News Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from News, Newspaper, Kazipara.

রিচার্ডসের ৩৬ বছর পুরোনো রেকর্ড ভাঙলেন রোহিতশচীন টেন্ডুলকার পারেননি, সুনীল গাভাস্কার পারেননি। কপিল দেব, সৌরভ গাঙ্গুলি...
12/01/2016

রিচার্ডসের ৩৬ বছর পুরোনো রেকর্ড ভাঙলেন রোহিত

শচীন টেন্ডুলকার পারেননি, সুনীল গাভাস্কার পারেননি। কপিল দেব, সৌরভ গাঙ্গুলি কিংবা বীরেন্দর শেবাগরাও পারেননি। ৬ ডিসেম্বর, ১৯৮০ থেকে শুরু, এরপর ৩৫ বছরে ৯৪ জন ভারতীয় ব্যাটসম্যান ব্যাট করেছেন পার্থের ওয়াকায়। কেউই পারেননি। এই 'অসাধ্যসাধন'ই করলেন রোহিত শর্মা। প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি করেছেন ওয়াকায়।

শুধু সেঞ্চুরিই নয়, অস্ট্রেলিয়ার মাটিতে কোনো ভারতীয় ব্যাটসম্যানের হয়ে সর্বোচ্চ ইনিংস গড়লেন। সেই রেকর্ড আরও মহিমান্বিত হলো ক্রিকেটের আক্রমণাত্মক ব্যাটিংয়ের শেষ কথা ভিভ রিচার্ডসের একটা রেকর্ড ভেঙে দেওয়ায়। সেটিও ৩৬ বছর পুরোনো। ১৯৭৯ সালে রিচার্ডস ১৫৩ রানের ইনিংস খেলেছিলেন। গত প্রায় চার দশকে এত দিন এটাই ছিল অস্ট্রেলিয়ার মাটিতেই অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বোচ্চ ইনিংস। আজ রোহিত ১৬৩ বল খেলে অপরাজিত থাকলে ১৭১ রানে।
রোহিতের অনেক রেকর্ডের এই সেঞ্চুরিতে সিরিজের প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩০০ পেরোনো স্কোর গড়েছে ভারত। টস জিতে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে করেছে ৩০৯ রান।
তিন শ ছাড়ানোর পেছনে বড় অবদান রোহিত শর্মার অবশ্যই, তবে বিরাট কোহলির ৯১ রানের ইনিংসটির অবদানও কম নয়। মাত্র ৯ রানের জন্য ব্যক্তিগত অর্জনের খাতায় আরেকটি সেঞ্চুরি যোগ করতে পারেননি কোহলি। তবে যা করেছেন তাতেই ভারতকে বেশ ভালো পুঁজি এনে দিয়েছেন। যদিও পার্থের সেই বোলিংয়ের ধার আর নেই বলে এই পুঁজিও যথেষ্ট হবে কি না, সংশয় থেকে যাচ্ছে।
দ্বিতীয় উইকেটে রোহিত-কোহলির ২০৭ রানের জুটিই ভারতীয় ইনিংসের ভিত গড়ে দিয়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে যেকোনো জুটিতে তৃতীয় সর্বোচ্চ রানের রেকর্ড এটি।
ইনিংসের সপ্তম ওভারেই ওপেনার শিখর ধাওয়ানকে হারানোর পর কোহলি-রোহিত জুটিই ভারতকে এত দূর নিয়ে এসেছে। অবশ্য তবু একটু 'কিন্তু' রয়ে গেছে এই দুজনের জুটিটিকে ঘিরে। তবে ভারতের স্কোর যতটা বড় হবে ভাবা হচ্ছিল, ততটা হয়নি। ৪৫ ওভারে কোহলি আউট হওয়ার সময়ও ভারতের রান ছিল ২৪৩। সেখান থেকে ধোনি ও জাদেজা ছোট্ট দুটি ক্যামিও এবং সেঞ্চুরি পাওয়ার পর রোহিতের হাত খুলে খেলার কারণেই ভারত ৩০০ পেরোতে পেরেছে। বদলে যাওয়া ওয়াকাই নিশ্চিত করতে পারছে না ভারত সমর্থকদের।
টেন্ডুলকার-গাভাস্কাররাও হয়তো এ জিনিসটি তুলে আনতে পারেন, 'আমরা যখন খেলেছিলাম, তখন তো ওয়াকা মানে ছিল সবুজ কোনো তৃণভূমি।' অবশ্য রোহিতের এত কিছু ভাবতে বয়েই গেছে। এমনিতেই অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের কোনো ব্যাটসম্যানের সেঞ্চুরি মোটামুটি শিরোনাম হওয়ার মতোই খবর। রোহিতের সেঞ্চুরিটি নিয়ে এ পর্যন্ত যে অস্ট্রেলিয়ার মাটিতে সাকল্যে ১৫টি শতক হাঁকাতে পেরেছে ভারতীয় ব্যাটসম্যানেরা। আজকের সেঞ্চুরিটি করে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে অস্ট্রেলিয়ার মাটিতে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডও ছুঁয়েছেন রোহিত। তাঁর আগে ৩টি সেঞ্চুরি ছিল ‘অস্ট্রেলিয়ার যম’ ভিভিএস লক্ষণেরও।

