Channel M BD

Channel M BD ভিন্ন ধারার অনলাইন মিডিয়া।
"সময়ের গত?

বাংলাদেশকে সমর্থন করতে প্রস্তুত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানবাধিকার আইনজীবী টবি ক্যাডম্যান...
07/09/2024

বাংলাদেশকে সমর্থন করতে প্রস্তুত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানবাধিকার আইনজীবী টবি ক্যাডম্যান...

আহতদের খোঁজ নিতে নিউরোসায়েন্স হাসপাতালে প্রধান উপদেষ্টা
07/09/2024

আহতদের খোঁজ নিতে নিউরোসায়েন্স হাসপাতালে প্রধান উপদেষ্টা

16/04/2022

ইসলামিয়া মিষ্টি ঘরে তৈরি করা হচ্ছে নতুন স্বাদের তরমুজের জিলাপি।
ইসলামিয়া মিষ্টি ঘরের মালিকের বড় ছেলে আবদুস সোবহান রিপন।

মা হতে চেয়ে স্ত্রীর আবেদন, প্যারোলে মুক্তি পেলেন স্বামী আন্তর্জাতিক ডেস্ক:- স্বামী যাবজ্জীবন দণ্ড পেয়ে জেলবন্দি। এদিকে গ...
16/04/2022

মা হতে চেয়ে স্ত্রীর আবেদন, প্যারোলে মুক্তি পেলেন স্বামী

আন্তর্জাতিক ডেস্ক:- স্বামী যাবজ্জীবন দণ্ড পেয়ে জেলবন্দি। এদিকে গর্ভবতী হতে চান স্ত্রী। গর্ভবতী হওয়ার দাবিতে আদালতে আবেদনও করেন যোদপুরের নারী। যোধপুর হাইকোর্ট ওই নারীর আবেদন মঞ্জুর করে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দি নন্দলালকে ১৫ দিনের প্যারোলে মুক্তি দিয়েছেন।

আবেদনে ওই নারী বলেন, ‘আমি গর্ভবতী হতে চাই, আমার গর্ভবতী হওয়ার অধিকার আছে। তাই স্বামীকে মুক্তি দিতে হবে।’

যোধপুর আদালতের ডিভিশন বেঞ্চের দুই বিচারপতি সন্দীপ মেহেতা এবং ফারজাদ আলি মেনে নিয়েছেন, নন্দলাল নামে ওই আসামি জেলবন্দি থাকায় তাঁর স্ত্রী মানসিক এবং শারীরিক সুখ থেকে বঞ্চিত হচ্ছেন।

তাছাড়া দুই বিচারপতি যুক্তি দিয়েছেন, ভারতের সংবিধান ‘বংশরক্ষার অধিকার’কে স্বীকৃতি দেয়। পাশাপাশি ওই ব্যক্তি যেন জেল থেকে মুক্তি পাওয়ার পর স্বাভাবিক জীবনে ফিরতে পারেন, সেটাও নিশ্চিত করতে চাইছিল দুই বিচারপতি।

সবদিক বিবেচনা করেই নন্দলালের ১৫ দিনের জন্য প্যারোলের আবেদন মঞ্জুর করেন ভারতীয় আদালত। এর আগেও অবশ্য ২০ দিনের জন্য প্যারোলে মুক্তি পেয়েছিলেন নন্দলাল। সেসময় প্যারোলের সব শর্ত পূরণ করেন তিনি। সেই রেকর্ডও তার পক্ষে গেছে।

পাগলি জন্ম দিলেন ৩ সন্তান, হাসপাতালে একটি চুরি*****************************নিজস্ব প্রতিবেদকঃ- পাবনা জেনারেল হাসপাতালে এক...
15/04/2022

পাগলি জন্ম দিলেন ৩ সন্তান, হাসপাতালে একটি চুরি
*****************************
নিজস্ব প্রতিবেদকঃ- পাবনা জেনারেল হাসপাতালে এক মানসিক প্রতিবন্ধী নারী একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন। তবে এর মধ্যে একটি সন্তান চুরি হয়ে গেছে। অপর দুই সন্তানকে দত্তক নিয়েছেন দুই নিঃসন্তান দম্পতি।

