24 Live News

24 Live News 24 Live News is one of the best online news portal in Bangladesh. Visit our page to get instant news and videos from all over Bangladesh and abroad.

24 Live News provide contents in several sections including"
National, Politics, Economy, Sports, Entertainment, International, Lifestyle, Special Reports, Education, Information Technology, Columns, Video content etc.. We provide accurate and up-to-date news from Bangladesh and abroad. We do not compromise on disclosure of accurate information.

ক্যান্সারের কারণ ও প্রতিকারবিশ্বে যত মৃত্যুর ঘটনা ঘটে তার ১২ ভাগ হয় ক্যান্সারের কারণে।উন্নত ও উন্নয়নশীল দেশে ক্যান্সারকে...
07/12/2025

ক্যান্সারের কারণ ও প্রতিকার

বিশ্বে যত মৃত্যুর ঘটনা ঘটে তার ১২ ভাগ হয় ক্যান্সারের কারণে।
উন্নত ও উন্নয়নশীল দেশে ক্যান্সারকে যথাক্রমে মৃত্যুর দ্বিতীয় ও তৃতীয় কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ক্যান্সার হলে আক্রান্ত ব্যক্তির শরীরের কোষ অস্বাভাবিকভাবে বেড়ে চারপাশের টিস্যু এমনকি দূরবর্তী কোনো অঙ্গেও ছড়িয়ে পড়তে পারে। পরিণতিতে আক্রান্ত ব্যক্তি একপর্যায়ে মৃত্যুবরণ করে।

আমাদের দেশে স্তন, জরায়ু, অন্ত্রনালি, প্রোস্টেট, ফুসফুস, পাকস্থলী, ডিম্বাশয়, যকৃৎ, অন্ননালি, মুখগহ্বর, ত্বক প্রভৃতি অঙ্গের ক্যান্সার প্রায়ই পরিলক্ষিত হয়।

ক্যান্সারের কারণ হিসেবে পান-সুপারি, জর্দা, তামাকপাতা, ধূমপান, মদ্যপান, অনিয়ন্ত্রিত খাদ্য গ্রহণ, ক্ষতিকর রাসায়নিক দ্রব্যের সংস্পর্শ, কিছু কিছু ভাইরাস (হেপাটাইটিস বি ও সি, এইচআইভি, এবস্টেইন বার ভাইরাস, সাইটোমেগালো ভাইরাস), কিছু পরজীবী (সিস্টোসোমিয়াসিস), সূর্যকিরণ, তেজস্ক্রিয়তা, কীটনাশক, রঙিন খাবার, বায়ুদূষণ প্রভৃতিকে চিহ্নিত করা হয়েছে।

ধারণা করা হয়ে থাকে, ওপরের কারণগুলো প্রতিহত করতে পারলে তিন ভাগের একভাগ ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব। ক্যান্সার প্রতিরোধে কিছু নিয়ম-কানুন মেনে চলুন। এসব নিয়মের মধ্যে সুপারি, জর্দা, তামাকপাতা, ধূমপান ও মদ্যপান বর্জন করতে হবে। ব্যক্তিগত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা। শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখা এবং প্রয়োজনীয় শারীরিক পরিশ্রম করে শরীরকে সচল রাখা। সব ধরনের তেজস্ক্রিয়তা এড়িয়ে চলা। পেশাগত কারণে কোনো ক্ষতিকর রাসায়নিক দ্রব্যের সংস্পর্শে আসার সম্ভাবনা থাকলে প্রয়োজনীয় প্রটেকশন নিয়ে কাজ করা। সময়মতো টিকা গ্রহণ করা (যেমন- 'হেপাটাইটিস বি' টিকা লিভার ক্যান্সার প্রতিরোধ করে)। রঙিন খাদ্য ও পানীয়, ভেজাল ও নিম্নমানের ওষুধ এবং কসমেটিক বর্জন করা। সর্বোপরি খাদ্য, ওষুধ ও কসমেটিক ব্যবহারে সতর্কতা অবলম্বন করা। পর্যাপ্ত উদ্ভিজ খাবার (শাকসবজি, ফলমূল) এবং আঁশযুক্ত খাবার গ্রহণ করা। খাবারে অতিরিক্ত লবণ বর্জন করা। বায়ুদূষণ নিয়ন্ত্রণ করা বা এড়িয়ে চলা। যেসব অসুখ থেকে ক্যান্সার হওয়ার আশঙ্কা থাকে সেগুলোর দ্রুত চিকিৎসা করানো। ধূমপান ও মাদকবিরোধী আইন মেনে চলা অথবা বাস্তবায়ন করা। ক্যান্সারের কারণ, প্রতিরোধ, দ্রুত ক্যান্সার নির্ণয় এবং ক্যান্সারের পরিণতি সম্পর্কে জনগণকে অবহিত করার মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি করা।