লিওনেল মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদো কি ফুটবল বোঝেন না? এমন প্রশ্ন করাও আহাম্মকি। কিন্তু প্রশ্নটা অযৌক্তিকও নয়। প্রত...
12/01/2016

লিওনেল মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদো কি ফুটবল বোঝেন না? এমন প্রশ্ন করাও আহাম্মকি। কিন্তু প্রশ্নটা অযৌক্তিকও নয়। প্রতিবার ব্যালন ডি’অরের ভোটাভুটির তালিকা প্রকাশিত হওয়ার পর দেখা যায়, মেসি ভোট দেননি রোনালদোকে। রোনালদো ভোট দেননি মেসিকে!
গত আট বছর ধরেই এই দুজনের মধ্যেই ব্যালন ডি’অর ট্রফিটা হাত বদল হচ্ছে। সারা পৃথিবী মনে করে, এই দুজনই সেরা। কেউ একে, কেউ দুইয়ে। অথচ সব সময়ই দেখা যায়, আর্জেন্টিনার অধিনায়ক হিসেবে মেসি তাঁর তিনটি ভোটে সাধারণত রোনালদোকে বেছে নেন না। পর্তুগাল অধিনায়ক রোনালদোও তা-ই করেন। অর্থাৎ বছরের সেরা তিনের মধ্যে দুজনই মনে করেন না দুজনের থাকা উচিত!
এবার মেসি তাঁর তিনটি ভোট দিয়েছেন যথাক্রমে লুইস সুয়ারেজ, নেইমার ও আন্দ্রেস ইনিয়েস্তাকে। মেসি যেমন তাঁর তিন ক্লাব সতীর্থের বাইরে যেতে পারেননি, রোনালদোও তা-ই। তাঁর তিনটি ভোট পেয়েছেন করিম বেনজেমা, হামেস রদ্রিগেজ ও গ্যারেথ বেল। গত বছরের সেরা তিনের মধ্যে মেসি-রোনালদো নেই! এবং এই ভোট মেসি-রোনালদোরই দেওয়া। মেসি-রোনালদোর বেছে নেওয়া দুজনই সেরা তিনেই জায়গা পায়নি। শুধু তাই নয়। দুজনের বেছে নেওয়া মোট ছয় ফুটবলারের মধ্যে কেবল একজনই সেরা তিনে জায়গা পেয়েছেন—নেইমার। রোনালদো-মেসি কি ফুটবল আসলেই বোঝেন না?
রোনালদো সরাসরিই স্বীকার করেন, মেসি করেন না। তবে দুজনের মধ্যে যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা আছে, সেটা ‘ফাঁস’ হয়ে যায় ভোটের এই তালিকা প্রকাশ হওয়ার পর। দুজনই সচেতনভাবে দুজনকে এড়িয়ে যান। একটা পয়েন্টও দেন না। অথচ রোনালদো নিজে এবারের ব্যালন ডি’অরের নাম ঘোষণার আগে নিজে বলেছেন, এবারের ব্যালন ডি’অর মেসির প্রাপ্য। মুখে বলেছেন, কিন্তু ভোট দেননি।