বুধবার (১৬ মার্চ) সকালে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সোমবার (১৪ মার্চ) দিনগত রাতে ওই তিন সন্তানের জন্ম হয়। চুরি যাওয়া শিশুটির ব্যাপারে সিসিটিভি ফুটেজ দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

জানা গেছে, গত প্রায় ১ বছর ধরে ওই নারী পাবনার বেড়া উপজেলার আমিনপুর এলাকায় ঘোরাফেরা করতেন। এক পর্যায়ে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। একটি বেসরকারি সংস্থার কর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে আনেন। তাকে হাসপাতালে ভর্তিও করা হয়। তিনি কখনো হাসপাতালের বারান্দায় অথবা সিঁড়িতে জীবনযাপন করতেন। হাসপাতালে আগত রোগীর স্বজন বা হাসপাতালের কর্মচারীরাই তাকে খাবার দিতেন।

এদিকে সোমবার (১৪ মার্চ) রাতে ওই প্রতিবন্ধী নারী হাসপাতালে তিনটি ছেলেসন্তানের জন্ম দেন। কিন্তু রাতের মধ্যে একটি নবজাতক চুরি হয়ে যায়। অপর দুই নবজাতককে দত্তক নিয়েছেন দুই নিঃসন্তান দম্পতি।

পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক মো. ওমর ফারুক মীর জানান, হাসপাতালে লোকবল সংকট থাকায় কর্তৃপক্ষকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। মানসিক প্রতিবন্ধী নারীর তিনটি সন্তান প্রসবের কথা স্বীকার করলেও ঘটনায় নিজেদের দায় নিতে নারাজ কর্তৃপক্ষ।

তিনি আরও জানান, সিসি ক্যামেরার ফুটেজ দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, এ ঘটনায় এখনও থানায় কোনো লিখিত অভিযোগ দেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। ঘটনাটি জানার পর পুলিশ তদন্ত শুরু করেছে। তদন্তে প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খুলনা-যশোর সহ বিভিন্ন জেলায় ঝড়ের পূর্বাভাস*****************************নিজস্ব প্রতিবেদকঃ- বাংলা নতুন বছরের শুরুতে দেশের ...
15/04/2022

খুলনা-যশোর সহ বিভিন্ন জেলায় ঝড়ের পূর্বাভাস
*****************************
নিজস্ব প্রতিবেদকঃ- বাংলা নতুন বছরের শুরুতে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকলেও পশ্চিমাঞ্চলে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। এই তাপপ্রবাহ অব্যাহত থাকার পাশাপাশি ঢাকাসহ সাত অঞ্চলে রয়েছে ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) আবহাওয়া অফিস এই পূর্বাভাস দিয়েছে।
আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ জানিয়েছেন, লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে। এই অবস্থায় শুক্রবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় পর্যন্ত ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে প্রবল বিজলী চমকানাসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এদিকে রাজশাহী, পাবনা ও চুয়াডাঙ্গা অঞ্চলের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। ঢাকায় দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় বাতাসের গতিবেগ থাকবে ১০-১৫) কিলোমিটার, যা অস্থায়ীভাবে দমকা আকারে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার পর্যন্ত ওঠে যেতে পারে।

এছাড়া রাজশাহী, যশোর, কুষ্টিয়া, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর এবং কুমিল্লা অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নৌবন্দরসমূহকে ২ নম্বর (পুন) ২ নম্বর নৌ হুশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

অন্যদিকে দিনাজপুর, রংপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট, খুলনা এবং নোয়াখালী অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরসমূহকে ১ নম্বর (পুন) ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।

বৃহস্পতিবার রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সিলেটে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১৮ মিলিমিটার।

পুলিশি নির্যাতনে যুবকের মৃত্যুর অভিযোগ, মহাসড়ক অবরোধ*****************************নিজস্ব প্রতিবেদকঃ- লালমনিরহাটে পুলিশি ন...
15/04/2022

