Skybdnews

Skybdnews NEWS of all time the exclusive.

রাতের বেলায় শিউলি ফুল পড়ে থাকার অপরূপ দৃশ্য ❤️❤️ #বাংলাদেশ
25/10/2025

রাতের বেলায় শিউলি ফুল পড়ে থাকার অপরূপ দৃশ্য ❤️❤️
#বাংলাদেশ

Good morning Location, Khulna
18/09/2025

Good morning
Location, Khulna

29/07/2025

🇧🇩🇧🇩🇧🇩

Good Night
04/12/2024

Good Night

কাতার বিশ্বকাপের ৩২ অধিনায়ক একনজরে----------------------------------------------আর মাত্র কয়েক মাসের অপেক্ষা। তারপরই মধ্য...
23/06/2022

কাতার বিশ্বকাপের ৩২ অধিনায়ক একনজরে
----------------------------------------------
আর মাত্র কয়েক মাসের অপেক্ষা। তারপরই মধ্যপ্রাচ্যের দেশ কাতারে পর্দা উঠছে 'দ্য গ্রেটেস্ট শো অন দ্য আর্থ' বিশ্বকাপ ফুটবলের। গেল ১৪ জুন সবশেষ প্লে-অফে নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের শেষ টিকিটটা কেটেছে কোস্টারিকা। তাতেই নিশ্চিত হয়েছে বিশ্বকাপের ৩২ দেশ। আট গ্রুপে ভাগ হয়ে দেশগুলো লড়বে নিজেদের শ্রেষ্ঠত্বের জানান দিতে।
বিশ্বকাপ প্রতিযোগিতায় অবতীর্ণ ৩২ দেশের মধ্যে ৩১ দেশকেই মূলপর্বে আসতে পাড়ি দিতে হয়েছে বাছাইপর্ব। স্বাগতিক দেশ হিসেবে কাতার বাছাইপর্বে অংশগ্রহণ ছাড়াই পেয়ে গেছে টিকিট। বাকি ৩১ দল নিজ নিজ মহাদেশীয় বাছাইপর্ব পেরিয়ে তবেই পেয়েছে কাতারের টিকিট। আফ্রিকা (সিইএফ), এশিয়া (এএফসি), ইউরোপ (উয়েফা), উত্তর আমেরিকা/মধ্য আমেরিকা/ক্যারিবিয়ান (কনক্যাকাফ) ও দক্ষিণ আমেরিকা (কনমেবল) অঞ্চলের কনফেডারেশনের অধীন দেশগুলো বাছাইপর্বে অংশ নিয়েছে।

গ্রুপ এ: কাতার, নেদারল্যান্ডস, সেনেগাল ও ইকুয়েডর

কাতার

স্বাগতিক দেশ হিসেবে বিশ্বকাপে খেলার টিকিট পেয়েছে কাতার। ফিফা র‌্যাঙ্কিংয়ে ৫১তম পজিশনে থাকা দেশটি অপেক্ষায় আছে চমকে দিতে। গ্রুপপর্ব পেরোতে তাদের টপকাতে হবে নেদারল্যান্ডস, সেনেগাল ও ইকুয়েডর বাধা। কাতার স্বপ্ন দেখছে অধিনায়ক হাসসান আল হায়দোসের নেতৃত্বে। ফরোয়ার্ডে খেলা এই ফুটবলারের বর্তমান ক্লাব আল সাদ।

নেদারল্যান্ডস

গ্রুপ ‘এ’-তে ফেভারিটই ভাবা হচ্ছে নেদারল্যান্ডসকে। ফিফা র‌্যাঙ্কিংয়ে সেরা দশে থাকা ডাচরা স্বপ্ন দেখছে অধিনায়ক ভার্জিল ফন ডাইকের নেতৃত্বে। সেন্টার ব্যাকের এই ফুটবলারের বর্তমান ক্লাব লিভারপুল।

সেনেগাল
আসন্ন বিশ্বকাপে গ্রুপ ‘এ’-তে কাতারের পর অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ সেনেগাল। আফ্রিকার এই প্রতিনিধিদের সেরা সাফল্য ২০০২ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল। এবারের আসরে দলটির নেতৃত্বে আছেন কোলিডল কোলিবোলি। সেন্টার ব্যাকের এই ফুটবলারের বর্তমান ক্লাব সিরি আ’র নাপোলি।