মেসি অবশ্য সেরা তিনে সুয়ারেজের থাকা উচিত ছিল মনে করেছেন। বরং বার্সার হয়ে প্রথম মৌসুমেই দ্রুত মানিয়ে নিয়ে ট্রেবল জয়ে বড় ভূমিকা রাখায় সুয়ারেজকে নেইমারের চেয়ে এগিয়েও রেখেছেন। তবে তাঁর তিনজনের মধ্যে রোনালদোর নাম না-থাকায় অবাক হতে পারেন, নাও হতে পারেন।
ব্রাজিল অধিনায়ক হিসেবে নেইমার কিন্তু তাঁর প্রথম ভোটটি মেসিকেই দিয়েছেন। বাকি দুটো ভোট পেয়েছেন সুয়ারেজ আর ইভান রাকিতিচ।

বাংলাদেশি সিনেমার এ সময়ের জনপ্রিয় নায়ক আরিফিন শুভ। গত রোববার থেকে তিনি কাজ শুরু করেছেন ঢাকা অ্যাটাক ছবিতে। দীপঙ্কর দীপন ...
12/01/2016

বাংলাদেশি সিনেমার এ সময়ের জনপ্রিয় নায়ক আরিফিন শুভ। গত রোববার থেকে তিনি কাজ শুরু করেছেন ঢাকা অ্যাটাক ছবিতে। দীপঙ্কর দীপন পরিচালিত এই ছবির গল্প লিখেছেন সানি আনোয়ার। এ ছাড়া গত মাসে কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শুভ অভিনীত চলচ্চিত্র ছুঁয়ে দিলে মন। এর বাইরে তিনি আরও কয়েকটি ছবি নিয়ে ব্যস্ত। কথা হলো তাঁর সঙ্গে।
রোববার সারা দিন মোহাম্মদপুর থানার এক এসআইকে (সাব–ইন্সপেক্টর) নিয়ে ফেসবুক তোলপাড় ছিল।

ঘটনাটি আমিও শুনেছি। ঢাকা অ্যাটাক ছবির শুটিংয়ে আমাকেও এসআই চরিত্রে অভিনয় করতে হয়েছে। অবশ্য শুটিং শেষে রাতে জানতে পারলাম, চরিত্রটি আসলে এসআই নয়, অ্যাসিস্ট্যান্ট কমিশনারের। সুতরাং এই ছবিতে আমি এখন অ্যাসিস্ট্যান্ট কমিশনার।
পদোন্নতির কথা জানার পর কেমন লাগল?
খুশিতে মনটা বড় হয়ে গেল। (হাসি)
রোমান্টিক হিরো হিসেবে দর্শক যাঁকে গ্রহণ করেছে, তাঁকে অ্যাকশন হিরো হিসেবে কীভাবে পাবে?
আমি কিন্তু এর আগেও ছবিতেও অ্যাকশন হিরো হিসেবে কাজ করেছি। এটাও অ্যাকশন, তবে একেবারে উল্টো। এই চরিত্রের জন্য আমি নিজেকে সেভাবেই তৈরি করেছি। শুটিং শুরুর আগে ১০ দিন তো বাসার বাইরেও বের হইনি। ক্যামেরার সামনে দাঁড়ানোর আগে আয়নার সামনে দাঁড়িয়ে চরিত্রের সঙ্গে বোঝাপড়া সেরে নিয়েছি।
গত মাসে আপনার অভিনীত ‘ছুঁয়ে দিলে মন’ ছবিটি কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এই বিষয়টিকে কীভাবে দেখছেন?
নিঃসন্দেহে ব্যাপারটি আমার জন্য অনেক আনন্দের। এশিয়ার মধ্যে ভারতের ছবির বাজার অনেক বড়। দেরি করে হলেও দুই দেশের মধ্যে ছবির যে বিনিময় হচ্ছে, এটা আশার কথা। শুনেছি, ওখানকার দর্শকেরা ছবিটি পছন্দ করেছেন। ছবিটি এর আগে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ায়ও মুক্তি পেয়েছে। সেখানকার বাঙালিদের মনও ছুঁয়েছে ছুঁয়ে দিলে মন।

