Real Life

Real Life Alhamdulillah For Everything

পুরুষ যদি..সৌন্দর্যের প্রেমে পড়তো তাহলে প্রিন্সেস ডায়ানা (Princess Diana) কেন কষ্ট পেলো.!শখের মায়াবতী!!!**সৌন্দর্য মানুষ...
23/06/2026

পুরুষ যদি..
সৌন্দর্যের প্রেমে পড়তো তাহলে প্রিন্সেস ডায়ানা (Princess Diana) কেন কষ্ট পেলো.!

শখের মায়াবতী!!!**

সৌন্দর্য মানুষকে আকৃষ্ট করতে পারে, কিন্তু সম্পর্ক টিকিয়ে রাখে না।
কারণ ভালোবাসা শুধু রূপে হয় না-
হয় সম্মান, যত্ন, বোঝাপড়া আর মূল্য দেওয়ার মাধ্যমে।

পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষগুলোর জীবনেও অশ্রু, একাকীত্ব আর হৃদয়ভাঙা গল্প আছে। তাই সৌন্দর্য সবকিছু নয়, আর ভালোবাসাও শুধু সৌন্দর্যের উপর নির্ভর করে না।

হয়তো এ কারণেই-অনেক সাধারণ চেহারার মানুষ আজীবন নিঃস্বার্থ ভালোবাসা পায়, আবার অনেক সুন্দর মানুষও অবহেলা আর কষ্টের শিকার হয়।

তাই বলা যায়-মানুষ সৌন্দর্যে মুগ্ধ হতে পারে, কিন্তু সত্যিকারের ভালোবাসা
সৌন্দর্যের চেয়েও অনেক গভীর কিছু..."***

19/06/2026

#উম্মাহ দিন দিন আরো স্পষ্ট হবে তা'ওহীদ বনাম কু-ফর শি-রক। আল্লাহ স্বাধীনতা দিয়ে রেখেছেন, এখন সিদ্ধান্ত আপনার আপনি কোন দলের সাথে হাশরের মাঠে উঠতে চান।

সামান্য অর্থ আর স্বার্থের জন্য—মানুষ যে কোনো মুহূর্তেইরূপ পরিবর্তন করে ফেলতে পারে…একটা সময় যাদের খুব আপন মনে হয়,যাদের কথ...
02/06/2026

সামান্য অর্থ আর স্বার্থের জন্য—
মানুষ যে কোনো মুহূর্তেই
রূপ পরিবর্তন করে ফেলতে পারে…

একটা সময় যাদের খুব আপন মনে হয়,
যাদের কথা বিশ্বাস করে
নিজের সবকিছু খুলে বলা যায়—
সময় বদলালেই দেখা যায়,
তাদের চেহারাও বদলে গেছে।

স্বার্থ ফুরিয়ে গেলে
অনেক সম্পর্কের আসল রূপ বেরিয়ে আসে।
যে মানুষটা একসময়
আপনার পাশে থাকার প্রতিশ্রুতি দিতো,
সে-ই একদিন
সবচেয়ে দূরে সরে যায়।

অর্থ মানুষের প্রয়োজন—
এটা সত্যি,
কিন্তু কিছু মানুষ
এই প্রয়োজনের জন্য
নিজের মানবিকতাটাও হারিয়ে ফেলে।

তারা ভুলে যায়—
টাকা দিয়ে হয়তো
আরাম কেনা যায়,
কিন্তু আন্তরিকতা কেনা যায় না।

আজকাল মানুষ
ভালোবাসার চেয়েও লাভ খোঁজে বেশি,
সম্পর্কের চেয়েও সুবিধা দেখে বেশি।

যতক্ষণ উপকার আছে—
ততক্ষণ আপনি গুরুত্বপূর্ণ,
আর যখন প্রয়োজন শেষ—
তখন আপনি অতীত।

সবচেয়ে ভয়ংকর বিষয় হলো—
এই বদলে যাওয়াটা
হঠাৎ হয় না,
ধীরে ধীরে হয়।

আপনি বুঝতেই পারেন না—
কখন একজন সত্যিকারের মানুষ
অভিনয় হয়ে গেলো।

তবুও পৃথিবীর সব মানুষ
এমন না।
এখনো কিছু মানুষ আছে—
যারা অর্থের চেয়ে
মানুষকে মূল্য দেয়,
স্বার্থের চেয়ে
সম্পর্ককে বড় মনে করে।

