Memories dairy of Saithui

Memories dairy of Saithui জীবনের ছোট ছোট মুহূর্ত আর ভ্রমণের স্মৃতিগুলো জমিয়ে রাখছি এখানে।
আমার গল্পের ডায়েরিতে আপনাকে স্বাগতম❤️🥀

জীবনটা সংক্ষিপ্ত! প্রাণ খুলে হাসুন,মন থেকে বাঁচুন! খুব ছোট ছোট কারণ বেঁচে থাকার জন্য যথেষ্ট! ভাল থাকার জন্য বিশেষ কিছু লাগেনা!'' মাঝে মধ্যে একটু ঘুরাঘুরি করুন আর মন খারাপ হলে মিউজিক শুনোন।যারা মিউজিক পছন্দ করেন আমার প্যাজে ফলো দিয়ে সাথে থাকুন✌️নতুনত্ত মিউজিক গান শোনতে পাবেন always

কোন একলা রাস্তায় অবাক ভ্রমণে ❤️
02/09/2026

কোন একলা রাস্তায় অবাক ভ্রমণে ❤️

বিদায়, কিভাবে জানাই … 🥺💙🤍কখনো ভাবিনি, সেই দিনটার কথাও লিখতে হবে—যেদিন ফুটবল মাঠে তোমাকে শেষবারের মতো দেখব।যে মানুষটাকে ছ...
31/08/2026

বিদায়, কিভাবে জানাই … 🥺💙🤍
কখনো ভাবিনি, সেই দিনটার কথাও লিখতে হবে—যেদিন ফুটবল মাঠে তোমাকে শেষবারের মতো দেখব।
যে মানুষটাকে ছোটবেলা থেকে দেখে বড় হয়েছি, যার পায়ে বল মানেই ছিল অসম্ভবকে সম্ভব করার অপেক্ষা—একদিন তাকেও বলতে হবে, “বিদায়।”
তুমি শুধু একজন ফুটবলার ছিলে না, লিও।

তুমি ছিলে একটা প্রজন্মের শৈশব, কৈশোর, আনন্দ, হতাশা আর অগণিত স্মৃতির অংশ। তোমার একটা গোল, একটা অ্যাসিস্ট, একটা ড্রিবল—কত রাত যে আনন্দে কেটেছে, তার হিসাব নেই।

হারতে দেখেছি, কাঁদতে দেখেছি, আবার সেই কান্না পেরিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হতেও দেখেছি। 🏆

তাই তোমার গল্পটা শুধু ফুটবলের গল্প নয়—এটা অপেক্ষা, ব্যর্থতা, ফিরে আসা আর স্বপ্ন পূরণের গল্প।
হয়তো আর সেই জাদুকরী বাঁ পায়ে নতুন কোনো ইতিহাস লেখা হবে না।
হয়তো আর ম্যাচের শেষ মুহূর্তে তোমার দিকে তাকিয়ে মনে হবে না—
“মেসি আছে, কিছু একটা হবেই…”

কিন্তু তুমি থেকে যাবে।
থেকে যাবে আমাদের স্মৃতিতে, পুরোনো ম্যাচের ভিডিওতে, রাত জাগা সেই দিনগুলোর গল্পে, আর সবচেয়ে বেশি—আমাদের হৃদয়ে।
বিদায় Leo Messi ।❤️🫶

31/08/2026

ইনবক্সে মানুষের সাথে অকারণে চ্যাটিংটা জীবনের অন্যতম বড় স্ক্যামিং । সময়ের অপচয় ।

টুকটাক রসালো আলাপ ভালোই লাগে তয় বাদবাকিটা সময় হইলেই টের পাওয়া যায় আর কি ।

কাউরে পছন্দ হইলে , বিয়া করবেন ভাবলে , প্রেম করবেন ভাবলে তার পিছনে সময়ের ইনভেস্টটা করেন। তয় সময়ের অপচয়টা কইরেন না ।

ক্যারিয়ারের পথটা ঠিকঠাক রাখেন। প্রেম করতে গিয়া সময় ইনভেস্ট করতে গিয়ে স্কিললেস থাইকেন না।

সিজিপিএ লো যাতে নাহয় ঐদিকটা খেয়াল রাইখেন । ক্যারিয়ার রিলেটেড স্কিলগুলা গেইন করেন ।

পকেটে টাকা পয়সা না হইলে প্রেমিকার ইনবক্সে রোমান্টিক রিলস দিয়া লাভ নাই । রিলস থেকে যাবে ইনবক্সে, প্রেমিকা থাকবে না ।

চাকরির বাজারে এদিক সেদিক দৌঁড়াইয়া যখন নিজেরে একটা অপদার্থ মনে হইবো , তখন দেখবা ইনবক্সের সবচেয়ে সুন্দরী মাইয়াটারে ও রিপ্লে দিতে ইচ্ছে করতেছে না।

টাইমলাইনের ইন্টারেস্টিং রিলস ভিডিও পানসে মনে হইতেছে ।

আসলে ভাই ক্যারিয়ার জীবনের গতি বদলাইয়া দেওয়া দারুণ একটা জিনিস। এটার সেটাপ সঠিক সময়ে হওয়া জরুরী ।

দুইদিন চারদিন এদিক ওদিক হইলে তোমার প্রেমিকা আরেকজনের বউ হইয়া যাবে। আরেকজনের প্রেমিকা তোমার বউ হইয়া যাবে ।