পুলিশি নির্যাতনে যুবকের মৃত্যুর অভিযোগ, মহাসড়ক অবরোধ
*****************************
নিজস্ব প্রতিবেদকঃ- লালমনিরহাটে পুলিশি নির্যাতনে যুবকের মৃত্যুর অভিযোগে এসআইয়ের বিচারের দাবিতে আবারও মহাসড়ক অবরোধ করেছে স্বজন ও স্থানীয় লোকজন।

সদর উপজেলার মহেন্দ্রনগর বাজারের পাশে ঢাকা-বুড়িমারী মহাসড়ক শুক্রবার বেলা ১১টার দিকে তারা অবরোধ করেন। এতে বেশ কিছু যানবাহন আটকা পড়েছে।

৩০ বছর বয়সী মৃত রবিউল ইসলামের ভাতিজি লিপি খাতুন বলেন, ‘কী কারণে পুলিশ রবিউলকে মারল? আমরা এর বিচার চাই। আমাদের বাচ্চার লাশ এখনও কীসের জন্য দেয় নাই? কী কারণে পুলিশ উল্টা আমাদের বিচার করতিছে? আমরা তার বিচার চাই।’

স্থানীয় হারুন মিয়া বলেন, ‘সে কোনো অন্যায় করেনি। কেন তাকে বিনা দোষে থানায় নিয়ে গেল? থানা থেকে তাকে হাসপাতালে নিয়ে গেল। হাসপাতালে তার মৃত্যু হয়নি। তাকে পিটিয়ে মেরে ফেলেছে।

‘সেই এসআই কে? কেন সে মারল? রবিউল একটা নিরীহ ছেলে। তার একটা আট মাসের বাচ্চা আছে। এখন তার পরিবারের দায়িত্ব নিবে কে? আমরা সরকারের কাছে রবিউল হত্যার সঠিক বিচার চাই।’

প্রতিবেশী আশরাফুল খান সবুজ বলেন, ‘আমরা পুলিশ কর্মকর্তা হালিমের বিচার চাই। সেই রবিউলকে পিটিয়ে মেরে ফেলেছে। আমরা হালিমের ফাঁসি চাই।’

এর আগে পুলিশি হেফাজতে লালমনিরহাট সদর হাসপাতালের জরুরি বিভাগে বৃহস্পতিবার রাত ৪টার দিকে রবিউল ইসলাম নামের এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়।

অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম জানান, কাজীর চওড়া গ্রামে জুয়া খেলার আসরে অভিযান চালিয়ে রাত ৩টার দিকে রবিউল ও প্রল্লাদ চন্দ্র রায়কে আটক করে পুলিশ। থানায় নেয়ার পথে রবিউল স্ট্রোক করলে সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. হালিম তাকে সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে চিকিৎসা চলা অবস্থায় রবিউলের মৃত্যু হয়।

জরুরি বিভাগের চিকিৎসক নূর আলম জানান, স্ট্রোকের কারণে রবিউলের মৃত্যু হয়েছে। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই।

তবে রবিউলের মা সাফিয়া বেগমের অভিযোগ, আটকের পর তার ছেলেকে পিটিয়ে, নির্যাতন করে হত্যা করেছে পুলিশ। তিনি এ হত্যার বিচার দাবি করেন।

রবিউলের মৃত্যুর পর রাতেই স্থানীয় লোকজন লালমনিরহাট-রংপুর মহাসড়ক অবরোধ করেন। তারা এসআই হালিমের বিচারের দাবিতে স্লোগান দিতে থাকেন। ১০ থেকে ১৫ মিনিট পরই পুলিশ তাদের বুঝিয়ে সরিয়ে দেয়।

আল-আকসা মসজিদে ইসরায়েলি হামলা, ৬৭ ফিলিস্তিনি আহত*****************************নিজস্ব প্রতিবেদকঃ- ফিলিস্তিনের অধিকৃত পূর্ব...
15/04/2022

আল-আকসা মসজিদে ইসরায়েলি হামলা, ৬৭ ফিলিস্তিনি আহত
*****************************
নিজস্ব প্রতিবেদকঃ- ফিলিস্তিনের অধিকৃত পূর্ব জেরুজালেমে মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্র আল-আকসা মসজিদে হামলা চালিয়েছে ইসরায়েলের নিরাপত্তা বাহিনী।
শুক্রবার (১৫ এপ্রিল) ভোরে ইসরায়েলি পুলিশের হামলা ও এর জেরে সৃষ্ট সহিংসতায় কমপক্ষে ৬৭ জন ফিলিস্তিনি আহত হয়েছেন।