দ্রুত ক্যান্সার নির্ণয় ও চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করতে পারলে এ ঘাতক ব্যাধি মুক্ত করা সম্ভব। তাই ক্যান্সারের লক্ষণ জানতে পারলে শুরুতেই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা নেবেন।

লেখক: পরামর্শক, রেডিয়েশন অনকোলজি, আহছানিয়া মিশন ক্যান্সার হাসপাতাল

06/12/2025
‘শান্তি পুরস্কার’ নামে নতুন এক বার্ষিক পুরস্কার দেওয়ার পন্থা চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। প্রথমবার ...
06/12/2025

‘শান্তি পুরস্কার’ নামে নতুন এক বার্ষিক পুরস্কার দেওয়ার পন্থা চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। প্রথমবার এই পুরস্কার জিতে নিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে এই পুরস্কার তুলে দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

ফিফার ভাষায় শান্তির জন্য অসাধারণ ও ব্যতিক্রমী পদক্ষেপ নেওয়া এবং বিশ্বের মানুষের মধ্যে ঐক্য গড়ে তোলা লোকই পাবেন এই পুরস্কার।

সেই বিবেচনায় এবার শান্তি পুরস্কার পেলেন ট্রাম্প।

পুরস্কার পেয়ে ট্রাম্প বলেন, ‘এটি সত্যিই আমার জীবনের অন্যতম সেরা সম্মাননা।

আমরা লাখ লাখ মানুষের জীবন বাঁচিয়েছি—উদাহরণ হিসেবে কঙ্গো, যেখানে ১ কোটি মানুষ মারা গিয়েছিল এবং পরিস্থিতি খুব দ্রুতই আরও ১ কোটি মৃত্যুর দিকে যাচ্ছিল।

ভারত ও পাকিস্তানের ক্ষেত্রেও আমরা যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগেই তা থামাতে পেরেছি।’

ট্রাম্প আরও বলেন, ‘জিয়ান্নি (ফিফা সভাপতি) অসাধারণ কাজ করেছে, টিকিট বিক্রিতে নতুন রেকর্ড গড়েছে। ফুটবল অথবা যেটাকে আমরা ‘সকার’ বলি—এর জন্য এটি সুন্দর এক স্বীকৃতি।

এখন পৃথিবী আরও নিরাপদ। এক বছর আগেও যুক্তরাষ্ট্র ভালো অবস্থায় ছিল না, আর এখন আমরা বিশ্বের সবচেয়ে আলোচিত দেশ।’

সূত্র: আজকের পত্রিকা

বিএনপি সঙ্গে ২০ বছরের সম্পর্ক চ্ছিন্ন করল বাংলাদেশ লেবার পার্টি
06/12/2025

বিএনপি সঙ্গে ২০ বছরের সম্পর্ক চ্ছিন্ন করল বাংলাদেশ লেবার পার্টি

06/12/2025
ভারতকে হারানোয় হামজাদের ২ কোটি টাকা পুরস্কার ঘোষণা..
19/11/2025

ভারতকে হারানোয় হামজাদের ২ কোটি টাকা পুরস্কার ঘোষণা..

সরকারের টাকায় সচিবের বাড়ির কবরস্থান উন্নয়ন, বরাদ্দ ২৪ লাখ টাকা
19/11/2025

সরকারের টাকায় সচিবের বাড়ির কবরস্থান উন্নয়ন, বরাদ্দ ২৪ লাখ টাকা

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ১৮ নভেম্বর ২০২৫মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের সাবেক...
19/11/2025

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ
১৮ নভেম্বর ২০২৫

মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের অনুপস্থিতিতে বিচার এবং মৃত্যুদণ্ডের রায় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ, হিউম্যান রাইটস ওয়াচসহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো।

পৃথক পৃথক বিবৃতিতে মানবাধিকার নিয়ে এমন উদ্বেগ প্রকাশ করেছে তারা।

হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতিতে বলা হয়েছে, দুইজনের অনুপস্থিতিতেই বিচার করে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং তাদের পছন্দের আইনজীবী দেওয়ার সুযোগ ছিল না যেটি গুরুতর মানবাধিকার উদ্বেগ তৈরি করেছে।

