Khulna News Tv

Khulna News Tv Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Khulna News Tv, Newspaper, Khulna.
(1)

ভালো বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে বিদেশে পাঠানোর নামে খুলনার ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া গ্রামের মোঃ নুর ইসলাম শেখের কাছ ...
31/07/2026

ভালো বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে বিদেশে পাঠানোর নামে খুলনার ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া গ্রামের মোঃ নুর ইসলাম শেখের কাছ থেকে সাড়ে ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। সর্বস্ব হারিয়ে ভুক্তভোগী পরিবারটি এখন চরম বিপাকে পড়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, আফ্রিকা মহাদেশের মরিশাস পাঠানোর কথা বলে কেশবপুর উপজেলার সন্ন্যাসগাছা গ্রামের মোঃ হুসাইন আহমদ ওরফে সুমন চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল মাসের মধ্যে কয়েক কিস্তিতে উক্ত টাকা নেন। পরবর্তীতে ঢাকায় ডেকে এনে আরও টাকা দাবি করা হয় এবং তাকে একটি ভূয়া ওয়ার্ক পারমিট দেওয়া হয়। সেটি জাল নিশ্চিত হওয়ার পর টাকা ফেরত চাইলে প্রতারক সুমন কালক্ষেপণ শুরু করেন।

ভুক্তভোগী নুর ইসলাম জানান, জমি বিক্রি, বন্ধক এবং এনজিও থেকে চড়া সুদে ঋণ নিয়ে তিনি এই টাকা দিয়েছিলেন। এখন সুদের টাকা ও সংসারের খরচ জোগাতে তিনি হিমশিম খাচ্ছেন। বিষয়টি নিয়ে গ্রামে একাধিকবার সালিস হলেও কোনো সুরাহা হয়নি। উল্টো টাকা ফেরত চাইলে সুমন তাকে বিভিন্ন ভয়ভীতি দেখান।

উপায় না পেয়ে গত ১৩ জুলাই নুর ইসলাম ডুমুরিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের তদন্ত কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক মফিজুল ইসলাম জানান, অভিযুক্ত হুসাইন আহমদ সুমনকে থানায় তলব করা হলেও তিনি হাজির হননি; বরং উল্টো ভুক্তভোগীর বিরুদ্ধেই মামলা করার হুমকি দিচ্ছেন।

KHULNA News TV.....🌹🥀🥰🌹 (Khan Arifuzzaman Nayon) (আপনার আশে পাশে ঘটে যাওয়া সংবাদ প্রচারে তথ্য দিয়ে সহযোগিতা করুন)
29/07/2026

KHULNA News TV.....🌹🥀🥰

🌹 (Khan Arifuzzaman Nayon)
(আপনার আশে পাশে ঘটে যাওয়া সংবাদ প্রচারে
তথ্য দিয়ে সহযোগিতা করুন)

28/07/2026

ডুমুরিয়া এনজিসি এন্ড এনসিকে মাধ্যমিক বিদ্যালয়ের
জায়গায় স্থাপনা নির্মাণের চেষ্টার অভিযোগ।

খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের ১৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠনখুলনা প্রতিনিধি।সাংবাদিকদের পেশাগত ঐক্য, অধিকার ও মর্যাদা রক্...
27/07/2026

খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের ১৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন

খুলনা প্রতিনিধি।
সাংবাদিকদের পেশাগত ঐক্য, অধিকার ও মর্যাদা রক্ষার লক্ষ্যে খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের ১৮ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন এস.এম. শামীম, তিনি দৈনিক অনির্বাণ-এ কর্মরত।
সিনিয়র সহ-সভাপতি হয়েছেন মো. মনিরুজ্জামান, তিনি দৈনিক যশোর বার্তা-এর সঙ্গে যুক্ত। সহ-সভাপতি হিসেবে রয়েছেন মিলন মোল্লা, তিনি আজকের সংবাদ-এ কর্মরত।

সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন শরিফুল ইসলাম, তিনি খুলনার খবর-এর নির্বাহী সম্পাদক। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন এস এম মেহেদী হাসান, তিনি দৈনিক জন্মভূমি-এর সঙ্গে যুক্ত। ২য় যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মনির খান, তিনি খুলনার খবর-এ কর্মরত।

সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন আরিফুজ্জামান নয়ন, তিনি দৈনিক খুলনাঞ্চল-এর সঙ্গে যুক্ত। অর্থ বিষয়ক সম্পাদক হয়েছেন বদরুজ্জামান খাকী, তিনি ভোরের চেতনা-এর সঙ্গে কর্মরত।
দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সেলিম রেজা, তিনি আজকের যায় যায় বেলা-এর সঙ্গে যুক্ত। প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন বাবুল সানা, তিনি দৈনিক প্রবাহ-এ কর্মরত।

তথ্য ও প্রযুক্তি সম্পাদক হিসেবে রয়েছেন আবু হুরাইরা, তিনি খুলনার খবর-এর সঙ্গে যুক্ত। আইন বিষয়ক সম্পাদক হয়েছেন সোহেল রানা, তিনি আজকের যায় যায় বেলা-এর সঙ্গে কর্মরত। মহিলা বিষয়ক সম্পাদিকা হিসেবে দায়িত্ব পেয়েছেন জাফরিনা বেগম, তিনি দৈনিক আজকের সারাদেশ-এর সঙ্গে যুক্ত। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন মো. নাঈমুল ইসলাম, তিনি দৈনিক গণতন্ত্র-এ কর্মরত।

এছাড়া ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে রয়েছেন মো. শওকত আলী খান, তিনি দৈনিক প্রবাহ-এর সঙ্গে যুক্ত।
কমিটিতে নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আরিফ হোসেন—আজকের যায় যায় বেলা; অতনু চৌধুরী—খুলনার খবর এবং রাসেল জমাদ্দার—খুলনার খবর।
কমিটির সদস্য হিসেবে রয়েছেন সাগর কুমার বাড়ই, তিনি ইয়ুথ টিভি-এর সঙ্গে যুক্ত।

নবগঠিত খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদ সাংবাদিকদের পেশাগত স্বার্থ সংরক্ষণ, সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য সুদৃঢ় করা এবং বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশ তৈরিতে কাজ করবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

কমিটির নেতৃবৃন্দ দায়িত্ব পালনে সকল সাংবাদিকের সহযোগিতা কামনা করেছেন এবং সাংবাদিকদের অধিকার, মর্যাদা ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

26/07/2026

নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনার ডুমুরিয়া উপজেলা শাখার নতুন কমিটি পরিচিতি সভা ও ঢাকায় মহা সমাবেশ সফল করার লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

26/07/2026

ডুমুরিয়ায় জেলা কৃষকদলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন।

25/07/2026

ডুমুরিয়ায় জেলা কৃষকদলের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন।

24/07/2026

ডুমুরিয়ার চুকনগরে জেলা পরিষদের ৭৫ দোকান নিয়ে বিতর্ক।

23/07/2026

নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, স্থানীয়দের আশা এভাবেই গড়ে উঠবে সোনার বাংলা।

23/07/2026

চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান জমাদ্দারের নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার স্বস্তি ফিরেছে এলাকাবাসীর, সর্বমহলে প্রশংসায় ভাসছেন তিনি।

Address

Khulna
KHULNA GPO 9000 & KHULNA HEAD OFFICE 9100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Khulna News Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category