চিকিৎসকদের বরাত দিয়ে শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

ইসলাম ধর্মের পবিত্র এই স্থাপনাটি পরিচালনার দায়িত্বে থাকা কমিটি জানিয়েছে, শুক্রবার ভোর হওয়ার আগেই ইসরায়েলি পুলিশ জোর করে আল-আকসা মসজিদের ভেতরে প্রবেশ করে। সেসময় ফজর নামাজে অংশ নেওয়ার জন্য হাজার হাজার মুসল্লি মসজিদে উপস্থিত ছিলেন।

অনলাইনে প্রচারিত ভিডিওগুলোতে ফিলিস্তিনিদের উদ্দেশে ইসরায়েলি পুলিশকে টিয়ার গ্যাস ও স্টান গ্রেনেড নিক্ষেপ করতে দেখা যাচ্ছে। জবাবে পুলিশকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে দেখা যায় ফিলিস্তিনিদের। এছাড়াও কাঁদানে গ্যাসের ধোঁয়া থেকে বাঁচতে উপস্থিত অন্য মুসল্লিদের মসজিদের ভেতরে নিজেদেরকে আশ্রয় নিতে দেখা যায়।

ফিলিস্তিনি রেড ক্রিসেন্টের জরুরি সেবা জানিয়েছে, তারা কমপক্ষে ৬৭ জন আহত ফিলিস্তিনিকে হাসপাতালে নিয়ে গেছে। অন্যদিকে মসজিদ পরিচালনার দায়িত্বে থাকা এনডাউমেন্ট কমিটি জানিয়েছে, মসজিদের একজন প্রহরীর চোখে রাবার বুলেট দিয়ে গুলি করা হয়েছে।

অন্যদিকে, ফিলিস্তিনি সংবাদমাধ্যমগুলো বলেছে, মসজিদ কম্পাউন্ডের ভেতরে আহত বহু সংখ্যক মুসল্লি আটকা পড়েছেন। তবে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, অ্যাম্বুলেন্স ও স্বাস্থ্যকর্মীদের মসজিদে প্রবেশে বাধা দিয়েছে ইসরায়েলি বাহিনী।

ইসরায়েলি পুলিশের দাবি, সকালের (ফজর) নামাজ শেষ হওয়ার পরও বহু মানুষ ভেতরে অবস্থান করছিল এবং ‘সহিংস’ ব্যক্তিদের সরিয়ে দিতেই ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান এবং ইহুদিদের টেম্পল মাউন্ট হিসেবে পরিচিত এই স্থাপনায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা প্রবেশ করে।

তাদের দাবি, ফিলিস্তিনিদের একটি দল আল-আকসার পশ্চিম প্রাচীরের পার্শ্ববর্তী একটি ইহুদি প্রার্থনা স্থানের দিকে ঢিল ছুড়তে শুরু করার পর তাদেরকে ‘ছত্রভঙ্গ করতে এবং পেছনে ঠেলে দিতে’ মসজিদের ভেতরে প্রবেশ করে পুলিশ।

ইসলামের ইতিহাসে আল-আকসা মসজিদ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ধর্মীয়ভাবে মুসলিমদের কাছে এটি তৃতীয় পবিত্র স্থান। অন্যদিকে এই স্থাপনাটি ইহুদিদের কাছেও গুরুত্বপূর্ণ স্থান। তাদের কাছে আল-আকসা মসজিদটি টেম্পল মাউন্ট হিসেবে পরিচিত।

বেসরকারি ক্লিনিকে ব্যস্ত এনেস্থেসিওলজিস্ট, অপারেশন হচ্ছে না সাতক্ষীরা মেডিকেলে*****************************নিজস্ব প্রতিব...
15/04/2022