শুধু সমস্যা হলো—
এমন মানুষ এখন খুব কম…

তাই আজকাল
মানুষকে বিশ্বাস করার আগে
সময়কে বিশ্বাস করতে হয়—
কারণ সময়ই দেখিয়ে দেয়,
কে সত্যি আপনার,
আর কে শুধু
নিজের স্বার্থের জন্য কাছে এসেছিল…

মানুষের জীবন শুধু জন্ম, শিক্ষা, কর্মজীবন আর সাফল্যের গল্পে সীমাবদ্ধ নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে সম্পর্ক, ভালোবাসা, যত্ন আ...
02/06/2026

মানুষের জীবন শুধু জন্ম, শিক্ষা, কর্মজীবন আর সাফল্যের গল্পে সীমাবদ্ধ নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে সম্পর্ক, ভালোবাসা, যত্ন আর পারস্পরিক দায়িত্ববোধ। আমরা পরিবার নামের যে প্রতিষ্ঠানকে সবচেয়ে নিরাপদ আশ্রয় বলে মনে করি, সেই পরিবারের ভেতরেই কখনও কখনও তৈরি হয় এমন এক নীরব দূরত্ব, যা মানুষের জীবনের শেষ প্রান্তকে করে তোলে অসহনীয় নিঃসঙ্গ।

এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, মানুষের সবচেয়ে বড় প্রয়োজন সবসময় অর্থ, পদমর্যাদা বা সামাজিক প্রতিষ্ঠা নয়; অনেক সময় তার চেয়েও বেশি প্রয়োজন একজন মানুষের উপস্থিতি, একটি খোঁজ নেওয়ার ফোনকল, একটি দরজায় কড়া নাড়া শব্দ কিংবা পাশে বসে কিছুক্ষণ কথা বলার লোক। প্রযুক্তি আমাদের যোগাযোগের মাধ্যম বাড়িয়েছে, কিন্তু হৃদয়ের দূরত্ব কমাতে পারেনি। আমাদের সামাজিক বাস্তবতা, পারিবারিক বিচ্ছিন্নতা এবং মানবিক সম্পর্কের ক্রমশ ক্ষয়িষ্ণু হয়ে ওঠার একটি নির্মম প্রতিচ্ছবি হচ্ছে এই ঘটনা।

গতকাল মিরপুরের একটি বহুতল ভবনের ফ্ল্যাট থেকে সত্তরোর্ধ্ব এক বৃদ্ধার পচনধরা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত্যুর পর কতদিন তিনি সেখানে পড়ে ছিলেন, কখন শেষ নিঃশ্বাস নিয়েছেন, শেষ মুহূর্তে কাকে ডাকতে চেয়েছিলেন, কেউ নির্দিষ্ট করে জানে না। জীবনের শেষ অধ্যায়ে তিনি এতটাই একা ছিলেন যে তাঁর মৃত্যুর খবরও পৃথিবী জেনেছে তিনি চলে যাওয়ার সপ্তাহখানেক পরে।

তাঁর এক ছেলে যুগ্নসচিব, একজন বুয়েটের শিক্ষক, আরেকজন কানাডায় প্রতিষ্ঠিত। সবচেয়ে মর্মান্তিক বিষয় হলো, একই ফ্ল্যাটে নাকি তার মেয়েও থাকতেন। কিন্তু এতদিন ধরে মায়ের মৃত্যুর বিষয়টি তিনি বুঝতেই পারেননি।

জানা গেছে, মা ও মেয়ে আলাদা রুমে থাকতেন। ফ্ল্যাটটি মূলত ওই বৃদ্ধার মেয়ের। তারা মা-মেয়ে দুজনেই ওই বাসায় একা থাকতেন এবং সেখানে কোনো পুরুষ মানুষ ছিল না। নিউজ এর তথ্য অনুযায়ী ভদ্রমহিলার মেয়ের হাজবেন্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন এবং তিনি কয়েক বছর আগে মারা যান।

দীর্ঘদিন ধরে বৃদ্ধার ঘরটি ছিল অস্বাস্থ্যকর ও মানুষের বসবাসের অনুপযোগী। গত রোববার মেয়ে মাকে ডাকতে গিয়ে কোনো সাড়া না পেয়ে মা অসুস্থ ভেবে একজন নার্সকে নিয়ে আসেন। নার্স রুমে প্রবেশ করে দেখতে পান, বৃদ্ধা অনেক আগেই মারা গেছেন এবং মরদেহে পচন ধরে গেছে। পরে স্থানীয়দের মাধ্যমে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ঘটনাটির কিছু দিক তাদের কাছে অস্বাভাবিক মনে হয়েছে। বিশেষ করে, একই বাসায় থেকেও মেয়ে কীভাবে এতদিন কোনো গন্ধ বা অস্বাভাবিকতা টের পেলেন না, সেটি তদন্তের বিষয়।

