Buddhism Video Studio

Buddhism Video Studio Some videos will make you laugh, some videos will make you cry, some videos will encourage and inspire you, and some videos will enhance your knowledge.

ভদন্ত জ্ঞানবল ভিক্ষুর জন্ম ১৯৮৪ সালের ১০ই জুলাই, খাগড়াছড়ির দীঘিনালায়। তার গৃহী নাম সঞ্চায়ন চাকমা। গ্রামের বাড়ি ছিল বেতছড়...
05/01/2026

ভদন্ত জ্ঞানবল ভিক্ষুর জন্ম ১৯৮৪ সালের ১০ই জুলাই, খাগড়াছড়ির দীঘিনালায়। তার গৃহী নাম সঞ্চায়ন চাকমা। গ্রামের বাড়ি ছিল বেতছড়িতে। পরে তাদের পরিবার এসে থিতু হয় খাগড়াছড়ি সদরের উপালিপাড়া গ্রামে। পিতা শৈলেন্দু চাকমা ছিলেন কমলছড়ি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। মাতা গীতা চাকমা একজন কর্মঠ গৃহিণী।

পরিবারের দুই ভাইয়ের মধ্যে তিনি জ্যেষ্ঠ। ছোটবেলায় লেখাপড়া করেন খাগড়াছড়ি সদরে অবস্থিত দক্ষিণ খবংপুড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে।
১৯৯৯ সালে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। ২০০১ সালে খাগড়াছড়ি সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন।
২০০৬ সালে চুয়েট থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন। ছাত্রজীবনে তিনি অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন।

ছোটবেলা থেকেই প্রব্রজ্যার প্রতি ছিল ভীষণ টান। তাই ২০০৬ সালে স্নাতক ডিগ্রি লাভের পরেই প্রথম প্রব্রজ্যা নেন রাঙ্গামাটি নানিয়াচর উপজেলার বিখ্যাত সাধক বিশুদ্ধানন্দ মহাথেরোর কাছে। পরে রাজবন বিহারে এসে ভিক্ষু হন। কিন্ত কয়েক মাস পরেই পিতামাতার কথা চিন্তা করে চীবর ত্যাগ করেন। এরপর আবুল খায়ের স্টিল মিলে প্রোডাকশনস ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি করেন বছরখানেক।

এরপর চাকরিতে ইস্তফা দিয়ে বুয়েটে এমএসসি করতে যান। কিন্তু বুয়েটের পড়াশোনাও ভালো লাগেনি। তাই পরবর্তীতে ২০১১ সালে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক হিসেবে যোগদান করেন। কিন্তু পাঁচ-ছয় মাস চাকরি করেই হাঁফিয়ে ওঠেন। তাই সেখানেও ইস্তফা দিয়ে রাঙ্গামাটি এসে কান্দেবছড়া বন বিহারের অধ্যক্ষ শ্রদ্ধেয় করুণাকীর্তি মহাথেরোর কাছে শ্রামণ হন ২০১২ সালের জানুয়ারীতে।

এরপরে রাজবন বিহারে দ্বিতীয়বারের মতো ভিক্ষু হন ২০১৩ সালের জানুয়ারীতে। সেই বছরই অনুবাদ করেন আজান ব্রাহ্মের Opening door of your heart বইটি, “হৃদয়ের দরজা খুলে দিন" নামে। বইটি বেশ জনপ্রিয় হয়।

এরপর অনুবাদ করেন পাঅক সেয়াদের Knowing and Seeing (জানা ও দেখা), ঠানিস্সারো ভিক্ষুর Buddhist monastic code (বৌদ্ধ ভিক্ষু বিধি) বইগুলো। এরপরে পালি থেকে অনুবাদ করেন বিশুদ্ধমার্গ ও কথাবত্থু।

এরপর ২০১৭ সালের জানুয়ারীতে বার্মায় পাড়ি জমান। সেখানে মলামিয়াই পাঅক ভাবনা কেন্দ্রে এক বছর ভাবনা করেন। এরপর ২০১৯ সালে ইয়াঙ্গুনে ইন্টারন্যাশনাল থেরবাদা বুড্ডিস্ট মিশনারি ইউনিভার্সিটিতে ভর্তি হন। সেখান থেকে বৌদ্ধধর্মের উপরে ডিপ্লোমা ও বিএ ডিগ্রি লাভ করে মাস্টার্সের উপরে মনোনীত হন। কিন্তু মাস্টার্স না করেই দীর্ঘমেয়াদে ভাবনা করার লক্ষ্য নিয়ে ২০২৩ সালে আবার ঢুকে যান পিউলুইন পাঅক ভাবনা কেন্দ্রে। সেই থেকে এই হেহো পাঅক ভাবনা কেন্দ্রে আছেন।