নতুন প্রযুক্তিপণ্যের প্রচলন এবং বর্তমান প্রযুক্তি ব্যবহারের কথা তুলে ধরতে বাংলাদেশে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হলো ‘ডেল ...
12/01/2016

নতুন প্রযুক্তিপণ্যের প্রচলন এবং বর্তমান প্রযুক্তি ব্যবহারের কথা তুলে ধরতে বাংলাদেশে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হলো ‘ডেল সলিউশন ফোরাম ২০১৬’। গত রোববার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডেল বাংলাদেশ এ অনুষ্ঠানের আয়োজন করে। দিনব্যাপী এ আয়োজনে মূলত বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত তথ্যপ্রযুক্তি পেশাজীবী ও বাংলাদেশে ডেলের প্রধান পণ্য সরবরাহকারীরা অংশ নেন। প্রযুক্তির নতুন ধারা নিয়ে আলোচনা, নিজেদের মধ্যে ভাবনার আদান-প্রদান এবং ভবিষ্যতের কোনো সমস্যার প্রযুক্তিগত সমাধান খোঁজাই ছিল এ আয়োজনের মূলকথা।
ডেল সলিউশন ফোরাম উপলক্ষে এদিন বাংলাদেশে ডেলের শক্তপোক্ত ল্যাপটপ ‘রাগেড পিসি’ বাজারে ছাড়ার ঘোষণা দেয় ডেল। প্রতিষ্ঠানটি বলছে, সামরিক গ্রেডে কাজ করার ক্ষমতা-সংবলিত এই পিসি একটানা দীর্ঘ সময় চললেও গরম হবে না।
ল্যাটিটিউট-১২ রাগেড যন্ত্রটি আছড়ে পড়লেও ভাঙবে না৷ অনুষ্ঠানের প্রধান বক্তা ডেলের দক্ষিণ এশিয়ার উন্নয়নশীল বাজারের ব্যবস্থাপনা পরিচালক হারজিৎ সিং রেখি বলেন, ১১ দশমিক ৬ ইঞ্চির এইচডি মনিটরের ল্যাটিটিউট-১২ রাগেড যুদ্ধক্ষেত্র ও বিরূপ পরিস্থিতিতে কাজ করতে সক্ষম৷ এ ধরনের ল্যাপটপের জন্য অনেক দিন কাজ করে আসছিল ডেল।
স্বাগত বক্তৃতায় ডেল বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ আতিকুর রহমান বলেন, গ্রাহকদের কথা মাথায় রেখেই ডেল প্রযুক্তিগত সমাধান দিতে চায়। এ দায়বদ্ধতার জায়গা থেকেই তৈরি করা হয়েছে ডেল সলিউশন। অনুষ্ঠানে ডেল দক্ষিণ এশিয়ার উন্নয়নশীল বাজারের এন্টারপ্রাইজ সলিউশন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ম্যাক চিন ওয়াহ, ইনটেল বাংলাদেশের কান্ট্রি বিজনেস ম্যানেজার জিয়া মঞ্জুর বক্তৃতা করেন। ডেলের এ আয়োজনে সহযোগী ছিল ইনটেল, মাইক্রোসফট, ভিএমওয়্যার, কম্পিউটার সোর্স ও স্মার্ট টেকনোলজিস।

12/01/2016

চট্টগ্রাম নগরে মো. মামুন (২২) নামের এক যুবক ছুরিকাঘাতে খুন হয়েছেন। পুলিশ বলছে, ছিনতাইয়ের টাকার ভাগাভাগি নিয়ে বিরোধের জের ধরে সহযোগীর ছুরিকাঘাতে তিনি মারা যান।

