Cumilla News Plus

Cumilla News Plus কুমিল্লার সচিত্র সংবাদ পেতে সাথেই থা?

ইতিহাসের যবনিকাপাত................................আহসানুল কবীরমানুষ মরনশীল। মৃত্যুকে অতিক্রম করার ক্ষমতা মানুষের নেই।নশ্...
16/11/2021

ইতিহাসের যবনিকাপাত................................
আহসানুল কবীর

মানুষ মরনশীল। মৃত্যুকে অতিক্রম করার ক্ষমতা মানুষের নেই।
নশ্বর দেহ পৃথিবী থেকে বিদায় নেয়, মানুষ বেঁচে থাকে তার কর্মে। অধ্যক্ষ আফজল খান ও আমাদের মাঝে বেঁচে থাকবেন তাঁর কর্মগুণে। ভালো-মন্দ আপেক্ষিক বিষয়, পছন্দ-অপছন্দ রাজনীতির স্বাভাবিক বিষয়। আফজল খানও হয়তো ভালো-মন্দ, পছন্দ-অপছন্দের উর্দ্ধে ছিলেন না। কিন্তু তিনি ছিলেন সত্যিকার অর্থে তৃণমূল থেকে উঠে আসা নিবেদিত প্রাণ একজন রাজনৈতিক কর্মী। আফজল খান কুমিল্লার ইতিহাসের অংশ।তাঁকে বাদ দিয়ে কুমিল্লার ইতিহাস অসম্পূর্ণ থেকে যাবে।

কুমিল্লায় আওয়ামী লীগের জন্মের সাথে জড়িয়ে আছে তাঁর চাচা মোসাদ্দেক আলী খানের নাম। আফজল খান যখন ছাত্রলীগের সাথে সম্পৃক্ত হন তখন কুমিল্লায় ছাত্র ইউনিয়নের রমরমা অবস্থা অপর দিকে এনএসএফ এর অত্যাচার। আফজল খান, সৈয়দ রেজাউর রহমান, রফিকুল ইসলাম মিয়া ছাত্রলীগকে সংগঠিত করার কাজে আত্মনিয়োগ করলেন। সাথে ছিলেন আবদুর রউফ, মফিজুর রহমান বাবলু। তিনি নেতা মানতেন মরহুম হাবিবউল্ল্যা চৌধুরী কে। প্রথম দিকে কলেজ অধ্যক্ষ সফিকুর রহমানের সহানুভূতি ও ছিল। প্রত্যেক পাড়ায়-মহল্লায়, ইউনিয়নে তথা পুরো কুমিল্লা জুড়ে সংগঠনকে সংগঠিত করলেন তিনি। সংগঠন করতে যেয়ে বঙ্গবন্ধুর সান্যিধে আসেন, খুব অল্প সময়ের মধ্যে বঙ্গবন্ধুর স্নেহভাজন হন। বঙ্গবন্ধু কুমিল্লায় আসলেই বলতেন আমার আফজল কোথায়? একজন আফজল খান কি হতে পারতেন কিংবা কি হয়েছেন সেটি অন্য আলোচনা। আজকে আমরা সেই আলোচনায় নাই বা গেলাম। কিন্তু তিনি যা করেছেন সেটিই বা এক জীবনে কয় জন মানুষ পারে?মুক্তিযুদ্ধে তার রয়েছে এক গৌরবজ্জল অধ্যায়।ছয়দফা আন্দোলন,৬৯ এর গণঅভ্যুত্থানে তাঁর ভূমিকা অনন্য।একাধারে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ভিপি, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সভাপতি, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, সাধারণ সম্পাদক, জেলা চৌদ্দ দলের সম্বনয়ক, কুমিল্লা পৌরসভার ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান, রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান কোনটা ফেলে কোনটা বলি! অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণের মাধ্যমে যে আলোর ঝর্ণাধারা ছড়িয়ে দিয়েছেন কুমিল্লা জুড়ে তা তাকে বাঁচিয়ে রাখবে অনাদিকাল।

৭৫ পরবর্তী দুঃসময়ে বিশেষ করে জিয়াউর রহমানের সময় কুমিল্লায় আওয়ামী লীগকে সংগঠিত করার মূল কান্ডারী আফজল খান। ১৯৮৯ সনের ১৫ই আগস্ট কুমিল্লায় ফ্রিডম পার্টির বিরুদ্ধে লড়াইয়ে আফজল খানের সাহসী নেতৃত্বে সেদিন আমরা যারা উপস্থিত ছিলাম তাদের লড়াইয়ের স্পৃহা বাড়িয়ে দিয়েছিল শত গুণ। সংগঠন করতে যেয়ে বার বার নির্যাতিত হয়েছেন আফজল খান। খুনি ডালিমের অত্যাচারের চিহ্ন জীবনের শেষ দিন পযর্ন্ত আফজল খান বয়ে বেড়িয়েছেন।