এর মধ্যে ২০২৪ সালে রাজবন বিহারের সীমাঘরের জটিলতায় পড়ে রাজবন বিহারের ভিক্ষুত্ব ত্যাগ করেন। আবার নতুন করে ভিক্ষু হন পাঅক সেয়াদের অন্যতম সুযোগ্য শিষ্য উ রেবত সেয়াদের কাছে। বর্তমানে উ রেবত সেয়াদের অধীনেই অবস্থান করে শমথ এবং বিদর্শন ভাবনার প্রশিক্ষণ নিচ্ছেন।

উল্লেখ্য, ভদন্ত জ্ঞানবল ভিক্ষুর পূর্বতন নাম ছিল ভদন্ত জ্ঞানশান্ত ভিক্ষু। বাংলাদেশী বৌদ্ধদের কাছে তিনি সেই নামেই বিশেষভাবে পরিচিত ও খ্যাতি লাভ করেন।

তাঁর প্রকাশিত বইগুলো হচ্ছে:
১। হৃদয়ের দরজা খুলে দিন
২। জানা ও দেখা
৩। মৃত্যুতে পুনজর্ন্ম
৪। বৌদ্ধ ভিক্ষু বিধি (১ম ও ২য় খণ্ড)
৫। বিশুদ্ধিমার্গ
৬। কথাবত্থু
৭। দুই মিলিয়ন ডলারের শিক্ষা
৮। পারাজিকা অর্থকথা (১ম ও ২য় খণ্ড)
৯। সীমা শিক্ষা

৫৫তম শুভ জন্মদিনেশ্রীমৎ বুদ্ধবংশ মহাস্থবির মহোদয়ের নীরোগতা, দীর্ঘায়ু ও ধর্মকার্যে অবিচলতার প্রার্থনা।
03/01/2026

৫৫তম শুভ জন্মদিনে
শ্রীমৎ বুদ্ধবংশ মহাস্থবির মহোদয়ের নীরোগতা, দীর্ঘায়ু ও ধর্মকার্যে অবিচলতার প্রার্থনা।

15/10/2024

পূজ্যষ্পদ বনভান্তের অনুশাসনে ২০২৪ ইং সালে মহাস্থবীর পদে উন্নীত হওয়া ভিক্ষুসংঘ....
পরম পূজ্য বনভন্তে'র উপাধ্যায়ত্বে ২০০৫ সালে উপসম্পদা (ভিক্ষুত্ব) লাভ করে যাঁরা এ বছর ২০২৪ সালে মহাস্থবিরে উন্নীত হয়েছেন সেই মহান ভিক্ষুসংঘের নামের তালিকা। ভিক্ষুসংঘ মহাস্থবির মহোদয়দেরকে জানায় শ্রদ্ধাভিনন্দন ও শুভেচছা আর অকৃত্রিম শ্রদ্ধা ও বিনম্র বন্দনা।

24/09/2023

প্রয়াত মিশু চাকমা (ফিফা মা) এর হিতসুখ মঙ্গল কামনায় বুদ্ধমূর্তিদান, সংঘদান, অষ্টপরিষ্কারদান, আকাশপ্রদীপদান ও নানাবিধ দানীয় বস্তুসহ মহতি পূণ্যানুষ্ঠান করা হয়।

চাকমা রাজার বাড়ি পুড়ে যাওয়ার পরঅক্ষত অবস্থায় পাওয়া গেছে শ্রদ্ধেয় বনভান্তের ছবি। ২০১০ ইং।
22/09/2023

চাকমা রাজার বাড়ি পুড়ে যাওয়ার পর
অক্ষত অবস্থায় পাওয়া গেছে
শ্রদ্ধেয় বনভান্তের ছবি। ২০১০ ইং।

04/07/2023

পরম শ্রদ্ধেয় নন্দপাল মহাস্থবির ভান্তের শুভাগমন উপলক্ষে ০৪-০১-২০১৫ ইং।
অজলচুগ বনবিহার, বাঘাইছড়ি, রাঙ্গামাটি।

10/06/2023

পিণ্ডচরণ দোল - ভান্তেদাগি দোল - এক সমারে আগিই আমি নেই হনঅ্ জোল !

