Zinar Bin Arshad

Zinar Bin Arshad নিজের এমন একটা অবস্থান বানাও,✌🎯
আজ যারা দেখছে তোমায় অবহেলায়, কাল বাধ্য হয়ে স্যালুট জানাবে তারায়।🙋‍♂

💥🔥 GREAT NEWS 🔥💥আমার Online TOPIK ক্লাসের প্রাণপ্রিয় স্টুডেন্ট🌟 Sajjad Hossain 🌟🇰🇷 TOPIK I Level-2 পরীক্ষায় 🎯 200/200 Ma...
29/05/2026

💥🔥 GREAT NEWS 🔥💥

আমার Online TOPIK ক্লাসের প্রাণপ্রিয় স্টুডেন্ট
🌟 Sajjad Hossain 🌟

🇰🇷 TOPIK I Level-2 পরীক্ষায় 🎯 200/200 Marks অর্জন করে অসাধারণ সফলতা পেয়েছে!💖

একটি Online ক্লাস,
একটি সঠিক গাইডলাইন,
এবং একজন পরিশ্রমী শিক্ষার্থীর সফলতার গল্প…✨

Alhamdulillah!🤲
আমার Online এ পড়ানো অন্যান্য শিক্ষার্থীদের শতভাগ পাশের সফলতা অব্যাহত আছে।💫💝

📚 আগামী TOPIK প্রস্তুতির জন্য...
🌏 Online Registration: 11 June 2026 (সম্ভবত)
🗓️ Exam: 17 October 2026 (Fixed)
(অনলাইন রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগ করুন)

💻 Online Class চলছে Topik Level 2 এর...
⏰ রাত 10 টা থেকে (শনি+সোম+বুধবার)

🏡 ঘরে বসে আপনার ফ্রি টাইমে স্বল্প খরচে TOPIK প্রস্তুতি গ্রহণ করুন, স্টুডেন্ট ভিসায় স্বপ্নের কোরিয়াতে যান।🇰🇷

কোরিয়ান ভাষার ক্লাস ও স্টুডেন্ট ভিসার যেকোনো পরামর্শের জন্য যোগাযোগ করুন....

🎯 Zinar Sir I Target Korea🇧🇩✈️🇰🇷🎯
📲 01905-452496 (WhatsApp/Call)


✈️🇰🇷🎯

কোরিয়া ও জাপানের ঐতিহ্যবাহী পোশাক!🇰🇷 হানবোক ❤️ ⚡🇯🇵 কিমোনো👍আপনার কাছে কোনটি বেশী সুন্দর!?
20/05/2026

কোরিয়া ও জাপানের ঐতিহ্যবাহী পোশাক!
🇰🇷 হানবোক ❤️ ⚡🇯🇵 কিমোনো👍

আপনার কাছে কোনটি বেশী সুন্দর!?






🇰🇷দক্ষিণ কোরিয়ায় কুপাংয়ের বিশাল তথ্য ফাঁস কেলেঙ্কারি!😱Coupang–কে ঘিরে দক্ষিণ কোরিয়ায় বড় ধরনের তথ্য ফাঁসের অভিযোগ সামনে এ...
17/05/2026

🇰🇷দক্ষিণ কোরিয়ায় কুপাংয়ের বিশাল তথ্য ফাঁস কেলেঙ্কারি!😱

Coupang–কে ঘিরে দক্ষিণ কোরিয়ায় বড় ধরনের তথ্য ফাঁসের অভিযোগ সামনে এসেছে। দেশটির অন্যতম বৃহৎ ই-কমার্স প্রতিষ্ঠানটি বর্তমানে সরকারি তদন্তের শেষ পর্যায়ে রয়েছে। আগামী মাসের শুরুতেই Personal Information Protection Commission (PIPC) এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করতে পারে।

প্রতিবেদন অনুযায়ী, প্রায় ৩ কোটি ৩৬ লাখ (33.6 million) ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে থাকতে পারে। ফাঁস হওয়া তথ্যের মধ্যে রয়েছে নাম, ফোন নম্বর, বাসার ঠিকানা এবং অর্ডার-সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য।

কর্তৃপক্ষ জানিয়েছে, কোম্পানির নিরাপত্তা ব্যবস্থাপনায় গুরুতর দুর্বলতা পাওয়া গেছে। তদন্ত শেষ হলে কুপাংকে বিলিয়ন ওন পরিমাণ বড় অঙ্কের জরিমানার মুখে পড়তে হতে পারে।

