Trust News 24bd

Trust News 24bd news

শার্শায় নিখোঁজ হওয়া ভ্যানচালকের অর্ধগলিত লাশ উদ্ধার,আটক-৩শাহাবুদ্দিন আহামেদ বেনাপোল:যশোরের শার্শায় চারদিন ধরে নিখোঁজ হও...
14/10/2025

শার্শায় নিখোঁজ হওয়া ভ্যানচালকের অর্ধগলিত লাশ উদ্ধার,আটক-৩

শাহাবুদ্দিন আহামেদ বেনাপোল:
যশোরের শার্শায় চারদিন ধরে নিখোঁজ হওয়া ভ্যানচালক মো. আব্দুল্লাহ (২৬) এর লাশ উদ্ধার ও তিনজন কে আটক করেছে থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার নাভারণ কাজীরবেড় গ্রামের একটি পরিত্যক্ত ঘরে থাকা বাক্সের ভেতর থেকে অর্ধগলিত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা বলেন,কয়েকদিন ধরে এলাকায় পঁচা দুর্গন্ধ নাকে আসছে এই সন্দেহে বিষয়টি পুলিশ কে জানায়, পরে তারা ঘটনাস্থলে এসে তল্লাশি চালিয়ে মৃতদেহটি উদ্ধার করে।

যানা গেছে, জিডির সূত্র ধরে পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথ তৎপরতায় ঝিকরগাছা থানা এলাকা থেকে ভিকটিমের ভ্যানটি উদ্ধার করে। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় সন্দেহভাজন হিসেবে আশানুর রহমান ওরফে আশা (২৮), মুকুল হোসেন (৩৮) এবং সাগর হোসেন নামে তিনজনকে আটক করা হয়।

নিহত মো. আব্দুল্লাহ (২৬) উপজেলার গাতিপাড়া গ্রামের ইউনুস আলীর ছেলে। গত ১০ অক্টোবর থেকে তিনি ভ্যানসহ নিখোঁজ ছিলেন।


আব্দুল্লাহর বাবা ইউনুস আলী জানান, ১০ অক্টোবর বেলা ১১টার দিকে তার ছেলে আব্দুল্লাহ জীবিকার তাগিদে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর থেকেই তার মোবাইল বন্ধ পাওয়া যায়। সন্ধান না পেয়ে ১১ অক্টোবর শার্শা থানায় একটি সাধারণ ডায়েরি করেন তিনি। একই সঙ্গে ডিবি পুলিশের সহযোগিতা চান।

তিনি বলেন, আজ ভোরে জানতে পারি আমার ছেলের লাশ পাওয়া গেছে। পরে সেখানে গিয়ে লাশ শনাক্ত করি। ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেন ইউনুস।

এ বিষয়ে ডিবি পুলিশের এসআই অলোক কুমার দে বলেন, পরিকল্পিতভাবেই হত্যা করা হয়েছে আব্দুল্লাহকে। যে বাড়িতে লাশ রাখা হয়েছিল, সেখানে কেউ ছিল না। কেন হত্যা করা হয়েছে এবং কারা জড়িত, তা শার্শা থানা পুলিশকে সাথে নিয়ে আমরা তদন্ত করছি। তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, মঙ্গলবার ভোরে স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে কাজীরবেড় গ্রামের সুমন সরদারের পরিত্যক্ত বাড়ির ভেতরে সাব-বাক্সের মধ্য থেকে ভ্যানচালক আব্দুল্লাহর মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে বলেও জানান তিনি।

বেনাপোলে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলনশেখ কাজিম উদ্দিন, বেনাপোল : বেনাপোলের বারপোতা পল্লীতে ষঢ়যন্ত্রমূলক মিথ্যা ...
10/03/2024

