08/05/2026
#ক্যাপশন
আমাকে ছেড়ে যেও না প্রিয়,
তোমাকে ছাড়া আমি সত্যিই বড় অসহায়।
তুমি চলে গেলে আমার সকাল গুলো রং হারায়,
রাত গুলো আরও বেশি নীরব হয়ে ওঠে।
তোমার উপস্থিতিতেই আমার সাহস,
তোমার কণ্ঠেই আমার শান্তি।
আমি শক্ত মানুষ নই প্রিয়,
তোমাকে হারানোর ভয় আমাকে ভেঙে দেয়।
তুমি ছাড়া হাসিটাও অভিনয় মনে হয়,
ভেতরের কষ্ট কেউ বোঝে না।
আমার দুনিয়াটা ছোট,
আর সেই দুনিয়ার পুরোটা জুড়েই তুমি।
তোমার হাতটা ধরেই আমি চলতে চাই,
একলা পথ আমাকে ভয় দেখায়।
ভুল হলে বকো,
অভিমান হলে চুপ থেকো না।
কারণ তোমার নীরবতাও আমাকে কাঁদায়,
তোমার দূরত্ব আমাকে অসহায় করে তোলে।
আমি শুধু তোমাকেই চাই,
দিন শেষে তোমাকেই পাশে চাই।
তুমি থাকলে জীবনটা সুন্দর লাগে,
তোমাকে নিয়েই আমার সব স্বপ্ন।
হাজার মানুষের ভিড়েও আমি শুধু তোমাকেই খুঁজি,
তোমার চোখেই আমি শান্তি পাই।
প্রিয়, কখনো ছেড়ে যেও না,
তুমি ছাড়া আমি সত্যিই অসম্পূর্ণ,,,!❤️❤️