এই ঘটনাকে ইতোমধ্যে দক্ষিণ কোরিয়ার ইতিহাসে অন্যতম বৃহৎ তথ্য ফাঁসের ঘটনা হিসেবে দেখা হচ্ছে। অনলাইন কেনাকাটা করা অনেক ব্যবহারকারী এখন নিজেদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।








🇰🇷 দক্ষিণ কোরিয়ায় চাঞ্চল্যকর এক হত্যাকাণ্ড!😱দক্ষিণ কোরিয়ার এক হাই স্কুল ছাত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে ২৩ বছর বয়সী য...
15/05/2026

🇰🇷 দক্ষিণ কোরিয়ায় চাঞ্চল্যকর এক হত্যাকাণ্ড!😱

দক্ষিণ কোরিয়ার এক হাই স্কুল ছাত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে ২৩ বছর বয়সী যুবক গ্রেপ্তার 🚔🔪

দক্ষিণ কোরিয়ার গোয়াংজুতে ঘটে যাওয়া একটি মর্মান্তিক হত্যাকাণ্ড দেশজুড়ে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি করেছে 😢

এমবিসি নিউজের তথ্য অনুযায়ী, ২৩ বছর বয়সী জাং ইয়ুন-গি নামের এক যুবক রাস্তায় হেঁটে যাওয়া এক হাই স্কুল ছাত্রীকে ছুরিকাঘাত করে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

পুলিশের ধারণা, এটি একটি পূর্বপরিকল্পিত হামলা ছিল। তদন্তে জানা যায়, ঘটনার কয়েকদিন আগে সন্দেহভাজন ব্যক্তি একটি ছুরি ও দস্তানা কিনেছিল এবং এমন একটি এলাকা বেছে নেয় যেখানে সিসিটিভি ক্যামেরার উপস্থিতি কম 🕵️‍♂️

কর্তৃপক্ষ আরও জানায়, ঘটনার পর সে প্রমাণ লুকানোর চেষ্টা করেছিল। তদন্ত চলমান থাকায় তার নাম ও ছবি প্রকাশ করেছে পুলিশ ⚖️

এমবিসি নিউজের প্রকাশিত একটি ভিডিওতে, সাংবাদিকরা সন্দেহভাজনকে জিজ্ঞাসা করেন তার কিছু বলার আছে কিনা এবং অপরাধটি পরিকল্পিত ছিল কিনা।
উত্তরে সে শুধু বলে, “আমি দুঃখিত।”😶

এই মর্মান্তিক ঘটনাটি দক্ষিণ কোরিয়ায় পিছু ধাওয়া-সংক্রান্ত অপরাধ, নারীর নিরাপত্তা এবং সহিংস অপরাধীদের জন্য কঠোর শাস্তি নিয়ে বিতর্ককে পুনরায় উস্কে দিয়েছে 🇰🇷

📌 সূত্র: MBC News Korea

🇰🇷 দক্ষিণ কোরিয়ায় অভিবাসী শ্রমিকদের স্থায়ী বসবাসের সুযোগ বাড়ানোর আলোচনা।🥰দক্ষিণ কোরিয়া এখন অভিবাসী শ্রমিকদের শুধু ক...
13/05/2026

🇰🇷 দক্ষিণ কোরিয়ায় অভিবাসী শ্রমিকদের স্থায়ী বসবাসের সুযোগ বাড়ানোর আলোচনা।🥰

দক্ষিণ কোরিয়া এখন অভিবাসী শ্রমিকদের শুধু কাজের জন্য নয়, বরং দীর্ঘমেয়াদে দেশটির সমাজ ও অর্থনীতির অংশ হিসেবে গড়ে তুলতে নতুন নীতির দিকে এগোচ্ছে। -এ অনুষ্ঠিত এক সাম্প্রতিক সংসদীয় সম্মেলনে এ বিষয়টি গুরুত্ব পেয়েছে।

📊 গুরুত্বপূর্ণ পরিসংখ্যান
🔹 দক্ষিণ কোরিয়ায় বিদেশি শ্রমিকের সংখ্যা ২০২৫ সালে ১১ লক্ষ (1.1 million) ছাড়িয়েছে...