পারিবারিক ভাবে আমি আফজল চাচার স্নেহভাজন ছিলাম। তার কোলে চড়েছি অসংখ্যবার। আমার বাবা এবং আফজল চাচা খুব ঘনিষ্ঠ ছিলেন। তারা একসাথে জেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী কমিটিতে ছিলেন। সমবায় আন্দোলনে ছিলেন হরিহর আত্মা। আমার ছোটবেলায় আফজল চাচাকে প্রায় দেখতাম আমাদের বাসায়। কিন্তু আমি যখন ভিক্টোরিয়া কলেজ উচ্চ মাধ্যমিক শাখায় অধ্যায়ন কালে বাহার ভাই সমর্থিত ছাত্র লীগের প্যানেল থেকে ছাত্র সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করি তখন তিনি মনে কষ্ট পেয়েছিলেন বৈকি! কিন্তু কখনো তার আচরণে কিংবা কথায় আমাকে আঘাত দিয়ে কথা বলেননি। ২০০৮ এর সংসদ নির্বাচনের সময় আমি সদর আসনে আওয়মালীগের প্রেস উইংএর মূল দায়িত্বে ছিলাম।তিনি খুব খুশী হয়েছিলেন।দেখা হলেই বলতেন সেকথা।আমার বাবার মৃত্যুর পরেও যখনি উনার সাথে যেখানেই দেখা হোক স্বস্নেহে আমার খোঁজ নিয়েছেন, পরিবারের খবর নিয়েছেন, এক টেবিলে বসিয়ে ভাত খাইয়েছেন। কবে উনাকে আমার বাসায় দাওয়াত দিবো জানতে চেয়েছেন। আজকে চোখ ভিজে যাচ্ছে সে দাওয়াত টুকু আর দেওয়া হয়নি। আমার মায়ের হাতের সিদল শুটকি তার অসম্ভব প্রিয় ছিলো আমাকে প্রায় সে কথা বলতেন। আজকে সবই অতীত হয়ে গেলো।

কোনো মানুষই ভুল ত্রুটির উর্দ্ধে নয়। আফজল খান ও একজন মানুষ ছিলেন। তিনি কোথায় ভুল করেছেন কিংবা কোথায় ষড়যন্ত্রের শিকার হয়েছেন তা ইতিহাস একদিন নির্ধারণ করবে। তবে তাকে ব্যবহার করে অনেকেই নিজেদের আখের গুছিয়ে নিয়েছেন। আফজল খান হয়তো এমপি,মন্ত্রী হতে পারেননি। তথাপিও দেশ জুড়ে আওয়ামী লীগের কর্মীদের কাছে আফজল খান একটি ব্র্যান্ড।অনেক মন্ত্রী এমপির নাম নিজ এলাকার বাইরে দলের নেতাকর্মীরাও জানেননা।কিন্তু আওয়ামলীগের আফজল খান বললে পুরো দেশবাসী একনামে চিনেন।এটি অনেক বড় পাওনা। মহান আল্লাহ রাব্বুল আল-আমিন প্রিয় আফজল চাচার জানা অজানা ত্রুটি গুলোকে ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফেরদৌস নসীব করুন এই প্রার্থনা করি।শোকসন্তপ্ত পরিবারকে এই শোক বইবার সামর্থ্য দিন।আফজল খান বেঁচে থাকবেন আওয়ামীলীগের আফজল হয়ে।

16/09/2021

ডা. প্রাণগোপালই কি হচ্ছেন কুমিল্লা ৭ (চান্দিনা)র প্রয়াত সাংসদ অধ্যাপক আলী আশরাফের উত্তরসূরী

কুমিল্লায় শ্বাসরোধ করে হোমিওপ্যাথি চিকিৎসক দম্পতিকে হত্যাস্টাফরিপোর্টার।।কুমিল্লায় শ্বাসরোধে দম্পতিকে হত্যা করেছে দুর্বৃ...
06/09/2021

কুমিল্লায় শ্বাসরোধ করে হোমিওপ্যাথি চিকিৎসক দম্পতিকে হত্যা
স্টাফরিপোর্টার।।
কুমিল্লায় শ্বাসরোধে দম্পতিকে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার গভীর রাতে কুমিল্লা আদর্শ সদর উপজেলার সুবর্ণপুর মীরবাড়িতে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতদের পুত্রবধূ শিউলী বেগমকে (২৫) জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
নিহতরা হলেন- উপজেলার পাঁচথুবী ইউনিয়নের সুবর্ণপুর মীর বাড়ির হোমিওপ্যাথি চিকিৎসক সৈয়দ বিলাল হোসেন (৭৫) ও তার স্ত্রী সফুরা বেগম (৫৫)।
পরিবার সূত্র জানায়, রোববার রাতে ১২ টা এক দল দুর্বৃত্ত ডাক্তার সৈয়দ বিলাল হোসেনের ঘরে প্রবেশ করে। এ সময় দুর্বৃত্তরা স্বামী-স্ত্রী দুজনের হাত পা বেঁধে এক পর্যায়ে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যান। তাৎক্ষণিকভাবে তাদের শনাক্ত করতে পারেননি পরিবারের সদস্যরা।
এ বিষয়ে পাঁচথুবী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে তাদের হত্যা করা হয়েছে।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনওয়ারুল আজিম বলেন, মধ্যরাতে ঘটনা শুনেছি। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ঘটনাস্থলে পুলিশ ছাড়াও সিআইডি, ডিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা রয়েছেন। এ ঘটনায় নিহতদের পুত্রবধূ শিউলীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