ইকুয়েডর
নেদারল্যান্ডসের পর সুপার সিক্সটিনে যাওয়ার সম্ভাবনা আছে ইকুয়েডরেরও। কাতার ও সেনেগালকে অন্তত হারাতে পারলেও জোরালো সম্ভাবনা থাকবে তাদের। দলটির অধিনায়ক-ইনার ভেলেন্সিয়া। ফরোয়ার্ডে খেলা এই ফুটবলারের বর্তমান ক্লাব ফেনেরবাহস।
গ্রুপ বি: ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র, ওয়েলস ও ইরান

ইংল্যান্ড
প্রতিবারই ফেভারিট হিসেবেই আসর শুরু করে ইংল্যান্ড। তবে শেষে গিয়েই যেন খেই হারিয়ে ফেলে তারা। সবশেষ ইউরোর ফাইনালেও ইতালির কাছে হারতে হয়েছে সাউথ গেটের দলকে। তবে ফিফা র‌্যাঙ্কিংয়ে পাঁচে থাকা ইংলিশরা আবারও আশায় বুক বাঁধছে। দলটির নেতৃত্বে আছেন যথারীতি সেরা তারকা হ্যারি কেইন। এই স্ট্রাইকার বর্তমানে খেলছেন ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পারের হয়ে।
যুক্তরাষ্ট্র

গ্রুপপর্বের বাধা পেরোতে হলে কঠিন পথ পাড়ি দিতে হবে যুক্তরাষ্ট্রকে। তাদের লড়তে হবে ইংল্যান্ড, ওয়েলস ও ইরানের বিপক্ষে। দলটির অধিনায়ক ক্রিস্টিয়ান পুলিশিচ। যুক্তরাষ্ট্রের এই মিডফিল্ডার বর্তমানে খেলছেন চেলসির হয়ে।
ওয়েলস
অধিনায়ক গ্যারেথ বেল। দীর্ঘদিন রিয়াল মাদ্রিদের হয়ে খেললেও কদিন আগে ক্লাবটির সঙ্গে ইতি টেনেছেন। বিশ্বকাপ বাছাইয়ে ৭ ম্যাচে ৫ গোল করে দলকে বহু প্রতীক্ষার বিশ্বকাপে জায়গা করে দিয়েছেন। নকআউট ম্যাচে ইউক্রেনের বিপক্ষে জিতে বিশ্বকাপের টিকিট পায় বেলরা।
ইরান
ফিফা র‌্যাঙ্কিংয়ে ২১তম অবস্থানে আছে ইরান। দলটির অধিনায়ক এহসান হাজসাফি। লেফট ব্যাকে খেলা এই ফুটবলার এইকে এথেন্সের হয়ে খেলছেন।

গ্রুপ সি: আর্জেন্টিনা, পোল্যান্ড, মেক্সিকো ও সৌদি আরব
আর্জেন্টিনা
লিওনেল মেসি। কোপা আমেরিকা ও ফিনালিসিমা জয়ের পর এবার মুখিয়ে আছেন অধরা বিশ্বকাপ শিরোপা জয়ের জন্য। আলবিসেলেস্তে সমর্থকরাও অধীর আগ্রহে অপেক্ষায় প্রিয় তারকার হাতে কাঙ্ক্ষিত সেই শিরোপা দেখতে। আশার কথা হচ্ছে, বিশ্বকাপ শুরুর আগে জাতীয় দলের হয়ে দুর্দান্ত ফর্মে আছেন মেসি। বার্সেলোনা ছাড়ার পর আর্জেন্টাইন এই ফুটবল জাদুকর বর্তমানে খেলছেন পিএসজির হয়ে।
পোল্যান্ড