আজ মঙ্গলবার ভোররাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মামুনের মৃত্যু হয়। আহত আরও দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ছুরিসহ সাত ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীমউদ্দিন প্রথম আলোকে বলেন, নগরের কোতোয়ালি থানার নিউমার্কেট মোড় এলাকায় গতকাল রাতে ছিনতাই করার পর মিউনিসিপ্যাল মডেল স্কুলের ভেতরের মাঠে ৮-১০ জনের দল টাকা ভাগ করতে বসে। এ সময় নিজেদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে একজন মামুনকে ছুরিকাঘাত করে স্কুলের সীমানাপ্রাচীরের বাইরে ফেলে দেয়। স্থানীয় হকাররা মামুনকে দেখে পুলিশকে খবর দেন।

ওসি বলেন, পুলিশ গুরুতর আহত মামুনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোররাতে তিনি মারা যান।

মৃত্যু-আতঙ্কে (ডেথ ফোবিয়া) ভুগছেন বিতর্কিত ব্যবসায়ী মুসা বিন শমসের। সেই সঙ্গে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসও তাঁকে ভোগাচ্ছে। ...
12/01/2016

মৃত্যু-আতঙ্কে (ডেথ ফোবিয়া) ভুগছেন বিতর্কিত ব্যবসায়ী মুসা বিন শমসের। সেই সঙ্গে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসও তাঁকে ভোগাচ্ছে। এসব কারণ জানিয়ে তিনি দুর্নীতি দমন কমিশনকে (দুদক) চিঠি দিয়ে বলেছেন, কাল বুধবার দুদকের তলবে তিনি হাজির হতে পারছেন না।
আজ মঙ্গলবার এ বিষয়ে চিকিৎসকের সনদ যুক্ত করে দুদককে চিঠি দিয়েছেন। চিঠির অনুলিপি দুদক চেয়ারম্যান, সংস্থান দুই কমিশনার, অনুসন্ধান ও তদন্ত বিভাগের মহাপরিচালক, একই বিভাগের পরিচালক এবং অনুসন্ধান কর্মকর্তা ও দুদকের পরিচালক মীর জয়নুল আবেদীন শিবলীকে দিয়েছেন। চিঠিতে তাঁকে জিজ্ঞাসাবাদের সময় দুই থেকে তিন মাস পেছানোর আবেদন করা হয়েছে।
দুদকের একাধিক কর্মকর্তা প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। কাল বুধবার মুসা বিন শমসেরকে তৃতীয়বারের মতো জিজ্ঞাসাবাদের তারিখ নির্ধারিত ছিল।
মুসা বিন শমসেরের আবেদনটি দুদকে জমা দেন তাঁর মালিকানাধীন জনশক্তি প্রতিষ্ঠান ড্যাটকো প্রাইভেট লিমিটেডের উপমহাব্যবস্থাপক এ টি এম মাহবুব মোর্শেদ। আবেদন দেওয়ার পর দুদক থেকে বের হওয়ার সময় এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘স্যার (মুসা বিন শমসের) কমপক্ষে ২ থেকে ৩ মাস সময় পেছানোর আবেদন করেছেন।’ কারণ জানতে চাইলে তিনি বলেন, স্যার মৃত্যু আতঙ্কে থাকেন। ডাক্তারি ভাষায় যেটাকে ডেথ ফোবিয়া বলে। এ ছাড়া তাঁর উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস আছে।
মুসা বিন শমসের কখন মৃত্যু-আতঙ্কে থাকেন জানতে চাইলে ড্যাটকোর এ কর্মকর্তা বলেন, ‘স্যার যখন ঘুমান তখন তার মনে হয়, তিনি হয়তো মারা যেতে পারেন। সুইস ব্যাংকে তার বিপুল পরিমাণ টাকা জব্দ থাকায় এ টাকা কবে অবমুক্ত হয় এসব চিন্তায় হয়তো স্যারের এমন হচ্ছে।’
বিতর্কিত ব্যবসায়ী মুসা বিন শমসেরের কথিত বিপুল পরিমাণ সম্পদের রহস্য উদ্‌ঘাটন করতে চলতি মাসের ৪ জানুয়ারি ব্যবসায়ী মুসা বিন শমসেরকে আবারও তলব করে চিঠি দেয় দুদক। পরিচালক মীর জয়নুল আবেদীন শিবলী স্বাক্ষরিত ওই তলবি নোটিশে তাঁকে ১৩ জানুয়ারি সকাল ১১টায় সংস্থাটির প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়।
দুদক সূত্র জানায়, ২০১৫ সালের ৭ জুন দুদকে দেওয়া সম্পদ বিবরণীতে মুসা বিন শমসেরের দেওয়া হিসাব অনুযায়ী সুইস ব্যাংকে তাঁর ১২ বিলিয়ন ডলার, যা বাংলাদেশি টাকায় ৯৩ হাজার ছয় শ কোটি টাকা (প্রতি ডলার ৭৮ টাকা হিসেবে) ‘ফ্রিজ’ অবস্থায় রয়েছে। এ ছাড়াও সুইস ব্যাংকের ভল্টে ৯০ মিলিয়ন ডলার দামের (বাংলাদেশি প্রায় সাত শ কোটি টাকা) অলংকার জমা রয়েছে।