বেসরকারি ক্লিনিকে ব্যস্ত এনেস্থেসিওলজিস্ট, অপারেশন হচ্ছে না সাতক্ষীরা মেডিকেলে
*****************************
নিজস্ব প্রতিবেদকঃ- অপারেশনের জন্য প্রস্তুত অপারেশন থিয়েটার। সিরিয়ালে আছে রোগীরা। প্রস্তুত ডাক্তারও। সকাল থেকে দুপুর, দুপুর গড়িয়ে বিকাল হলে জানানো হয় এনেস্থেসিওলজিস্ট না আসায় অপারেশন আজ সম্ভব হচ্ছে না। পরবর্তী কোনো দিন আসতে হবে। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপতালের এই দৃশ্য একদিনের নয়, নিত্য দিনই রোগীদের এভাবে হয়রানি ও দুর্ভোগে ফেলা হচ্ছে।

জানা গেছে, গত ১৩ এপ্রিল তালা উপজেলার খেশরা ইউনিয়নের অশোকা নামে এক ব্যক্তিকে মেডিসিন ডিপার্টমেন্ট থেকে রেফার করা হয় অপারেশনের জন্য। সকালে তাকে অপারেশনের জন্য ওটিতে নেওয়া হয়। এনেস্থেসিওলজিস্ট রণজিৎ মণ্ডল ও সার্জারি বিভাগের ডা. জেরিনের তত্ত্বাবধানে তার অপারেশন করার কথা থাকলেও সকাল গড়িয়ে বিকালে রোগীর স্বজনদের জানানো হয় অজ্ঞান করার ডাক্তার আসেনি। এখানে থাকলে আপনাদের রোগী বাঁচবে কিনা বলা যাচ্ছে না। আপনারা অন্য হাসপাতালে অপারেশন করাবেন নাকি কালকের জন্য অপেক্ষা করবেন? রোগীর অবস্থা খারাপ হওয়ায় তাকে শহরের সিবি হাসপাতালে নিয়ে রাতেই অপারেশন করানো হয়।

অপরদিকে, গত ২ এপ্রিল অপারেশন করার কথা ছিল শহরের বাঁকাল এলাকার ১৪-১৫ বছর বয়সী এক কিশোরের। হাটুর উপর থেকে ভেঙে যাওয়ার কারণে তাকে অপারেশনের জন্য প্রস্তুত করা হয়। সকালে তাকে অপারেশন থিয়েটারে ঢোকানো হলেও কিছুক্ষণ পর পর জানানো হয় এনেস্থেসিওলজিস্ট নেই, আজ অপারেশন নাও হতে পারে। এক পর্যায়ে আবারো কেবিনে পাঠানো হয় রোগীকে। তাকে অপারেশনের দিন নির্ধারণ করা হয় আরো এক সপ্তাহ পরে। অন্যথায় প্রাইভেট ক্লিনিকে অপারেশন করানোর কথা জানানো হয় তার পরিবারকে।

হাসপাতালের স্টাফদের সাথে কথা বলে ও তথ্য অনুসন্ধানে জানা গেছে, প্রাইভেট ক্লিনিক থেকে কল দিলে ডাক্তাররা সেখানে ব্যস্ত হয়ে পড়েন। আবার একটা অপারেশন মেডিকেলে না করিয়ে প্রাইভেট হাসপাতালে নিতে পারলে লাভের অংশ অনেক বেশি দেয়া হয় তাদের।

১৩ এপ্রিল এনেস্থেশীয় ডাক্তারের অনুপস্থিতির কারণে অপারেশন করতে না পারা ডাক্তার জেরিনের সাথে কথা বললে তিনি মোবাইল ফোনে এ ব্যাপারে কথা বলতে অপারগতা প্রকাশ করেন।

তবে, এনেস্থেসিওলজিস্ট রণজিৎ মণ্ডল তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার না করেই তিনি সার্জারী বিভাগীয় প্রধানের সাথে কথা বলতে বলেন।

সার্জারী বিভাগীয় প্রধান শরিফুল ইসলাম সব ঘটনা শুনে নিজের অপারগতা প্রকাশ করে হাসপাতালের পরিচালকের সাথে কথা বলতে বলেন।

তবে, এ ব্যাপারে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. কুদরত-ই-খোদার সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

তরমুজের বাজারেও কারসাজি, আড়ৎ থেকে খুচরায় দাম দুই থেকে তিনগুণ*****************************নিজস্ব প্রতিবেদকঃ- মৌসুমী ফল তর...
15/04/2022

