SaraBangla24

SaraBangla24 SaraBangla24.net is one of the most popular Bangla news portals in Bangladesh.

The online news portal has started its operations with the commitment of fearless, investigative, informative and neutral journalism.

 # # #সর্বশেষ সংবাদ # # #সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আর নেইচলে গেলেন সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্ট...
29/04/2022

# # #সর্বশেষ সংবাদ
# # #সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আর নেই

চলে গেলেন সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আবুল মাল আবদুল মুহিত।

শুক্রবার (২৯ এপ্রিল) দিবাগত রাত ১২টা ৫৬ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি মৃত্যু বরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এবং হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন।

 # # #সর্বশেষ সংবাদ # # #ভারতে তাপমাত্রা ছাড়িয়েছে ৪৫ ডিগ্রি সেলসিয়াসভারতের উত্তর-পশ্চিমাঞ্চলে তীব্র তাপপ্রবাহ বইছে। বৃহস...
29/04/2022

# # #সর্বশেষ সংবাদ
# # #ভারতে তাপমাত্রা ছাড়িয়েছে ৪৫ ডিগ্রি সেলসিয়াস

ভারতের উত্তর-পশ্চিমাঞ্চলে তীব্র তাপপ্রবাহ বইছে। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে সর্বোচ্চ তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। ভারতীয় আবহাওয়া দফতর এ তথ্য জানিয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার গুরগাঁওয়ে ৪৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। একই দিন দিল্লির তাপমাত্রা ছিল ৪৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

 # # #সর্বশেষ সংবাদ # # #বঙ্গবন্ধু সেতুর টোলপ্লাজায় মোটরসাইকেলের দীর্ঘ লাইনবঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তের গোলচত্বর থেকে...
29/04/2022

# # #সর্বশেষ সংবাদ
# # #বঙ্গবন্ধু সেতুর টোলপ্লাজায় মোটরসাইকেলের দীর্ঘ লাইন

বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তের গোলচত্বর থেকে টোলপ্লাজা পর্যন্ত মোটরসাইকেলের দীর্ঘ লাইন তৈরি হয়েছে। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে মোটরসাইকেলের যাত্রী ও চালকদের। শুক্রবার (২৯ এপ্রিল) সকালে বঙ্গবন্ধু সেতু পূর্ব পাশে এ দৃশ্য দেখা গেছে।

 # # #সর্বশেষ সংবাদ # # #পাঁচ বিভাগে বৃষ্টির সম্ভাবনা, চলছে তাপপ্রবাহআগামী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকাসহ আরও ৪টি বিভাগে দমকা অথ...
29/04/2022

# # #সর্বশেষ সংবাদ
# # #পাঁচ বিভাগে বৃষ্টির সম্ভাবনা, চলছে তাপপ্রবাহ

আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকাসহ আরও ৪টি বিভাগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টিপাত হতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের কোথাও কোথাও আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এছাড়া যেসব এলাকায় বৃষ্টি হতে পারে সেসব এলাকায় বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে।

 # # #সর্বশেষ সংবাদ # # #ব্যবসায়ীদের বক্তব্য প্রত্যাখ্যান করে সড়কে শিক্ষার্থীরানিউ মার্কেটে সংঘর্ষ নিয়ে ব্যবসায়ীদের বক্ত...
20/04/2022

# # #সর্বশেষ সংবাদ
# # #ব্যবসায়ীদের বক্তব্য প্রত্যাখ্যান করে সড়কে শিক্ষার্থীরা

নিউ মার্কেটে সংঘর্ষ নিয়ে ব্যবসায়ীদের বক্তব্য প্রত্যাখ্যান করে সড়কে নেমেছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। তারা একাধিক দাবিতে বিক্ষোভ করছেন।

বুধবার বিকেল ৫টার দিকে শিক্ষার্থীরা সড়কে নেমে আসেন। এ সময় কয়েকটি পটকা ফাটানোর আওয়াজ শোনা যায়। মিরপুর রোডে যানচলাচল বন্ধ রয়েছে।

 # # #সর্বশেষ সংবাদ # # #হল-ক্যাম্পাস বন্ধের সিদ্ধান্ত প্রত্যাখ্যান শিক্ষার্থীদেরউদ্ভূত পরিস্থিতিতে হল ও ক্যাম্পাস বন্ধে...
19/04/2022

# # #সর্বশেষ সংবাদ
# # #হল-ক্যাম্পাস বন্ধের সিদ্ধান্ত প্রত্যাখ্যান শিক্ষার্থীদের

উদ্ভূত পরিস্থিতিতে হল ও ক্যাম্পাস বন্ধের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। তারা বলছেন, যেকোনো মূল্যে আবাসিক হল এবং ক্যাম্পাসে অবস্থান করবেন তারা।

মঙ্গলবার (১৯ এপ্রিল) বিকেল সোয়া ৪টায় ঢাকা কলেজের শহীদ আ. ন. ম নজিব উদ্দিন খান খুররম অডিটোরিয়ামে সম্মিলিতভাবে ছাত্রনেতারা প্রশাসনের সিদ্ধান্ত প্রত্যাখ্যানের কথা জানান।