গ্রুপ ‘সি’-তে আর্জেন্টিনার পর ভালো সম্ভাবনা রয়েছে পোল্যান্ডের। দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন অধিনায়ক রবার্ট লেওয়ানডোস্কি। বর্তমানে বুন্দেসলিগার হয়ে খেললেও গুঞ্জন আছে ক্লাব ছাড়ার। শোনা যাচ্ছে, এই স্ট্রাইকার ভিড়তে পারেন বার্সেলোনায়।

মেক্সিকো
ফিফা র‌্যাঙ্কিংয়ে ১২তম পজিশনে আছে মেক্সিকো। দলটির অধিনায়ক-আন্দ্রেস গুয়ার্দাদো। বর্তমানে খেলছেন রিয়াল বেতিসের হয়ে।

সৌদি আরব
গ্রুপ সি-র অপেক্ষাকৃত দুর্বল দল সৌদি আরব। সবার টার্গেটেও থাকবে মধ্যপ্রাচ্যের এই দলটি। তবে শক্তিমত্তায় পিছিয়ে থাকলেও প্রায় নিয়মিত বিশ্বকাপে খেলা দলটি চাইবে অঘটন ঘটাতে। সৌদির অধিনায়ক সালমান আল ফারাজ। এই মিডফিল্ডার বর্তমানে খেলছেন আল হিলালের হয়ে।

২০১৪ বিশ্বকাপ আর্জেন্টিনারই জেতা উচিত ছিল----------------------------------ম্যারাডোনা-উত্তর যুগে আর্জেন্টিনার সবচেয়ে বড় ...
21/06/2022

২০১৪ বিশ্বকাপ আর্জেন্টিনারই জেতা উচিত ছিল
----------------------------------
ম্যারাডোনা-উত্তর যুগে আর্জেন্টিনার সবচেয়ে বড় আক্ষেপ হয়ে আছে ২০১৪ বিশ্বকাপ। লিওনেল মেসির অধীনে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতবে, ক্যারিয়ারের একমাত্র ও সবচেয়ে বড় গ্লানি থেকে মুক্তি পাবেন মেসি—কত কথাই না হয়েছিল সেবার। সবার প্রত্যাশা ছাপিয়ে আর্জেন্টিনা ফাইনালেও উঠে গিয়েছিল। আর এক ধাপ অতিক্রম করতে পারলেই দেখা মিলত সেই সুদৃশ্য ট্রফিটার।

কিন্তু না, জার্মান মেশিনের কাছে সেদিন মুখ থুবড়ে পড়েছিল উজ্জীবিত আর্জেন্টিনা। মেসি, হিগুয়েইন, লাভেজ্জিরা সেদিন আর্জেন্টিনাকে তৃতীয়বারের মতো বিশ্বসেরা করতে পারেননি। এরপর কেটে গেছে আট বছর। পরের বিশ্বকাপটা জেতা তো দূর, ফাইনালেই উঠতে পারেনি আর্জেন্টিনা। দ্বিতীয় রাউন্ডেই বিদায় নিয়েছে ফ্রান্সের কাছে। কিন্তু ২০১৮ বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নেওয়ার চেয়ে ২০১৪ সালের ফাইনালে হারটাই এখনও হয়তো বেশি পোড়ায় মেসিদের। সুযোগ পেলে হয়তো টাইম মেশিনে চড়ে জার্মানির বিপক্ষে সে ম্যাচটা আবারও খেলতে চাইবেন মেসিরা। কিন্তু সেটা তো আর সম্ভব নয়!
তবে দীর্ঘ আট বছর পর সে ফাইনাল নিয়ে প্রতিপক্ষ শিবিরের এক কিংবদন্তির মুখ থেকে মেসিরা যা শুনলেন, তাতে বিশ্বকাপ জেতার আনন্দ না পাওয়া হোক, অন্তত একটু হলেও প্রশান্তি পাবেন।