তরমুজের বাজারেও কারসাজি, আড়ৎ থেকে খুচরায় দাম দুই থেকে তিনগুণ
*****************************
নিজস্ব প্রতিবেদকঃ- মৌসুমী ফল তরমুজ। রমজান ও তাপদাহের কারণে রসালো ও পুষ্টিগুনে সমৃদ্ধ এ ফলটির চাহিদা বেশী। রমজানের শুরু থেকেই তরমুজের বাজার চড়া, দর সাধারণ মানুষের নাগালের বাইরে।

ক্রেতারা বলছেন ফলটি সিজনে নতুন ওঠায় দাম অনেক বেশী। তবে ব্যবসায়ীরা বলছেন খুলনাঞ্চলের তরমুজ এখনও বাজারে আসেনি। বাইরে থেকে আসায় দাম বাড়তি।

নগরীর কদমতলা পুরাতন রেলস্টেশনের পাশে ২২ দোকানে এ ফলের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। প্রতিদিন এ দোকানগুলোতে পটুয়াখালীর রাঙ্গাবালি, ভোলা, চরকাজল, চরবিশ্বাস ও চরমোন্তাজ থেকে ৫০ হাজারের বেশী তরমুজ আসছে। তবে খুলনাঞ্চলের কৃষককেরা এখনও এ ফলটি কাটেনি। যে কারণে এর দাম একটু বেশী।

প্রতিকেজি তরমুজ মানভেদে ৪০ থেকে ৬০ টাকার মধ্যে বিক্রি করছেন ব্যবসায়ীরা। অথচ তারা এ ফলটি ক্রয় করে পিছ হিসেবে। তবে একটি তরমুজ ১০০ থেকে ১৫০ টাকায় বিক্রি হওয়া উচিত বলে ক্রেতারা মনে করেন।

কদমতলা পুরাতন রেলস্টেশনের গাজী ফল ভান্ডারের হিসাব রক্ষক মো: শফিকুল ইসলাম বলেন, খুলনাঞ্চলের তরমুজ এখনও বাজারে আসেনি। আসতে ১০ দিনের বেশী সময় লাগবে। বর্তমানে বাজারে যে তরমুজ দেখা যায় সেগুলো পটুয়াখালীর তরমুজ। সেখানে এবার ফলন ভাল হয়নি। আমদানিও কমে গেছে। ক্ষেতেলরা বলছে গাছে ভাইরাস লাগার কারণে উৎপাদন কমে গেছে। তাছাড়া মৌসুমে নতুন আসায় এ ফলটির বাজার বেশ চড়া। তারা এখানে কমিশন ভিত্তিক ব্যবসা করে। নগরীর ব্যবসায়ীরা এখান থেকে পিছ হিসেবে তরমুজ ক্রয় করে।

আদর্শ ফল ভান্ডারের সালাউদ্দিন প্রিন্স বলেন, গেলবারের তুলনায় আমদানি খুব কম। প্রতিদিন ১২ ট্রাক মাল আসছে। যা প্রয়োজনের তুলনায় খুব কম। পটুয়াখালী রাঙ্গাবালির তরমুজের কোয়ালিটি ভাল হয়নি। তবে ভোলার মালটি ভাল। ব্যবসায়ীরা চার থেকে পাঁচ কেজি ওজনের প্রতিটি তরমুজ ১০০ টাকায় ক্রয় করে। বাইরে গিয়ে কত টাকায় বিক্রি করে সেটি তিনি জানেন না।তবে ভালমানের পাঁচ কেজি ওজনের একটি তরমুজ ৩০০ টাকায় বিক্রি করছেন খুচরা ব্যবসায়ী।

