোটি টাকা প্রকল্প ঋণ বা অনুদান থেকে আসবে।

২০২৫-২৬ অর্থবছরের একনেকের নবম এবং বর্তমান সরকারের প্রথম সভায় এই অনুমোদন দেওয়া হয়। রাজধানীর মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ অনুমোদিত পাঁচটি প্রকল্প হলো:

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) পরিচালিত ‘জেনারেল সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রজেক্ট-২ (জিএসআইডিপি-২)’ প্রকল্পের ব্যয় বাড়িয়ে ১,৪৫০ কোটি টাকা করা হয়েছে এবং এর কাজ ২০২৭ সালের জুনে শেষ হওয়ার কথা রয়েছে।

অন্যদিকে ‘চর উন্নয়ন ও বসতি স্থাপন প্রকল্প-৪ (সিডিএসপি-৪)’ প্রকল্পের মোট ব্যয় কমিয়ে ৩০ দশমিক ৭১৮৬ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।

‘আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার’ প্রকল্পের ব্যয় ২২৮ দশমিক ৪৪৫৪ কোটি টাকা বাড়িয়ে মোট ৫৩৩ দশমিক ৫৪৯২ কোটি টাকা করা হয়েছে এবং প্রকল্পের মেয়াদ ২০২৬ সালের জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।

দেশের আটটি বিভাগীয় মেডিকেল কলেজ হাসপাতালে ডায়াগনস্টিক ইমেজিং সুবিধা আধুনিকীকরণ প্রকল্পের ব্যয় বাড়িয়ে ১,২১৩ দশমিক ৭০৫০ কোটি টাকা করা হয়েছে এবং এর মেয়াদ ২০২৮ সালের জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।

এছাড়া ‘গোপালগঞ্জ ডেন্টাল কলেজ ও হাসপাতাল স্থাপন (দ্বিতীয় সংশোধিত)’ প্রকল্পের ব্যয় ২৬ দশমিক ৪৯ কোটি টাকা বাড়িয়ে মোট ১৩৯ দশমিক ৩০৯৩ কোটি টাকা করা হয়েছে এবং ২০২৬ সালের জুনে প্রকল্পটি শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে দেশে-বিদেশে বাংলাদেশের বিজয় অব্যাহত থাকবে : প্রধানমন্ত্রীপ্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দেশ...
04/04/2026

ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে দেশে-বিদেশে বাংলাদেশের বিজয় অব্যাহত থাকবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দেশপ্রেম আর টিম স্পিরিটে উজ্জীবিত আমাদের সাহসী তরুণরা প্রমাণ করেছে, ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে দেশে-বিদেশে বাংলাদেশের বিজয় এভাবেই অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।’

সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এই গৌরবজনক বিজয়ে বাংলাদেশ দলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা বলেন।

শুক্রবার মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত ফাইনালে টাইব্রেকারে ৪-৩ গোলে ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে বাংলাদেশ দল।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘সরকার ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে গৃহীত সকল পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে। এই প্রেক্ষাপটে তরুণদের এই সাফল্য দেশের ক্রীড়ামোদী জনগণকে উজ্জীবিত করবে।’

প্রধানমন্ত্রী বাংলাদেশ অনূর্ধ্ব-২০ যুব ফুটবল দলের সকল খেলোয়াড়, কোচ এবং কর্মকর্তাদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।

Address

Kamrangir Char

Alerts

Be the first to know and let us send you an email when Dainik Shomayer Shangbad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dainik Shomayer Shangbad:

Share

Category