অন্যদিকে, জাতিসংঘের মানবাধিকার কার্যালয়, এই মৃত্যুদণ্ডের রায়ের বিরোধিতা করেছে, কেননা দীর্ঘদিন ধরেই এই ধরনের সাজা বাতিলের আহ্বান জানিয়ে আসছে জাতিসংঘ।

একইসাথে তারা বাংলাদেশে ন্যায়বিচার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেছে।

তবে, এই রায়কে 'ভুক্তভোগীদের জন্য একটি মুহূর্ত' বলে উল্লেখ করেছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়।

এছাড়া, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দুই জনের অনুপস্থিতিতে বিচারের 'নজীরবিহীন গতি' এবং রায় এই মামলার ন্যায়বিচারের ক্ষেত্রে 'উল্লেখযোগ্য উদ্বেগ' তৈরি করে বলে প্রতিক্রিয়া জানিয়েছে।

15/11/2025

একটা মুরগি ডিম পাড়ার পর, কি করে, খেয়াল করেছেন? সে খুব কক কক কক কক করে ছুটে বেড়ায়। সারা দুনিয়াকে জানান দিতে চায়, যে সে বিশাল কিছু করে ফেলেছে।

এবার একটু নিজের দিকে তাকিয়ে দেখুন তো আপনার মধ্যে এই ধরনের প্রবণতা আছে কিনা? আপনি যে অনেক সুন্দর তা দেখাতে ইচ্ছা করে? বা আপনি যে অনেক বড় কিছু করে ফেলেছেন, সেটা সবাই জানুক তা মনে হয়? বা আপনাকে দেখে সবাই হাতে তালি দিক প্রত্যাশা করেন?

প্রজ্ঞাবান রা নীরবে কাজ করেন। নীরবে কাজ করার অনেক উপকার আছে। সেটা না হয় আরেক দিন বলা যাবে। অনেক আগে একটু উক্তি দেখেছিলাম। অনেকটা এরকম:

“তুমি যা বল, তার থেকে বেশি তোমার জানা উচিত। তুমি যা দেখাও, তার থেকে বেশি তোমার থাকা উচিত।”


নিষিদ্ধ’ হচ্ছে ইন্টারনেট বন্ধের ক্ষমতাআপডেট: ০৫ নভেম্বর ২০২৫, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ  © সংগৃহীত‘বাংলাদেশ টেলিযোগাযোগ অধ...
05/11/2025

নিষিদ্ধ’ হচ্ছে ইন্টারনেট বন্ধের ক্ষমতা

আপডেট: ০৫ নভেম্বর ২০২৫,
ডাক ও টেলিযোগাযোগ বিভাগ © সংগৃহীত

‘বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫’ এর খসড়া প্রকাশ করেছে সরকারের ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। বুধবার (৫ নভেম্বর) সকালে এ খসড়া প্রকাশ করা হয়েছে।

খসড়ায় ইন্টারনেট বন্ধে নিষেধাজ্ঞা আরোপসহ টেলিযোগাযোগ খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও নাগরিক অধিকারের সুরক্ষায় বেশকিছু মৌলিক ও যুগোপযোগী পরিবর্তনের প্রস্তাব আনা হয়েছে।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, সংশ্লিষ্ট অংশীজন ও সাধারণ জনগণের অবগতি এবং মতামত গ্রহণের উদ্দেশ্যে খসড়াটি ডাক ও টেলিযোগাযোগ বিভাগের ওয়েবসাইটে উন্মুক্ত করা হয়েছে।

প্রস্তাবিত অধ্যাদেশে টেলিযোগাযোগ খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও নাগরিক অধিকারের সুরক্ষা আরও জোরদার করার লক্ষ্যে একাধিক ধারা সংশোধন করা হয়েছে। এর মধ্যে অন্যতম হলো– ইন্টারনেট বন্ধে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব, যা ডিজিটাল যুগে তথ্যপ্রবাহ ও নাগরিক স্বাধীনতা রক্ষা।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, খসড়া অধ্যাদেশের ওপর মতামত পাঠানো যাবে ১৫ নভেম্বর পর্যন্ত। মতামত পাঠাতে হবে ই-মেইলে ([email protected]) বা ডাকযোগে সচিব, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, বাংলাদেশ সচিবালয়, ঢাকা ঠিকানায়।

Address

Muzgunni Park Morh
Khalishpur
9000

Alerts

Be the first to know and let us send you an email when 24 Live News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to 24 Live News:

Share