🔹 জাহাজ নির্মাণ খাতে অভিবাসী শ্রমিক:
• ২০২১ সালে প্রায় ৪,৫০০ জন
• ২০২৪ সালের শেষে ২২,৮০০ জন
➡️ মাত্র ৩ বছরে প্রায় ৫ গুণ বৃদ্ধি

🔹 -এ ২০২৪ সালের শেষে:
• E-7 ভিসা (দক্ষ/পেশাদার): ৪,৭০০ জন
• E-9 ভিসা (সাধারণ শ্রমিক): ৭,৩০০ জন

🔹 এই শ্রমিকদের অধিকাংশই মাসে ২৫ লক্ষ+ উওন (প্রায় ২ থেকে ২.৫ লক্ষ টাকা)- আয় করেন।

📌 কেন এই পরিবর্তন?
বর্তমান নীতিতে অনেক শ্রমিক কাজ করে উপার্জিত অর্থ নিজ দেশে পাঠিয়ে দেন এবং কয়েক বছর পর কোরিয়া ছেড়ে চলে যান। ফলে:

❌ স্থানীয় অর্থনীতিতে খরচ কম হয়
❌ দক্ষতা অর্জনের পরও কোরিয়া শ্রমিক হারায়
❌ শিল্পখাতে দীর্ঘমেয়াদি জনবল সংকট তৈরি হয়

💡 প্রস্তাবিত নতুন দিক
বিশেষজ্ঞরা বলছেন, ভবিষ্যতে অভিবাসন নীতিতে শুধু কর্মী আনা নয়, বরং—

✅ পরিবার নিয়ে আসার সুযোগ
✅ কোরিয়ায় দীর্ঘমেয়াদি বসবাস
✅ দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ
✅ স্থানীয় সমাজে অন্তর্ভুক্তি
✅ স্থায়ী আবাসনের পথ

এই বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হবে।

🔍 নতুন শ্রম কাঠামোর প্রস্তাব
বর্তমান professional / non-professional বিভাজনের পরিবর্তে:

🔹 সাধারণ শ্রম
🔹 মধ্যম দক্ষ শ্রম
🔹 উচ্চ দক্ষ শ্রম
এভাবে নতুন শ্রেণিবিন্যাস আনার আলোচনা চলছে।

📌 সরকার আগামী জুলাইয়ের মধ্যে বিদেশি শ্রমিকদের জন্য নতুন সমন্বিত রোডম্যাপ প্রকাশ করতে পারে।
বাংলাদেশসহ বিদেশি কর্মীদের জন্য এটি ভবিষ্যতে বড় সুযোগের ইঙ্গিত হতে পারে।

🇰🇷কোরিয়ার সর্বশেষ আপডেট নিউজ পেতে এই পেইজটি Flow দিয়ে সঙ্গে থাকুন।💫

কোরিয়া সম্পর্কিত যেকোনো প্রয়োজনে...
☎️01905-452496 (WhatsApp/Call)

দক্ষিণ কোরিয়ায় বসবাসরত প্রবাসীরা গাড়ি চালানো এবং রাস্তা পারাপারে অধিক সতর্কতা অবলম্বন করুন।🇰🇷
13/05/2026

দক্ষিণ কোরিয়ায় বসবাসরত প্রবাসীরা গাড়ি চালানো এবং রাস্তা পারাপারে অধিক সতর্কতা অবলম্বন করুন।🇰🇷

🇰🇷 দক্ষিণ কোরিয়ায় বিদেশি কর্মীদের জন্য আসছে বড় পরিবর্তন: ২০২৬ সালে নতুন নীতিমালাদক্ষিণ কোরিয়ায় কর্মরত বিদেশি শ্রমিক...
12/05/2026

🇰🇷 দক্ষিণ কোরিয়ায় বিদেশি কর্মীদের জন্য আসছে বড় পরিবর্তন: ২০২৬ সালে নতুন নীতিমালা

দক্ষিণ কোরিয়ায় কর্মরত বিদেশি শ্রমিকদের জন্য সামনে আসছে গুরুত্বপূর্ণ নীতিগত পরিবর্তন। দেশটির Ministry of Employment and Labor জানিয়েছে, ২০২৬ সালের প্রথমার্ধের মধ্যেই বিদেশি কর্মীদের জন্য একটি সমন্বিত সহায়তা রোডম্যাপ ঘোষণা করা হবে।

বর্তমানে দক্ষিণ কোরিয়ায় প্রায় ১১ লক্ষ বিদেশি কর্মী কাজ করছেন। এই সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে সরকার বুঝতে পারছে—শুধু কর্মী আনা নয়, বরং তাদের সঠিক ব্যবস্থাপনা, দক্ষতা উন্নয়ন এবং দীর্ঘমেয়াদি স্থায়িত্ব নিশ্চিত করাও জরুরি।