দুইজনে ফার্স্ট হ্যান্ড বউ পাইবা , ভালোবাসাটা পাইবা সেকেন্ড হ্যান্ড।

সংসারের বয়স্ক মানুষগুলা বুকে দুঃখ চেপে মাটির মানুষ মাটিতে চলে যাবে ।

হাত ভর্তি টাকা নিয়াও সময় ম্যাচিং হইলো না বইলা আফসোস করবা ।

আমাদের বোধহয় জীবনে ডিএসএলআর ক্যামেরার মতো হওয়া উচিত ।

একটা ভালো ছবি তুলতে গেলে চারিদিকে ঝাপসা কইরা মাঝখানের অবজেক্টটাতে ফোকাস করতে হয় ।

এইখানে একটা ভালো ছবি হইতে পারে একটা সুন্দর জীবন । ফোকাস করা বস্তুটা হইতে পারে নিজের ক্যারিয়ারটাই ।

রাত জেগে একটা স্কিল গেইন করা আর রাত জেগে কারো সাথে চ্যাটে ফ্ল্যার্টিং করার তফাৎটা বোঝা যায় আসলে মাঝ দুপুরে খোলা আকাশের নিচে দৌঁড়াইতে নিলে ।

গুরুজন বলেন , ছয়টা মাস শুধুমাত্র নিজের উপর ফোকাস কইরা ও নাকি জীবনটা বদলে দেওয়া যায়.... কে জানে।

আমরা তো মাত্র ছয় মিনিটই ইনবক্স, রিলস থেকে বের হয়ে দূরে সরে আসতে পারতেছি না...

' আলোকশূন্য নক্ষত্র '

11/08/2026

মানুষগুলো কেমন যেন অদ্ভুত!
অনেকটা সময় খেয়াল করে দেখেছি, মানুষ তার নিজের অবস্থান, শ্রেণি কিংবা সামাজিক শক্তি বুঝেই অন্য মানুষের ওপর এক ধরনের অধিকার খাটায়। বিশেষ করে যাদের দুর্বলতা সমাজের চোখে সহজেই দৃশ্যমান, তাদের ওপর কিছু মানুষ খুব সহজেই নিজের রাগ, ক্ষোভ, বিরক্তি কিংবা অভিমান ঝেড়ে নিতে পারে।
আর মজার বিষয় হলো—একসময় যখন তারা বুঝতে পারে, “হয়তো একটু বেশিই করে ফেলেছি”, তখন দুটো কথা বলে ক্ষমা চেয়ে নেয়। ব্যস, যেন সবকিছু আবার স্বাভাবিক। কিন্তু যে মানুষটার ওপর এতক্ষণ নিজের রাগটা ঝাড়া হলো, তার ভেতরে যে কথাগুলো জমে রইল, সেগুলোর হিসাবটা আর কেউ রাখে না।
মাঝে মাঝে নিজের কথাই ভাবি। আমি চাইলেই হয়তো অন্যদের মতো খুব সহজে রাগ, ক্ষোভ কিংবা অভিযোগগুলো কারও ওপর ঝেড়ে ফেলতে পারি না। একটা কথা বলার আগেও অনেকবার ভাবি—কথাটার পরিণতি কী হবে, মানুষটা কষ্ট পাবে কি না, সম্পর্কটা বদলে যাবে কি না।
এই অতিরিক্ত ভাবনাগুলোই হয়তো আমাকে অনেক কিছু বলতে দেয় না। তাই কিছু মানুষের প্রতি অভিমানগুলোও মুখে প্রকাশ পায় না, ধীরে ধীরে নিজের ভেতরেই জমে থাকে।
কখনো কখনো মনে হয়, ক্ষমা করে দেওয়া আর অভিমান না থাকা—দুটো এক জিনিস নয়।
কিছু মানুষকে ক্ষমা করে দেওয়া যায়, কিন্তু তাদের কিছু আচরণের স্মৃতি থেকে যায়।
আর সেই না-বলা অভিমানগুলোই মাঝে মাঝে চুপচাপ মনে করিয়ে দেয়— সব মানুষ সমানভাবে রাগ করার, কষ্ট দেওয়ার কিংবা নিজের অনুভূতি প্রকাশ করার অধিকার পায় না। কেউ কেউ শুধু একটু বেশি বুঝতে শেখে, আর সেই বোঝার ভারটাই নীরবে বয়ে বেড়ায়।

সব বন্ধুত্ব রক্তের সম্পর্কে হয় না,কিছু বন্ধুত্ব জন্ম নেয় একই পথে হাঁটতে হাঁটতে।বৃষ্টিতে ভেজা পাহাড়, রুপসী ঝর্নার স্রোত আ...
07/08/2026

সব বন্ধুত্ব রক্তের সম্পর্কে হয় না,
কিছু বন্ধুত্ব জন্ম নেয় একই পথে হাঁটতে হাঁটতে।

বৃষ্টিতে ভেজা পাহাড়, রুপসী ঝর্নার স্রোত আর
একঝাঁক প্রাণখোলা মানুষ—
এই মুহূর্তগুলোই, এই স্মৃতিগুলো সময়ের সাথে পুরোনো হবে,
কিন্তু অনুভূতিগুলো কখনো ফিকে হবে না। 🌿❤️

Address

Khagrachhari

Alerts

Be the first to know and let us send you an email when Memories dairy of Saithui posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Memories dairy of Saithui:

Shortcuts

Share