জার্মানির কিংবদন্তি মিডফিল্ডার, ১৯৯০ সালে জার্মানিকে বিশ্বকাপ জেতানো অধিনায়ক, বায়ার্ন মিউনিখ ও ইন্টার মিলানের সাবেক তারকা লোথার ম্যাথাউস জানিয়েছেন, সে বিশ্বকাপটা আর্জেন্টিনারই জেতা উচিৎ ছিল। তাঁর নিজের দেশ ভাগ্যবান ছিল বলেই সে বিশ্বকাপটা জিতেছে। ভাগ্য আর্জেন্টিনাকে সায় দিলে জার্মানি হয়, বিশ্বজয়ের হাসি হাসতেন মেসিরাই।
ইনফোবে আমেরিকার ক্রীড়া সাংবাদিক রদ্রিগো দুবেনকে দোহায় এক সাক্ষাৎকার দিয়েছেন এই কিংবদন্তি। সেখানেই ২০১৪ বিশ্বকাপের ফাইনাল নিয়ে নিজের অনুভূতির কথা জানিয়েছেন ম্যাথাউস। সে ম্যাচের ৫৭ মিনিটে বাতাসে ভেসে নিজেদের ডি-বক্সে আসা বলকে পাঞ্চ করে দলকে বিপৎমুক্ত করতে গিয়ে আর্জেন্টাইন স্ট্রাইকার গঞ্জালো হিগুয়েইনকে হাঁটু দিয়ে ধাক্কা দিয়েছিলেন জার্মান গোলকিপার মানুয়েল নয়্যার।

পড়ে গিয়েছিলেন হিগুয়েইন, পেনাল্টির আবেদনে সরব হয়েছিল আর্জেন্টিনা। কিন্তু সে ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা ইতালির রেফারি নিকোলা রিজ্জোলি মেসিদের সে আবেদনে সাড়া দেননি, পেনাল্টি পায়নি আর্জেন্টিনা।
ম্যাথাউসের মতে, নয়্যার ফাউল করেছিলেন হিগুয়েইনকে, এবং সে ফাউলের জন্য পেনাল্টি প্রাপ্য ছিল আর্জেন্টিনার, 'ফাইনালে আর্জেন্টিনার জেতা উচিৎ ছিল। মানুয়েল নয়্যারের সে ফাউলে পেনাল্টি দেওয়া উচিৎ ছিল রেফারির। কিন্তু আমরা ভাগ্যবান ছিলাম (যে রেফারি পেনাল্টি দেয়নি)। খুব বড় এক অপরাধ হয়েছিল সেদিন আর্জেন্টিনার বিপক্ষে। অবশ্যই, নয়্যারের কারণে সেদিন পেনাল্টি হজম করতে হতো আমাদের।'

রেফারি রিজ্জোলি আর্জেন্টিনাকে যদি পেনাল্টি দিতেন, আর মেসি কোনোভাবে যদি সে পেনাল্টি জালে জড়াতে পারতেন, তাহলে হয়তো নব্বই মিনিটের মধ্যেই ম্যাচ জিতে যেত আর্জেন্টিনা। অতিরিক্ত সময়ের ৩০ মিনিট আর খেলতে হতো না। অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধেই বায়ার্ন মিডফিল্ডার মারিও গতসার গোলে ম্যাচ জিতে নেয় জার্মানি। আর আর্জেন্টিনার সঙ্গী হয় অন্তহীন আক্ষেপ।

ম্যাথাউসের কথায় সে আক্ষেপ খানিক কমবে কি না, কে জানে!

টাকার অভাবে মেসিকে ছেড়ে দেওয়া বার্সাই হাত দিয়েছে ১৫ হাজার কোটির প্রকল্পে
21/12/2021

টাকার অভাবে মেসিকে ছেড়ে দেওয়া বার্সাই হাত দিয়েছে ১৫ হাজার কোটির প্রকল্পে

21/12/2021
ভারত আসলে কাদের?? ভারতের ইতিহাস শেষ পর্যন্ত পড়ুন!! ঘৌরি সাম্রাজ্য থেকে নরেন্দ্র মোদী পর্যন্ত ঘোরি কিংডম!! জানলে অবাক হবে...
21/12/2019

ভারত আসলে কাদের?? ভারতের ইতিহাস শেষ পর্যন্ত পড়ুন!! ঘৌরি সাম্রাজ্য থেকে নরেন্দ্র মোদী পর্যন্ত ঘোরি কিংডম!! জানলে অবাক হবেন !!!