ভদ্রমহিলার সন্তানেরা শিক্ষায়, পদমর্যাদায়, সামাজিক পরিচয়ে হয়তো সফল। কিন্তু একজন মানুষ জীবনের শেষ প্রান্তে এসে যদি এমন নিঃসঙ্গ, অযত্ন আর অবহেলার মধ্যে পড়ে থাকেন, তাহলে সেই সাফল্যের মূল্য কতটুকু? আমরা এমন এক সমাজ গড়ে তুলেছি, যেখানে বাবা-মায়ের জন্য সময় রাখা যায় না। নিয়মিত খোঁজ নেওয়া যায় না। তাদের একাকীত্ব, অসুস্থতা, ভয় কিংবা নিঃসঙ্গতার সঙ্গী হওয়া যায় না। সবচেয়ে বেদনাদায়ক বিষয় হলো, মৃত্যুর পরও সেই বৃদ্ধার পাশে কেউ ছিল না। যে মানুষটি হয়তো একসময় সন্তানের জ্বরের রাতে জেগে থেকেছেন, নিজের প্রয়োজন বিসর্জন দিয়ে তাদের বড় করেছেন, তাঁর শেষ পরিণতি হলো একটি অগোছালো ও নোংরা কক্ষে আবদ্ধ জীবন।

নৈতিকতার আদালতে এই ঘটনাটির প্রভাব ব্যাপক। এখানে প্রশ্ন শুধু একজন বৃদ্ধার মৃত্যু নয়, প্রশ্ন আমাদের পারিবারিক মূল্যবোধের, আমাদের মানবিকতার, আমাদের দায়িত্ববোধের। বৃদ্ধাশ্রমের সংখ্যা বাড়ছে, একাকী বৃদ্ধ-বৃদ্ধার সংখ্যাও বাড়ছে। অথচ আমরা নিজেদের সফলতার গল্পে এত ব্যস্ত যে, ঘরের কোণে বসে থাকা মানুষগুলোর দিকে তাকানোর সময়ও যেন নেই।

একজন মা পৃথিবী থেকে চলে গেলেন। কিন্তু তাঁর নিঃসঙ্গ মৃত্যু আমাদের সবার জন্য একটি প্রশ্ন রেখে গেল। আমরা কবে থেকে এত অমানবিক, এত অবিবেচক হয়ে গেলাম? আমরা না সমাজবদ্ধ জীব? ভদ্রমহিলার কি কোন আত্মীয়-স্বজনও ছিল না? তিনি কি ফোনও ব্যবহার করতেন না? ফোনেও কি তার সঙ্গে কেউ যোগাযোগ রাখত না? মানুষ কি সত্যিই একা হয়ে মারা যায়, নাকি তার অনেক আগেই আমরা তাকে একা করে দিই?

মানুষের জীবনে শুধু আর্থিক সচ্ছলতা বা সামাজিক অবস্থানই যথেষ্ট নয়। অনেক সময় একই ছাদের নিচে থেকেও মানুষ ভয়াবহ একাকীত্ব, অবহেলা কিংবা মানসিক সংকটের মধ্যে জীবন কাটান। এই মৃত্যু কেবল একজন বৃদ্ধার মৃত্যু নয়। এটি আমাদের সমাজের একটি নীরব এবং বেদনাদায়ক প্রতিচ্ছবি।

এটি আমাদের প্রত্যেকের জন্য একটি সতর্কবার্তা, যাদের আমরা ভালোবাসি, যাদের কাছে আমাদের অস্তিত্বের ঋণ, তারা যেন জীবিত অবস্থায়ই আমাদের কাছ থেকে হারিয়ে না যান। কারণ মৃত্যুর পর অনুশোচনা প্রকাশ করা সহজ, কিন্তু জীবিত মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবিকতার পরিচয়। আল্লাহ মরহুমাকে ক্ষমা করুন এবং আমাদের এমন পরিণতি থেকে রক্ষা করুন। আমিন।

তথ্যসূত্রঃ ঢাকা মেইল

30/05/2026

এক গ্রামে এক যুবক আর তার সুন্দরী স্ত্রী বাস করত। একদিন গ্রামের মোড়লের নজর পড়ে যুবকের স্ত্রীর প্রতি।

মোড়ল মনে মনে ফন্দি আঁটে, কীভাবে যুবকটিকে কিছুদিনের জন্য বাড়ি থেকে দূরে পাঠানো যায়।

কয়েকদিন পর এক আসরে মোড়ল আলোচনা তোলে, "শহরে আমার পরিচিত এক ফ্যাক্টরিতে কিছু লোক নেবে। কে কে যেতে চাও?"