বেনাপোলে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

শেখ কাজিম উদ্দিন, বেনাপোল : বেনাপোলের বারপোতা পল্লীতে ষঢ়যন্ত্রমূলক মিথ্যা মামলার প্রতিবাদে মাদক কারবারি মিলনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন পল্লী চিকিৎসক আসমাতুল্লাহ। রবিবার বেলা ১০টার সময় তিনি বেনাপোল বন্দর প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন। একাধীক মাদক মামলার আসামী মিলন বেনাপোল পোর্ট থানার পুটখালী ইউনিয়নের বারপোতা গ্রামের মৃত খোরশেদ আলীর ছেলে।
এ সংবাদ সম্মেলনে বারপোতা গ্রামের পল্লী চিকিৎসক আসমাতুল্লাহ লিখিত বক্তব্য পাঠ করেন। বলেন, তিনি পেশায় একজন পল্লী চিকিৎসক ও পুটখালী ইউনিয়ন ছাত্রলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক। দীর্ঘদিন যাবত তিনি প্রতিবেশী সন্ত্রাসী, একাধীক মাদক চোরাচালান মামলাসহ চুরি, ছিনতাই ও সন্ত্রাসীয় কর্মকান্ডের আসামী মিলনের রোষানালের শিকার হয়ে মিথ্যা মামলায় জর্জরিত। যার একাধিকবার মিথ্যা মামলার অভিযোগে বেনাপোল পোর্ট থানাসহ যশোর পিবিআই পুলিশ তার বিরুদ্ধে আনীত অভিযোগ অনুসন্ধান করে মিথ্যা বলে অবগত হয়েছেন। তারপরেও মদক কারবারি মিলন বিভিন্নভাবে তার বিরুদ্ধে যশোর জেলা আদালতে মিথ্যা মামলা দিয়ে হেনস্থা করার চেষ্টা করছে। এসাথে তাকে প্রাণনাশের হুমকিসহ বিভিন্নভাবে মাদক মামলায় ফাসানোর চেস্টা অব্যাহত রেখেছে। ইতিপূর্বেও এই মাদক কারবারি মিলন তাকে হত্যার উদ্দেশ্যে মারপিঠ করে মৃত ভেবে রাস্তায় ফেলেরেখে গিয়েছিলো। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎস্যা দিয়ে সুস্থ্য করলেও অদ্যবধি সেই সন্ত্রাসীয় কর্মকান্ডে তার দুই পা চূর্ণবিচূর্ণ ও রড দিয়ে প্লাস্টার করা আছে। সেই ক্ষতদৃশ্য সংবাদ সম্মেলনে দেখান তিনি।
এসময় তিনি বেনাপোল পোর্ট থানা পুলিশসহ আইন প্রয়োগকারি সকল সংস্থার কাছে মিনতি রেখে বলেন, তার বিরুদ্ধে মাদক কারবারি মিলনের আনীত সকল অভিযোগ সরেজমিনে তদন্তপূর্বক ব্যবস্থা নিলে তিনি কৃতার্থ থাকবেন।

সাগরদাঁড়িতে সপ্তাহব্যাপী মধুমেলা শুরু কাল থেকেনিজস্ব প্রতিবেদকঃবাংলা সাহিত্যের প্রবাদ পুরুষ আধুনিক বাংলা কাব্যের রূপকার,...
21/01/2023

সাগরদাঁড়িতে সপ্তাহব্যাপী মধুমেলা শুরু কাল থেকে

নিজস্ব প্রতিবেদকঃবাংলা সাহিত্যের প্রবাদ পুরুষ আধুনিক বাংলা কাব্যের রূপকার, ছন্দের প্রবর্তক ও সনেট রচয়িতা মহাকবি মাইকেল মধুসূদন দত্ত এর ১৯৬ তম জন্মবার্ষিকী আগামি ২৫ জানুয়ারি। এ উপলক্ষে কবির জন্মভূমি যশোর জেলার কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে রবিবার (২২ জানুয়ারি) থেকে আয়োজন করা হয়েছে সপ্তাহব্যাপী মধুমেলা। এ মেলা ২৮ জানুয়ারী পর্যন্ত চলবে।

আগামীকাল রবিবার (২২ জানুয়ারি) বিকাল সাড়ে ৩ টায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি প্রধান অতিথি হিসেবে মধুকবির জন্মবার্ষিকী ও মধুমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

