KGC TV

KGC TV Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from KGC TV, Media/News Company, Khagrachari.

17/07/2026

খাগড়াছড়িতে ডিবি পুলিশের অভিযানে ১০৫ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক।

খাগড়াছড়ি সদর উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ৭ হাজার ৬০০ টাকা উদ্ধার এবং তিনজন কথিত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেল আনুমানিক খাগড়াছড়ি সদর উপজেলা মডেল মসজিদের বিপরীত পাশে বিফুলানন্দ চাকমার বাসায় এ অভিযান পরিচালনা করা হয়। ২ নং পৌর ওয়ার্ড মাদক নির্মূল কমিটি সবুজ প্রজন্ম মানিকের তথ্যে ও সহযোগিতায় অভিযানে নেতৃত্ব দেন ডিবি পুলিশের এসআই মো. মাহবুল ইসলাম।

পুলিশ জানায়, অভিযানকালে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৭ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়। এ সময় তিনজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন সদরের দক্ষিণ গঞ্জপাড়া এলাকার বাসিন্দা মো. রিপন মিয়ার ছেলে
কালা সাইফুল (৩৮), কলাবাগান মো. ইব্রাহিম এর ছেলে
মো. অপু মিয়া (৩৪), এবং শালবন এলাকার নজরুল ইসলামের ছেলে মো. আশরাফ হোসেন (৩২)।

আটক ব্যক্তিদের খাগড়াছড়ি সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

খাগড়াছড়িতে আর্জেন্টিনার খেলার বাজিতে হেরে দুই সন্তানকে ঘুমে রেখে পালিয়েছে মা।খাগড়াছড়ি প্রতিনিধি;খাগড়াছড়িতে জেলার ...
17/07/2026

খাগড়াছড়িতে আর্জেন্টিনার খেলার বাজিতে হেরে দুই সন্তানকে ঘুমে রেখে পালিয়েছে মা।

খাগড়াছড়ি প্রতিনিধি;
খাগড়াছড়িতে জেলার মাটিরাঙ্গায় আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের বিশ্বকাপ ফুটবল খেলায় বাজিতে হেরে বাঙালি যুবক রাকিবুল ইসলাম মুন্নার সাথে পালিয়েছে দুই সন্তানের জননী কবিতা ত্রিপুরা।

বাজিতে শর্ত থাকে যে আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের খেলায় ইংল্যান্ড হেরে গেলে মেয়েটি ছেলেটিকে বিয়ে করতে হবে।

বিশ্বকাপ ফুটবল খেলায় বাজিতে হেরে গিয়ে মেয়েটি শুক্রবার (১৭ জুলাই) ভোর রাত ৪ ঘটিকায় তাঁর অবুঝ ২ পুত্র সন্তানকে ঘুমন্ত অবস্থায় রেখে পালিয়েছে।

যাওয়ার সময় নগদ ৫০ হাজার টাকা ও স্বর্ন অলঙ্কার সাথে নিয়ে যান।

কবিতা ত্রিপুরা খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার নুনছড়ি, দেবতাপুকুর, কেমা পাড়ার বাসিন্দা।
তার শ্বশুরবাড়ি মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি ইউনিয়ন অযোধ্যা রোর্ড।

রাকিবুল ইসলাম মুন্না একই জেলার মাটিরাঙ্গা উপজেলা বেলছড়ি ইউনিয়নের অযোধ্যা এলাকার স্থানীয় বাসিন্দা মোঃ দুলাল মিয়ার ছেলে।

কবিতার স্বামী জীবিকার তাগিদে ঢাকায় একটি কোম্পানিতে চাকরি করতেন।
এর সুযোগেই তাদের মধ্যে দীর্ঘদিন ধরে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠে বলে জানা গেছে।

কবিতার ত্রিপুরা স্বামী খপিতা ত্রিপুরা জানান, তাদের ধরতে খোঁজাখুঁজির পাশাপাশি মাটিরাঙ্গা থানা পুলিশের কাছে অভিযোগ করা হয়েছে।

খাগড়াছড়ি পৌরসভায় বন্যার্তদের জন্য নির্ধারিত খাদ্য সামগ্রী তালিকা।
09/07/2026

খাগড়াছড়ি পৌরসভায় বন্যার্তদের জন্য নির্ধারিত খাদ্য সামগ্রী তালিকা।

09/07/2026
কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে জখমের অভিযোগ স্বামীর বিরুদ্ধে, হয়নি মামলাখাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলায় পারিবারিক বিরোধের জে...
09/07/2026

কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে জখমের অভিযোগ স্বামীর বিরুদ্ধে, হয়নি মামলা

খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলায় পারিবারিক বিরোধের জেরে এক গৃহবধূকে ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। তবে এ ঘটনায় এখনো থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত (৮ জুলাই) রাত আনুমানিক ১১টার দিকে লক্ষীছড়ি সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সুমান্তপাড়ায় পারিবারিক কলহের একপর্যায়ে সনো কুমার চাকমা (৫৫) তার স্ত্রী সহিসোনা চাকমা (৩৫)'কে ধারালো দা দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়িভাবে কোপ দেন। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন আহত সহিসোনা চাকমাকে উদ্ধার করে ৯ জুলাই দুপুর আনুমানিক ১১টা ৫০ মিনিটে অ্যাম্বুলেন্সযোগে লক্ষীছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করেন।

আহত সহিসোনা চাকমার স্বামী সনো কুমার চাকমা একই এলাকার নীল রাজ চাকমার ছেলে। তাদের বাড়ি খাগড়াছড়ি জেলার লক্ষীছড়ি থানার লক্ষীছড়ি সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সুমান্তপাড়ায়।

এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, সংবাদ লেখা পর্যন্ত এ ঘটনায় লক্ষীছড়ি থানায় কোনো লিখিত অভিযোগ বা মামলা দায়ের করা হয়নি।

টানা ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত কমলছড়িতে ত্রাণ বিতরণ ও বন্যাকবলিত এলাকা পরিদর্শন করলেন সদর উপজেলা  ইউএনওখাগড়াছড়িতে টানা ...
09/07/2026

টানা ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত কমলছড়িতে ত্রাণ বিতরণ ও বন্যাকবলিত এলাকা পরিদর্শন করলেন সদর উপজেলা ইউএনও

খাগড়াছড়িতে টানা ভারী বর্ষণে সৃষ্ট বৈরী আবহাওয়া, জলাবদ্ধতা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।

অদ্য ০৯ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দে খাগড়াছড়ি সদর উপজেলার ২নং কমলছড়ি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বেতছড়ি মারমা পাড়ায় বন্যা ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ এবং ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্ত মানুষের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সরকারি সহায়তা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন ২নং কমলছড়ি ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন ২নং কমলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব সুনিল চাকমা।

স্থানীয়রা দুর্যোগের সময় প্রশাসনের দ্রুত ত্রাণ সহায়তা ও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের উদ্যোগকে স্বাগত জানান।

আজ চট্টগ্রামের রাঙ্গুনিয়ার শিলক বাজার ঘাট সংলগ্ন কর্ণফুলী নদী থেকে এই অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহটি উদ্ধার করা হয়েছে। ছবি ...
09/07/2026

আজ চট্টগ্রামের রাঙ্গুনিয়ার শিলক বাজার ঘাট সংলগ্ন কর্ণফুলী নদী থেকে এই অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহটি উদ্ধার করা হয়েছে। ছবি বা বর্ণনার মাধ্যমে যদি কেউ এই ব্যক্তিকে চিনে থাকেন বা তাঁর পরিবারের সন্ধান জেনে থাকেন, তবে দয়া করে দ্রুত যোগাযোগ করুন।

বিশেষ অনুরোধ: মৃত ব্যক্তির পরিবারকে খুঁজে পেতে পোস্টটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আপনার একটি শেয়ার হয়তো একটি পরিবারকে তার স্বজনের সন্ধান দিতে পারে।

মাইনী নদীর পানি ব্যাপকভাবে বাড়ছে! দীঘিনালার সেতু প্রায় ছুঁই ছুঁই অবস্থা! ইতিমধ্যে দীঘিনালার বেশ কিছু নিন্মাঞ্চল পানি বন্...
08/07/2026

মাইনী নদীর পানি ব্যাপকভাবে বাড়ছে!
দীঘিনালার সেতু প্রায় ছুঁই ছুঁই অবস্থা! ইতিমধ্যে দীঘিনালার বেশ কিছু নিন্মাঞ্চল পানি বন্দী।

খাগড়াছড়ি জেলার মাটিরাংগা উপজেলার গোমতি ইউনিয়ন এর ৮ নং ওয়ার্ড বান্দরছড়া গালামনি পাড়া এলাকায় ত্রিপুরা যুবক কিত্তি বসন ত্...
08/07/2026

খাগড়াছড়ি জেলার মাটিরাংগা উপজেলার গোমতি ইউনিয়ন এর ৮ নং ওয়ার্ড বান্দরছড়া গালামনি পাড়া এলাকায় ত্রিপুরা যুবক কিত্তি বসন ত্রিপুরা কতৃক বাঙ্গালী গৃহবধূর অশ্লীলতাহানির অভিযোগে যুবককে আটক করেছে পুলিশ।গতকাল বেলা ১১ টার দিকে এ ঘটনা ঘটে।বর্তমানে আসামি পুলিশ হেফাজতে আছে।

08/07/2026

ধীরে ধীরে বাড়তেছে চেঙ্গি নদীর পানি। বটতলি এলাকায় প্রধান সড়কে হাঁটু সমান পানি।

Address

Khagrachari

Website

Alerts

Be the first to know and let us send you an email when KGC TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share