এরপর সে ৪ জন লোক বাছাই করে, যার মধ্যে যুবকটিও ছিল। পরদিন ওই ৪ জন শহরের উদ্দেশ্যে রওনা দেয়।

সেদিন রাতে মোড়ল চুপিচুপি যুবকের বাড়ির দিকে এগোয়। অন্ধকার বারান্দায় বাঁশের খুঁটিতে ধাক্কা খেয়ে সে শব্দ করে ফেলে। যুবকের স্ত্রীর ঘুম ভেঙে যায়। ভয় পেয়ে সে জিজ্ঞাসা করে, "কে ওখানে?"

মোড়ল নিজের পরিচয় দিলে মেয়েটি অবাক হয়ে বলে, "এত রাতে? সবকিছু ঠিক আছে তো?"

মোড়ল তখন নিজের আসল উদ্দেশ্য প্রকাশ করে, "তোমাকে দেখার পর থেকে মনে শান্তি নেই! তোমাকে আমি চাই।"

মেয়েটি একটুও রাগে না। স্বভাবজাত ধীরস্থির কণ্ঠে বলে, "ভালোবাসা চাইলে ঠিক আছে, তবে আগে আমার একটা প্রশ্নের উত্তর দিন। যদি সঠিক উত্তর দিতে পারেন, তবে আপনার মনের ইচ্ছা পূরণ হবে।"

মোড়ল খুশি হয়ে বলে, "বলো, বলো!"

মেয়েটি তখন বলে, "মাংসকে নষ্ট হওয়া থেকে রক্ষা করতে আমরা লবণ ব্যবহার করি। কিন্তু প্রশ্ন হলো, লবণই যদি নষ্ট হয়, তাহলে মাংসকে পচন থেকে রক্ষা করব কীভাবে?"

মোড়ল গভীর চিন্তায় ডুবে যায়। একদিন একরাত পেরিয়ে যায়, কিন্তু সে কোনো উত্তর খুঁজে পায় না। পরের দিন আসরে সে সবার উদ্দেশ্যে প্রশ্নটি করে, কিন্তু কারো কাছ থেকেই সন্তোষজনক কোনো উত্তর আসে না। আসরের এক কোণে এক বৃদ্ধ চুপচাপ বসে মাথা নাড়ছিল। মোড়ল তাকে জিজ্ঞেস করে, "কি ব্যাপার, আপনি অকারণে মাথা নাড়ছেন কেন?"

বৃদ্ধ উত্তর দেয়, "কারণ, এটা কেবল একটা প্রশ্ন নয়, এটা একটি নীরব বার্তা! পুরো ঘটনাটা আমি জানি, মেয়েটি আমাকে সবকিছু খুলে বলেছে। সে চাইলে তোমাকে অপমান করতে পারত। কিন্তু তা না করে তোমার বিবেক জাগিয়ে দিল।"

তারপর বৃদ্ধ ব্যাখ্যা করে, "লবণ মাংসকে পচে যাওয়া থেকে রক্ষা করে। কিন্তু লবণ যদি নিজেই নষ্ট হয়ে যায়, তবে মাংসকে রক্ষা করবে কে? অর্থাৎ, সাধারণ মানুষ ভুল করলে নেতা তাদের সঠিক পথ দেখায়, কিন্তু নেতা যদি নিজেই বিপথগামী হয়, তখন জনগণকে কে রক্ষা করবে?"

মোড়ল লজ্জায় মাথা নিচু করে।

পিতা-মাতা যদি বিপথে যায়, কে সন্তানকে পথ দেখাবে? যদি শিক্ষক পথ হারায়, কে জ্ঞানের আলো ছড়াবে? যদি বিচারক, নেতা, সেনাবাহিনী, পুলিশ পথভ্রষ্ট হয়, কে জাতিকে রক্ষা করবে?