ভগবান বলেছেন - আমি কারোর ভাগ্য তৈরি করিনা। প্রত্যেকে তার নিজের ভাগ্য নিজে তৈরি করে। আজ যা কর্ম করছো তার ফল কাল পাবেআর যে...
10/06/2023

ভগবান বলেছেন -

আমি কারোর ভাগ্য তৈরি করিনা।
প্রত্যেকে তার নিজের ভাগ্য নিজে তৈরি করে।
আজ যা কর্ম করছো তার ফল কাল পাবে
আর যেটাকে ভাগ্য বলছো সেটা তোমার আগে করে আসা কর্মের ফল।

11/05/2023

শ্রদ্ধেয় নন্দপাল মহাস্থবির ভান্তের ৭১ তম শুভ জন্মদিন উপলক্ষে ধর্মীয় গান ২৩ ইং।
শিল্পীঃ অনন্যা চাকমা ও রুবেল চাকমার কন্ঠে
গীতিকারঃ সুমি চাকমা
সুরকারঃ অনন্যা চাকমা
তারিখঃ ১০ মে ২০২৩ ইং।

11/05/2023

পরম শ্রদ্ধেয় নন্দপাল মহাস্থবির ভান্তের ৫০ বর্ষা সুবর্ণ জয়ন্তী ও ৭১তম শুভ জন্মদিন উপলক্ষে নতুন ধর্মীয় গান ২০২৩ ইং।
শিল্পীঃ অনন্যা চাকমা ও রুবেল চাকমা
গীতিকারঃ সুমি চাকমা
সুরকারঃ অনন্যা চাকমা।
স্থানঃ দীঘিনালা বন বিহার, দীঘিনালা, খাগড়াছড়ি।
তারিখঃ ১০ মে ২০২৩ ইং, ২৫৬৭ বুদ্ধাব্দ।

31/03/2023

আজ ৩১ মার্চ ২০২৩ ইংরেজী পারিবারিক হিতসুখ, মঙ্গলার্থে ও পরলোকগত জ্ঞাতির উদ্দেশ্যে – মহাসংঘদান, বুদ্ধমূর্তিদান, ১ শত ভিক্ষুর পিণ্ডদান, অষ্টপরিষ্কার দান, হাজার প্রদীপ দান ও নানাবিধ দান করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান ধর্ম আলোচক হিসেবে ছিলেন শ্রীমৎ স্বধর্ম প্রচার ও প্রসারক, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ও বৌদ্ধরত্ন উপাধিপ্রাপ্ত শ্রীমৎ নন্দপাল মহাস্থবির মহোদয়। অনুষ্ঠানে বিভিন্ন বিহার থেকে আগত অনুত্তর পূণ্যক্ষেত্র ভিক্ষুসংঘ সহ নানা এলাকা থেকে স্বধর্মপ্রাণ পূণ্যার্থীগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শুরুতেই পরম পূজনীয় শ্রীমৎ নন্দপাল মহাস্থবির মহোদয়কে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর পঞ্চশীল প্রার্থনা করা হয় পঞ্চশীল প্রার্থনা করেন খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্যা মিস শতরুপা চাকমা । এরপর শীল প্রদান শেষে পরিত্রাণ সুত্র পাঠ করেন শ্রীমৎ শুভ বর্দ্ধন মহাস্থবির, সেই সাথে দান উৎসর্গ পর্ব সমাপ্ত করে দেন শ্রীমৎ দেবধাম্মা মহাস্থবির মহোদয়। দেশনা পর্বে প্রথমে শ্রীমৎ তেজবংশ মহাস্থবির মহোদয় এবং শেষে শ্রীমৎ নন্দপাল মহাস্থবির মহোদয় দেশনা প্রদানের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। উক্ত অনুষ্ঠানটি আয়োজনে ছিলেন সুচরিতা চাকমা, জ্ঞান জ্যোতি চাকমা ও পরিবারবর্গ। অনুষ্ঠানটি সুসম্পন্ন করা করা নিজ বাড়ি, মিলনপুর, কবাখালী, দীঘিনালা, খাগড়াছড়ি পার্বত্য জেলা।

28/02/2023

বড়গাঙ বৌদ্ধ বিহার পরিচালনা কমিটি ও বড়গাঙ পাহাড়ী উপসিকা পরিষদ কর্তৃক আয়োজিত পূন্যানুষ্ঠানে
আয়োজনেঃ বড়গাঙ বৌদ্ধ বিহার ও বড়গাঙ পাহাড়ী উপসিকা পরিষদ পরিচালনা কমিটি।
স্থানঃ বড়গাঙ বৌদ্ধ বিহার মাঠ প্রাঙ্গন, দক্ষিণ শাহ্ মিরপুর, কর্ণফুলী, চট্টগ্রাম।
তারিখঃ ২১শে ফেব্রুয়ারী ২০২৩ ইং, রোজ মঙ্গলবার।

Address

Babuchara, Dighinala, Khagrachari
Khagrachari
4420

Alerts

Be the first to know and let us send you an email when Buddhism Video Studio posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Buddhism Video Studio:

Share