FLASH TV

FLASH TV Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from FLASH TV, Media/News Company, Khulna.

প্যারোলে মুক্তি পেয়ে বোনের জানাজায় সাবেক এমপি রশিদুজ্জামান মোড়লখুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক...
27/04/2026

প্যারোলে মুক্তি পেয়ে বোনের জানাজায় সাবেক এমপি রশিদুজ্জামান মোড়ল

খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রশিদুজ্জামান মোড়লের আপন বোন রওশনারা মোড়ল (৭০) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এদিকে, প্যারোলে মুক্তি পেয়ে বোনের জানাজায় অংশ নিয়েছেন রশিদুজ্জামান মোড়ল।

সোমবার (২৭ এপ্রিল ) রাতে প্যারোলে মুক্তি পেয়ে বোনের জানাজায় অংশ নিয়েছেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, ২৭ এপ্রিল সকাল আনুমানিক ৮টার দিকে পাইকগাছা উপজেলার কাশিমনগর গ্রামের নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।মরহুমা রওশনারা মোড়ল ছিলেন ২ নং কপিলমুনি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুল মান্নান মোড়লের স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, সাবেক এমপি রশিদুজ্জামান মোড়ল বর্তমানে যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দী রয়েছেন। বোনের মৃত্যুসংবাদ পেয়ে তার মেয়ে মৃত্তিকা জামান পিতার প্যারোলে মুক্তির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেন। পরবর্তীতে মানবিক দিক বিবেচনায় আবেদনটি মঞ্জুর করা হলে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। যথাযথ পুলিশি প্রহরায় সোমবার (২৭ এপ্রিল) রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে রশিদুজ্জামান মোড়ল বোনের বাড়িতে পৌঁছান। পরে রেজ্জাকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

খুলনা রেঞ্জ ডিআইজি রেজাউল হক বলেন, রশিদুজ্জামানের বোনের মৃত্যুতে প্যারোলে মুক্তি পান তিনি। জানাজার সকল আনুষ্ঠানিকতা শেষে তাকে রাতেই পুনরায় পুলিশি প্রহরায় যশোর কেন্দ্রীয় কারাগারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়।

Address

Khulna

Telephone

01711285964

Website

Alerts

Be the first to know and let us send you an email when FLASH TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to FLASH TV:

Shortcuts

Share