26/05/2026
24/05/2026

হযরত মুসা (আঃ) একদিন আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেনঃ

হে প্রভু! আমার অনুসারীদের মধ্যে কে সবচেয়ে বড় পাপি?"
আল্লাহর উত্তরঃ "যে ব্যক্তি সর্বপ্রথম এই পথ অতিক্রম করবে, সে ব্যক্তি-ই হলো তোমার অনুসারীদের মধ্যে বড় পাপি"

আল্লাহর কথানুযায়ী হযরত মুসা (আঃ) বসে দেখছেন, কিছুক্ষণ পর দেখলেন এক ব্যাক্তি ছোট একটি ছেলেকে কোলে করে পথ অতিক্রম করছে। হযরত মুসা (আঃ) বুঝে ফেললেন এই সেই বড় পাপি

হযরত মুসা (আঃ) আল্লাহ কে বললেনঃ হে" প্রভু, এখন আমাকে সবচেয়ে নেকী মানুষটিকে দেখান।"

আল্লাহর উত্তরঃ "সূর্য ডুবার সাথে সাথে যে লোকটি তোমার পূর্বস্থান দিয়ে চলে যাবে সেই হইলো সবচেয়ে নেকী"

হযরত মুসা (আঃ) সূর্য ডুবার বেশ আগের থেকে বসে রইলেন যেই সূর্য ডুবছিলো দেখলেন সে সকালের ঐ ব্যাক্তি-ই ছোট ছেলেকে কোলে করে ফিরে যাচ্ছে।

মুসা (আঃ) হতভম্ব হয়ে আল্লাহকে জিজ্ঞাসা করলেনঃ "প্রভু
একই ব্যক্তি মহা পাপি আবার মহা নেকী".

আল্লাহ বললেনঃ "হে- মুসা! সকালে যখন এই ব্যাক্তি ছেলেকে সাথে নিয়ে তোমাকে অতিক্রম করে জঙ্গলে প্রবেশ করলো, তখন কোলের ছেলেটি বাবাকে প্রশ্ন করে ছিলো, বাবা!

এই জঙ্গল কতবড়?

বাবা উত্তরে বলেছিলো, অনেক বড়।

ছেলে আবার প্রশ্ন করলো, বাবা! জঙ্গল থেকে কি বড় কোনো কিছু আছে?

তখন বাবা বলেছিলো, হ্যাঁ বাবা! ঐ পাহাড়গুলো জঙ্গল থেকে বড়। ছেলে পুনরায় প্রশ্ন করলো, পাহাড় থেকে কি বড় কিছু আছে? বাবা বললো, আছে, এই আকাশ।

ছেলে আবার প্রশ্ন করলো, আকাশ থেকে কি বড় কিছু আছে?
সেই ব্যক্তি বললো, হ্যাঁ, আমার পাপ এই আকাশ থেকে ও বড়।

ছেলে বাবার এ উত্তর শোনে বললো, বাবা!
তোমার পাপ থেকে বড় কি কোনো কিছু নেই?

তখন বাবাটি চিৎকার দিয়ে ছেলেটিকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললো আমার পাপ থেকেও অনেক অনেক বড় আমাদের আল্লাহর রহমত।

হে-মুসা! এই ব্যক্তির পাপের অনুভূতি ও অনুশোচনা আমার এতোই পছন্দ হয়েছে যে সবচেয়ে পাপি ব্যক্তিকে সবচেয়ে 'নেককার ব্যক্তি বানিয়ে দিয়েছি। মনে রেখো আমার শাস্তির হাত থেকে ক্ষমার হাত বহুগুন বড়।

হে আল্লাহ আপনি আমাদের সকলকে পিছনের গুনাহসমূহ ক্ষমা করে সামনের দিনগুলোকে সত্যপথে চলার তাওফিক দান করুন"

আমিন

রাসূল (সাঃ) বলেন, আল্লাহ ওই ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দেন, যে আমার কোনো হাদিস শুনেছে। অতঃপর অন্যের কাছে পৌঁছে দিয়েছে।

আবু দাউদঃ ৫১৫

#উম্মাহ

16/04/2026

মানুষ হয়ে জন্ম নিয়ে প্রবাসে বন্দী হয়ে গেলাম পাখি হলে হয়তো এক নিমিষেই আপন ঠিকানায় উড়ে যেতাম...!!

16/04/2026

যে বন্ধু তোমার শত্রুর টেবিলে চা খায়, নিশ্চিত থেকো তোমার পতনের নীল নকশাটা ওই চায়ের আড্ডাতেই হয়। শত্রুর সাথে যার মাখামাখি, তাকে কখনোই বন্ধ ভেবোনা মনে রেখো, একজন মারে সামনে থেকে আরেক জন মারে পেছন থেকে। তফাতটা শুধু অবস্থানে, আঘাতে নয়।।

16/04/2026

রক্তের অভাবে যিনি মারা গেলেন তার বাড়িতে খেতে এলো একই রক্তের, গ্রুপের ২৭ জন..!!

Address

United Kingdom Of Saudi Arab
Kazipara

Telephone

+8801795815157

Website

Alerts

Be the first to know and let us send you an email when Real Life posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Real Life:

Shortcuts

Share