ভারত আসলে কাদের?? ভারতের ইতিহাস শেষ পর্যন্ত পড়ুন!! ঘৌরি সাম্রাজ্য থেকে নরেন্দ্র মোদী পর্যন্ত ঘোরি কিংডম!! জানলে অবাক হবেন !!!

1 = 1193 মোহাম্মদ ঘোরি
2 = 1206 কুতুবুদ্দিন আইবাক
3 = 1210 বাকি শাহ
4 = 1211
5 = 1236 রকিনউদ্দিন ফিরোজ শাহ
6 = 1236 রাজা সুলতান
7 = 1240 মোজাদ্দিন বাহরাম শাহ
8 = 1242 আল-দীন মাসউদ শাহ
9 = 1246 নাসিরুদ্দিন মাহমুদ
10 = 1266 গিয়াসউদ্দিন বালবিন
11 = 1286 ..........
12 = 1287 মসজিদের কাবাদন
13 = 1290 শামসুদ্দিন কামার্স
মহান সাম্রাজ্যের সমাপ্তি
(সরকার থেকে -97 বছর প্রায় দূরে।)

* সাম্রাজ্যের সাম্রাজ্য *

1 = 1290 জালালউদ্দিন ফিরোজ খিলজি
2 = 1292 ineশিক ধর্ম
4 = 1316 শাহাবুদ্দিন ওমর শাহ
5 = 1316 কুতুবুদ্দীন মোবারক শাহ
6 = 1320 নাসিরুদ্দিন খুসরো শাহ
খলজি সাম্রাজ্যের সমাপ্তি
(সরকারী -30 বছর প্রায়)

* তুঘলক সাম্রাজ্য *

1 = 1320 গিয়াসউদ্দিন তুঘলক (প্রথম)
2 = 1325 মোহাম্মদ ইবনে তুঘলক (দ্বিতীয়)
3 = 1351 ফিরোজ শাহ তুঘলক
4 = 1388 গিয়াসউদ্দিন তুঘলক (দ্বিতীয়)
5 = 1389 আবু বকর শাহ
6 = 1389 মোহাম্মদ তুঘলক (সোম)
7 = 1394 .......... (আমি)
8 = 1394 নাসিরুদ্দিন শাহ (দ্বিতীয়)
9 = 1395 নুসরত শাহ
10 = 1399 নাসিরুদ্দিন মোহাম্মদ শাহ (দ্বিতীয়)
11 = 1413 সরকার
তুঘলক সাম্রাজ্যের সমাপ্তি
(সরকার -94 বছর প্রায় দূরে।)

* সা Saeedদ রাজবংশ *

1 = 1414 খেজুর খান
2 = 1421 মুইজউদ্দিন মোবারক শাহ (দ্বিতীয়)
3 = 1434 মুহাম্মদ শাহ (চতুর্থ)
4 = 1445 আল্লাহ আলম শাহ
সা'দ রাজ্যের সমাপ্তি
(সরকারী -৩ 37 বছর প্রায়)

লোধি সাম্রাজ্য

1 = 1451 বাহলোল লোধি
2 = 1489 লোধি (দ্বিতীয়)
3 = 1517 আব্রাহাম লোধি
লোধি সাম্রাজ্যের সমাপ্তি
(সরকারী-75 বছর প্রায়)

মুঘল সাম্রাজ্য

1 = 1526 জহিরউদ্দিন বাবর
2 = 1530 হুমায়ুন
মুঘল সাম্রাজ্যের সমাপ্তি

সুরিয়ান সাম্রাজ্য

1 = 1539 শের শাহ সুরি
2 = 1545 ইসলাম শাহ সুরি
3 = 1552 মাহমুদ শাহ সুরি
4 = 1553 আব্রাহাম সুরি
5 = 1554 পারভেজ শাহ সুরি
6 = 1554 মোবারক খান সুরি
সুররিয়ান সাম্রাজ্যের সমাপ্তি
(সরকারী -16 বছর প্রায়)