মধুকবির জন্মবার্ষিকী ও মধুমেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি, সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন, সংসদ সদস্য মোঃ নাসির উদ্দিন, সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, সংসদ সদস্য রণজিৎ কুমার রায়, যশোরের পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন, পিপিএম, যশোর জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, যশোর জেলা আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার, কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন যশোর জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ।

মেলা উপলক্ষে সাগরদাঁড়ি মধুমঞ্চে প্রতিদিন কবির জীবনি ও তাঁর সাহিত্যকর্ম এবং সাংষ্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তাছাড়াও মেলায় উস্মুক্ত মধুমঞ্চে গ্রাম বাংলার ঐতিহ্যবাহি যাত্রাপালা, সার্কাস, মৃত্যুকুপে গাড়ি চালানো, যাদু প্রদর্শনী ও বিচিত্রা অনুষ্ঠানের আয়োজনও থাকছে। এর পাশাপাশি মেলার মাঠে বিসিক ও গ্রামীণ পণ্যের ছোট বড় প্রায় দুই হাজার স্টল বসছে। ইতোমধ্যে কবির জন্মগৃহ, মধুপল্লী, মধুমঞ্চ, পর্যটন কেন্দ্র ও সাগরদাঁড়ির ডাকবাংলো ঘষামাজা করে চুনকাম করে বর্ণিল সাজে সাজানো হয়েছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে সপ্তাহব্যাপী মধুমেলার মাঠসহ আশপাশ এলাকায় সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি র‌্যাবে টহল দিচ্ছে। সংষ্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জেলা প্রশাসনের আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে।

বেনাপোল ইমিগ্রেশনে ভারত ফেরত যাত্রী করোনা পজেটিভবেনাপোল প্রতিনিধি: ভারত থেকে করোনা পজিটিভ হয়ে সাদ্দাম শেখ(১৯) নামের এক য...
29/12/2022

বেনাপোল ইমিগ্রেশনে ভারত ফেরত যাত্রী করোনা পজেটিভ

বেনাপোল প্রতিনিধি: ভারত থেকে করোনা পজিটিভ হয়ে সাদ্দাম শেখ(১৯) নামের এক যুবক দেশে ফিরেছেন।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন হয়ে বেনাপোল চেকপোস্ট দিয়ে তিনি দেশে ফেরেন। এসময় ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগে র্যাপিড এন্টিজেন পরীক্ষায় সে পজেটিভ সনাক্ত হয়। পরে তাকে ২৫০ শয্যার যশোর জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের আইসোলেশনে ভর্তি করা হয়েছে।
সাদ্দাম হোসেন খুলনার দৌলতপুর এরাকার বাসিন্দা।
ট্যুরিষ্ট ভিসা নিয়ে তিনি ভারতে গিয়েছিলেন।

শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইউছুফ আলী জানান, সাম্প্রতি কয়েকটি দেশে করোনার নতুন ধরন দেখা দেওয়ায় সরকারের নির্দেশনায় ভারত ফেরত সন্দেহ ভাজন যাত্রীদের র্যাপিট এন্টিজেন পরীক্ষা আবার শুরু করক হয়। এসময় সে পজেটিভ সনাক্ত হয়। তাকে আইসোলেশনে নেওয়া হয়েছে। তবে ওই ব্যক্তি করোনার নতুন ধরন বিএফ ৭ সংক্রমিত কি না, তা পরীক্ষা করা হবে কিনা এ বিষয়ে কিছু জানাতে পারেননি।

বেনাপোল সীমান্তের বিজিবির অভিযানে বালুন্ডা বাজার থেকে  ৩০টি স্বর্ণেরবারসহ এক স্বর্ণ পাচারকারী আটকনিজস্ব প্রতিবেদক, বেনাপ...
10/09/2022

বেনাপোল সীমান্তের বিজিবির অভিযানে বালুন্ডা বাজার থেকে ৩০টি স্বর্ণেরবারসহ এক স্বর্ণ পাচারকারী আটক

নিজস্ব প্রতিবেদক, বেনাপোলঃ
যশোরের বেনাপোল পোর্ট থানার বালুন্ডা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৩ কেজি ৪৯৮ গ্রাম ওজনের ৩০ পিস স্বর্ণের বারসহ আশিকুর রহমান (৩২) নামে একজন স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদস্যরা।