কুমিল্লার তিতাস দড়িকান্দি শিবপুরের মাঝামাঝি ট্রলারে ডিজে পার্টির নাচানাচির সময় বিদুৎতের খাম্বার সাথে ইলেকট্রিক দুর্ঘটনা...
23/08/2021

কুমিল্লার তিতাস দড়িকান্দি শিবপুরের মাঝামাঝি ট্রলারে ডিজে পার্টির নাচানাচির সময় বিদুৎতের খাম্বার সাথে ইলেকট্রিক দুর্ঘটনায় ১০/১২ আহত হয়েছে।

লকডাউন আর নয় জীবন বাচাঁ‌তে দোকানপাঠ ও ব্যবসা প্রতিষ্ঠান খু‌লে দেয়ার দাবী দোকান মা‌লিক ফেডা‌রেশ‌নের। কু‌মিল্লা দোকান ম...
01/08/2021

লকডাউন আর নয় জীবন বাচাঁ‌তে দোকানপাঠ ও ব্যবসা প্রতিষ্ঠান খু‌লে দেয়ার দাবী দোকান মা‌লিক ফেডা‌রেশ‌নের। কু‌মিল্লা দোকান মা‌লিক স‌মি‌তির আ‌য়োজ‌নে এক সংবাদ স‌ম্মেল‌নে নগ‌রের ফাইন্ড টাওয়া‌রের দোকান খোলার দাবী তু‌লে ধ‌রেন মা‌লিক স‌মি‌তির সাধারণ সম্পাদক আ‌তিক উল্লাহ খোকন।

লকডাউন ক‌রোনা কা‌লে সরকা‌রি কোন প্রনোদনাসহ কোন সাহায্য পায়‌নি দোকান মা‌লিকরা। কু‌মিল্লায় প্রায় ২০হাজার দোকান কর্মচারী আজ অসহায় জীবনযাপন কর‌ছে। জী‌বন ও জী‌বিকার তা‌গি‌দে আগামী ৫আগষ্টের সমস্ত দোকানপাঠ খু‌লে দেয়া হ‌লে সী‌মিত আকা‌রে সী‌মিত সম‌য়ের জন্জয স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা প‌রিচালনা যা‌বে এমনটাই অ‌ভিমত দোকান মা‌লিক স‌মি‌তির নেতৃবৃ‌ন্দের।
এসময় উপ‌স্থিত ছি‌লেন দোকান মা‌লিক স‌মি‌তির সভাপ‌তি সানাউল হকসহ নেতৃবৃন্দরা।

07/05/2021

চাঞ্চল্যকর কুমিল্লা ইপিজেড এর চায়না কোম্পানীর কর্মকর্তা খায়রুল বাশার হত্যা মামলার প্রধান আসামী মোঃ মহিউদ্দীন (২১) কে গ্রেফতার করেছে র‍্যাব-১১, কুমিল্লা।

https://www.youtube.com/watch?v=1Dz66MNUl6I
05/05/2021

https://www.youtube.com/watch?v=1Dz66MNUl6I

কুমিল্লায় আপত্তিকর অবস্থায় হোটেলে অবস্থান করায় ১৭ জন কপোত-কপোতীকে আটক করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ। ঢাকা-চট্টগ....

https://www.youtube.com/watch?v=514gaQfLkI8
05/05/2021

https://www.youtube.com/watch?v=514gaQfLkI8

মুনিয়ার হত্যাকারীদের খুজে বের করে এর বিচার করতে হবে। কুমিল্লায় মানববন্ধনে মুনিয়ার হত্যাকারীদের বিচারের দাবীতে ...

https://www.youtube.com/watch?v=Hc6V74XfVgg
05/05/2021

https://www.youtube.com/watch?v=Hc6V74XfVgg

মুনিয়া হত্যাকারীদের বিচারের দাবিতে কুমিল্লা থেকে আন্দোলনের ডাক দেয়া হবে- এমপি বাহারমুক্তিযোদ্ধার সন্তান মুনিয়....

27/04/2021

মুনিয়ার মৃত্যু নিয়ে যা বললেন পুলিশ

'সড়ক পরিবহন আইন' এর সংস্কার ও তার বাস্তবিক প্রয়োগের দাবিতে মানববন্ধন করেছে কুমিল্লার সাংস্কৃতিক কর্মীরা।
22/03/2021

'সড়ক পরিবহন আইন' এর সংস্কার ও তার বাস্তবিক প্রয়োগের দাবিতে মানববন্ধন করেছে কুমিল্লার সাংস্কৃতিক কর্মীরা।

২২.০৩.২০২১ (এফটিপিতে ফুটেজ)'সড়ক পরিবহন আইন' এর সংস্কার ও তার বাস্তবিক প্রয়োগের দাবিতে মানববন্ধন করেছে কুমিল্লার সা...

Address

Kandirpar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Cumilla News Plus posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share