📌 কী কী পরিবর্তন আসতে পারে?
✅ অদক্ষ বিদেশি কর্মীদের দক্ষতা উন্নয়নের সুযোগ বাড়ানো
✅ দক্ষ ও উচ্চ যোগ্যতাসম্পন্ন কর্মীদের দীর্ঘমেয়াদে কোরিয়ায় থাকার সুযোগ সম্প্রসারণ
✅ Employment Permit System (EPS) ব্যবস্থার সংস্কার
✅ বিদেশি কর্মীদের মানবাধিকার ও দেশীয় কর্মসংস্থানের ভারসাম্য রক্ষা
✅ শিল্পখাতের চাহিদা অনুযায়ী নতুন শ্রম কাঠামো

🔍 বিশেষজ্ঞদের মতে
বিশ্লেষকরা মনে করছেন, দক্ষিণ কোরিয়া ধীরে ধীরে একটি Skill-Based Immigration System-এর দিকে যাচ্ছে। অর্থাৎ ভবিষ্যতে শুধু সাধারণ শ্রমিক নয়, দক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতে বিদেশিদের জন্য আরও বেশি সুযোগ তৈরি হতে পারে।

প্রস্তাবিত নতুন কাঠামোতে শ্রমিকদের তিনটি শ্রেণিতে ভাগ করা হতে পারে:
🔹 সাধারণ শ্রম
🔹 মধ্যম দক্ষ শ্রম
🔹 উচ্চ দক্ষ শ্রম

এতে করে দক্ষ কর্মীদের জন্য স্থায়ী চাকরি, ভিসা পরিবর্তন এবং দীর্ঘমেয়াদি বসবাসের পথ আরও সহজ হতে পারে।

🇧🇩 বাংলাদেশিদের জন্য কেন গুরুত্বপূর্ণ?
বাংলাদেশ থেকে যারা Employment Permit System (E-9) ভিসায় দক্ষিণ কোরিয়ায় যেতে চান বা বর্তমানে কাজ করছেন, তাদের জন্য এটি বড় সুযোগের ইঙ্গিত।

বিশেষ করে যারা ভাষা শেখা, কাজের দক্ষতা বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদে কোরিয়ায় ক্যারিয়ার গড়ার পরিকল্পনা করছেন—তাদের জন্য নতুন নীতিমালা ইতিবাচক হতে পারে।

📌 এখন থেকেই কোরিয়ান ভাষা, কাজের স্কিল এবং নিয়মকানুন সম্পর্কে প্রস্তুতি নেওয়া খুব গুরুত্বপূর্ণ।

কোরিয়ার আপডেট নিউজ পেতে পেইজের সঙ্গে থাকুন।

🇰🇷

10/05/2026

ভালোবাসা আর কৃতজ্ঞতায় Parents’ Day পালন করেছে দক্ষিণ কোরিয়া।🇰🇷 ফুল, শুভেচ্ছা ও সম্মানের মধ্য দিয়ে সন্তানরা স্মরণ করেছেন বাবা-মায়ের ত্যাগ ও ভালোবাসা।

🇰🇷

09/05/2026

Dream Country👉 South Korea.🇰🇷

🫰

🇰🇷 দক্ষিণ কোরিয়ার স্টুডেন্ট ভিসা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য যারা 🇰🇷দক্ষিণ কোরিয়ায় Bachelor / Master’s / Language Pro...
08/05/2026

🇰🇷 দক্ষিণ কোরিয়ার স্টুডেন্ট ভিসা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য

যারা 🇰🇷দক্ষিণ কোরিয়ায় Bachelor / Master’s / Language Program এ যেতে চান, তাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিচে তুলে ধরা হলো। আশা করি উপকৃত হবেন। ✨

🔹 ১. Bachelor করতে GPA কত লাগবে?
✔️ SSC & HSC মিলিয়ে সাধারণত GPA 3.50+ থাকলে ভালো সুযোগ থাকে।
✔️ কিছু ইউনিভার্সিটিতে GPA 3.00 থাকলেও আবেদন করা যায়।
✔️ GPA 4.00+ হলে Scholarship পাওয়ার সম্ভাবনা বেশি।

🎓 ২. Master’s করতে কত CGPA প্রয়োজন?
✔️ Bachelor CGPA সাধারণত 2.50–3.00 থাকলে আবেদন করা সম্ভব।
✔️ ইউনিভার্সিটি ও প্রোগ্রাম অনুযায়ী requirement ভিন্ন হতে পারে।

📅 ৩. বছরে কয়টি Intake?
✔️ মোট ২টি Intake:
📌 March Intake
📌 September Intake
✔️ March Intake এর application সাধারণত আগের বছরের September থেকেই শুরু হয়।

📚 ৪. TOPIK / IELTS ছাড়া কি আবেদন করা যায়?
✔️ হ্যাঁ, কিছু ক্ষেত্রে আবেদন করা যায়।
যেমন:
🔸 Korean Language Program (KLP)
🔸 EAP Program
🔸 English Track Program
🔸 কিছু Master’s Program
📌 তবে Korea গিয়ে TOPIK / IELTS complete করতে হতে পারে।