শনিবার (১০ সেপ্টেম্বর) সকাল ৯ টার টার দিকে বেনাপোল পোর্ট থানার বালুন্ডা বাজার থেকে সীমান্তের দিকে আসার সময় তাকে আটক করা হয়।
আটক আশিকুর রহমান বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান পিএসসি-জানান, বেনাপোল পোর্ট থানার বালুন্ডা সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বড় চালান পাচার হয়ে ভারতে যাচ্ছে- বিজিবির গোয়েন্দা বিএসবির গোপন তথ্যের ভিত্তিতে ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক তানভীর রহমান পিএসসি বিশেষ একটি দল নিয়ে বালুন্ডা বাজার এলাকায় অভিযান চালিয়ে স্বর্ণ পাচারকারী আশিকুর রহমানকে আটক করে। পরে তার শরীরে কৌশলে লুকিয়ে রাখা ৩০টি স্বর্ণবার জব্দ করা হয় যার ওজন ৩ কেজি ৪৯৮ গ্রাম এবং যার বাজারমূল্য প্রায় ২ কোটি ৫৩ লক্ষ টাকা। এ নিয়ে গত ছয় মাসে ১৭ কেজি ৫৭৪ গ্রাম স্বর্ন আটক করেছে ২১ বিজিবি ব্যাটালিয়ন।

উদ্ধারকৃত স্বর্ণসহ আটক আসামীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান বিজিবি কর্মকর্তা।

শার্শার বাগআঁচড়ায় স্বর্ন পাচারকারীদের সাথে পুলিশের বন্দুকযুদ্ধে নিহত ১ আটক ২ শার্শা প্রতিনিধিঃ যশোরের শার্শার জামতলা পাঁ...
02/09/2022

শার্শার বাগআঁচড়ায় স্বর্ন পাচারকারীদের সাথে পুলিশের বন্দুকযুদ্ধে নিহত ১ আটক ২

শার্শা প্রতিনিধিঃ যশোরের শার্শার জামতলা পাঁচপুকুর এলাকায় বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টার দিকে পুলিশের সাথে স্বর্ন পাচার কারীদের মধ্য গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় ১ পাচারকারী নিহতসহ দু'জন আটক হয়েছে এবং ৯ কেজি ৭শ ৫৮ গ্রাম ওজনের ৩০ টি সোনার বার উদ্ধার করা হয়েছে।

জামতলার পাঁচ পুকুর এলাকায় রাত ১২ টার দিকে ওরিয়েন্টাল ওয়েল কোম্পানি লিঃ ফ্যাক্টারির সামনে পুলিশ স্বর্ন পাচারকারীদের প্রাইভেট কার ( ঢাকা মেট্রো-গ ২২-০৪২৪) আটক করলে ২০/ ২৫ টি মোটর সাইকেলে ৪০/৫০ জন যুবক এসে পুলিশের ওপর হামলা করে প্রাইভেট কার ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এসময় তারা পুলিশকে লক্ষ করে বোমা ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। পুলিশের গুলিতে অজ্ঞাত এক ব্যাক্তি মারা যান। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ৯ কজি ৭শ ৫৮ গ্রাম ওজনের ৩০টি স্বর্নের বারসহ কুমিল্লার হোমনা উপজেলার আবুল সরকারের ছেলে রবিন (৩৫) ও দাউদকান্দি উপজেলার কবীর হোসেনের ছেলে আবুল কাশেম (৩৫)৷ নামে দুজন কে আটক করে।

নাভারন সার্কেল 'ক'এএসপি জুয়েল ইমরান বলেন গোপন সুত্রে খবর পেয়ে নাভারন সাতক্ষীরা সড়কের জামতলা এলাকার পাঁচপুকুর নামক স্থানে অভিযান চালায় যশোর ডিবি ও শার্শা থানার পুলিশ। আটক রবিনের শরীরে ও গাড়ির মধ্যে কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ৯ কেজি ৭৫৮ গ্রাম ওজনের ৩০ পিস সোনারবার পাওয়া যায়। যার মুল্য আনুমানিক সাড়ে ৭ কোটি টাকা। পাচারকারীদের শার্শা থানায় সোপর্দ করা হয়েছে। আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেয়া হবে। নিহত ব্যাক্তির লাশ ময়না তদন্তের জন্য যশোর মর্গে পাঠানো হয়েছে।

