24/06/2021
#বুকরিভিউ
বইয়ের নামঃ সেপিয়েন্স: গ্রাফিক নভেল (দৃশ্যমান ইতিহাস)
লেখকঃ ইউভাল নোয়া হারারি
অনুবাদ/ প্রকাশনাঃ নট ফর সেল ক্লাব
প্রফেসর ইউভাল নোয়া হারারির অভূতপূর্ব আলোড়িত বই সেপিয়েন্স: এ ব্রিফ হিস্ট্রি অফ হিউম্যানকাইন্ড- এর গ্রাফিক নভেল।এটি এমন একটি চমকপ্রদ ও মানসম্মত বই যা দেখলে যে কেউ এর প্রেমে পড়তে বাধ্য।
গল্পকে চিত্রনাট্যে রূপায়ণ করা কঠিন; অধিকাংশ গল্প পোষাক পরিবর্তনের সময় তার রং-রুপ-আবেদন হারায়। সেপিয়েন্সঃ গ্রাফিক নভেল নিয়েও সেই ভয় থাকাটা খুব স্বাভাবিক; তবে এই বইটি আপানাকে যেই চলচ্চিত্র দেখাতে শুরু করবে, তা আপনাকে থিম পার্কের রোলার-কোষ্টার রাইডের অনুভূতি দেবে!
ইতিহাসবিদ ইউভাল নোয়া হারারি একজন গল্পকার, তবে তিনি যে একজন উচ্চমানের চিত্রনাট্যকার তার প্রমাণ এই সেপিয়েন্স: গ্রাফিক নভেল বইটি, যা আপনাকে পাতায় পাতায় মোহিত করবে এবং উপলব্ধির এমন সীমায় দাঁড় করাবে, যা শতবর্ষের ভবিষ্যৎ যাত্রা করতে সক্ষম!
এই বইটিকে যদি কেউ শিশুতোষ কমিক্সের বই ভেবে থাকেন তবে পাঠক হিসেবে এটা আপনার চূড়ান্ত পর্যায়ের নির্বুদ্ধিতা। কেউ যদি সেপিয়েন্সের মূল ইংরেজি বইটা পড়ে থাকেন কিংবা মূল বইয়ের বাংলা অনুবাদ পড়ে থাকেন তবে বলতেই হয়- সেপিয়েন্স গ্রাফিক নভেলের কাছে সেই মূল বইটি শিশুমাত্র! (একটুও বাড়িয়ে বলছি না)। গ্রাফিক নভেলের যেই টান, যেই অনুভুতি, যেই থ্রিল, যেই উপলব্ধি, সর্বোপরি আপনাকে দুমড়েমুচড়ে ফেলার যেই প্রেজেন্টেশন, তার ধারে কাছেও সেপিয়েন্স: মানুষের ইতিহাস মূল বইটি পৌঁছাতে পারেনি। অর্থাৎ দুটো বইকে বোধের তুল্যতার দৃষ্টিকোণ থেকে যদি বিচার করেন, মূল বইটিকে ১০ এর মধ্যে যদি আপনি ৫ দেন তাহলে এই গ্রাফিক্স নভেলকে আপনি ১০ এর মধ্যে ৮ অবশ্যই দিতে হবে। দশে দশ দিচ্ছিনা কারণ এই গ্রফিক নভেল মূল বইয়ের একটি মাত্র খণ্ড। এর আরো পাঁচটি খণ্ড বের হবে এবং বাংলা ভাষাভাষীদের জন্য আশার কথা হচ্ছে যে এর প্রতিটি খণ্ডের বাংলা অনুবাদই নট ফর সেল ক্লাব প্রকাশ করবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।
এইবার আসি বইটির বাংলা অনুবাদ প্রসঙ্গে; এক কথায় বলতে গেলে অনবদ্য! অনুবাদকরা যে তাদের কতটা মানসিক শ্রম, ভালোবাসা ও উপলব্ধি দিয়ে বইটাকে এত সহজ, সাবলীল ও মার্জিতভাবে অনুবাদ করেছে তা আপনি বইটি পরখ না করলে বুঝতেই পারবেন না। একটা মাস্টারপিস! কিন্তু দুঃখের বিষয় আপনি অনুবাদটি যত্রতত্র পাবেন না। Even, রকমারি কিংবা নীলক্ষেতেও Available না।
রিভিউ রাইটারঃ আরাফাত