Khulna Pratidin

Khulna Pratidin Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Khulna Pratidin, News & Media Website, khulna, Khulna.

বাংলাদেশ সরকার অনুমোদিত খুলনা থেকে প্রকাশিত জনপ্রিয় পত্রিকা দৈনিক খুলনা প্রতিদিন (রেজি: নং k.n 585)।পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক মো: সোহাগ দেওয়ান। সত্য ও সঠিক সংবাদ পরিবেশনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।দৈনিক খুলনা প্রতিদিন-সত্য প্রকাশে আপোষহীন

12/07/2026

নির্জনা হ~ত্যার প্রতিবাদে উত্তাল
বসুপাড়া, বিচারের দাবি

বিশ্বকাপে শেষে দেশে ফিরে মারা গেলেন দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার জেইডেন অ্যাডামস। চলতি জুলাইয়ে ২৫ বছর পা রাখা এই বাফনার খে...
12/07/2026

বিশ্বকাপে শেষে দেশে ফিরে মারা গেলেন দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার জেইডেন অ্যাডামস। চলতি জুলাইয়ে ২৫ বছর পা রাখা এই বাফনার খেলোয়াড়কে কেপ টাউনে নিজ বাড়িতে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।
মৃত্যুর কারণ সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। তার অকালপ্রয়াণে দক্ষিণ আফ্রিকান ফুটবল প্লেয়ার্স ইউনিয়নসহ ক্রীড়াঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হয়ে গ্রুপ পর্বের তিনটি ম্যাচে খেলা ২৫ বছর বয়সে মারা যাওয়া মামেলোদি সানডাউনসের এই মিডফিল্ডার।

রাজধানীর আজিমপুর কবরস্থানকে ঘিরে সংঘবদ্ধ কঙ্কাল পাচারকারী চক্র সক্রিয় থাকার অভিযোগ উঠেছে। গণমাধ্যমসূত্রে অনুসন্ধানে জানা...
12/07/2026

রাজধানীর আজিমপুর কবরস্থানকে ঘিরে সংঘবদ্ধ কঙ্কাল পাচারকারী চক্র সক্রিয় থাকার অভিযোগ উঠেছে। গণমাধ্যমসূত্রে অনুসন্ধানে জানা গেছে, কবর থেকে মরদেহের হাড় তুলে তা মোটা অঙ্কের টাকার বিনিময়ে বিক্রি করা হচ্ছে। এ ঘটনায় কবরস্থানে প্রিয়জনদের দাফন করা পরিবারগুলোর মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
রাজধানীর অন্যতম বৃহৎ আজিমপুর কবরস্থানে প্রতিদিন গড়ে ২৫ থেকে ৩০টি মরদেহ দাফন করা হয়। প্রায় ৩২ একর জায়গাজুড়ে থাকা এ কবরস্থানে রয়েছে প্রায় ৩০ হাজার কবর। অভিযোগ রয়েছে, এখানকার কিছু গোরখোদক ও তাদের সহযোগীরা নির্দিষ্ট কবর চিহ্নিত করে সুযোগমতো সেখান থেকে মরদেহের হাড় তুলে পাচার করে।
অনুসন্ধানে কঙ্কাল ক্রেতা পরিচয়ে যোগাযোগ করলে চক্রের সদস্যরা জানান, ছয় থেকে সাত মাস পুরোনো এবং নামফলকবিহীন কবর থেকে হাড় সংগ্রহ করা তুলনামূলক সহজ। প্রয়োজন হলে সাত থেকে ১০ দিনের মধ্যেই একটি পূর্ণাঙ্গ কঙ্কাল সরবরাহ করা সম্ভব বলেও দাবি করেন তারা।
পানিতে ডুবে আছে রাস্তা, পুলিশের জরুরি বার্তা
চক্রের এক সদস্য জানান, একটি মানুষের ২০৬টি হাড় গুনে গুনে সরবরাহ করা হবে। এর জন্য তারা ৪০ হাজার টাকা দাবি করেন। তাদের ভাষ্য, কবর খননের কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরাই এই কাজ করে থাকেন।
অনুসন্ধানে আরও জানা যায়, সন্ধ্যার পর কবর খুঁড়ে হাড় বের করে ঘাসভর্তি বস্তায় করে নির্ধারিত স্থানে পৌঁছে দেওয়া হয়। পুরো যোগাযোগ মোবাইল ফোনে করা হয় এবং লেনদেন শেষে এক পক্ষ আরেক পক্ষকে চিনতে পারে না—এমন ব্যবস্থাই অনুসরণ করা হয়।

