M.A Vlogs

M.A Vlogs আমরা মানবতার কল্যাণে

24/09/2022

একনজরে দেখে আসুন আলুটিলা।। M.A Vlogs

07/07/2022

নানিয়াচর সেতু

20/06/2022

🔴 #আপনি_কাকে_রক্ত_দিচ্ছেন ❓⤵

✔১) যারা নিজেদের পরিবারের রক্তের গ্রুপপরীক্ষা করায় নি তাদের❓
-
✔২) যারা অন্য রোগীর রক্তের প্রয়োজনে উপকার করছে না তাদের❔
-
✔৩) যাদের পরিবারের কারো সাথে রক্তের গ্রুপ মিলে যাওয়ার পর ও সুঁচের ভয়ের কারণে রক্ত দিচ্ছে না তাদের❔
-
-
-
↘↘ #বিঃদ্রঃ রক্ত কাকে দিচ্ছেন সেটা অবশ্যই একটু খোঁজ নিয়ে দিবেন। অসচেতন মানুষদের রক্তদানের পূর্বে সচেতন করার দায়িত্ব আমাদের।

🔴 #রক্ত_দানের_পূর্বে_অবশ্যই_যা_করবেন। ⤵⤵
-
✔১) জেনে নিবেন যার রক্ত প্রয়োজন, তার পরিবারের সবার রক্তের গ্রুপ জানা আছে কি না। যদি পরিবারের মধ্যে মিলে যায়, তাহলে আপনি দিবেন না।
-
-
✔২) যদি পরিবারের মধ্যে না মিলে তাহলে অবশ্যই উপকার করুন আরেক জনকে। তবে তার পূর্বে উক্ত পরিবারের মধ্যে যে রক্তের গ্রুপ গুলো পেয়েছেন তা কন্টাক লিস্টে সেভ করুন এবং আপ্নার কখনো রক্তের প্রয়োজনে ওদের সাথে যোগাযোগ করুন। উনারা যদি আপ্নাকে উপকার করে পরবর্তীতে তবেই আপনার উনাদের রক্ত দিয়ে উপকার করুন।
-
-
✔৩) নিজেদের পরিবারের মধ্যে রক্তের গ্রুপ মিলেছে এবং শারীরিক যোগ্যতা অনুযায়ী রক্তদান করতে পারবে অথচ সুঁচের ভয়ে রক্তদান করবে না, এই টাইপের মানুষদের উপকার করতে যাবেন না।
-
-
-
#রক্ত_এতোটা_সহজলভ্য_জিনিস_না ।↩

🔴মূল্যায়ন করতে শিখুন যিনি আপনাকে রক্ত দিবেন।🔴 কপি: হাটহাজারী ব্লাড ব্যাংক।

পড়ুন
14/09/2021

পড়ুন

"বাচ্চাকে বুকের দুধ খাওয়ান না" ডাক্তার এর প্রশ্ন।

বাচ্চার মায়ের উত্তর - "না স্যার, বুকের দুধ পায় না বাবু ঠিক মত"।

ডাক্তার জিজ্ঞাসা করলেন - কিভাবে বুঝলেন?

মায়ের উত্তর -বুকের দুধে বাচ্চার পেট ভরে না মনে হয় আমার কাছে।

ডাক্তার এর প্রশ্ন - তাহলে কি করেন??

মায়েরর উত্তর - গরুর দুধ খাওয়াই ও অন্যান্য খাবার দেই ।

ডাক্তার বল্লেন - গরুর দুধ তো ২ বছরের পরে বাচ্চাদের খাওয়ায়। আপ্নার বাবুর বয়স তো মাত্র ২ মাস।

আবার ডাক্তার বল্লেন - "দেখুন বাচ্চা বুকের দুধ কম পাচ্ছে এই ধারনা পোষন করে মায়েরা পুরাই অনর্থক।

বুকের দুধ স্বাভাবিক পাচ্ছে কিনা সেটা বুঝার জন্য একটা একটা নির্দিষ্ট ফর্মুলা আছে। সেটা হলো বাচ্চার প্রস্রাব করার মাত্রা।

