Khobor 24

Khobor 24 জনতার কথা বলে...

19/08/2026

স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেল

18/08/2026

আদালতের রায় নিয়ে জমি বিরোধ, নির্মাণকাজ ঘিরে পাল্টাপাল্টি অভিযোগ #অভিযোগ #পাল্টাপাল্টি

04/08/2026

খুলনায় বিএনপি নেতাদের বিরুদ্ধে ৭১ টি পরিবারের জমি দখলের অভিযোগ । #অভিযোগ #

খুলনার দিঘলিয়ায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে ৩ জন নিহতখুলনা, ৩১ জুলাই ২০২৬: খুলনার দিঘলিয়া উপজেলার গাজীরহাট এলাকায় ট...
31/07/2026

খুলনার দিঘলিয়ায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে ৩ জন নিহত

খুলনা, ৩১ জুলাই ২০২৬: খুলনার দিঘলিয়া উপজেলার গাজীরহাট এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (৩১ জুলাই) এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি মোটরসাইকেলে তিনজন আরোহী যাচ্ছিলেন। পথে গাজীরহাট এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালককে আটকের চেষ্টা চলছে বলে জানা গেছে।

দুর্ঘটনার সঠিক কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।

(বিঃদ্রঃ নিহতদের পরিচয় ও পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য প্রকাশিত হলে এই প্রতিবেদনে তা হালনাগাদ করা যেতে পারে।)

30/07/2026

এবার সিলেটে এন সি পির নেতাকর্মীদের গাড়িতে হামলা।
সারজিস আলমের গাড়ি গ্লাস ভাঙচুর

খুলনা মহানগরীর হরিণটানা থানাধীন কেডিএ ময়ূর আবাসিক এলাকার একটি লেক থেকে অজ্ঞাত পরিচয়ের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।...
30/07/2026

খুলনা মহানগরীর হরিণটানা থানাধীন কেডিএ ময়ূর আবাসিক এলাকার একটি লেক থেকে অজ্ঞাত পরিচয়ের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

খুলনা প্রতিনিধি

বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) সকাল আনুমানিক ৯:০০টার দিকে লেকের পানিতে ১২ থেকে ১৩ বছর বয়সী এক বালকের মরদেহ ভাসতে থাকার খবর পায় হরিণটানা থানা পুলিশ। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পানিতে ভাসমান মরদেহ উদ্ধার করে এবং পরবর্তী আইনগত ও প্রয়োজনীয় কার্যক্রম শুরু করে।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া শিশুটির পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। তাই খুলনা মহানগরীসহ আশপাশের এলাকায় সম্প্রতি কোনো শিশু নিখোঁজ হয়ে থাকলে বা শিশুটির পরিচয় সম্পর্কে কারও কাছে তথ্য থাকলে দ্রুত হরিণটানা থানা অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছে।

নতুন রূপে খবর 24, খবরের পেছনের খবর নিয়ে আপনাদের সাথে দেখা হবে সব খবরের আগে।
30/07/2026

নতুন রূপে খবর 24, খবরের পেছনের খবর নিয়ে আপনাদের সাথে দেখা হবে সব খবরের আগে।

30/07/2026

খুলনায় সংখ্যালঘু পরিবার ঘরের মধ্যে অবরুদ্ধ

29/07/2026

খুলনায় জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে সংখ্যালঘু পরিবার অবরুদ্ধ।

Address

Khulna

Alerts

Be the first to know and let us send you an email when Khobor 24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Khobor 24:

Shortcuts

Share