📝 ৫. IELTS ছাড়া আর কী দিয়ে আবেদন করা যায়?
✔️ TOEFL
✔️ TOPIK
✔️ Medium of Instruction Certificate (কিছু ক্ষেত্রে)

💰 ৬. Tuition Fee কত?
🎓 Bachelor:
✔️ প্রতি Semester আনুমানিক ২.৫–৩ লাখ টাকা
🎓 Master’s:
✔️ প্রতি Semester আনুমানিক ৩–৪ লাখ টাকা
📌 Scholarship পেলে খরচ অনেক কমে যায়।

🎤 ৭. Interview দিতে হয়?
✔️ বেশিরভাগ ক্ষেত্রে Basic Interview নেওয়া হয়।
✔️ অনেক University Interview ছাড়াও Admission দেয়।

💳 ৮. Visa এর আগে Tuition Fee দিতে হয়?
✔️ হ্যাঁ, সাধারণত ১ম Semester এর Tuition Fee আগে পরিশোধ করতে হয়।

📖 ৯. Study Gap কতটুকু acceptable?
🎓 Bachelor:
✔️ ৩–৪ বছর Gap সাধারণত acceptable
✔️ ৫+ বছর হলে Strong Explanation প্রয়োজন
🎓 Master’s:
✔️ ৪–৫ বছর Gap manageable
✔️ ৬+ বছর হলে Work Experience & Strong SOP প্রয়োজন
📌 অনেক University ১০+ বছরের Gap থাকলেও Admission দিয়েছে।

💵 ১০. মোট খরচ কত?
✔️ আনুমানিক ৫–৬ লাখ টাকা
📌 University ও Program অনুযায়ী কম-বেশি হতে পারে।

🎓 ১১. Diploma Students কি আবেদন করতে পারবে?
✔️ অবশ্যই পারবে।
✔️ অনেক ক্ষেত্রে সুযোগ আরও বেশি থাকে।

📈 ১২. কোন Program এ Visa Ratio ভালো?
✔️ Regional Scholarship Visa
✔️ Korean Language Program
✔️ EAP Program
✔️ E-Visa Category Program

🏙️ ১৩. কোন শহর ভালো?
🌆 Seoul
🌆 Busan
✔️ সুযোগ-সুবিধা, Job Opportunity ও Student Environment তুলনামূলক ভালো।

💼 ১৪. Job করে Tuition + Living Cost manage করা যায়?
✔️ হ্যাঁ, Part-time / Full-time Job করা যায়।
✔️ অনেক শিক্ষার্থী পড়াশোনার পাশাপাশি নিজের খরচ চালাতে সক্ষম হয়।

🛂 ১৫. PR (Permanent Residency) পাওয়া যায়?
✔️ পাওয়া যায়, তবে সহজ নয়।
✔️ Korean Language Skill ভালো থাকতে হয়।

🌍 ১৬. Korea থেকে Europe move করা যায়?
✔️ Higher Study বা Job Opportunity এর মাধ্যমে অনেকেই Europe move করেন।

📅 ১৭. ২০২৭ March Intake এর Application শুরু কবে?
✔️ September 2026 থেকে।

🎯 ১৮. বিশেষ তথ্য
যাদের:
✔️ HSC 2020 বা পরবর্তী
✔️ TOPIK Level 2 / IELTS 5.5+
আছে, তারা Bachelor ও Regional Visa Category তে আবেদন করতে পারবেন।

🇰🇷 যারা আগামী October TOPIK Exam দিয়ে আগামী বছর Korea-তে Scholarship সহ Student Visa তে যেতে চান, তারা এখন থেকেই প্রস্তুতি শুরু করুন।

📲 Call / WhatsApp: 01905452496
📧 Email: [email protected]
Facebook: Zinar Bin Arshad

এই লেখাটি দয়া করে কেউ কপি করবেন না, প্রয়োজনে শেয়ার দিয়ে গুরুত্বপূর্ণ তথ্য গুলো সবাইকে জানিয়ে দিন।










🇰🇷✈️

Address

Khulna

Opening Hours

Monday 09:00 - 18:00
Tuesday 09:00 - 18:00
Wednesday 09:00 - 18:00
Thursday 09:00 - 18:00
Saturday 09:00 - 18:00
Sunday 09:00 - 18:00

Telephone

+8801905452496

Alerts

Be the first to know and let us send you an email when Zinar Bin Arshad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Zinar Bin Arshad:

Shortcuts

Share