যদি ২৪ ঘন্টার মধ্যে এই বাচ্চা ৬ বার বা তার চেয়ে বেশি বার প্রস্রাব করে, তাহলে ধরে নিতে পারেন শিশু প্রয়োজনীয় পরিমান দুধ পাচ্ছে। শুধুই অপ্রয়োজনীয় ভারী খাবার দিয়ে বাচ্চাকে অপুষ্টির দিকে ঠেলে দিচ্ছেন। আর গরুর দুধ বাদ দিয়ে ঘরে বানানো বাড়তি খাবার দিলেও বাচ্চার পুষ্টি অভাব পূরন হয়ে যাবে"।

আমাদের শরীরের নরমাল মেকানিজম কে আমরা পাল্টাতে পারব না। জন্মের পর পরই একটা বাচ্চার STOMACH এর ভলিউম ধরে মাত্র ৫-৭ মিলি, যা একটা ছোট মার্বেলের সমান।। দুই মাসের সময় তা একটা পিংপং বলের সমান হয়।। আর বড়দের পাকস্থলী ফুললে একটা ফুটবলের (১.৫ লিটার) কাছাকাছি আয়তন হয়।।

তাহলে মার্বেলের আয়তনের মধ্যে যদি আপনি ফুটবল পরিমান খাবার ঠেলে ঢুকাতে চান, তাহলে দুই রকমের একটা হবে- ১. হয় বাচ্চা বমি করে ফেলে দিবে, অথবা ২. বাচ্চার অসমোটিক ডায়রিয়া হয়ে যাবে।।

সবাই সচেতন হোন। #শেয়ার করে সব মায়েদের কাছে এই নিউজ পৌঁছে দিন।।

লেখাটি কালেক্টেড...

25/08/2021

অতিশীঘ্রই মানবতার কাজে ফিরে আসবো।

12/08/2021
12/08/2021

মাকস এর দীঘিনালা শাখার মাসিক সভা অনুষ্ঠিত:

নিজস্ব প্রতিবেদক: মানবিক কল্যাণ সংঘ (মাকস) এর দীঘিনালা শাখার সম্মানিত সম্পাদক বাবু, সুপন চাকমার সঞ্চালনায়,বাবুছড়া কলেজের লেকচারার, বাবু সৌরভ চাকমার সভাপতিত্বে ২য় বারের মত মাসিক সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মাসিক সভায় মাকস এর কেন্দ্রীয় কমিটির সম্মানিত সহ-সভাপতি, বাবু শান্তিময় চাকমা,মাকস এর প্রতিষ্ঠাতা-সম্পাদক শ্রীমৎ, বুদ্ধশ্রী ভান্তে, মাকস এর কেন্দ্রীয় কমিটির, যুগ্ম-সম্পাদক বাবু মুকুল চাকমা এবং মহিলা বিষয়ক সম্পাদিকা, মিস জেকি চাকমা মূল্যবান বক্তব্য প্রদান করেন।

মাসিক সভায় আরো উপস্থিত ছিলেন দীঘিনালা শাখার সাংগঠনিক সম্পাদক, সমিরণ চাকমা এবং যুগ্ম-সম্পাদক, সন্তোষ চাকমাসহ সকল সদস্য বৃন্দ। নতুন সদস্যদের আগমনে মানবিক কল্যাণ সংঘ(মাকস) এর কেন্দ্রীয় কমিটি ও দীঘিনালা শাখা কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই বুদ্ধশ্রী ভান্তে মহোদয়।

★তথ্য প্রচার ও প্রকাশনা বিভাগ কর্তৃক প্রচারিত।
★স্থান: বাবুছড়া কলেজ।
★তাং: ১০/০৮/১৮ ইং রোজ শুক্রবার।

03/06/2021

ছেলেকে পাশে রেখে হাসিমুখে মায়ের রক্তদান ❤❤❤

03/06/2021

"জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে
রক্তদান করবো হেসে হেসে"

"তুচ্ছ নই রক্তদান, বাঁচতে পারে একটি প্রাণ"

♥আজ ০৪/০৬/১৮ ইং রোজ সোমবার, খাগড়াছড়ি সদর হাসপাতালে, মাননীয়, এমপি মহোদয়ের মাতা মিসেস উমা দেনী ত্রিপুরা কে মানবিক কল্যাণ সংঘ (মাকস) এর কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য, রক্তদাতা, ৩য় বারের মত বাবু, Nikaton Chakma A+ রক্তিম ভালোবাসা দান করেন। রক্তদাতার প্রতি অভিনন্দন জানাই।

