09/09/2026
জীবনের কিছু অধ্যায় অত্যন্ত নীরব, জটিল ও কঠিন হয়। বাইরে থেকে সবকিছু স্বাভাবিক বা হাসিখুশি মনে হলেও, ভেতরের বাস্তবতায় অনেক সময় কঠিন এক মানসিক লড়াই চালিয়ে যেতে হয়।
সত্যি বলতে, বেশ কিছুদিন ধরে আমি মানসিকভাবে অত্যন্ত আপসেট ও বিষণ্নতার মধ্য দিয়ে যাচ্ছি। আমি একেবারেই ভালো নেই।
একদিকে নিজের অসুস্থতার সাথে অনবরত যুদ্ধ, অন্যদিকে ক্যারিয়ার ও জীবনের কিছু না-মেলা সমীকরণ—সব মিলিয়ে ভীষণ ক্লান্ত ও হাঁপিয়ে উঠছি।
পরিস্থিতি ও প্রিয় মানুষের মঙ্গলের জন্য মনের বিরুদ্ধে গিয়েও অনেক কিছু মেনে নিতে হয়, ভালোবাসার গভীর আক্ষেপ আর আড়াল করা অনুভূতিগুলোকে বুকের গভীরে চেপে রেখে মানিয়ে নিতে হয়।
আপনারা অনেকে প্রতিদিন অনেক ভালোবাসা, আস্থা ও আশা নিয়ে আমাকে মেসেজ পাঠান, কল করেন কিংবা দূর-দূরান্ত থেকে চিকিৎসার সহযোগিতা ও পরামর্শের জন্য আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেন।
কিন্তু আমার বর্তমান মানসিক অবস্থা ও কঠিন পরিস্থিতির কারণে চাইলেও সবার সাথে কথা বলা বা উত্তর দেওয়া সম্ভব হয়ে উঠছে না। আপনারা এত কষ্ট করে যোগাযোগ করা সত্ত্বেও সাড়া দিতে না পারায় আমি মন থেকে অত্যন্ত দুঃখপ্রকাশ করছি।
জীবনের এই অগোছালো হিসাবগুলোর মাঝেও মহান আল্লাহর সিদ্ধান্তের ওপর পূর্ণ ভরসা রেখে পরিস্থিতি সামলে নেওয়ার চেষ্টা করে যাচ্ছি।
আমার সকল অনুরাগী, শুভাকাঙ্ক্ষী ও প্রিয় মানুষদের কাছে বিনীত অনুরোধ—দয়া করে আমাকে কেউ ভুল বুঝবেন না। আপনাদের মূল্যবান প্রার্থনায় আমাকে মনে রাখবেন, যেন আল্লাহ তাআলা আমাকে এই কঠিন সময় পার করার ধৈর্য দান করেন এবং দ্রুত স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনেন।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।