31/07/2026
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা সেবা পেলেন পাঁচ শতাধিক অসহায় ও নিম্ন আয়ের মানুষ। শুক্রবার (৩১ জুলাই) উপজেলার প্রত্যন্ত এলাকায় বল্লভপুর সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে দিনব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বল্লভপুর ঈদগাহ মাঠে আয়োজিত এই মেডিকেল ক্যাম্পে এলাকার বিভিন্ন বয়সী পাঁচ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও স্বাস্থ্য বিষয়ক পরামর্শ প্রদান করা হয়।
ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় পরামর্শ এবং ব্যবস্থাপত্র প্রদান করেন। সকাল থেকে বিকেল পর্যন্ত চলা এ আয়োজনে নারী, পুরুষ ও শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। Part 11