ছবি: সারাবাংলা২৪

 # # #সর্বশেষ সংবাদ # # #চলে গেলেন সাবেক ক্রিকেটার মোশাররফ রুবেলচলে গেলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল...
19/04/2022

# # #সর্বশেষ সংবাদ
# # #চলে গেলেন সাবেক ক্রিকেটার মোশাররফ রুবেল

চলে গেলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল। মঙ্গলবার (১৯ এপ্রিল) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে তিনি রাজধানীর একটি হাসপাতালে ভর্তি ছিলেন।

গত সোমবার (১৪ মার্চ) রাতে চিকিৎসকদের পরামর্শে তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানেই চলে তার চিকিৎসা। পরে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে গত শুক্রবার তাকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে যায় তার পরিবার।

 # # #সর্বশেষ সংবাদ # # #রাজধানীর নিউমার্কেট এলাকায় শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৫ মে পর্যন্ত ঢাকা কলে...
19/04/2022

# # #সর্বশেষ সংবাদ
# # #রাজধানীর নিউমার্কেট এলাকায় শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৫ মে পর্যন্ত ঢাকা কলেজ বন্ধ ঘোষণা করেছে কলেজ কর্তৃপক্ষ। এছাড়া বিকেলের মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে।

ছবি: সারাবাংলা২৪

19/04/2022

সোমবার মধ্যরাতে সংঘাতের পর আজ মঙ্গলবার সকালে আবার সংঘর্ষ শুরু করে নিউ মার্কেটের ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা। থেমে থেমে দিনব্যাপী এ সংঘর্ষ চলে। (ভিডিও)

 # # #সর্বশেষ সংবাদ # # #ইফতারের পর ফের সড়কে ঢাকা কলেজের শিক্ষার্থীরারাজধানীর নিউ মার্কেট এলাকায় আবারও সড়ক অবরোধ করে বিক...
19/04/2022

# # #সর্বশেষ সংবাদ
# # #ইফতারের পর ফের সড়কে ঢাকা কলেজের শিক্ষার্থীরা

রাজধানীর নিউ মার্কেট এলাকায় আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ইফতারের পর তারা পুনরায় সড়ক অবরোধ করেন। এতে ইফতারের সময় অল্প সময়ের জন্য শুরু হওয়া যান চলাচল আবার বন্ধ হয়ে যায়।

সরেজমিনে দেখা গেছে, সন্ধ্যা ৭টা থেকে ৭টা ১৫ মিনিট পর্যন্ত নিউ মার্কেট এলাকার পরিস্থিতি স্বাভাবিক ছিল। এরপর শিক্ষার্থীরা ঢাকা কলেজের মূল ফটকের সামনে রাস্তার দুই পাশে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে রাখেন। এ সময় ব্যবসায়ীরা নিউ সুপার মার্কেট সংলগ্ন ফুট ওভার ব্রিজের নিচে অবস্থান করেন। এছাড়া দায়িত্বরত পুলিশ সদস্যদের ব্যবসায়ীদের পাশে অবস্থান করতে দেখা গেছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিউ মার্কেট এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে

 # # #সর্বশেষ সংবাদ # # #ঈদে আত্মীয়ের কাছে স্বর্ণালঙ্কার রেখে যাওয়ার পরামর্শ ডিএমপি কমিশনারেরআসন্ন ঈদুল ফিতরের ছুটিতে বা...
18/04/2022

# # #সর্বশেষ সংবাদ
# # #ঈদে আত্মীয়ের কাছে স্বর্ণালঙ্কার রেখে যাওয়ার পরামর্শ ডিএমপি কমিশনারের

আসন্ন ঈদুল ফিতরের ছুটিতে বাড়ি যাওয়ার সময় অঘটন এড়াতে স্বর্ণালঙ্কার আত্মীয়-স্বজনের কাছে রেখে যাওয়ার পরামর্শ দিয়েছেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

সোমবার (১৮ এপ্রিল) সকালে ডিএমপি হেড কোয়ার্টার্সে মার্চ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি এ পরামর্শ দেন।

 # # #সর্বশেষ সংবাদ # # #ঈদের আগে শুক্র ও শনিবার ব্যাংক খোলাপবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে তৈরি পোশাক শিল্পের কর্মীদের বে...
18/04/2022

# # #সর্বশেষ সংবাদ
# # #ঈদের আগে শুক্র ও শনিবার ব্যাংক খোলা

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে তৈরি পোশাক শিল্পের কর্মীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধ এবং রপ্তানি বিল ক্রয়ের সুবিধার্থে ঢাকা মহানগরসহ শিল্পঘন এলাকায় আগামী ২৯ ও ৩০ এপ্রিল (শুক্র ও শনিবার) তফসিলি ব্যাংকের শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সোমবার (১৮ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে সব ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো হয়েছে।

Address

Kazipara

Website

Alerts

Be the first to know and let us send you an email when SaraBangla24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share