Rejwana's Rejoice

Rejwana's Rejoice Living Life, Again! Doing things that makes me happy!

25/12/2024

“Lam yalid wa lam yulad”
(He neither begat nor was begotten)

তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাঁকে জন্ম দেয়নি।

বড়লোক্সরা বাদ দেন।যারা ভয়ে থাকেন, শেয়ার করতে পারেন! 🤧
02/10/2024

বড়লোক্সরা বাদ দেন।
যারা ভয়ে থাকেন, শেয়ার করতে পারেন! 🤧

23/09/2024

Welcome drink যখন ঠান্ডা না থাকে তখনের জন্য নিঞ্জা টেকনিক!

ইসলামে কথা বলার আদবমূল: মাওলানা ওয়াহিদুদ্দিন খান,তর্জমা: কাজী একরামপ্রকাশ: ২২শে মার্চ ২০২২, ০৯:১৮সূত্র: দৈনিক যুগান্তর ...
22/09/2024

ইসলামে কথা বলার আদব
মূল: মাওলানা ওয়াহিদুদ্দিন খান,
তর্জমা: কাজী একরাম
প্রকাশ: ২২শে মার্চ ২০২২, ০৯:১৮
সূত্র: দৈনিক যুগান্তর পত্রিকা (ই-পেপার)

রাসুল (সা.) এরশাদ করেন, ‘যে ব্যক্তি আল্লাহ ও পরকালে বিশ্বাস করে, তার উচিত কথা বললে ভালো কথা বলা, অন্যথায় চুপ থাকা।’

জঁ লা ব্রুয়ঘ (১৬৪৫-১৬৯৬)একজন ফরাসি লেখক। তিনি এই একই কথাকে এই শব্দযোগে বলেছেন, ‘বড় দুর্ভাগ্যের বিষয়, মানুষের ভেতর এতটুকু বোধশক্তিটুকু নেই যে সে ভালো কথা বলবে নাকি চুপ থাকবে।’

কথা বলার ক্ষমতা একটি আল্লাহপ্রদত্ত অবর্ণনীয় পর্যায়ের মহান ক্ষমতা। এই ক্ষমতাকে যদি সঠিকভাবে ব্যবহার করা হয়, তবে তা আশীর্বাদ। আর যদি এই ক্ষমতার অপব্যবহার করা হয়, তাহলে তা বড় বিপদ হয়ে দাঁড়ায়।

কথা বলার ক্ষমতার যথাযথ ব্যবহার হলো— ব্যক্তি তার কথা বলার আগে চিন্তা করবে, নিজে বলার আগে অন্যের কথা শুনবে এবং যে শব্দটিই সে উচ্চারণ করবে, এটা স্মরণে রেখে করবে যে, তার উচ্চারিত প্রতিটি শব্দের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। কথা বলার সুযোগ আছে, তবুও সে চুপ থাকতে পছন্দ করবে। দায়বদ্ধতার অনুভূতি নিয়ে কথা বলবে, আবেগের তাড়নায় নয়।

পক্ষান্তরে, কথা বলার ক্ষমতার অপব্যবহার হলো— ব্যক্তি চিন্তা না করেই কথা বলবে। সে কেবল শোনাতে আগ্রহী, শোনার আগ্রহ নেই। কোনো বিষয় গভীরভাবে না বুঝে তার উপর বক্তব্য বা মন্তব্য করতে দাঁড়িয়ে যাবে। তার বলা কথা হবে আত্মপ্রকাশের জন্য, সত্য প্রকাশের জন্য নয়।

কথা বলা সবচেয়ে বড় পুণ্য এবং কথা বলা সবচেয়ে বড় পাপের কাজও। যে ব্যক্তি এই বাস্তবতা উপলব্ধি করবে, তার কথা বলা যেমন অর্থময় হবে, তেমনই তার চুপ থাকাও হবে অর্থময়।

21/09/2024

গত কয়েকদিনের তীব্র তাপদাহ শেষে আজকে শান্তির বাতাস, শান্তির বৃষ্টি, আলহামদুলিল্লাহ!

POV: You’ve ordered De Maria and Messi online :)
19/05/2024

POV: You’ve ordered De Maria and Messi online :)

09/05/2024

অথচ আমাদের দেশে চালু করলে শুরু হয়ে যাবে তান্ডব!

How do I unsee it now?
09/05/2024

How do I unsee it now?

There is no red in this picture.Your brain is filling the Red colour.The picture is made entirely of light blue, black a...
01/05/2024

There is no red in this picture.
Your brain is filling the Red colour.
The picture is made entirely of light blue, black and white.
Zoom in and you'll see.

মানবতার জয় হোক।ছবি ভালো আসে নাই, বাস থেকে তোলা।আজ দেখলাম জমজম টাওয়ারের উদ্যোগে জমজমের পানি দিয়ে বিনামূল্যে ঠান্ডা শরবত ব...
01/05/2024

মানবতার জয় হোক।
ছবি ভালো আসে নাই, বাস থেকে তোলা।
আজ দেখলাম জমজম টাওয়ারের উদ্যোগে জমজমের পানি দিয়ে বিনামূল্যে ঠান্ডা শরবত বিতরণ হচ্ছে।
আরেকজনের উদ্যোগে ঠান্ডা পানি ও স্যালাইন বিতরণ হচ্ছে।
সাদা পাঞ্জাবী পরে একজন বাচ্চা ছেলে আমাদের বাস ড্রাইভারকে এক বোতল পানি আর স্যালাইন দিয়ে গেলো।
গতকালও দেখলাম বাইক সার্ভিসিং সেন্টারগুলো পানি ছিটাচ্ছে রাস্তায়।
এসব দেখলে মনটা ভরে উঠে।
এই গরমে যে যতোটা পারি করি।
আর হ্যাঁ, বারান্দায় বা বাড়ির সামনে পশুপাখির জন্য একটু খাবার আর পানি রাখতে ভুলবেন না।


Address

Koromjal ,Mongla
Khulna
9351

Alerts

Be the first to know and let us send you an email when Rejwana's Rejoice posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rejwana's Rejoice:

Share