★রোগীর নাম: উমা দেনী ত্রিপুরা
★রোগ: রক্তস্বল্পতা
★গ্রাম: ভৈরফা, দীঘিনালা সদর।

♥মাকস পক্ষ হতে রক্তদাতা ও রোগীর সুস্থতা কামনা করছি। আসুন সকলে নিজে রক্তদান করি এবং অপরকে রক্তদানে উৎসাহী করি।

জয় হোক মানবতার
জয় হোক মাকস

 #আত্মীয়ের_জন্য_ব্লাড_নিতে_চান..?  #তাহলে_পোস্ট_পড়ার_অনুরোধ_রইলঅনেকেই তাদের আত্মীয়ের জন্য ব্লাড চান। অনেক সময় একদম শেষ...
03/05/2021

#আত্মীয়ের_জন্য_ব্লাড_নিতে_চান..? #তাহলে_পোস্ট_পড়ার_অনুরোধ_রইল

অনেকেই তাদের আত্মীয়ের জন্য ব্লাড চান। অনেক সময় একদম শেষ সময়ে এসে জানান। তাদের বলছি, প্লিজ আপনারা চেষ্টা করবেন হাতে সময় থাকতেই প্রথমে নিজেদের ভিতর ব্লাড খুঁজতে। একজন গর্ভবতী মায়ের জন্য আপনারা হাতে পান ৯ মাস। এর মধ্যে নিজেদের ভিতর ২/৩জন ডোনার তৈরি করে রাখার চেষ্টা করুন প্লিজ। সিজারের সময় তাহলে পাগলের মতো ব্লাড খুঁজতে হবে না। অাচমকা ব্লাড এর প্রয়োজন হলে সেটা ভিন্ন। আর ব্লাড চাইলে অবশ্যই নিচের বিষয়গুলো উল্লেখ করবেন-

(১) কয় ব্যাগ ব্লাড লাগবে?

(২) কোন সময়ের মধ্যে?

(৩) রোগীর সমস্যা কি?

(৪) কোন হাসপাতালে ভর্তি?

(৫) কেবিন/ওয়ার্ড নং?

(৬) রোগীর নিকট আত্মীয় যিনি রোগীর সম্পর্কে সঠিক
তথ্য দিতে পারবে তার পরিচয় সহ মোবাইল নং।

উল্লেখিত বিষয়গুলো অবশ্যই জানাবেন। বারবার জিজ্ঞেস করলেও কেউ কেউ আছেন বিরক্ত প্রকাশ করেন। বলেন, আপনারা ফোন দিয়ে জেনে নিন। আপনাদের বুঝতে হবে যারা ব্লাড সংগ্রহের কাজ করেন তারা এমন অনেক রিকুয়েস্ট পান। তাদের পক্ষে জনে জনে ফোন দিয়ে এসব তথ্য জানা সম্ভব নয়? তারা ব্লাড সংগ্রহের জন্য কোন বেতন পান না, বরং আপনার ব্লাড লাগলে নিজ খরচে ডোনারের সাথে যোগাযোগ করে ব্লাড দেবার ব্যবস্থা করেন। নিজেরা পকেটের টাকা খরচ করে ডোনারের সাথে যাবার চেষ্টা করেন। একজন ডোনার কোন প্রকার আর্থিক বিনিময় ছাড়া রোগীকে রক্তদান করেন। নিজের খরচে হাসপাতাল পর্যন্ত যান। আপনারা শুধু রোগী সম্পর্কে সঠিক তথ্য দেবেন। োনার_ম্যানেজ_হলে_কষ্ট_করে_জানাবেন_আমাদের। এটা ভুল করবেন না প্লিজ। এটুকু সম্মান একজন ডোনার কে দেবেন প্লিজ। আর কেউ রক্ত দেবার বিনিময়ে টাকা চাইলে সাথে সাথে উপযুক্ত প্রমাণ সহ পুলিশের কাছে ধরিয়ে দিন।

#সংগৃহীত

Address

Khagrachari

Telephone

+8801852685362

Website

Alerts

Be the first to know and let us send you an email when M.A Vlogs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category