আবার মোগল সাম্রাজ্য

1 = 1555 হুমায়ুন (আবার)
2 = 1556 জালালউদ্দিন আকবর
3 = 1605 জাহাঙ্গীর স্লাম
4 = 1628 শাহ জাহান
5 = 1659 আওরঙ্গজেব
6 = 1707 শাহ আলম (প্রথম)
7 = 1712 বাহাদুর শাহ
8 = 1713 ফার্কুয়ারশিয়ার
9 = 1719 রিফাদ রজত
10 = 1719 ...............
11 = 1719 ...............
12 = 1719 মাহমুদ শাহ
13 = 1748 আহমেদ শাহ
14 = 1754 ...................
15 = 1759 শাহ আলম
16 = 1806 আকবর শাহ
17 = 1837 সাহসী কিং জাফর
মুঘল সাম্রাজ্যের সমাপ্তি
(সরকারী -১১৫ বছর থেকে দূরে।)

* ব্রিটিশ রাজ *

1 = 1858 লর্ড কিং
2 = 1862 লর্ড জেমস ব্রুস এলগিন
3 = 1864 লর্ড জে লরেন্স
4 = 1869 লর্ড রিচার্ড মায়ো
5 = 1872 লর্ড নর্থবাক
6 = 1876 লর্ড এডওয়ার্ড ল্যাটিন
7 = 1880 লর্ড জর্জ রিপন
8 = 1884 লর্ড ডাফারিন
9 = 1888 লর্ড হ্যানি লেসডন
10 = 1894 লর্ড ভিক্টর ব্রুস এলগিন
11 = 1899 লর্ড জর্জ করজিয়ান
12 = 1905 লর্ড গিলবার্ট মিন্টো
13 = 1910 লর্ড চার্লস হার্ড্জ
14 = 1916 লর্ড ফ্রেডেরিক থেকে এক্সিকিউয়ারে
15 = 1921 লর্ড রাক্স আজাক রিদিগ
16 = 1926 লর্ড এডওয়ার্ড ইরউইন
17 = 1931 লর্ড ফারম্যান ওয়েলডন
18 = 1936 লর্ড আলেজান্দ্রা লিনলিথগো
19 = 1943 লর্ড অর্কিবল্ড হুইল
20 = 1947 লর্ড মাউন্ট ব্যাটন

ব্রিটিশ সাম্রাজ্যবাদের সমাপ্তি

ভারত, প্রধানমন্ত্রী

1 = 1947 জওহরলাল নেহেরু
2 = 1964 গোলজারি লাল নন্দ
3 = 1964 লাল বাহাদুর শাস্ত্রী
4 = 1966 গোলজারি লাল নন্দ
5 = 1966 ইন্দিরা গান্ধী
6 = 1977 মোরারজি দেশাই
7 = 1979 চরণ সিং
8 = 1980 ইন্দিরা গান্ধী
9 = 1984 রাজীব গান্ধী
10 = 1989 বিশ্বনাথ রিটার্নস
11 = 1990 চন্দ্রশেখর
12 = 1991 পি.ভি. নরসিমা রাও
13 = 1992 অটল বিহারী বাজপেয়ী
14 = 1996 চাদে গৌড়
15 = 1997 আই.কে. গুজরাল
16 = 1998 অটল বিহারী বাজপেয়ী
17 = 2004 মনমোহন সিং
18 = 2014 নরেন্দ্র মোদী

এক হাজার বছর ধরে মুসলমান রাজত্ব হওয়া সত্ত্বেও হিন্দুরা ভারতে রয়ে গেছে। মুসলিম শাসকরা তাদের সাথে কখনই অন্যায় আচরণ করেনি

এবং ....

হিন্দুরা এখনও পর্যন্ত 100 বছর হয়নি এবং তারা মুসলমানদের বিলুপ্ত করার কথা বলে !!
এই তথ্য ছাত্র এবং শিক্ষকদের দেওয়া উচিত।

এই পোস্টটি অবশ্যই সবার সাথে শেয়ার করুন। কারণ আজকাল 90% লোকের এ সম্পর্কে কোনও ধারণা নেই - * = (ভারতের ইতিহাস) = *

Address

Kazipara

Telephone

+8801717838558

Website

Alerts

Be the first to know and let us send you an email when Skybdnews posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Skybdnews:

Share

Category