30/08/2022

নিজের পছন্দ মতো ছবি দিয়ে করে নিন মোবাইলের ব্যাক কভার।

available 400+ phone models!🔥

🗣️ Available for all Model & all Mobile
=============================

আপনার প্রিয়জনকে সেরা উপহার দিন🎁

অর্ডার করতে আমাদের inbox করুনঃ

১.আপনার পছন্দের ছবি, কথা ও design
২.মোবাইলের মডেল নাম্বার
৩. Delivery এর ঠিকানা এবং Contact Number

✅✅ Cover Material:
👉 Poly Carbon Plastic (Hard)
👉 TPU Silicone (Soft)

✅✅ Cover Quality:
👉 Hard, Slim & Flexible (3 quality in 1 material)
👉 Scratch Proof, Dust Proof Guarantee.

✅✅ Print Quality:
👉 Sublimation Print
👉 Premium Full Body Printed
👉 High-Quality UV Print
👉 Life Time Print Guarantee
👉 Washable

Delivery Charge:
1. Inside Benapole-50 Tk
2. Sub Jashore-100 Tk

♦ Mobile Back Cover With Picture.
ফোনে অর্ডার করুন: 01711-187256

আজ থেকে ট‍্যুরিষ্ট ভিসায় বাই রোডে ভারতে যাওয়া যাবেসড়কপথে ভ্রমণ ভিসায় আজ থেকে বুধবার (৩০ শে মার্চ/২২) থেকে প্রতিবেশী দেশ ...
30/03/2022

আজ থেকে ট‍্যুরিষ্ট ভিসায় বাই রোডে ভারতে যাওয়া যাবে

সড়কপথে ভ্রমণ ভিসায় আজ থেকে বুধবার (৩০ শে মার্চ/২২) থেকে প্রতিবেশী দেশ ভারতে যাওয়া যাবে। একইসঙ্গে এখন থেকে ভ্রমণ ভিসা নিয়ে স্থলবন্দরগুলো দিয়ে যাত্রী পারাপারে ভারতীয় হাইকমিশনের ই-মেইল কনফারমেশন লাগবে না।

এ বিষয়ে ভারতীয় ভিসা আবেদন সেন্টার সূত্র জানায়, যাদের ভারতে যাওয়ার জন্য ভ্রমণ ভিসায় শুধু বাই এয়ার (আকাশপথে ভ্রমণ) অনুমোদন ছিল, তারা সেই ভিসা কনভার্ট করে বাই রোডে ভারতে যেতে পারবেন।

ভারতে যাওয়ার ক্ষেত্রে এখন থেকে নতুন করে বাই রোডে ভ্রমণ ভিসা নেওয়া যাবে। এক্ষেত্রে বেনাপোল ও আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রবেশ করতে হবে।

যেসব বাংলাদেশি নাগরিক আকাশপথে ভ্রমণের জন্য ভারতীয় ভিসার অনুমোদন পেয়েছেন, তারা নির্ধারিত ফি দিয়ে ওই ভিসার পরিবর্তে সড়কপথে ভ্রমণের অনুমোদন নিতে পারবেন। একইসঙ্গে আকাশপথের পাশাপাশি সড়কপথেও ভ্রমণের অনুমোদন সংযোজন করাতে পারবেন।

মহামারি করোনাকালীন প্রায় দুই বছর বন্ধ থাকার পর গত ১৫ নভেম্বর থেকে ভারতের ভ্রমণ ভিসা চালু হয়। যদিও তখন তা ছিল শুধুমাত্র আকাশপথে। তবে এখন থেকে স্থলপথেও ভ্রমণ ভিসায় বাংলাদেশিরা ভারতে যেতে পারবেন।

Address

মাইকেল মধুসূদন দত্তের বাড়ি
Khulna

Alerts

Be the first to know and let us send you an email when Trust News 24bd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share