ভারতে আবারও হানা দিয়েছে করোনাভাইরাস। দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য অন্ধ্রপ্রদেশে প্রাণঘাতী ভাইরাসটির সংক্রমণে দুজনের মৃত্যু...
12/07/2026

ভারতে আবারও হানা দিয়েছে করোনাভাইরাস। দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য অন্ধ্রপ্রদেশে প্রাণঘাতী ভাইরাসটির সংক্রমণে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পাশাপাশি আরও আটজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এই পরিস্থিতিতে নজরদারি, পরীক্ষা ও সংক্রমণ নিয়ন্ত্রণে একাধিক পদক্ষেপ নিয়েছে স্বাস্থ্য বিভাগ, যার অংশ হিসেবে সতর্কতাও জারি করেছে রাজ্য সরকার।
রোববার (১২ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য।

12/07/2026
বিশ্বকাপের মঞ্চ এখন পুরোপুরি প্রস্তুত! 🏆🔥​কারা হাসবে শেষ হাসি? সেমিফাইনালের মহারণে মুখোমুখি হচ্ছে বিশ্ব ফুটবলের চার পরাশ...
12/07/2026

বিশ্বকাপের মঞ্চ এখন পুরোপুরি প্রস্তুত! 🏆🔥
​কারা হাসবে শেষ হাসি? সেমিফাইনালের মহারণে মুখোমুখি হচ্ছে বিশ্ব ফুটবলের চার পরাশক্তি। একদিকে মেসির আর্জেন্টিনা আর এমবাপ্পের ফ্রান্স, অন্যদিকে ইয়ামালের স্পেন আর হ্যারিকেনের ইংল্যান্ড!
​ফুটবল বিশ্বের সবচেয়ে বড় এই ব্লকবাস্টার লড়াইয়ের প্রতি মুহূর্তের আপডেট পেতে চোখ রাখুন খুলনা প্রতিদিনে। 🍿⚽
​আপনার মতে কোন দুটি দল যাচ্ছে ফাইনালে? কমেন্ট করে জানান আপনার মতামত! 👇

তখনকার সময় ভিএআর চেক থাকলে ব্রাজিলের কয়টি বিশ্বকাপ থাকতো? কমেন্ট করে জানান..
12/07/2026

তখনকার সময় ভিএআর চেক থাকলে ব্রাজিলের কয়টি বিশ্বকাপ থাকতো? কমেন্ট করে জানান..

প্রশ্নটা এখন ফুটবলপ্রেমীদের মুখে মুখে। এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা কি সত্যিই প্রতিপক্ষকে নিয়ম করে "থ্রি-পিস" পরিয়েই ছ...
12/07/2026

প্রশ্নটা এখন ফুটবলপ্রেমীদের মুখে মুখে। এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা কি সত্যিই প্রতিপক্ষকে নিয়ম করে "থ্রি-পিস" পরিয়েই ছাড়ছে?
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। জুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্তিনেজের গোলে দাপুটে জয় তুলে নেয় লিওনেল মেসির দল। টানটান লড়াইয়ের ম্যাচে শেষ পর্যন্ত আর্জেন্টিনার আক্রমণভাগের সামনে দাঁড়াতেই পারেনি সুইসরা।
তবে জয়ের চেয়েও এখন বেশি আলোচনায় একটি মজার বিষয়। এবারের বিশ্বকাপে একের পর এক ম্যাচে ঠিক তিন গোল করেই জয় তুলে নিচ্ছে আলবিসেলেস্তেরা। আর তাই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মজার মন্তব্য—"আর্জেন্টিনা কি প্রতিপক্ষকে নিয়ম করে থ্রি-পিস পরিয়েই ছাড়ছে?"
এদিকে এই জয়ে বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এখন দেখার বিষয়, সেমিফাইনালেও কি সেই 'তিন গোলের গল্প' অব্যাহত থাকে, নাকি এবার বদলে যায় হিসাব।

আলভারেজ-লাউতারোর গোলে সুইজারল্যান্ডকে উড়িয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা, আবারও ৩ গোল!
12/07/2026

আলভারেজ-লাউতারোর গোলে সুইজারল্যান্ডকে উড়িয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা, আবারও ৩ গোল!

আলভারেজের পর লাউতারোর গোলে জয়ের পথে আর্জেন্টিনা
12/07/2026

আলভারেজের পর লাউতারোর গোলে জয়ের পথে আর্জেন্টিনা

Address

Khulna
Khulna
9100

Alerts

Be the first to know and let us send you an email when Khulna Pratidin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Khulna Pratidin:

Shortcuts

Share