নগরীর ডাকবাংলা মোড়ের ব্যবসায়ী আল আমিন মানভেদে প্রতিকেজি তরমুজ ৪০ টাকা ৬০ টাকায় বিক্রি করছেন। এত দাম নিয়ে বিক্রি করার কথা জানতে চাইলে তিনি বলেন, তরমুজ পচনশীল ফল। বেশীদিন সংরক্ষণ করে রাখা যায়না। পাইকারী ব্যবসায়ীর বড় তরমুজের ভেতর ছোট তরমুজ ঢুকিয়ে দিয়ে বেশী দামে বিক্রি করে। সেটির দাম ওঠাতে গিয়ে আমাকে এ দামে বিক্রি করতে হয়। পাইকাররা সংবাদকর্মী জেনে তথ্য গোপন করেছে। সেখানে দাম না বলে তরমুজ ধরা যায়না।

পিটিআই মোড়ের ভ্রাম্যমাণ ব্যবসায়ী শরীফ বলেন, তরমুজের ব্যবসা জুয়া খেলার মতো। পাকা ভেবে ক্রয় করে এনে ভেতরে দেখা যায় সাদা। তখন ক্রেতারা ফলটি নিতে চায়না। কাটা তরমুজটি ফেলে দিতে হয়। তাই ক্ষতি পুষিয়ে নিতে বেশী দামে বিক্রি করতে হয়। বাজারে খুলনাঞ্চলের তরমুজ আসলে এর দাম কমে যাবে।

বাংলা নববর্ষে বিএসএফকে বিজিবির মিষ্টি উপহার*****************************নিজস্ব প্রতিবেদকঃ- বাংলা নববর্ষ ১৪২৯ উপলক্ষে দিন...
15/04/2022

বাংলা নববর্ষে বিএসএফকে বিজিবির মিষ্টি উপহার
*****************************
নিজস্ব প্রতিবেদকঃ- বাংলা নববর্ষ ১৪২৯ উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) মিষ্টি উপহার দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে বিজিবির হিলি ক্যাম্পের সুবেদার মোখলেছুর রহমান ভারতের হিলি বিএসএফের ক্যাম্পের এএসআই বালকিশানের হাতে মিষ্টির পাঁচটি প্যাকেট তুলে দেন।

সুবেদার মোখলেছুর রহমান বলেন, ‘দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী সদস্যদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধির লক্ষ্যে আমরা প্রতিটি দিবসে তাদের মিষ্টি উপহার দিয়ে থাকি। আজকেও পহেলা বৈশাখ উপলক্ষে তাদের পাঁচ প্যাকেট মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করলাম।’

ট্রেনে ঈদের অগ্রিম টিকিট ২৩ এপ্রিল থেকে*****************************নিজস্ব প্রতিবেদকঃ- আসন্ন ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের ঈ...
13/04/2022

ট্রেনে ঈদের অগ্রিম টিকিট ২৩ এপ্রিল থেকে
*****************************
নিজস্ব প্রতিবেদকঃ- আসন্ন ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের ঈদযাত্রার সুবিধার্থে ৬ জোড়া বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেলপথ মন্ত্রণালয়। এবার বিশেষ ব্যবস্থাপনায় ২৩ এপ্রিল থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রির ব্যবস্থাও নেওয়া হয়েছে। একইসঙ্গে দেশের বিভিন্ন গন্তব্যে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের ডে-অফ বাতিল করা হয়েছে।

বুধবার (১৩ এপ্রিল) দুপুরে রেল ভবনের সম্মেলন কক্ষে এসব তথ্য জানান রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন।

রেলমন্ত্রী বলেন, ঈদের সম্ভব্য দিন ৩ মে ধরে অগ্রিম টিকিট বিক্রি করা হবে। সেই হিসেবে ২৭ এপ্রিলের টিকিট ২৩; ২৮ এপ্রিলের টিকিট ২৪; ২৯ এপ্রিলের টিকিট ২৫; ৩০ এপ্রিলের টিকিট ২৬ ও ১ মের টিকিট ২৭ এপ্রিল বিক্রি করা হবে।