গাজীপুর ও সাভারে তাঁর নামে প্রায় এক হাজার দুই শ বিঘা সম্পত্তি রয়েছে বলেও উল্লেখ করেন মুসা। বর্তমান বাজার দরে এসব জমির মূল্য প্রায় এক হাজার দুই শ কোটি টাকারও বেশি। অধিকাংশ সময় দেশের বাইরে থাকায় এসব সম্পত্তির খাজনা পরিশোধ করে নামজারি করা সম্ভব হয়নি বলে জানান মুসা।
মুসার দেওয়া তথ্য যাচাই করতে দুদকের চাহিদা অনুযায়ী সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংকের কাছে চিঠি দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। কিন্তু চিঠির উত্তরে ব্যাংকটি জানিয়েছে, সেখানে ওই নামে কোনো অ্যাকাউন্ট নেই। তাই ওই ব্যক্তির নামে কোনো সম্পদও নেই। সুইজারল্যান্ড কর্তৃপক্ষের জবাব পাওয়ার পর প্রকৃত তথ্য জানতে মুসাকে আবারও দুদকে তলব করা হয়।
সূত্র জানায়, মুসা বিন শমসেরকে এর আগে দুই দফা জিজ্ঞাসাবাদ করেও সুইস ব্যাংকের হিসাব নম্বর জানতে পারেনি দুদক। এবারের জিজ্ঞাসাবাদে প্রকৃত তথ্য না জানালে তাঁর বিরুদ্ধে তথ্য প্রদানে অসহযোগিতার অভিযোগে মামলা করা হতে পারে। এ অপরাধে তিন বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। মামলার পর আইন অনুযায়ী অনুসন্ধানও চলতে থাকবে। অনুসন্ধানে নামে-বেনামে অবৈধ সম্পদ পাওয়া গেলে পরে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আরেকটি মামলা করা হবে। এ মামলায় ১০ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে।
২০১৪ সালের জুন মাসে বিজনেস এশিয়া নামের একটি সাময়িকীতে মুসাকে নিয়ে প্রকাশিত প্রতিবেদনের সূত্রে ওই বছরের ৩ নভেম্বর তাঁর সম্পদ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। ১৮ ডিসেম্বর প্রায় ৪০ জন ব্যক্তিগত দেহরক্ষীর বহর নিয়ে দুদকের জিজ্ঞাসাবাদে হাজির হন তিনি। পরে দুদকের অনুসন্ধান দলটি মুসার ব্যবসায়িক প্রতিষ্ঠান ড্যাটকোতে গিয়ে তাঁকে আবারও জিজ্ঞাসাবাদ করেন।
জিজ্ঞাসাবাদে মুসা দাবি করেন, ৪২ বছর বিদেশে বৈধভাবে ব্যবসার মাধ্যমেই তিনি ১২ বিলিয়ন ডলার উপার্জন করেছেন। সৌদি আরব, কুয়েত, ইরাক, মিসর, সিরিয়া ও পাকিস্তানসহ অনেক দেশের সরকারি প্রতিরক্ষা ক্রয় সংক্রান্ত পাওনা পরিশোধের অর্থ ওই সব দেশের কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে সুইস ব্যাংকে তাঁর অ্যাকাউন্টে জমা হয়েছে।

Address

Kazipara

Website

Alerts

Be the first to know and let us send you an email when News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category