24/11/2020
১.ইংলিশে এক্সপার্ট না হলেও অবশ্যই মোটামুটি ইংলিশ বুঝতে পারতে হবে এবং রিপ্লায় করতে পারার মত এবিলিটি থাকতে হবে।
২. সার্ভে কাজের জন্য সকল কিছু উপযুক্ত ভাবে তৈরী করতে হবে আরকি যা যা লাগে সব রেডি করে কাজে নামতে হবে।
৩. প্রোভাইডার / মেন্টরের এদের উপর সম্পূর্ণ ভাবে নির্ভর না হয়ে ইউটিউব ভিডিও আর বিভিন্ন সাইটের আর্টিকেল, সাজেশন, রিভিউ দেখে অভিজ্ঞতা অর্জন করতে শিখুন।
৪. রাতে বেশি সময় দেওয়ার জন্য চেষ্টা করতে হবে কারণ ইউএসএ টাইম অনুযায়ী কাজটা রাতেই করতে হবে আমাদের। দিনের বেলা সার্ভে না করাটাই বেটার।
৫. নিজেকে যেকোনো ভাবে প্রস্তুত করতে হবে, না হয় ঝরে পড়ে যাবেন এটাই স্বাভাবিক, ভাল লাগবে না, পারবেন না, লেগে থাকুন সফলতা পাবেন।
৬. প্রতিটা কাজকে ভালোবেসে করা উচিত ,অনুরূপভাবে সার্ভে কাজকেও ভালোবাসতে না পারলে ঝড়ে পড়বেন খুব অল্প সময়েই।
৭. ইংলিশ কনভার্সেশন একটু এক্সপার্ট হওয়া কারণ সার্ভে সাইটে কাজ করতে ইংলিশ বোঝাটা অনেক গুরুত্বপূর্ণ।
৮ .বেসিক জিনিস গুলা ফুল ক্লিয়ার হওয়া যা যা আসে সার্ভে প্রশ্নে।
৯. এনিডেস্ক, স্ক্রিনশর্ট, মেইল করা নিজে নিজে আগেই জানা উচিত কারো থেকে হেল্প না নিয়েই নিজে নিজে করতে ট্রাই করুন।
১০. হাই কনফিগারেশন পিসি / ল্যাপটপ সার্ভের জন্য লাগে না, লাগে আপনার ইচ্ছা শক্তি ও আত্মবিশ্বাস।
১১. অবশ্যই গুগল করা জানতে হবে যেকোন বিষয়ে আপনি যেটা জানেন না ওটা গুগল থেকেই বের করে নিতে হবে।
১২. সার্ভে কাজ যতটা সহজ ততটাই কঠিন ভুল ভাল উত্তর দিবেন আপনাকেও ব্যান করবে পরে দোষ দিবেন প্রোভাইডারকে তাই প্রথম দিকে কাজটাকে ভালোভাবে বুঝে নিন।
১৩. সার্ভে সাইট সাপোর্ট সেন্টারে কথা বলার মতো দুঃসাহস এবং কনভেন্স করে রিপ্লায় দেওয়ার সাহসিকতা রাখতে হবে।
১৪. প্রথম অবস্থায় ইনকাম কম আসলেও লেগে থাকুন, কারণ আপনার এক্সপেরিয়েন্স হলো, জানা হলো, কয়েক মাস পর এমনিই আপনিও ভালো প্রজিশনে চলে যেতে পারবেন
১৫. ভেঙে পড়বেন না ভেঙ্গে পড়ার কিছুই নেই, ২,১ মাসে সফলতা অর্জনের চিন্তা করবেন না কাজকে বুঝে নিন সফলতা নিজে ধরা দিবে, ইনশাআল্লাহ।
১৬. অলসতা কে পরিহার করুন ,অলস ব্যক্তি কোন সেক্টরেই সফল হতে পারে না, ঠিক এখানেও পারবে না।
১৭. দক্ষ গাইডলাইন, ইংলিশ জানা ও বোঝার ক্ষমতা, ইন্টারনেট সম্পর্কে বেসিক ক্লিয়ার, সার্ভে রিলেটেড বিষয়ে গুগল, ফেসবুক গ্রুপ, ইউটিউব, ব্লগ সাইট, রিভিউ, সাজেশন দেখে মোটামোটি টানা ১,২ মাস গবেষণা করে কাজ চালিয়ে যান।
১৮. অল্প সময়ে হাল ছেড়ে দিলে আপনি কখনো উপরে উঠতে পারবেন না, ধৈর্য ধরে কাজ করতে হবে তবেই আপনি সফলতা অর্জন করতে সক্ষম হবেন।