ঈদ যাত্রার বিশেষ ট্রেনগুলোর মধ্যে চাঁদপুর স্পেশাল ১ ও ২ ট্রেন চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম রোডে ঈদের আগে ২৯ এপ্রিল থেকে ১ মে এবং ঈদের পর ৪-৮ মে পর্যন্ত চলবে। আর দেওয়ানগঞ্জ স্পেশাল ট্রেন ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা রোডে ২৯ এপ্রিল থেকে ১ মে ও ঈদের পর ৪-৮ মে পর্যন্ত চলবে। খুলনা স্পেশাল (মৈত্রী রেক দিয়ে) খুলনা-ঢাকা-খুলনা রোডে ২৯ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত চলবে। সোলাকিয়া স্পেশাল- ১ ট্রেন ভৈরববাজার-কিশোরগঞ্জ-ভেরববাজার রোডে ও সোলাকিয়া স্পেশাল-২ ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রোডে শুধুমাত্র ঈদের দিন চলবে।

ঈদুল ফিতরের দিন কোনো আন্তঃনগর ট্রেন চলাচল করবে না জানিয়ে রেলমন্ত্রী বলেন, ঈদের ৭ দিন আগে অর্থাৎ আগামী ২৫ এপ্রিল থেকে ঈদের আগের দিন পর্যন্ত সব আন্তঃনগর ট্রেনের অফ-ডে থাকবে না এবং ঈদ পরে যথারীতি অফ-ডে কার্যকর করা হবে। অফ-ডে প্রত্যাহারের ফলে অতিরিক্ত ৯২টি আন্তঃনগর ট্রেন বিশেষ ট্রিপ হিসেবে পরিচালিত হবে।

মন্ত্রী বলেন, ‌‘টিকেট যার, ভ্রমণ তার’ এই শ্লোগান বাস্তবায়নে টিকেট ক্রয়ের ক্ষেত্রে যাত্রীদের এনআইডি/জন্ম সনদ ফটোকপি কাউন্টারে প্রদর্শনপূর্বক টিকেট ক্রয় করতে হবে। এনআইডি ব্যতীত অন্য কোনো পরিচয়পত্র দিয়ে ট্রেনের টিকিট কাটা যাবে না।

নূরুল ইসলাম সুজন বলেন, ইন্টারনেটে ই-টিকেটিংয়ের মাধ্যমে ঈদ অগ্রিম টিকিট বিক্রি সকাল ৮টায় শুরু হবে। এছাড়া কাউন্টারে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এক নাগাড়ে অগ্রিম টিকিট বিক্রয় চলবে। প্রতিটি টিকিট বিক্রয় কেন্দ্রে একটি করে মহিলা ও প্রতিবন্ধীদের জন্য কাউন্টার থাকবে। প্রতিটি আন্তঃনগর ট্রেনে শুধুমাত্র মহিলা ও প্রতিবন্ধী যাত্রীদের জন্য একটি করে স্বতন্ত্র কোচ সংযোজন করা হবে। একজন যাত্রী একসাথে সর্বোচ্চ ৪টি টিকিট ক্রয় করতে পারবে। কিন্তু ঈদের অগ্রিম বিক্রিত টিকিট ফেরত নেওয়া হবে না। স্পেশাল ট্রেনের কোনো টিকিট অনলাইনে পাওয়া যাবে না। শুধুমাত্র স্টেশন কাউন্টার হতে বিক্রি করা হবে।

এদিকে অগ্রিম টিকিট ক্রয়ে কমলাপুর রেলস্টেশনে যাত্রী চাপ কমাতে রাজধানীর ৫টি কেন্দ্র থেকে নির্দিষ্ট রুটের টিকিট বিক্রি করা হবে। এগুলোর মধ্যে কমলাপুর থেকে সমগ্র পশ্চিমাঞ্চলগামী ও খুলনাগামী স্পেশাল ট্রেনের টিকিট; বিমানবন্দর থেকে চট্টগ্রাম ও নোয়াখালীগামী সকল আন্তঃনগর ট্রেনের টিকিট; তেজগাঁও থেকে ময়মনসিংহ, জামালপুরগামী ও দেওয়ানগঞ্জ স্পেশালসহ সকল আন্তঃনগর ট্রেনের টিকিট; ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে মোহনগঞ্জগামী মোহন ও হাওড়া এক্সপ্রেস ট্রেনের টিকিট এবং ফুলবাড়িয়া (পুরাতন রেলওয়ে স্টেশন) থেকে সিলেট ও কিশোরগঞ্জগামী সকল আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি করা হবে।

Address

Khulna
9000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Channel M BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Channel M BD:

Share